Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আমরা টেকনোলজিসের শেয়ারে কারসাজির সন্দেহ, তদন্তে বিএসইসি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 21 August 2026
আমরা টেকনোলজিসের শেয়ারে কারসাজির সন্দেহ, তদন্তে বিএসইসি
Share on FacebookShare on Twitter

পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানি আমরা টেকনোলজিস লিমিটেডের শেয়ারের অস্বাভাবিক দরবৃদ্ধি ও লেনদেনের পেছনে কারসাজি হয়েছে কি না, তা খতিয়ে দেখতে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) তদন্তের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

তদন্ত শেষ করে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন কমিশনে জমা দিতে বলা হয়েছে। গত ১৯ আগস্ট বিএসইসির মার্কেট অ্যান্ড ইন্টারমিডিয়ারিজ অ্যাফেয়ার্স বিভাগের সার্ভেইল্যান্স ডিপার্টমেন্ট থেকে ডিএসইর ভারপ্রাপ্ত প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তার (সিআরও) কাছে এ নির্দেশনা পাঠানো হয়।

বিএসইসির নির্দেশনায় আমরা টেকনোলজিসের শেয়ারে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সমন্বিত লেনদেন, কৃত্রিমভাবে দর বাড়ানোর চেষ্টা কিংবা বাজার কারসাজির ঘটনা ঘটেছে কি না, তা যাচাই করতে বলা হয়েছে।

পাশাপাশি কোম্পানিটির শেয়ারে অপ্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্যের (UPSI) অপব্যবহার বা ইনসাইডার ট্রেডিং হয়েছে কি না, সেটিও তদন্তের আওতায় রাখা হয়েছে।

ব্রোকারদের ভূমিকাও খতিয়ে দেখা হবে

সন্দেহজনক লেনদেনে সংশ্লিষ্ট স্টক ব্রোকার, ডিলার ও তাদের প্রতিনিধিদের কোনো ভূমিকা ছিল কি না, সেটিও তদন্ত করবে ডিএসই। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্রোকারেজ প্রতিষ্ঠানগুলো মার্জিন বিধিমালা ও প্রচলিত সিকিউরিটিজ আইন যথাযথভাবে অনুসরণ করেছে কি না, তা যাচাই করতে বলা হয়েছে।

বিএসইসির নির্দেশনায় সংশ্লিষ্ট ব্রোকারেজ প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), কমপ্লায়েন্স কর্মকর্তা ও প্রতিনিধিদের আচরণবিধি মেনে চলার বিষয়ে সতর্ক করার কথাও বলা হয়েছে।

এ ছাড়া আমরা টেকনোলজিসের লেনদেনসংক্রান্ত তথ্য ডিএসইকে সরবরাহ করতে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকেও (সিএসই) নির্দেশ দেওয়া হয়েছে।

তিন মাসে শেয়ারের দর বেড়েছে প্রায় ৭২ শতাংশ

ডিএসইর বাজার তথ্য অনুযায়ী, গত ১০ মে আমরা টেকনোলজিসের শেয়ারের দর ছিল ১১ টাকা ৮০ পয়সা। পরবর্তী সময়ে তা বেড়ে ২০ টাকা ৩০ পয়সায় ওঠে। অর্থাৎ প্রায় তিন মাসের ব্যবধানে শেয়ারটির দর বেড়েছে প্রায় ৭২ শতাংশ।

একই সময়ে শেয়ারটির লেনদেনের পরিমাণেও উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায়। গত এক বছরে আমরা টেকনোলজিসের শেয়ার ৯ টাকা ৫০ পয়সা থেকে ২৪ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়েছে।

অস্বাভাবিক দরবৃদ্ধি ও লেনদেনের কারণ জানতে ডিএসই ও সিএসই পৃথকভাবে কোম্পানিটির কাছে ব্যাখ্যা চায়।

জবাবে আমরা টেকনোলজিস জানিয়েছে, শেয়ারের সাম্প্রতিক দরবৃদ্ধির পেছনে কোম্পানির এমন কোনো অপ্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য বা ব্যবসায়িক পরিবর্তন নেই, যা শেয়ারটির দরে এ ধরনের উল্লম্ফনের কারণ হতে পারে।

এখন বিএসইসির নির্দেশনায় ডিএসইর তদন্তে শেয়ারটির অস্বাভাবিক দর ও লেনদেনের প্রকৃত কারণ এবং এর সঙ্গে কোনো ব্যক্তি, বিনিয়োগকারী বা ব্রোকারেজ প্রতিষ্ঠানের যোগসূত্র রয়েছে কি না, তা বেরিয়ে আসবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: আমরা টেকনোলজিব্রোকারেজ

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিশ্বের প্রথম ফোল্ডেবল পিসি নিয়ে এলো লেনোভো
নির্বাচিত

বিশ্বের প্রথম ফোল্ডেবল পিসি নিয়ে এলো লেনোভো

স্মার্টফোন গরম হয়ে গেলে কি করবেন
কিভাবে করবেন

স্মার্টফোন গরম হয়ে গেলে কি করবেন

ফোন কারখানা বন্ধ করে দিল স্যামসাং
নির্বাচিত

ফোন কারখানা বন্ধ করে দিল স্যামসাং

“ফ্যানমিট” আয়োজন নিয়ে দারাজ এইবার লালমনিরহাটে
ই-কমার্স

“ফ্যানমিট” আয়োজন নিয়ে দারাজ এইবার লালমনিরহাটে

ইউটিউবের সঙ্গে অংশীদারত্ব শপিফাইয়ের
নির্বাচিত

ইউটিউবের সঙ্গে অংশীদারত্ব শপিফাইয়ের

৫ মিনিটের চার্জে গান শোনা যাবে ২ ঘণ্টা
নির্বাচিত

৫ মিনিটের চার্জে গান শোনা যাবে ২ ঘণ্টা

Load More

ট্রেন্ডিং টপিক

স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস জানতে চেয়ে হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্ট, মুহূর্তে ভাইরাল
সোশ্যাল মিডিয়া

স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস জানতে চেয়ে হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্ট, মুহূর্তে ভাইরাল

Oppo Find X10-এর দাম বাড়ছে ৬০ শতাংশ, ফাঁস হলো ইউরোপীয় মূল্য
নির্বাচিত

Oppo Find X10-এর দাম বাড়ছে ৬০ শতাংশ, ফাঁস হলো ইউরোপীয় মূল্য

নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে
প্রযুক্তি সংবাদ

নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে
নির্বাচিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলালিংক
টেলিকম

স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করল বাংলালিংক

স্টারলিংকের সঙ্গে অংশীদারিত্বে দেশে স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করেছে...

আইটিসিএলের উদাসীনতায় বিপাকে ৩৪ ব্যাংকের গ্রাহক, মামলার প্রস্তুতি নিচ্ছে ব্যাংকগুলো

আইটিসিএলের উদাসীনতায় বিপাকে ৩৪ ব্যাংকের গ্রাহক, মামলার প্রস্তুতি নিচ্ছে ব্যাংকগুলো

বর্ডারলেস ডিজিটাল কর্মপরিবেশ ও ‘আওমনি ইকোসিস্টেম’ নিয়ে অমনিল্যাবের বৈশ্বিক যাত্রা

বর্ডারলেস ডিজিটাল কর্মপরিবেশ ও ‘আওমনি ইকোসিস্টেম’ নিয়ে অমনিল্যাবের বৈশ্বিক যাত্রা

বন্ধ হয়ে যাবে অবৈধ ফোন, নতুন তারিখ নির্ধারণ বিটিআরসির

বন্ধ হয়ে যাবে অবৈধ ফোন, নতুন তারিখ নির্ধারণ বিটিআরসির

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

21 August 2026

আমরা টেকনোলজিসের শেয়ারে কারসাজির সন্দেহ, তদন্তে বিএসইসি

Techzoom.TV |
TechzoomTV