Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

১১ কোটি মার্কিন ডলার বিনিয়োগ পাচ্ছে শপআপ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ৯ এপ্রিল ২০২৫
১১ কোটি মার্কিন ডলার বিনিয়োগ পাচ্ছে শপআপ
Share on FacebookShare on Twitter

এবার ১১ কোটি মার্কিন ডলার বিনিয়োগ পাচ্ছে বাংলাদেশী স্টার্টআপ শপআপ। একক চুক্তি হিসেবে এটি কোনও স্থানীয় স্টার্টআপের জন্য সর্বোচ্চ।বুধবার বাণিজ্য বিষয়ক নিউজ পোর্টাল ব্লুমবার্গ প্রকাশিত এ সংক্রান্ত খবরে জানানো হয়েছে, সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের ভেঞ্চার ক্যাপিটাল শাখা সানাবিল ইনভেস্টমেন্টস (Sanabil Investments) এবং পিটার থিয়েলের ভ্যালার ভেঞ্চর্স (Valar Ventures) এর যৌথভাবে গঠিত সিল্ক গ্রুপে (SILQ Group) ১১ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে। ডলারের বর্তমান বিনিময় হার ১২২ টাকা হিসাবে দেশি মুদ্রায় যার পরিমাণ ১ হাজার ৩৪২ কোটি টাকা।

খবরে প্রকাশ, বাংলাদেশের বৃহত্তম বিটুবি প্ল্যাটফর্ম শপআপ (ShopUp) এবং উপসাগরীয় অঞ্চলের শীর্ষস্থানীয় মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবভিত্তিক প্রযুক্তিনির্ভর স

রবরাহকারী প্রতিষ্ঠান সারি (Sary) এর সঙ্গে একীভূত হয়ে এসআইএলকিউ গ্রুপ বা সিল্ক গঠিত হয়েছে। নতুন গঠিত এই কোম্পানিটি গালফ ও উদীয়মান এশীয় বাজারে কার্যক্রম বিস্তার করবে। এরইমধ্যে শপআপ ও সারি একত্রে ৫ বিলিয়ন ডলারেরবেশি লেনদেন এবং ১০ কোটিরও বেশি চালান দিয়েছে।

সূত্রমতে, সৌদিভিত্তিক কোম্পানি সারির সঙ্গে শপআপ শেয়ার সোয়াপ বা অদলবদলের মাধ্যমে একে অপরের সঙ্গে একীভূত হয়ে গঠিত নতুন কোম্পানির বিষয়টি বুধবার বিনিয়োগ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়া হবে।

সিল্ক গ্রুপে বিনিয়োগকারীদের মধ্যে অন্যতম কাতার ডেভেলপমেন্ট ব্যাংক। এছাড়াও, এসটিভি, ফ্লোরিশ ভেঞ্চারস, ভিএসকিউ, এমএসএ ক্যাপিটাল, রকেটশিপ ভিসি, ওয়াফ্রা ইনভেস্টমেন্ট, পিক এক্সভি, প্রোসাস, টাইগার গ্লোবাল, এন্ডেভার ক্যাটালিস্ট এবং রেড ভেঞ্চারস এর মতো বৈশ্বিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান এই জোটে রয়েছে।

২০২৭ সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত হতে যাচ্ছে সিল্ক গ্রুপ। এর গ্রুপ সিইও আফিফ জামান। তিনি বলেন, “আইপিও এর ক্ষেত্রে গালফ বিশেষ করে সৌদি বাজার অত্যন্ত সম্ভাবনাময়। তাই সারি ও শপআপ একে অপরের সঙ্গে একীভূত হয়ে সিল্ক নামে যে কোম্পানি গঠন করেছে, সেটির কার্যক্রম সৌদি আরবের পাশাপাশি মধ্যপ্রাচ্যের আরও কিছু দেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

পরবর্তী ছয় মাসে কোম্পানিটি লাভজনকতা অর্জনের দিকে মনোযোগ দেবে বলে জানিয়েছেন এসআইকিউ গ্রুপের অর্থায়ন বিভাগের প্রধান নির্বাহী মোহাম্মদ আলদোসারী। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষে ঘোষিত শুল্কনীতির কারণে নতুন বাজারে প্রবেশের সুযোগ সৃষ্টি হবে। সে ক্ষেত্রে এই বিনিয়োগ লাভজনক হবে।

প্রসঙ্গত, ১১ কোটি ডলারের নতুন বিনিয়োগসহ এ পর্যন্ত মোট ৩১ কোটি ১০ লাখ ডলারের বিনিয়োগ পেয়েছে বাংলাদেশের হোলসেল মার্কেট টেক স্টার্টআপ শপআপ। এর আগে বিভিন্ন ধাপে যেসব প্রতিষ্ঠান থেকে কোম্পানিটি যুক্তরাষ্ট্রের পিটার থিয়েল ভালার ভেঞ্চার, ই-বে প্রতিষ্ঠাতার ফ্লারিশ ভেঞ্চারস, টেনসেন্টের বিনিয়োগকারী প্রসুস, অস্ট্রিয়ার স্পিডইনভেস্ট, সেকোইয়া ক্যাপিটাল ও নিউইয়র্কের টাইগার গ্লোবাল থেকে নানা অংকের বিনিয়োগ পেয়েছিল।

Tags: শপআপ

এই বিভাগ থেকে আরও পড়ুন

সিলিকন বিহীন যমুনা ফ্রিজে এবারের ঈদ
প্রযুক্তি সংবাদ

সিলিকন বিহীন যমুনা ফ্রিজে এবারের ঈদ

দারাজ সিক্সথ অ্যানিভার্সারি ক্যাম্পেইনে রয়েছে আকর্ষণীয় অফার ও ডিসকাউন্ট
ই-কমার্স

দারাজ সিক্সথ অ্যানিভার্সারি ক্যাম্পেইনে রয়েছে আকর্ষণীয় অফার ও ডিসকাউন্ট

অ্যান্ড্রয়েডের বিকল্পে আসছে ফিউশা
নির্বাচিত

অ্যান্ড্রয়েডের বিকল্পে আসছে ফিউশা

এডিপি বাস্তবায়নে ৮৮.২৯ ভাগ লক্ষ্যমাত্রা অর্জিত করেছে আইসিটি বিভাগ
প্রযুক্তি সংবাদ

এডিপি বাস্তবায়নে ৮৮.২৯ ভাগ লক্ষ্যমাত্রা অর্জিত করেছে আইসিটি বিভাগ

করোনায় নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছবে ইভ্যালি এক্সপ্রেস শপ
ই-কমার্স

করোনায় নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছবে ইভ্যালি এক্সপ্রেস শপ

স্মার্টফোনে ইউটিউব ব্যবহারে গুনতে হবে টাকা!
কিভাবে করবেন

ইউটিউবে স্ক্রিন বন্ধ রেখে গান শুনবেন যেভাবে

Load More

ট্রেন্ডিং টপিক

ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা, সেনাবাহিনীর সতর্কবার্তা
বিবিধ

ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা, সেনাবাহিনীর সতর্কবার্তা

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট
বিবিধ

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

জুলাই সনদ কেন অসাংবিধানিক নয়, রুল জারি
বিবিধ

জুলাই সনদ কেন অসাংবিধানিক নয়, রুল জারি

ম্যাকবুক: শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল অ্যাপল
নির্বাচিত

ম্যাকবুক: শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল অ্যাপল

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix