Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

১০৭টি বিও অ্যাকাউন্টে বেক্সিমকোর ৬,৭৫৫ কোটি টাকা জব্দ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
১০৭টি বিও অ্যাকাউন্টে বেক্সিমকোর ৬,৭৫৫ কোটি টাকা জব্দ
Share on FacebookShare on Twitter

দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও আইএফআইসি ব্যাংক পিএলসি’র সাবেক চেয়ারম্যান সালমান ফজলুর রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের বিপুল পরিমাণ সম্পদ জব্দ ও অবরুদ্ধ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ পর্যন্ত গ্রুপটির সাত হাজার কোটি টাকার বেশি স্থাবর ও অস্থাবর সম্পদ ফ্রিজ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আদালতের নির্দেশনায় এসব সম্পদ বর্তমানে দুদকের সম্পদ ব্যবস্থাপনা ইউনিটের অধীনে রয়েছে। দুদকের নেতৃত্বাধীন জাতীয় টাস্কফোর্সের অধীনে এখন পর্যন্ত মোট ২৮টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে দুদক করেছে ১১টি মামলা এবং সিআইডি করেছে ১৭টি মামলা। এসব মামলার ভিত্তিতেই আদালতের নির্দেশে সংশ্লিষ্ট সম্পদগুলো ফ্রিজ করা হয়েছে।

দুদকের সম্পদ ব্যবস্থাপনা ইউনিটের পরিচালক মঞ্জুর মোর্শেদ বলেন, আদালতের নির্দেশে ক্রোক বা অবরুদ্ধ হওয়া সম্পদের বিষয়ে কমিশনকে অবহিত করাই তাদের প্রাথমিক দায়িত্ব। পাশাপাশি তদন্ত ও অনুসন্ধান কর্মকর্তারা সংশ্লিষ্ট সংস্থাগুলোকে আদালতের আদেশ জানাতে এ ইউনিট সহায়তা করে। তিনি বলেন, জব্দকৃত স্থাবর-অস্থাবর সম্পদ যাতে কোনোভাবেই হস্তান্তর না হয়, সেটিই তাদের মূল লক্ষ্য।

জব্দ হওয়া সম্পদের মধ্যে রয়েছে ১০৭টি বিও অ্যাকাউন্টে মোট ৬৭.৫৫ বিলিয়ন টাকা বা ৬ হাজার ৭৫৫ কোটি টাকা। পাশাপাশি রয়েছে ৯৪টি কোম্পানির শতভাগ শেয়ার, ১৯৭০.৪৬৭ শতাংশ জমি (আনুমানিক মূল্য ১১.৯৩ কোটি টাকা) এবং লন্ডনে দুটি ফ্ল্যাট (আনুমানিক মূল্য ৭.৭৫ মিলিয়ন ব্রিটিশ পাউন্ড বা প্রায় ১২৮ কোটি ৬৫ লাখ টাকা)।

বেক্সিমকো গ্রুপের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধানে দুদকের উপ-পরিচালক মো. জয়নাল আবেদীনের নেতৃত্বে নয় সদস্যের জাতীয় টাস্কফোর্স কাজ করছে। এ পর্যন্ত দুদক ১১টি মামলা করেছে এবং আরও প্রায় এক ডজন মামলার প্রস্তুতি চলছে। এসব মামলায় বিদেশে অর্থ পাচারের অভিযোগও গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ইতোমধ্যে লন্ডনে দুটি ফ্ল্যাটের সন্ধান পাওয়ায় অর্থ ফেরত আনার লক্ষ্যে দুটি এমএলএআর পাঠানো হয়েছে।

২০২৪ সালের ৪ নভেম্বর রপ্তানি জালিয়াতি ও এলসির বিপরীতে ঋণের মাধ্যমে প্রায় ১ হাজার ৯৩৯ কোটি ৭৫ লাখ ৯২ হাজার টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে সালমান এফ রহমানসহ ৩৪ জনের বিরুদ্ধে পাঁচটি মামলা করে দুদক। এসব মামলায় জনতা ব্যাংকের লোকাল অফিস থেকে অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়।

এছাড়া ২০২৫ সালের ৩ জুন অপ্রতুল জামানত ও জাল সাব-কন্ট্রাক্টের মাধ্যমে প্রায় ১ হাজার ১৭৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে আইএফআইসি ব্যাংকের সঙ্গে সংশ্লিষ্ট ৩৯ জনের বিরুদ্ধে দুটি পৃথক মামলা করা হয়। এর মধ্যে একটিতে ৬৭৮ কোটি টাকা এবং অন্যটিতে ৪৯৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।

চলতি বছরের ৮ জানুয়ারি আরও একটি মামলায় ১৩৬ কোটি ৬৭ লাখ ৫৮ হাজার ৯৩১ টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগ আনা হয়। এর আগে ২০২৫ সালের ১৬ এপ্রিল বন্ডের বিপরীতে জাল জামানত ও অতিমূল্যায়িত সম্পত্তি দেখিয়ে প্রায় ৮০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে আরও একটি মামলা দায়ের করা হয়।

বাজার সংশ্লিষ্টদের মতে, ব্যাংকিং ও করপোরেট খাতে এসব অনিয়ম দেশের আর্থিক ব্যবস্থায় বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। তাই দ্রুত ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি।

উল্লেখ্য, রাজনৈতিক পটপরিবর্তনের পর গত বছরের আগস্ট মাসে সালমান ফজলুর রহমানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। তার বিরুদ্ধে বিভিন্ন ব্যাংক থেকে প্রায় ৩৬ হাজার কোটি টাকা ঋণ গ্রহণ এবং বিপুল অর্থ বিদেশে পাচারের অভিযোগ রয়েছে।

Tags: বেক্সিমকো

এই বিভাগ থেকে আরও পড়ুন

ই-কমার্স দিবস: ই-কমার্সের দিকে ঝুঁকে ছোট বড় সব ব্যবসা
ই-কমার্স

ই-কমার্স ব্যবসার নিবন্ধন সম্ভব ৩০ দিনেই, লাগবে না টাকাও

করোনা সঙ্কটে মানবকল্যাণে নিয়োজিত এনজিও প্রতিষ্ঠানগুলোর সাথে দারাজ
ই-কমার্স

করোনা সঙ্কটে মানবকল্যাণে নিয়োজিত এনজিও প্রতিষ্ঠানগুলোর সাথে দারাজ

বন্ধ হোক চাই না, ই-কমার্স ব্যবসায় নিতে হবে ইউনিক আইডেন্টিটিফিকেশন নম্বর
ই-কমার্স

বন্ধ হোক চাই না, ই-কমার্স ব্যবসায় নিতে হবে ইউনিক আইডেন্টিটিফিকেশন নম্বর

বেকারত্ব দূর করতে উদ্যোক্তা তৈরির আহ্বান
ই-কমার্স

বেকারত্ব দূর করতে উদ্যোক্তা তৈরির আহ্বান

আগামী সপ্তাহ থেকে স্বাভাবিক লেনদেন: রাসেল
ই-কমার্স

আগামী সপ্তাহ থেকে স্বাভাবিক লেনদেন: রাসেল

ব্রেস্ট ক্যান্সার সচেতনতায় তিশক্যানের পার্টনার আইপিডিসি
অর্থ ও বাণিজ্য

ব্রেস্ট ক্যান্সার সচেতনতায় তিশক্যানের পার্টনার আইপিডিসি

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং টপিক

শক্তিশালী ক্যামেরায় নতুন ডিজাইনে সনির ফ্ল্যাগশিপ স্মার্টফোন বাজারে
নির্বাচিত

শক্তিশালী ক্যামেরায় নতুন ডিজাইনে সনির ফ্ল্যাগশিপ স্মার্টফোন বাজারে

রেডমি ওয়াচ সিক্স: এক চার্জে চলবে ১২-২৫ দিন
প্রযুক্তি বাজার

রেডমি ওয়াচ সিক্স: এক চার্জে চলবে ১২-২৫ দিন

৯ দিনেই রেমিট্যান্স এল ১ বিলিয়ন ডলারের বেশি
অর্থ ও বাণিজ্য

৯ দিনেই রেমিট্যান্স এল ১ বিলিয়ন ডলারের বেশি

সোনার বাংলা ইন্স্যুরেন্সের মুনাফা কমেছে ৪১%
অর্থ ও বাণিজ্য

সোনার বাংলা ইন্স্যুরেন্সের মুনাফা কমেছে ৪১%

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বিনোদনে নতুন মাত্রা: ২০২৬ সালের সেরা ১০টি স্মার্ট টেলিভিশন

বিনোদনে নতুন মাত্রা: ২০২৬ সালের সেরা ১০টি স্মার্ট টেলিভিশন

অনারের সেরা ৫ ফোন

অনারের সেরা ৫ ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

নেপালে আইটি ও ক্লাউড সেবা সম্প্রসারণ করল বাংলাদেশি প্রতিষ্ঠান স্মার্ট ল্যাব
প্রযুক্তি সংবাদ

নেপালে আইটি ও ক্লাউড সেবা সম্প্রসারণ করল বাংলাদেশি প্রতিষ্ঠান স্মার্ট ল্যাব

নেপালের বাজারে আইটি ও ক্লাউড সলিউশন সেবা চালু...

দেশে ৫-জি যুগের সূচনা: কতটা বদলে দেবে বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যৎ

দেশে ৫-জি যুগের সূচনা: কতটা বদলে দেবে বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যৎ

অ্যান্ড্রয়েড ১৭ ভিত্তিক ‘ওয়ান ইউআই ৯’ বিটা আনছে স্যামসাং

অ্যান্ড্রয়েড ১৭ ভিত্তিক ‘ওয়ান ইউআই ৯’ বিটা আনছে স্যামসাং

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ৫০ লাখ টাকা অনুদান দিলো বিকাশ

বিকাশ হাজারে ১৮ টাকা ৫০ পয়সা কাটে কীভাবে?

মাসের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix