Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইউনিলিভারের নামেই পিওরইটের মানহীন পণ্য, প্রতিকার মিলছে না গ্রাহকের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ৭ মে ২০২৫
ইউনিলিভারের নামেই পিওরইটের মানহীন পণ্য, প্রতিকার মিলছে না গ্রাহকের
Share on FacebookShare on Twitter

পানি বিশুদ্ধকরণ যন্ত্র ‘পিওরইট’ ইউনিলিভার থেকে কেনার পর যুক্তরাষ্ট্রভিত্তিক এও স্মিথ করপোরেশন বাংলাদেশে পণ্যটির গায়ে আগের কোম্পানির ট্যাগ রেখেই মানহীন পণ্য বিক্রি করছে। নির্ধারিত লিটারের অর্ধেকও বিশুদ্ধ করতে পারছে না কিট। অভিযোগ জানালে গ্রাহকরা পাচ্ছেন না সেবা, বরং হুমকি ও অপমানের মুখে পড়ছেন।

১২০ মিলিয়নে পিওরইট বিক্রি, তবু ইউনিলিভারের নাম ২০২৪ সালের নভেম্বরে ইউনিলিভার তাদের পানি বিশুদ্ধকরণ প্রযুক্তি পিওরইট ১২০ মিলিয়ন ডলারে বিক্রি করে যুক্তরাষ্ট্রভিত্তিক এও স্মিথ করপোরেশনের কাছে। এরপরও বাংলাদেশে পণ্যটির গায়ে ইউনিলিভারের লোগো রেখেই বাজারজাত করছে প্রতিষ্ঠানটি। পণ্যের মান, ব্র্যান্ডিং ও গ্রাহকসেবায় এও স্মিথ কোনো পরিবর্তন আনেনি।

কাজ করছে না ফিল্টার কিট, ফোনেও মিলছে না সমাধান পিওরইটের প্যাকেজে ১৫০০ বা ৩০০০ লিটার পানি বিশুদ্ধ করার কথা থাকলেও, বাস্তবে ৭০০-৭৫০ লিটার বিশুদ্ধ করতেই ফিল্টার কিট অচল হয়ে পড়ছে। ১৬৬২৭ নম্বরে ফোন করে অভিযোগ জানালেও গ্রাহকরা পাচ্ছেন না কার্যকর সমাধান। অনেক ক্ষেত্রে প্রতিনিধি এসে দায় এড়িয়ে বলেন, ‘পানিতে আয়রন বেশি থাকার কারণে কিট দ্রুত শেষ হয়ে যাচ্ছে।’

প্রতিনিধির খারাপ আচরণ, ফেরত নিচ্ছে না পণ্য রাজধানীর মগবাজার পেয়ারাবাগ এলাকার বাসিন্দা আয়শা আক্তার অভিযোগ করেন, তিনি মাত্র পাঁচ মাসে ৭৫০ লিটারের কম পানি বিশুদ্ধ করতে পেরেছেন। ফেরত চাইলে খারাপ ব্যবহার করেন প্রতিনিধি।

দোকানিরাও জানেন না মালিকানা বদলের তথ্য কারওয়ান বাজার ও মগবাজারের বেশিরভাগ বিক্রেতা জানেন না পিওরইট এখন ইউনিলিভারের পণ্য নয়। এও স্মিথের নাম জানলেও তারা বলেন, ‘আমাদের কেউ কিছু বলেনি।’ বিক্রয় প্রতিনিধিরাও বিভ্রান্ত।

সাংবাদিক পরিচয়ে ‘ফ্রি কিট’ অফার, প্রতিবেদন না করার অনুরোধ তিন দিন ধরে অনুসন্ধান শেষে এক ঊর্ধ্বতন কর্মকর্তা একজন সাংবাদিককে অনুরোধ করেন প্রতিবেদন প্রকাশ না করতে। তিনি বলেন, ‘সংবাদ হলে চাকরি যেতে পারে। আপনি ফ্রি একটা নতুন কিট নিন, কাউকে বলবেন না।’

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অসহায়ত্ব জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মাসুম আরেফিন বলেন, ‘পিওরইটের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। তবে নির্দিষ্ট মানদণ্ড না থাকায় ব্যবস্থা নিতে পারছি না। কেউ পরিমাপক প্রতিষ্ঠান থেকে রিপোর্টসহ অভিযোগ করলে আমরা ব্যবস্থা নিতে পারব।’

ইউনিলিভারের বক্তব্য ইউনিলিভার কাস্টমার কেয়ার লিমিটেডের কোম্পানি সেক্রেটারি নাহারুল ইসলাম মোল্লা বলেন, ‘পিওরইট এখন আমাদের পণ্য নয়। এও স্মিথের কাছে এটি বিক্রি হয়েছে। তারা এখন পরিচালনা করছে।’

এও স্মিথের নীরবতা ১৫ এপ্রিল এও স্মিথের চেয়ারম্যান কেভিন জে হুইলারকে মেইল করা হলেও কোনো জবাব আসেনি। গ্রাহকসেবায় ঘাটতি ও বাংলাদেশে ব্র্যান্ডের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়া নিয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলেও প্রতিষ্ঠানটি নীরব রয়েছে।

পাঠকদের জন্য পরামর্শ:

  • কেনার আগে পণ্যটির উৎপাদক প্রতিষ্ঠান যাচাই করুন
  • গ্রাহকসেবা নম্বরে সাড়া না পেলে ভোক্তা অধিদপ্তরে অভিযোগ জানান
  • ফেরত নীতিমালা নেই এমন ব্র্যান্ড এড়িয়ে চলুন

বহুজাতিক কোম্পানির নাম ভাঙিয়ে দেশে মানহীন পণ্য বিক্রি নতুন নয়। তবে পিওরইটের মতো লাইফস্টাইল ও স্বাস্থ্যসংশ্লিষ্ট পণ্যে এ রকম প্রতারণা গ্রাহকের জীবনঝুঁকিতে ফেলছে। কোম্পানির দায়বদ্ধতা নিশ্চিত না হলে এ চক্রের দৌরাত্ম্য চলতেই থাকবে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইনে ৬ জেলার ক্রেতাদের উপহারের ফ্রিজ, টিভি হস্তান্তর
প্রযুক্তি বাজার

ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইনে ৬ জেলার ক্রেতাদের উপহারের ফ্রিজ, টিভি হস্তান্তর

বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ড কেনেথ কোলের পণ্য এখন ইভ্যালিতে
ই-কমার্স

বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ড কেনেথ কোলের পণ্য এখন ইভ্যালিতে

প্রিমিয়ার ব্যাংক ছেড়ে আবার কেন ফিরলেন নতুন চেয়ারম্যান আরিফুর রহমান
অর্থ ও বাণিজ্য

প্রিমিয়ার ব্যাংক ছেড়ে আবার কেন ফিরলেন নতুন চেয়ারম্যান আরিফুর রহমান

গ্রাহক সেবায় ইভ্যালির ‘প্রায়োরিটি স্টোর’
ই-কমার্স

ইভ্যালিতে আটকে থাকা টাকা ও গ্রাহক তালিকার তথ্য চেয়ে চিঠি

‘নগদ’ ওয়ালেট থেকে মোবাইল রিচার্জে ক্যাশব্যাক অফার
ছাড় ও অফার

‘নগদ’ ওয়ালেট থেকে মোবাইল রিচার্জে ক্যাশব্যাক অফার

ইউরোপে একদিনে ২.৪৪ মিলিয়ন ডলারের টিভি রপ্তানি ওয়ালটনের
প্রযুক্তি বাজার

ইউরোপে একদিনে ২.৪৪ মিলিয়ন ডলারের টিভি রপ্তানি ওয়ালটনের

Load More

ট্রেন্ডিং টপিক

মারা গেছেন নেতানিয়াহু, দাবি ইরানের
বিবিধ

মারা গেছেন নেতানিয়াহু, দাবি ইরানের

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের
বিবিধ

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করা দুঃসাধ্য, স্বীকার করল ইসরাইল
বিবিধ

ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করা দুঃসাধ্য, স্বীকার করল ইসরাইল

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড
বিবিধ

ফ্যামিলি কার্ড পেতে আবেদন করবেন যেভাবে, যা যা লাগবে

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

Private: রংপুরে সুপারশপ ‘স্বপ্ন’কে ৩০ হাজার টাকা জরিমানানা
ই-কমার্স

স্বপ্ন’র আড়ালে ‘কমিশন’ বাণিজ্য: বিজ্ঞাপন দেওয়ার নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

দেশের অন্যতম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ (Shwapno)-এর ভেতরে...

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের

ট্রাম্পকে এপস্টিন ফাইলের ভয় দেখিয়ে ইরানে হামলা করিয়েছে নেতানিয়াহু?

ট্রাম্পকে এপস্টিন ফাইলের ভয় দেখিয়ে ইরানে হামলা করিয়েছে নেতানিয়াহু?

প্রাথমিকে নিয়োগ হচ্ছে ১৭ হাজার শিক্ষক

প্রাথমিকের ১ কোটি ৪০ লাখ শিক্ষার্থীর জন্য বড় সুখবর

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix