Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সোনারগাঁও ও নেত্রকোনায় ৭টি নতুন হাব উদ্বোধন করলো প্রিয়শপ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 19 January 2026
সোনারগাঁও ও নেত্রকোনায় ৭টি নতুন হাব উদ্বোধন করলো প্রিয়শপ
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের শীর্ষ বিটুবি (B2B) মার্কেটপ্লেস এবং স্মার্ট ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্ম প্রিয়শপ (PriyoShop), দেশের খুচরা বিক্রেতাদের আরও শক্তিশালী করতে এক মাসেই ৭টি নতুন ডিস্ট্রিবিউশন হাব উদ্বোধন করেছে। নারায়ণগঞ্জ ও নেত্রকোনা জেলার খুচরো দোকানিদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতেই এই বিশেষ হাবগুলোর উদ্বোধন।

এই সম্প্রসারণে রয়েছে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি ফ্ল্যাগশিপ হাব, যা গ্রামীণফোনের শক্তিশালী নেটওয়ার্ক কাঠামো দ্বারা পরিচালিত। এছাড়াও নেত্রকোণা সদর, মোহনগঞ্জ, তারাকান্দা, কলমাকান্দা, মদন এবং পূর্বধলায় আরও ছয়টি হাব খোলা হয়েছে। এসব হাবে দেশের জনপ্রিয় ব্র্যান্ডের এফএমসিজি পণ্য পাওয়া যাচ্ছে দোকানিদের দোরগোড়ায়।

সোনারগাঁও হাবটি মূলত প্রিয়শপ আর গ্রামীণফোনের এক যৌথ প্রচেষ্টার ফ্ল্যাগশিপ। এখানে সহজ রিস্টকিং এর সাথে যুক্ত হয়েছে আধুনিক প্রযুক্তি এবং শক্তিশালী মোবাইল নেটওয়ার্ক। এর ফলে নারায়ণগঞ্জের ৩২টি ডেলিভারি রুটে হাজার হাজার দোকানদার এখন ২৮৮টিরও বেশি বড় বড় ব্র্যান্ডের নিত্য প্রয়োজনীয় সব পণ্য সহজেই হাতে পাবেন, আর সাথে পাবেন শক্তিশালী ডিজিটাল পণ্য বিক্রয়ের সুবিধাও।

গ্রামীণফোন-চালিত এই হাবের মাধ্যমে খুচরা ব্যবসায়ীরা এখন মোবাইল ফোন থেকেই তাদের পুরো ব্যবসা পরিচালনা করতে পারছেন। প্রিয়শপ অ্যাপের মাধ্যমে পণ্য অর্ডার করা, জামানত ছাড়াই ঋণ পাওয়া, ডিজিটাল পেমেন্ট করা এবং নিশ্চিত পরের দিন ডেলিভারি পাওয়া সবকিছুই এখন সহজ। গ্রামীণফোনের শক্তিশালী নেটওয়ার্ক ও ডিজিটাল ব্যবসায়িক টুলসের কল্যাণে ব্যবসায়ীরা সরাসরি ব্র্যান্ডের সাথে অংশীদারিত্বের মাধ্যমে ন্যায্য মূল্যে পণ্য কিনে লাভের মার্জিন বাড়াতে পারছেন, এবং কোনো বিঘ্ন ছাড়াই ব্যবসা চালাতে পারছেন।

সোনারগাঁওয়ের পাশাপাশি নেত্রকোনায় আরও ৬টি নতুন হাব চালু করেছে প্রিয়শপ। এই হাবগুলো জেলার ৫৭টি রুটে পণ্য সরবরাহ করবে। এর ফলে যেসব এলাকার দোকানিরা আগে পণ্য পেতে ভোগান্তি পোহাতেন, এখন তারা স্বচ্ছ মূল্যে সরাসরি ব্র্যান্ডের পণ্য পাবেন। নিশ্চিত পরের দিন ডেলিভারি এবং ব্যবসায়িক প্রশিক্ষণ কর্মসূচির সুবিধা, যা এখানে আগে পাওয়া যেত না, তা এখন সহজলভ্য।

প্রিয়শপের প্রতিষ্ঠাতা ও সিইও আশিকুল আলম খাঁন বলেন, “গ্রামীনফোনের সাথে আমাদের পার্টনারশিপের মাধ্যমে লাভবান হবে সোনারগাঁয়ের অনেক দোকানি। এছাড়াও নেত্রকোনায় ছয়টি স্থানে অবস্থিত নতুন হাবগুলো আমাদেরকে ২ লক্ষ দোকানিদের কাছে আরও সহজে পৌঁছাতে সাহায্য করবে। আমাদের লক্ষ্য হলো ১০ লক্ষ মুদি দোকানিদের কাছে পৌঁছানো, এবং দেশের বেশ চ্যালেঞ্জিং সেক্টর রিটেইল ইকো সিস্টেম, সেটায় লাভজনক ভাবে এগিয়ে চলা।”

প্রিয়শপ বড় বড় ব্র্যান্ডগুলোর সাথে সরাসরি কাজ করার মাধ্যমে দেশের খুচরা বিক্রেতাদের জন্য একটি শক্তিশালী ইকোসিস্টেম তৈরি করছে। এর মাধ্যমে একদিকে যেমন ৩.৫ বিলিয়ন ডলারের এমএসএমই ঋণ ঘাটতি পূরণ হচ্ছে, অন্যদিকে প্রান্তিক দোকানিদের জীবনযাত্রার মানও উন্নত হচ্ছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: প্রিয়শপ

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফ্রিজ কিনে লাখপতি হওয়ার সুযোগ বাড়ালো মার্সেল
ছাড় ও অফার

ফ্রিজ কিনে লাখপতি হওয়ার সুযোগ বাড়ালো মার্সেল

আইপি৬৯ সমৃদ্ধ পানিরোধী স্মার্টফোন রিয়েলমি সি৭৫ এখন পাওয়া যাচ্ছে সারা দেশে
নির্বাচিত

আইপি৬৯ সমৃদ্ধ পানিরোধী স্মার্টফোন রিয়েলমি সি৭৫ এখন পাওয়া যাচ্ছে সারা দেশে

ন্যাশনাল ব্যাংকের সাবেক পরিচালক রন ও রিক হক শিকদারের বিরুদ্ধে দুদকের চার্জশিট
অর্থ ও বাণিজ্য

ন্যাশনাল ব্যাংকের লোকসান বেড়েছে ৮ শতাংশ

দারাজে শুরু হল “ঈদ বিগ সেল – ২০২০”
ই-কমার্স

দারাজে শুরু হল “ঈদ বিগ সেল – ২০২০”

ইস্টার্ন ব্যাংক পিএলসি
অর্থ ও বাণিজ্য

ইস্টার্ন ব্যাংকের দ্বৈত সংকট: পুঁজিবাজারে বড় লোকসান, চেয়ারম্যানের পরিবারের বিরুদ্ধে ৮ হাজার কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তদন্ত

চিপ সংকটে নতুন মোড়: চীনের সস্তা র‍্যাম বাজারে আনছে করসেয়ার
প্রযুক্তি বাজার

চিপ সংকটে নতুন মোড়: চীনের সস্তা র‍্যাম বাজারে আনছে করসেয়ার

Load More

ট্রেন্ডিং টপিক

Samsung Galaxy F70 স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার
প্রযুক্তি সংবাদ

Galaxy A17-এর রিব্র্যান্ডেড সংস্করণ আসছে Galaxy F70 নামে

৬ বছরের সফটওয়্যার আপডেট ও ৬০০০ এমএএইচ ব্যাটারিতে এলো নতুন ফোন
প্রযুক্তি সংবাদ

৬ বছরের সফটওয়্যার আপডেট ও ৬০০০ এমএএইচ ব্যাটারিতে এলো নতুন ফোন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

প্রতি বছর কি সত্যিই নতুন স্মার্টফোন কেনার প্রয়োজন?
নির্বাচিত

২০৩০ সালের মধ্যে বাজার থেকে হারিয়ে যাবে ২৩ কোটি বাজেট স্মার্টফোন

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

19 January 2026

সোনারগাঁও ও নেত্রকোনায় ৭টি নতুন হাব উদ্বোধন করলো প্রিয়শপ

Techzoom.TV |
TechzoomTV