Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সব মার্চেন্ট পয়েন্টে একক ‘বাংলা কিউআর’ বাধ্যতামূলক, না মানলে মার্চেন্টের কিউআর বাতিল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
সব মার্চেন্ট পয়েন্টে একক ‘বাংলা কিউআর’ বাধ্যতামূলক, না মানলে মার্চেন্টের কিউআর বাতিল
Share on FacebookShare on Twitter

দেশে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও সমন্বিত ও নিরাপদ করতে সব মার্চেন্ট পয়েন্টে একক ‘বাংলা কিউআর’ কোড ব্যবহার বাধ্যতামূলক করেছে বাংলাদেশ ব্যাংক।

মর্চেন্ট পয়েন্টে আগামী ৩০ জুনের মধ্যে সব ধরনের নিজস্ব কিউআর কোড সরিয়ে ‘বাংলা কিউআর’ বাধ্যতামূলকভাবে চালু করতে হবে। মার্চেন্ট পয়েন্টে হলো যেখানে পেমেন্ট নেওয়া হয়, যেমন দোকান, রেস্টুরেন্ট, অনলাইন শপ, সেবা কেন্দ্র।

বুধবার (১ মার্চ) বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলার লেটারে এ নির্দেশনা দেওয়া হয়।

সার্কুলারে বলা হয়, দেশের সব তফসিলি ব্যাংক, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রোভাইডার, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) ও পেমেন্ট সিস্টেম অপারেটর (পিএসও) তাদের সব ধরনের মার্চেন্ট পেমেন্টে নিজস্ব কিউআর কোড সড়িয়ে এখন থেকে ‘বাংলা কিউআর’ চালু করবে।

নির্দেশনা অনুযায়ী, সব মার্চেন্ট পয়েন্টে বর্তমানে ব্যবহৃত বিভিন্ন প্রতিষ্ঠানের নিজস্ব কিউআর কোড ৩০ জুনের মধ্যে অপসারণ করে ‘বাংলা কিউআর’ দ্বারা প্রতিস্থাপন করতে হবে। একইসঙ্গে এই প্ল্যাটফর্মে নিরবচ্ছিন্ন লেনদেন নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রযুক্তিগত সমন্বয় ও ইন্টারঅপারেবিলিটি নিশ্চিত করার কথাও বলা হয়েছে।

এছাড়া মার্চেন্ট পয়েন্টে ‘বাংলা কিউআর’ দৃশ্যমানভাবে প্রদর্শন নিশ্চিত করতে নিয়মিত তদারকির নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সার্কুলারে আরও উল্লেখ করা হয়, ‘বাংলা কিউআর’ ব্যবহারের ক্ষেত্রে কোনো মার্চেন্ট যদি পেমেন্টের বাইরে ক্যাশ আউট কার্যক্রম পরিচালনা করে, তাহলে সংশ্লিষ্ট মার্চেন্টের কিউআর কোড বাতিল করা হবে।

একইসঙ্গে গ্রাহক ও মার্চেন্টদের মধ্যে ‘বাংলা কিউআর’ ব্যবহার সম্পর্কে সচেতনতা বাড়াতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে উদ্যোগ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪-এর আওতায় এ নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনা লঙ্ঘন করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

টালিখাতা ও টালিপে-র প্রতিষ্ঠাতা ও সিইও শাহাদাত খান বলেন, ক্যাশলেস বাংলাদেশ বাস্তবায়নে একক কিউআর কোড অত্যন্ত কার্যকর একটি উদ্যোগ হতে পারে। সব মার্চেন্ট পয়েন্টে বাংলা কিউআর কোড প্রদর্শন বাধ্যতামূলক করা হলে সাধারণ মানুষ সর্বত্র একই ধরনের কিউআর ব্যবহার করতে পারবেন, ফলে ডিজিটাল পেমেন্টে আস্থা ও আগ্রহ বাড়বে।

তিনি আরও বলেন, ‘এই উদ্যোগ বাস্তবায়ন করা গেলে অল্প সময়ের মধ্যেই দেশে বিপুলসংখ্যক কিউআর কোড চালু হবে এবং কিউআরভিত্তিক লেনদেন দ্রুত বিস্তৃত হবে, যা ক্যাশলেস অর্থনীতির পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

একটি এমএফএস প্রতিষ্ঠানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘সবার জন্য “বাংলা কিউআর” বাধ্যতামূল করেছে। তবে এটা কতটা স্মুদ হবে, বলা যাচ্ছে না। কিছু কিছু প্রতিষ্ঠানের পেমেন্টের আইটি সিস্টেম খুবই আপডেটেড, আবার কারো কারো ক্ষেত্রে দুর্বলতা রয়েছে। সেক্ষেত্রে “বাংলা কিউআর” কোড দিয়ে সকল ধরনের পেমেন্ট স্মুদ করতে হবে, তবেই এটা কার্যকর হবে।’

তিনি আরও বলেন, ‘কেন্দ্রীয় ব্যাংক সার্কুলার দিলেও এখনই নির্ধারিত সময়সীমা বেঁধে দেয়া ঠিক হয়নি। এই সময়ের মধ্যে সব প্রতিষ্ঠানে কতটা কার্যকর হবে, তা বলা যাচ্ছে না।”

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্যামসাং সেমিকন্ডাক্টর কারখানায় আগুন!
নির্বাচিত

স্যামসাং সেমিকন্ডাক্টর কারখানায় আগুন!

অস্থায়ী প্রশাসক বসছে পাঁচ ইসলামী ব্যাংকে
অর্থ ও বাণিজ্য

পাঁচ শরিয়াহ ব্যাংককে অকার্যকর ঘোষণা

ভাঙনের মুখে ফেসবুক?
নির্বাচিত

ফেসবুকের বিরুদ্ধে জোটবদ্ধ ১০০০ কোম্পানি

ইভ্যালিতে পাওয়া যাবে স্যামসাং গ্যালাক্সি এ২১এস
নির্বাচিত

ইভ্যালিতে পাওয়া যাবে স্যামসাং গ্যালাক্সি এ২১এস

ওয়ালটনের ইতিহাস ও খুঁটিনাটি তথ্য
নির্বাচিত

ওয়ালটনের ইতিহাস ও খুঁটিনাটি তথ্য

কম দামে ৫জি ফোন আনল অপো
নির্বাচিত

কম দামে ৫জি ফোন আনল অপো

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং টপিক

মোবাইলে ‘টোল বকেয়া’ মেসেজ, ক্লিক করতেই সর্বনাশ
প্রযুক্তি পরামর্শ

মোবাইলে ‘টোল বকেয়া’ মেসেজ, ক্লিক করতেই সর্বনাশ

বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এ একাধিক স্বীকৃতি পেল প্রিয়শপ
ই-কমার্স

বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এ একাধিক স্বীকৃতি পেল প্রিয়শপ

এবার ‘গুগল ফটোসের’ সঙ্গে যোগ হচ্ছে জেমিনাই ও ন্যানো ব্যানানা
নির্বাচিত

এবার ‘গুগল ফটোসের’ সঙ্গে যোগ হচ্ছে জেমিনাই ও ন্যানো ব্যানানা

ফ্যান থেকে ঠান্ডা বাতাস পাওয়ার ৫ জাদুকরী কৌশল
নির্বাচিত

ফ্যান থেকে ঠান্ডা বাতাস পাওয়ার ৫ জাদুকরী কৌশল

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৪০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন
প্রযুক্তি বাজার

৪০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালের বর্তমান বাজার পরিস্থিতি এবং ফিচারের কথা...

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

শিক্ষকদের বদলি সফটওয়্যার উন্মুক্ত, দেখুন এখানে

শিক্ষকদের বদলি সফটওয়্যার উন্মুক্ত, দেখুন এখানে

শিক্ষিকার গায়ে হাত তোলা সেই নেতাকে বহিষ্কার করলো বিএনপি

শিক্ষিকার গায়ে হাত তোলা সেই নেতাকে বহিষ্কার করলো বিএনপি

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix