Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিডার ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের সাথে যুক্ত হলো আরও ১১ প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬
বিডার ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের সাথে যুক্ত হলো আরও ১১ প্রতিষ্ঠান
Share on FacebookShare on Twitter

দেশি ও বিদেশি বিনিয়োগ বাড়ানো এবং ব্যবসা পরিচালনার পরিবেশ আরও সহজ, দ্রুত ও গতিশীল করতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) পোর্টালের সঙ্গে নতুন করে ১১টি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। এরমধ্যে চার ব্যাংক ও সাতটি সিটি কর্পোরেশন রয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) সকালে ঢাকার আগারগাঁওয়ে বিডার কনফারেন্স কক্ষে এ এমওইউ স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডার নির্বাহী চেয়ারম্যান (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। সভাপতিত্ব করেন বিডার নির্বাহী সদস্য এয়ার কমোডর (অব.) মো. শাহারুল হুদা।

সমঝোতা স্মারক স্বাক্ষরকারী ১১টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে চারটি ব্যাংক ও সাতটি সিটি কর্পোরেশন। ব্যাংকগুলো হলো— রূপালী ব্যাংক পিএলসি, ঢাকা ব্যাংক পিএলসি, ব্যাংক এশিয়া পিএলসি ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি। সিটি কর্পোরেশনগুলো হলো— রাজশাহী, খুলনা, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা, গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন।

এই সমঝোতার মাধ্যমে সংশ্লিষ্ট ব্যাংক ও সিটি কর্পোরেশনগুলোর নিজস্ব সিস্টেম বিডার অনলাইন ওয়ান স্টপ সার্ভিসের সঙ্গে সংযুক্ত হবে। ফলে বিনিয়োগকারীরা একক অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে ব্যাংক হিসাব খোলা, ট্রেড লাইসেন্স গ্রহণসহ বিভিন্ন আর্থিক ও সিটি কর্পোরেশন–সংক্রান্ত সেবা দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্তভাবে গ্রহণ করতে পারবেন।

অনুষ্ঠানে চৌধুরী আশিক মাহমুদ বলেন, একজন ক্ষুদ্র উদ্যোক্তা থেকে শুরু করে বড় শিল্পগোষ্ঠীর বিনিয়োগকারী— সবাই যেন একটি ওয়েবসাইট ও একটি লগইনের মাধ্যমেই প্রয়োজনীয় সব সরকারি সেবা পান, সেটিই বিডার লক্ষ্য। একই তথ্য বারবার বিভিন্ন দপ্তরে জমা দেওয়ার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার দিকেই বাংলাদেশ এগোচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, শুধু সিস্টেম চালু করাই যথেষ্ট নয়; সেবাগুলো বাস্তবে ব্যবহার হচ্ছে কি না এবং বিনিয়োগকারীরা কী ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন, তা নিয়মিত মনিটরিং ও ফিডব্যাকের মাধ্যমে জানতে হবে। এ ক্ষেত্রে অংশীদার প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ সময় নতুন করে যুক্ত হওয়া প্রতিষ্ঠানগুলোকে অভিনন্দন জানানোর পাশাপাশি ওয়ান স্টপ সার্ভিস বাস্তবায়নে বিডার কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানান তিনি।

ওয়ান স্টপ সার্ভিস আইন, ২০১৮ এবং সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী বিনিয়োগ–সংক্রান্ত গুরুত্বপূর্ণ সেবা একক প্ল্যাটফর্ম থেকে দেওয়ার লক্ষ্যে বিডা ২০১৯ সালের ফেব্রুয়ারি থেকে অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টাল চালু করে। আজকের ১১টি প্রতিষ্ঠানসহ এ পর্যন্ত মোট ৫২টি প্রতিষ্ঠানের সঙ্গে বিডা সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।

বর্তমানে ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের মাধ্যমে ৪৭টি সংস্থার ১৪২টি সেবা প্রদান করা হচ্ছে। এই সিস্টেমে এখন পর্যন্ত ২ লাখ ১৫ হাজার ৬৯৯টি আবেদন নিষ্পত্তি হয়েছে। পর্যায়ক্রমে আরও প্রতিষ্ঠানের সেবাও এই প্ল্যাটফর্মে যুক্ত করা হবে।

অনুষ্ঠানে বিডার ওয়ান স্টপ সার্ভিস কার্যক্রমের সার্বিক উপস্থাপনা করেন মহাপরিচালক জীবন কৃষ্ণ সাহা রায়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপপরিচালক আবু মোহাম্মদ নুরুল হায়াত টুটুল।

Tags: ওয়ান স্টপ সার্ভিসবিডাবিডার ওয়ান স্টপ সার্ভিস

এই বিভাগ থেকে আরও পড়ুন

পিসি বিক্রি বাড়ায় লেনোভোর মুনাফায় উল্লম্ফন
প্রযুক্তি বাজার

পিসি বিক্রি বাড়ায় লেনোভোর মুনাফায় উল্লম্ফন

ই-গভার্নমেন্ট বাস্তবায়নের ফলে দেশে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে: পলক
প্রযুক্তি সংবাদ

ই-গভার্নমেন্ট বাস্তবায়নের ফলে দেশে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে: পলক

অনলাইনে শিশুদের জন্য বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা
প্রযুক্তি সংবাদ

অনলাইনে শিশুদের জন্য বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা

ধামাকাশপিং এর চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করেছে ভুক্তভোগীরা
ই-কমার্স

পণ্য সরবরাহকারীদের টাকা দিচ্ছে না ধামাকা ডটকম

২৬ হাজার পর্নো-জুয়ার সাইট বন্ধ করেছে সরকার
প্রযুক্তি সংবাদ

২৬ হাজার পর্নো-জুয়ার সাইট বন্ধ করেছে সরকার

২০-২৫ হাজার টাকায় কেনা যাবে যেসব স্মার্টফোন
লিড স্টোরি

২০-২৫ হাজার টাকায় কেনা যাবে যেসব স্মার্টফোন

Load More

ট্রেন্ডিং টপিক

একযোগে মধ্যপ্রাচ্যের ২৭ মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা
বিবিধ

একযোগে মধ্যপ্রাচ্যের ২৭ মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হামিমকে ছাত্রদল থেকে অব্যাহতি
শিক্ষা ও ক্যাম্পাস

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হামিমকে ছাত্রদল থেকে অব্যাহতি

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

২০২৬ সালের চন্দ্র ও সূর্য গ্রহণ বাংলাদেশ সময়
বিবিধ

২০২৬ সালের চন্দ্র ও সূর্য গ্রহণ বাংলাদেশ সময়

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix