Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

টানা তিন মাস ৩ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে দেশে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২ মার্চ ২০২৬
বছরের প্রথম মাসে রেমিট্যান্স এলো তিন বিলিয়ন ডলারের বেশি
Share on FacebookShare on Twitter

২০২৫ সালের ডিসেম্বর ও চলতি বছরের জানুয়ারির পর সদ্য শেষ হওয়া ফেব্রুয়ারিতেও প্রবাসী আয়ের পরিমাণ ৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। এ মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩ দশমিক শূন্য ২ বিলিয়ন বা ৩০২ কোটি ডলার। সব মিলিয়ে দেশের ইতিহাসে একক মাস হিসেবে এখন পর্যন্ত চারবার ৩ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করেছে রেমিট্যান্স।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০২৪ সালের ৫ আগস্ট-পরবর্তী সময় থেকেই বাড়তে থাকে রেমিট্যান্সের প্রবাহ। এ ধারাবাহিকতায় দেশের ইতিহাসে এক মাসের হিসাবে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল গত বছরের মার্চে। ঈদুল ফিতরের ওই মাসে রেকর্ড ৩২৯ কোটি ডলার পাঠান প্রবাসীরা। এরপর ২০২৫ সালের ডিসেম্বরে দেশে বৈধ পথে রেমিট্যান্স আসে ৩২২ কোটি ডলার। প্রবাসী আয়ের এ ধারাবাহিকতা অব্যাহত থাকে চলতি বছরেও। ২০২৬ সালের প্রথম মাস তথা জানুয়ারিতে প্রবাসীরা দেশে ৩১৭ কোটি ডলার রেমিট্যান্স পাঠান। এরপর সদ্য শেষ হওয়া ফেব্রুয়ারিতে প্রবাসী আয় এসেছে ৩০২ কোটি ডলার। গত বছরের একই সময়ে দেশে প্রবাহিত এ রেমিট্যান্সের পরিমাণ ছিল প্রায় ২৫৩ কোটি ডলার। এ হিসেবে এক বছরের ব্যবধানে প্রবাসী আয়ের প্রবৃদ্ধি দাঁড়িয়েছে সাড়ে ১৯ শতাংশ।

ব্যাংকসংশ্লিষ্টরা বলছেন, সাধারণত রমজান ও ঈদকে কেন্দ্র করে দেশে প্রবাসী আয়ের প্রবাহে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। চলতি রমজান শুরু হয়েছিল ফেব্রুয়ারির ১৮ তারিখে। এছাড়া ওই মাসেই অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ফেব্রুয়ারিতে রেমিট্যান্স বৃদ্ধির পেছনে এসব কারণও ভূমিকা রেখেছে। চলতি মার্চে অনুষ্ঠিত হবে ঈদুল ফিতর। ফলে এ মাসেও প্রবাসী আয়ে উচ্চ প্রবাহ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।

সব মিলিয়ে চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম আট মাসে দেশে বৈধপথে রেমিট্যান্স এসেছে ২ হাজার ২৪৫ কোটি ডলার। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ১ হাজার ৮৪৯ কোটি ডলার। এ সময়ে প্রবৃদ্ধি হয়েছে ২১ দশমিক ৪ শতাংশ।

একক অর্থবছর হিসেবে দেশে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছিল ২০২৪-২৫ অর্থবছরে। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের ওই বছরে প্রবাসীরা ৩ হাজার ৩২ কোটি ডলার পাঠান। এর আগে দেশে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল ২০২০-২১ অর্থবছরে। কভিড মহামারীর কারণে সৃষ্ট দুর্যোগের ওই বছরে প্রবাসীরা ২ হাজার ৪৭৮ কোটি ডলার পাঠান। এর আগে ২০১৯-২০ অর্থবছরে দেশে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ৮২০ কোটি ডলার। আর ২০২১-২২ অর্থবছরে ২ হাজার ১০৩ কোটি ও ২০২২-২৩ অর্থবছরে ২ হাজার ১৬১ কোটি ডলারের প্রবাসী আয় এসেছে। তবে ২০২৩-২৪ অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ কিছুটা বেড়ে ২ হাজার ৩৯১ কোটি ডলারে উন্নীত হয়।

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের ধারাবাহিকতার ওপর ভিত্তি করে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ইতিবাচক প্রভাব দেখা যাচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, বর্তমানে ৩৫ দশমিক শূন্য ৩ বিলিয়ন বা ৩ হাজার ৫০৩ কোটি ডলারের রিজার্ভ মজুদ রয়েছে। বিপিএম৬ হিসাবায়ন পদ্ধতিতে অবশ্য রিজার্ভের পরিমাণ ৩০ দশমিক ২৭ বিলিয়ন বা ৩ হাজার ২৭ কোটি ডলার।

সংশ্লিষ্টরা বলছেন, দেশের অর্থনৈতিক মন্দা পরিস্থিতির মধ্যে বৈদেশিক মুদ্রার এ প্রবাহ সামগ্রিকভাবে অর্থনীতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এর ফলে একদিকে যেমন অভ্যন্তরীণ মুদ্রানীতিতে স্থিতিশীলতা রক্ষা করা সম্ভব হচ্ছে, অন্যদিকে বৈদেশিক মুদ্রার সরবরাহ বৃদ্ধির ফলে ডলারের বিনিময় হারেও স্থিতিশীলতা দেখা যাচ্ছে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

অপোর স্মার্টফোনে ঈদ ক্যাম্পেইন
ছাড় ও অফার

অপোর স্মার্টফোনে ঈদ ক্যাম্পেইন

শেয়ার বাজারে যেতে চাই ইভ্যালি? শুরু হচ্ছে ২টি নতুন উইং!
ই-কমার্স

বাংলাদেশে তৈরি পণ্য বিশ্বের ১০ দেশে বিক্রি করবে ইভ্যালি: রাসেল

“ফ্যানমিট” আয়োজন নিয়ে দারাজ এইবার নওগাঁতে
ই-কমার্স

“ফ্যানমিট” আয়োজন নিয়ে দারাজ এইবার নওগাঁতে

দারাজের নববর্ষ ক্যাম্পেইনে রিয়েলমি নারজো ৫০আই পাওয়া যাচ্ছে মাত্র ১০,৩৭০ টাকায়
ই-কমার্স

দারাজের নববর্ষ ক্যাম্পেইনে রিয়েলমি নারজো ৫০আই পাওয়া যাচ্ছে মাত্র ১০,৩৭০ টাকায়

ঢাকা ব্যাংকের চাকরী ছেড়ে সফল উদ্যোক্তা!
ই-কমার্স

সকল অর্ডার ডেলিভারি করা হবে: রাসেল

আস্থা ফেরাতে বিনিয়োগের কথা বলেছে ধামাকাশপিং
ই-কমার্স

ধামাকার বিরুদ্ধে ১১৬ কোটি টাকার মানি লন্ডারিং মামলা

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সক্ষমতা কেমন
বিবিধ

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সক্ষমতা কেমন

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অস্ত্র ইরানের ভূগর্ভস্থ ভাণ্ডারগুলোর ক্ষতি করতে পারেনি: বিশেষজ্ঞ
বিবিধ

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অস্ত্র ইরানের ভূগর্ভস্থ ভাণ্ডারগুলোর ক্ষতি করতে পারেনি: বিশেষজ্ঞ

৮ কোটি টাকার উপহারসহ রমজানে রিয়েলমির সবচেয়ে বড় ক্যাম্পেইনের ঘোষণা
নির্বাচিত

৮ কোটি টাকার উপহারসহ রমজানে রিয়েলমির সবচেয়ে বড় ক্যাম্পেইনের ঘোষণা

পাকিস্তানে খামেনি হত্যার প্রতিবাদে বিক্ষোভ, নিহত বেড়ে ২৩
বিবিধ

পাকিস্তানে খামেনি হত্যার প্রতিবাদে বিক্ষোভ, নিহত বেড়ে ২৩

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix