Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মিডল্যান্ড ব্যাংক গ্রোথ ফান্ডের প্রাথমিক ইউনিট সাবস্ক্রিপশন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ১৩ মে ২০২৬
মিডল্যান্ড ব্যাংক গ্রোথ ফান্ডের প্রাথমিক ইউনিট সাবস্ক্রিপশন সম্পন্ন
Share on FacebookShare on Twitter

মিডল্যান্ড ব্যাংক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড (এমডিবি এএমসি) পরিচালিত ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ড মিডল্যান্ড ব্যাংক গ্রোথ ফান্ডের প্রাথমিক ইউনিট বিক্রি সফলভাবে সম্পন্ন হয়েছে।

ফান্ডটির সাবস্ক্রিপশন পর্বে প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত বিনিয়োগকারীদের উল্লেখযোগ্য অংশগ্রহণ ছিল। এটি পেশাদার ব্যবস্থাপনায় পরিচালিত মিউচুয়াল ফান্ড এবং বাংলাদেশের পুঁজিবাজারের দীর্ঘমেয়াদি সম্ভাবনার প্রতি বিনিয়োগকারীদের আস্থার প্রতিফলন।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মিউচুয়াল ফান্ড) রুলসের আওতায় মিডল্যান্ড ব্যাংক গ্রোথ ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন করে। ফান্ডটির স্পন্সর হিসেবে রয়েছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি। ফান্ড ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছে মিডল্যান্ড ব্যাংক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড। এছাড়া সান্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ট্রাস্টি এবং কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসি কাস্টডিয়ান হিসেবে দায়িত্ব পালন করছে।

২৫ কোটি টাকা প্রাথমিক লক্ষ্যমাত্রা নিয়ে ফান্ডটি চালু করা হয়। এর মধ্যে স্পন্সর হিসেবে মিডল্যান্ড ব্যাংক পিএলসি ২ কোটি ৫০ লাখ টাকা বিনিয়োগ করে এবং অবশিষ্ট অর্থ সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়। ফান্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা নির্ধারণ করা হয়েছে।

প্রাথমিক সাবস্ক্রিপশন শেষ হওয়ার পর এখন থেকে বিনিয়োগকারীরা প্রচলিত বিধি-বিধান অনুযায়ী বিদ্যমান নেট অ্যাসেট ভ্যালু (এনএভি) দামে ইউনিট ক্রয় ও সমর্পণ করতে পারবেন।

মিডল্যান্ড ব্যাংক গ্রোথ ফান্ড মূলত শক্তিশালী মৌলভিত্তিসম্পন্ন তালিকাভুক্ত শেয়ার, সরকারী সিকিউরিটিজ, মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট এবং অনুমোদিত অন্যান্য আর্থিক সম্পদে বিনিয়োগের মাধ্যমে দীর্ঘমেয়াদি মূলধনী প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য নিয়ে পরিচালিত হবে। ফান্ডটি টেকসই প্রবৃদ্ধি, বিনিয়োগের বহুমুখীকরণ এবং ঝুঁকি ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিয়ে গবেষণাভিত্তিক বিনিয়োগ কৌশল অনুসরণ করবে।

মিডল্যান্ড ব্যাংক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামির উদ্দিন বলেন, ‘মিডল্যান্ড ব্যাংক গ্রোথ ফান্ডের প্রতি আস্থা রাখার জন্য আমরা বিনিয়োগকারী, বিভিন্ন প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট সকল অংশীজনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই সফল সাবস্ক্রিপশন বাংলাদেশের বিনিয়োগকারীদের মধ্যে পেশাদারভাবে পরিচালিত বিনিয়োগ উপকরণের প্রতি আগ্রহ ও গ্রহণযোগ্যতা বৃদ্ধির বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরেছে।’

তিনি আরো বলেন, ‘এমডিবি এএমসি সর্বোচ্চ পেশাদারিত্ব, সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিতের মাধ্যমে এবং শৃঙ্খলাপূর্ণ বিনিয়োগ ব্যবস্থাপনার মাধ্যমে বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদি মূল্য বৃদ্ধি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

মিডল্যান্ড ব্যাংক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড একটি পেশাদার সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান, যা বাংলাদেশে মিউচুয়াল ফান্ড পরিচালনা, পোর্টফোলিও ম্যানেজমেন্ট এবং করপোরেট অ্যাডভাইজরি সেবা প্রদান করে আসছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: মিডল্যান্ড ব্যাংক

এই বিভাগ থেকে আরও পড়ুন

মে দিবসে ফ্রন্টলাইনার ফুড ডেলিভারিম্যানদের সম্মান জানালো সহজ
ই-কমার্স

মে দিবসে ফ্রন্টলাইনার ফুড ডেলিভারিম্যানদের সম্মান জানালো সহজ

শুরু হয়েছে দারাজ বাংলাদেশের দারাজ মল ফেস্ট
ই-কমার্স

শুরু হয়েছে দারাজ বাংলাদেশের দারাজ মল ফেস্ট

করোনা মোকাবিলায় গ্রাহকের পাশে ‘ইভ্যালি’
ই-কমার্স

২৩৬ গ্রাহকের ১৪ লাখ টাকা ফেরত দেবে ইভ্যালি

খেশের কাঁচামালের সহজলভ্যতা
উই

খেশের কাঁচামালের সহজলভ্যতা

নিবন্ধন ছাড়া ফেসবুকেও পণ্য বিক্রি করা যাবে না
ই-কমার্স

নিবন্ধন ছাড়া ফেসবুকেও পণ্য বিক্রি করা যাবে না

ডিজিটাল ওয়ার্ল্ড-২০২০ এর প্ল্যাটিনাম স্পন্সর ইভ্যালি
ই-কমার্স

ডিজিটাল ওয়ার্ল্ড-২০২০ এর প্ল্যাটিনাম স্পন্সর ইভ্যালি

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং টপিক

সমন্বিত ও দক্ষ জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী
প্রযুক্তি সংবাদ

সমন্বিত ও দক্ষ জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

কাল থেকে বন্ধ হচ্ছে অতিরিক্ত মোবাইল সিম
টেলিকম

এক ব্যক্তির নামে সিম ৫টিতে নামানোর উদ্যোগ, বন্ধ হতে পারে ৪ কোটি

পায়রা বন্দরের ১৭৫ কোটি টাকার আইসিটি প্রকল্পে আপত্তি
প্রযুক্তি সংবাদ

পায়রা বন্দরের ১৭৫ কোটি টাকার আইসিটি প্রকল্পে আপত্তি

OLED বনাম M4: Huawei MatePad Air 2026 ও iPad Air M4-এর মধ্যে কে এগিয়ে?
রিভিউ

OLED বনাম M4: Huawei MatePad Air 2026 ও iPad Air M4-এর মধ্যে কে এগিয়ে?

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের
প্রযুক্তি সংবাদ

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিকাশে অবকাঠামোগত সম্প্রসারণে নেমেছে...

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

আমরা টেকনোলজিসের শেয়ারে কারসাজির সন্দেহ, তদন্তে বিএসইসি

আমরা নেটওয়ার্কসের ইপিএস কমেছে প্রায় ৯৫ শতাংশ

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৩ মে ২০২৬

মিডল্যান্ড ব্যাংক গ্রোথ ফান্ডের প্রাথমিক ইউনিট সাবস্ক্রিপশন সম্পন্ন

Techzoom.TV |
TechzoomTV