Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থানের পরিকল্পনা ব্র্যাকের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১২ মে ২০২৬
আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থানের পরিকল্পনা ব্র্যাকের
Share on FacebookShare on Twitter

আগামী পাঁচ বছরে ১০ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরির পরিকল্পনার কথা জানিয়েছে ব্র্যাক। এ লক্ষ্যে পাঁচ খাতে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করবে প্রতিষ্ঠানটি। এর মধ্যে রয়েছে নারী ও তরুণদের অগ্রাধিকার দিয়ে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, মানসম্মত শিক্ষা, আর্থিক অন্তর্ভুক্তি, প্রাথমিক স্বাস্থ্যসেবা ও জলবায়ু সহনশীলতা।

গতকাল ব্র্যাকের ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে গণমাধ্যমের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা জানান ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাকের পরিচালক (অ্যাডভোকেসি, কমিউনিকেশনস অ্যান্ড এনগেজমেন্ট) কেএএম মোর্শেদ; পরিচালক (লিগ্যাল, রিস্ক ম্যানেজমেন্ট, সেফগার্ডিং অ্যান্ড সোশ্যাল কমপ্লায়েন্স) আ ফ ম শহিদুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রকাশিত প্রতিবেদনে ব্র্যাক জানায়, কর্মসংস্থান পরিকল্পনার আওতায় ৫ লাখ ৩০ হাজার মানুষ ‘বিজনেস-ইন-এ-বক্স’ সুবিধা পাবেন। এতে ১ লাখ ৩০ হাজার নতুন উদ্যোক্তা তৈরি ও ৯০ হাজার মানুষের সরাসরি চাকরির সুযোগ সৃষ্টি হবে। এছাড়া আরো ১ লাখ ৬০ হাজার মানুষ পরোক্ষভাবে উপকৃত হবেন।

এ সময় আসিফ সালেহ বলেন, ‘ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ মানুষের পরিবর্তিত চাহিদার সঙ্গে খাপ খাইয়ে কাজ করার যে দর্শন রেখে গেছেন, তার ধারাবাহিকতায় বর্তমান সময়ের অন্যতম বড় চ্যালেঞ্জ বেকারত্ব মোকাবেলায় নতুন উদ্যোগ নেয়া হচ্ছে।’

প্রতিবেদন অনুযায়ী, আগামী পাঁচ বছরে ১৯ লাখ শিক্ষার্থীর শিখন ঘাটতি পূরণে সহায়তা দেবে ব্র্যাক। এছাড়া দুই কোটি মানুষকে আর্থিক সেবার আওতায় আনা এবং বছরে ১ লাখ ৫০ হাজার কোটি টাকার ঋণ বিতরণ করবে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে চর, হাওর, পার্বত্য চট্টগ্রাম ও উপকূলীয় অঞ্চলে ২০০টি নতুন আর্থিক সেবা কেন্দ্র চালুর পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছে ব্র্যাক।

ব্র্যাক আরো জানায়, প্রতি বছর ৭০ হাজার পরিবারকে আল্ট্রা-পুওর গ্র্যাজুয়েশন কর্মসূচির আওতায় আনা হবে। শহরাঞ্চলে এ কার্যক্রম ১৭ জেলা থেকে বাড়িয়ে ৩০ জেলায় সম্প্রসারণ করা হবে। পাশাপাশি জলবায়ু ঝুঁকিপূর্ণ ২০ জেলায় বিশেষ কর্মসূচি বাস্তবায়ন, ১২ লাখ ৫০ হাজার নারী কৃষকের কাছে সহায়তা পৌঁছানো এবং ২৬৮ উপজেলায় ৬৫ হাজার কিশোরীকে প্রয়োজনীয় সহায়তা দেয়ার পরিকল্পনা রয়েছে তাদের।

২০২৫ সালের কার্যক্রম তুলে ধরে ব্র্যাক জানায়, গত এক বছরে দেশের প্রায় ২ কোটি ৬০ লাখ মানুষ তাদের বিভিন্ন সেবা ও সহায়তার আওতায় এসেছে। এর মধ্যে ১ কোটি ৯০ লাখ নারী এবং ২ লাখ ২৩ হাজারের বেশি প্রতিবন্ধী রয়েছেন। স্বাস্থ্য, শিক্ষা, ক্ষুদ্র ঋণ, দুর্যোগ মোকাবেলা, নিরাপদ পানি ও স্যানিটেশন, জলবায়ু পরিবর্তন অভিযোজন এবং দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন খাতে এসব সহায়তা দেয়া হয়েছে।

ব্র্যাকের প্রতিবেদন অনুযায়ী, গত পাঁচ বছরে ক্ষুদ্র ঋণ কর্মসূচির মাধ্যমে প্রায় ১ হাজার কোটি টাকার সম্পদ সহায়তা দেয়া হয়েছে। এ সময় ৩ লাখ ১২ হাজার অতিদরিদ্র পরিবার দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছে। একই সময়ে ২১ লাখ মা নিরাপদ প্রসবসেবা পেয়েছেন এবং ১০ লাখের বেশি যক্ষ্মা রোগী শনাক্ত ও চিকিৎসার আওতায় এসেছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ব্র্যাক ব্যাংক

এই বিভাগ থেকে আরও পড়ুন

গ্রাহকদের জন্য আরও উন্নত ইকোসিস্টেম তৈরিতে কাজ করবে দারাজ ও রেডএক্স
ই-কমার্স

গ্রাহকদের জন্য আরও উন্নত ইকোসিস্টেম তৈরিতে কাজ করবে দারাজ ও রেডএক্স

ক্লাউড সেবায় বড় বিনিয়োগ আলিবাবার
ই-কমার্স

বাংলাদেশের জন্য আলাদা সুবিধা নিয়ে আসছে আলিবাবা

দারাজ নিয়ে এলো ব্র্যান্ড নিউ স্মার্টফোন রিয়েলমি সি২
ই-কমার্স

দারাজ নিয়ে এলো ব্র্যান্ড নিউ স্মার্টফোন রিয়েলমি সি২

গ্রাহক সেবায় ইভ্যালির ‘প্রায়োরিটি স্টোর’
ই-কমার্স

গ্রাহক সেবায় ইভ্যালির ‘প্রায়োরিটি স্টোর’

নয় হাজার কর্মী এইচপি’র ছাঁটাই তালিকায়
প্রযুক্তি বাজার

নয় হাজার কর্মী এইচপি’র ছাঁটাই তালিকায়

নবীনদের ভিড়ে উৎসবমুখর জাবি ক্যাম্পাস
শিক্ষা ও ক্যাম্পাস

নবীনদের ভিড়ে উৎসবমুখর জাবি ক্যাম্পাস

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং টপিক

রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট
ই-কমার্স

রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট

রেডম্যাজিক ১১এস প্রো উন্মোচিত হলো
প্রযুক্তি সংবাদ

রেডম্যাজিক ১১এস প্রো উন্মোচিত হলো

এআই সার্ভারের রেকর্ড বিক্রি: ডেলের শেয়ার মূল্যে ৩০% প্রবৃদ্ধি
প্রযুক্তি সংবাদ

এআই সার্ভারের রেকর্ড বিক্রি: ডেলের শেয়ার মূল্যে ৩০% প্রবৃদ্ধি

ইনভার্টার নাকি সাধারণ এসি, কোনটা কেনা বুদ্ধিমানের কাজ?
প্রযুক্তি পরামর্শ

ইনভার্টার নাকি সাধারণ এসি, কোনটা কেনা বুদ্ধিমানের কাজ?

সপ্তাহের সবচেয়ে পঠিত

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

গুগল ছাড়াই সব অ্যাপ সচলের সুবিধা: বাংলাদেশে অফিশিয়াল ফেরার প্রস্তুতিতে হুয়াওয়ে

গুগল ছাড়াই সব অ্যাপ সচলের সুবিধা: বাংলাদেশে অফিশিয়াল ফেরার প্রস্তুতিতে হুয়াওয়ে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

জুয়ারিরা কি সরকারের থেকেও ক্ষমতাবান, নাকি সর্ষের মধ্যেই ভূত?
মতামত ও বিশ্লেষণ

জুয়ারিরা কি সরকারের থেকেও ক্ষমতাবান, নাকি সর্ষের মধ্যেই ভূত?

বাংলাদেশে অনলাইন জুয়া নিষিদ্ধ। আইনে এর কোনো বৈধতা...

যেভাবে আমাদের মোবাইল ফোনের লোকেশন ডেটা বিক্রি হয় কোটি ডলারে

যেভাবে আমাদের মোবাইল ফোনের লোকেশন ডেটা বিক্রি হয় কোটি ডলারে

হুয়াওয়ে ফোনে গুগল অ্যাপস ও প্লে স্টোর ব্যবহারের সহজ উপায়

হুয়াওয়ে ফোনে গুগল অ্যাপস ও প্লে স্টোর ব্যবহারের সহজ উপায়

রাতে ঘুমের মধ্যে ব্লাস্ট করতে পারে এসি! বিপদ এড়াতে আজই সাবধান হোন

রাতে ঘুমের মধ্যে ব্লাস্ট করতে পারে এসি! বিপদ এড়াতে আজই সাবধান হোন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

২০২৬ সালের সেরা ক্যামেরা ফোন: মোবাইল ফটোগ্রাফিতে এখন কারা শীর্ষে?

২০২৬ সালের সেরা ক্যামেরা ফোন: মোবাইল ফটোগ্রাফিতে এখন কারা শীর্ষে?

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১২ মে ২০২৬

আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থানের পরিকল্পনা ব্র্যাকের

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix