Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

প্রযুক্তিভিত্তিক বন ব্যবস্থাপনার জন্য বাংলাদেশ সরকার ও জাইকা’র মধ্যে রেকর্ড অব ডিসকাশন স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ১১ জানুয়ারি ২০২৫
প্রযুক্তিভিত্তিক বন ব্যবস্থাপনার জন্য বাংলাদেশ সরকার ও জাইকা’র মধ্যে রেকর্ড অব ডিসকাশন স্বাক্ষর
Share on FacebookShare on Twitter

‘প্রজেক্ট ফর এনহান্সিং কোস্টাল রেসিলিয়েন্স থ্রু টেকনোলজি-বেইজড ফরেস্ট ম্যানেজমেন্ট’ শীর্ষক এক প্রকল্প নিয়ে বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি), পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় (এমওইএফসিসি) ও বাংলাদেশ বন অধিদপ্তরের (বিএফডি) সাথে রেকর্ড অব ডিসকাশন (আর/ডি) স্বাক্ষর করেছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)।

কারিগরি সহযোগিতামূলক এ চুক্তির অধীনে, জাইকা বিএফডি -কে দেশের উপকূলীয় অঞ্চলে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে সামগ্রিকভাবে বন ব্যবস্থাপনা বাস্তবায়নে সহায়তা করবে। প্রকল্পটি চার বছরব্যাপী (মে ২০২৫ – এপ্রিল ২০২৯) চলবে এবং প্রকল্পের প্রয়োজনীয় ক্ষেত্রে জাপানি বিশেষজ্ঞরা প্রধান কার্যালয় ও মাঠ পর্যায় হতে বিএফডি’র সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে কাজ করবেন। গতকাল (৮ জানুয়ারি) রাজধানীর আগারগাঁও এলাকায় অবস্থিত ইআরডি’র সম্মেলন কক্ষে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

গুরুত্বপূর্ণ এ প্রকল্পের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে চুক্তিতে স্বাক্ষর করেন জাইকা বাংলাদেশ অফিসের সিনিয়র রিপ্রেজেন্টেটিভ মিউরা মারি, ইআরডি’র অতিরিক্ত সচিব ড. এ. কে. এম. শাহাবুদ্দিন; বিএফডি’র প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী; এবং এমওইএফসিসি’র যুগ্মসচিব ফাতিমা তুজ জোহরা।

কারিগরি সহযোগিতামূলক এ প্রকল্পের লক্ষ্য বন ব্যবস্থাপনায় প্রযুক্তিভিত্তিক পরিকল্পনা ও পর্যবেক্ষণের মাধ্যমে উপকূলীয় অঞ্চলে বিএফডি’র বনভূমির ভূপ্রকৃতিক বৈশিষ্ট্য পুনরুদ্ধারের সক্ষমতা বৃদ্ধি করা। ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেইঞ্জ (আইপিসিসি) অনুযায়ী, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল অত্যন্ত ঝুঁকিপূর্ণ অঞ্চলসমূহের একটি এবং এসব এলাকা ঘূর্ণিঝড় ও ঝড়ো জলোচ্ছ্বাসের কারণে প্রায়শই ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে, উপকূলীয় অবক্ষয় বৃদ্ধি পাচ্ছে, যা উপকূলীয় বনভূমি, বিশেষত ম্যানগ্রোভ বাস্তুতন্ত্রের ওপর মারাত্মক প্রভাব ফেলছে। এ ঝুঁকি প্রতিরোধে, বিএফডি উপকূলীয় বনায়ন সম্প্রসারণে একাধিক উদ্যোগ গ্রহণ করেছে। প্রকল্পটি এসব উদ্যোগের ভিত্তিতে অত্যাধুনিক বন পরিকল্পনা ও পর্যবেক্ষণ পদ্ধতি শনাক্তকরণ ও গ্রহণের মাধ্যমে কার্যকর পদ্ধতিতে উপকূলীয় অঞ্চলে বন সম্প্রসারণ নিশ্চিত করবে, যা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সহায়ক ভূমিকা পালন করবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জাইকা বাংলাদেশ অফিসের সিনিয়র রিপ্রেজেন্টেটিভ মিউরা মারি প্রকল্প প্রণয়নে প্রচেষ্টার জন্য ইআরডি, এমওইএফসিসি ও বিএফডি’র উদ্যোগকে সাধুবাদ জানান। তিনি উল্লেখ করেন, এ কারিগরি সহযোগিতা প্রকল্প বনাঞ্চল খাতে বাংলাদেশের সাথে জাইকার সহযোগিতামূলক প্রকল্প হিসেবে প্রথম উদ্যোগ, যা দুর্যোগ ঝুঁকি হ্রাস, স্থানীয় কমিউনিটির জীবিকার উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জাপানে বন সংরক্ষণ প্রচেষ্টার উদাহরণ দিয়ে তিনি এ প্রকল্প সফল করে তোলার জন্য সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব ড. এ. কে. এম. শাহাবুদ্দিন প্রকল্পটি বাস্তবায়নের জন্য জাইকা, এমওইএফসিসি ও বিএফডি’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ প্রকল্পের বাস্তবায়ন প্রক্রিয়া ত্বরান্বিত করতে এমওইএফসিসি ও বিএফডি-কে অনুরোধ করেন।

বিএফডি’র প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী বলেন, “বাংলাদেশ একটি ঘনবসতিপূর্ণ দেশ এবং দেশের মাত্র ১৪ শতাংশ এলাকা বন দ্বারা আচ্ছাদিত। বন সম্পদের পরিকল্পনা ও পর্যবেক্ষণে অনেক চ্যালেঞ্জ রয়েছে, যার মধ্যে রয়েছে বন সংরক্ষণের জন্য আধুনিক প্রযুক্তির অভাব; তাই, বিএফডি এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হবে এবং বাংলাদেশে বনাঞ্চল খাতে জাইকার প্রথম সহযোগিতামূলক প্রকল্পের অংশ হতে পেরে আমরা আনন্দিত।”

এমওইএফসিসি’র যুগ্মসচিব ফাতিমা তুজ জোহরা বলেন, “বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগের মাত্রা অত্যন্ত তীব্র। দুর্যোগ প্রতিরোধে বনায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব, বিশেষ করে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং লবণাক্ততা, উপকূলীয় অঞ্চলে ঝুঁকিপূর্ণ অবস্থা তৈরি করেছে। এক্ষেত্রে, প্রকল্পটি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বন সম্পদ সংরক্ষণে ভূমিকা রাখবে, যার মধ্যে বিএফডি কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধিও অন্তর্ভুক্ত থাকবে। মন্ত্রণালয় থেকে আমরা জাইকা’র সাথে আরও সহযোগিতামূলক প্রকল্প করার ব্যাপারে প্রত্যাশী।”

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্যামসাংয়ের নতুন টিভি সিরিজ: বড় পর্দা ও উন্নত ওএলইডি এবং এআই সুবিধা
প্রযুক্তি বাজার

স্যামসাংয়ের নতুন টিভি সিরিজ: বড় পর্দা ও উন্নত ওএলইডি এবং এআই সুবিধা

২১ টাকায় রিয়েলমি ৭ প্রো!
ছাড় ও অফার

২১ টাকায় রিয়েলমি ৭ প্রো!

তাক লাগানো ফিচারে আসছে রেডমি নোট9
নির্বাচিত

তাক লাগানো ফিচারে আসছে রেডমি নোট9

ষষ্ঠবারের মত বিশ্বের শীর্ষ পাঁচ ব্র্যান্ডের তালিকায় স্যামসাং ইলেকট্রনিকস
প্রযুক্তি বাজার

ষষ্ঠবারের মত বিশ্বের শীর্ষ পাঁচ ব্র্যান্ডের তালিকায় স্যামসাং ইলেকট্রনিকস

অর্থ আত্মসাতের মামলায় হামেশা ফুডের ব্যবস্থাপনা পরিচালক গ্রেপ্তার
অর্থ ও বাণিজ্য

অর্থ আত্মসাতের মামলায় হামেশা ফুডের ব্যবস্থাপনা পরিচালক গ্রেপ্তার

হুয়াওয়ের স্মার্টফোন সরবরাহ বেড়েছে ২৬ শতাংশ
নির্বাচিত

ব্যবসা গুটিয়ে নিচ্ছে হুয়াওয়ে

Load More

ট্রেন্ডিং টপিক

সেজ্জিল মিসাইলে আকাশে অবিশ্বাস্য দৃশ্য
সোশ্যাল মিডিয়া

সেজ্জিল মিসাইলে আকাশে অবিশ্বাস্য দৃশ্য

বিবিধ

ইরানের হামলায় বাংকারে লুকাচ্ছে ইসরায়েলিরা

ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে এবার রণক্ষেত্র তেল আবিব
পাঁচমিশালি

ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে এবার রণক্ষেত্র তেল আবিব

মধ্যপ্রাচ্যে ডেটা সেন্টার প্রকল্প নিয়ে অনিশ্চয়তা, দ. কোরিয়ার চিপ শিল্পের উদ্বেগ
প্রযুক্তি সংবাদ

মধ্যপ্রাচ্যে ডেটা সেন্টার প্রকল্প নিয়ে অনিশ্চয়তা, দ. কোরিয়ার চিপ শিল্পের উদ্বেগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix