Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্মার্টফোনের ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলায় বিদেশি বিনিয়োগকারীদের আস্থা সংকট

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬
স্মার্টফোনের ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলায় বিদেশি বিনিয়োগকারীদের আস্থা সংকট
Share on FacebookShare on Twitter

দেশে মোবাইল ফোন শিল্পকে সুরক্ষা দিতে সরকারের নেওয়া নতুন নীতিমালার বিরোধিতা করে বিটিআরসি কার্যালয়ে হামলা ও বৈধ ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিসিআই)। সংগঠনের সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম এক বিবৃতিতে জানিয়েছেন, সরকারের সময়োপযোগী সিদ্ধান্তের বিরুদ্ধে এই ধরনের সহিংসতা বিদেশি বিনিয়োগের পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে।

বিবৃতিতে বলা হয়, ১ জানুয়ারি থেকে কার্যকর হওয়া ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (NEIR) এবং স্মার্টফোন আমদানি শুল্ক ২৫% থেকে কমিয়ে ১০% করার সিদ্ধান্তকে সংশ্লিষ্ট বৈধ ব্যবসায়ীরা সাধুবাদ জানিয়েছেন। তবে কিছু অবৈধ মোবাইল ব্যবসায়ী এই সিদ্ধান্তের প্রতিবাদে বেআইনি কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন। তারা বিটিআরসি কার্যালয়ে ভাঙচুর চালানোর পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে বৈধ মোবাইল শোরুমগুলো জোরপূর্বক বন্ধ করে দিচ্ছে। এমনকি মব সৃষ্টি করে ভাঙচুর চালানোর ফলে স্থানীয় স্মার্টফোন উৎপাদনকারী ফ্যাক্টরিগুলো বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।

বিসিসিসিআই-এর তথ্যমতে, বর্তমানে দেশে ১৮টি কারখানার মাধ্যমে একটি শক্তিশালী মোবাইল শিল্প গড়ে উঠেছে। এর মধ্যে কমপক্ষে ৪টি প্রতিষ্ঠানে সরাসরি বিদেশি বিনিয়োগসহ ৩,০০০ কোটি টাকারও বেশি বিনিয়োগ রয়েছে। এই শিল্পের ওপর নির্ভর করে ১ লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে, যার মধ্যে ৩০ শতাংশই নারী শ্রমিক। এছাড়া সরকার এই খাত থেকে বছরে ২,০০০ কোটি টাকার বেশি ট্যাক্স ও ৪০০ কোটি টাকার ইউটিলিটি বিল পেয়ে থাকে।

বিসিসিসিআই সভাপতি বলেন, বাংলাদেশে পরিচালিত স্মার্টফোন উৎপাদনকারী কোম্পানিগুলো মূলত শীর্ষস্থানীয় বিদেশি ব্র্যান্ড, যারা প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগের (FDI) মাধ্যমে ব্যবসা করছে। এই অরাজকতা ও সহিংসতা বহির্বিশ্বে বাংলাদেশের বিনিয়োগবান্ধব ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করছে এবং ভবিষ্যৎ বিনিয়োগের পথে বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এতে বিনিয়োগকারীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

সংগঠনটি বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠানে এই নিন্দনীয় কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে সরকারের কাছে কয়েকটি সুনির্দিষ্ট দাবি জানিয়েছে: ১. বিটিআরসি ও বৈধ দোকানে হামলাকারী দোষীদের বিরুদ্ধে জরুরি ভিত্তিতে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে। ২. বৈধ ব্যবসা প্রতিষ্ঠান ও কারখানাগুলোর নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। ৩. বৈদেশিক বিনিয়োগের সুষম পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় হতে হবে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, মুষ্টিমেয় কিছু অবৈধ ব্যবসায়ীর অরাজকতার কাছে দেশের সম্ভাবনাময় একটি শিল্প এবং কয়েক হাজার কোটি টাকার বিদেশি বিনিয়োগ জিম্মি হতে পারে না।

Tags: বিনিয়োগকারীদের আস্থা সংকটবিসিসিসিআই

এই বিভাগ থেকে আরও পড়ুন

রেডমি ব্র্যান্ডের রাউটার সরবরাহ বন্ধ করবে শাওমি
প্রযুক্তি বাজার

রেডমি ব্র্যান্ডের রাউটার সরবরাহ বন্ধ করবে শাওমি

অর্থ পাচারের অভিযোগে ধামাকা শপিংয়ের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ
ই-কমার্স

ধামাকা’র পরিচালকসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

১৯ ফেব্রুয়ারি উই’র কালারফুল ফেস্ট
উই

১৯ ফেব্রুয়ারি উই’র কালারফুল ফেস্ট

ইভ্যালির কমিটিতে সেই মাহবুব কবীর মিলন
ই-কমার্স

ইভ্যালির কমিটিতে সেই মাহবুব কবীর মিলন

২৭ দিনে পুঁজিবাজারে সূচক কমেছে ৫১৭ পয়েন্ট
অর্থ ও বাণিজ্য

২৭ দিনে পুঁজিবাজারে সূচক কমেছে ৫১৭ পয়েন্ট

ই-ক্যাবের সদস্য প্রতিষ্ঠানগুলোকে ৫০ লাখ টাকা লোন দিবে প্রাইম ব্যাংক
ই-কমার্স

ই-ক্যাবের সদস্য প্রতিষ্ঠানগুলোকে ৫০ লাখ টাকা লোন দিবে প্রাইম ব্যাংক

Load More

ট্রেন্ডিং টপিক

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ
অর্থ ও বাণিজ্য

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

আবারও সক্রিয় হ্যাকিংটিম স্পাইওয়্যার – ক্যাসপারস্কি জিআরইএটি রিপোর্ট
প্রযুক্তি সংবাদ

শিল্প খাতের সাইবার সুরক্ষায় নতুন মানদণ্ড স্থাপন করল ক্যাসপারস্কি

পাকিস্তানে খামেনি হত্যার প্রতিবাদে বিক্ষোভ, নিহত বেড়ে ২৩
বিবিধ

পাকিস্তানে খামেনি হত্যার প্রতিবাদে বিক্ষোভ, নিহত বেড়ে ২৩

২০২৬ সালের চন্দ্র ও সূর্য গ্রহণ বাংলাদেশ সময়
বিবিধ

২০২৬ সালের চন্দ্র ও সূর্য গ্রহণ বাংলাদেশ সময়

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix