Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নগদের ওপর নিয়ন্ত্রণ হারিয়েছে কেন্দ্রীয় ব্যাংক, অস্থিরতা শুরু

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২০ মে ২০২৫
নগদের ওপর নিয়ন্ত্রণ হারিয়েছে কেন্দ্রীয় ব্যাংক, অস্থিরতা শুরু
Share on FacebookShare on Twitter

দেশের অন্যতম মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়েছে বাংলাদেশ ব্যাংক। আদালতের স্থগিতাদেশে স্থবির হয়ে পড়েছে নিয়ন্ত্রকের প্রশাসন। আর এই সুযোগে বাংলাদেশ ব্যাংকের জালিয়াতির মামলার এক আসামিকে নিয়োগ দেওয়া হয়েছে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে।

হাইকোর্ট সম্প্রতি নগদে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা এক রিটে বাংলাদেশ ব্যাংকের প্রশাসক বসানোর সিদ্ধান্ত স্থগিত করেন। ফলে ব্যাংকটির নিয়োগপ্রাপ্ত প্রশাসক দল নগদ পরিচালনা থেকে সরিয়ে দেওয়া হয়। একই সঙ্গে ডাক বিভাগও এর ওপর আর নিয়ন্ত্রণ রাখেনি।

স্থগিতাদেশের সুযোগে গত সোমবার নগদের সাবেক পরিচালক মো. সাফায়েত আলমকে সিইও হিসেবে নিয়োগ দেয় প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ। সাফায়েত আলম বাংলাদেশ ব্যাংকের দায়ের করা আর্থিক জালিয়াতির মামলার এক নম্বর আসামি। সিইও হওয়ার পরপরই তিনি দায়িত্ব নিয়ে মানবসম্পদ বিভাগের শীর্ষস্থানীয় কর্মকর্তাকে সরিয়ে দেন এবং নতুন কর্মকর্তা নিয়োগ করেন।

গত দুই দিনে নগদ থেকে শীর্ষ পর্যায়ের ১৯ জন কর্মকর্তা চাকরিচ্যুত হয়েছেন। মামলার আরও দুই আসামিকেও আবার দায়িত্ব দেওয়া হয়েছে। এতে নগদের ভবিষ্যৎ নিয়ে নতুন করে উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান  বলেন, ‘জনগণের টাকার নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব। প্রশাসক বসিয়ে আমরা সে কাজটিই করছিলাম। আদালতের আদেশের কারণে আমাদের সে দায়িত্ব থেকে সরতে হয়েছে। আমরা আদেশ প্রত্যাহারের আবেদন করেছি।’

২ হাজার ৩৫৬ কোটি টাকার হিসাব মিলছে না

নগদে প্রশাসক বসানোর পর যে অডিট হয়, তাতে বড় ধরনের জালিয়াতি ধরা পড়ে। বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, নগদ অতিরিক্ত ৬৫০ কোটি টাকা ই-মানি তৈরি করে যা সম্পূর্ণ অবৈধ। পাশাপাশি ভুয়া পরিবেশক ও এজেন্ট দেখিয়ে অর্থ আত্মসাতের প্রমাণও পাওয়া যায়।

প্রতিষ্ঠানটি সরকারি ভাতা বিতরণে ২ হাজার কোটি টাকার লেনদেন গোপন করেছে, যা বিভিন্ন আন্তর্জাতিক নিরীক্ষাতেও উঠে এসেছে। সব মিলিয়ে নগদের ২ হাজার ৩৫৬ কোটি টাকার হিসাব মেলেনি বলে দাবি করছে কেন্দ্রীয় ব্যাংক।

মামলা, প্রভাবশালী সংশ্লিষ্টতা ও নিয়ন্ত্রণহীনতা

২০২৩ সালে কেন্দ্রীয় ব্যাংক ২৪ জনের বিরুদ্ধে মামলা করে, যার মধ্যে রয়েছেন:

  • নগদের সাবেক চেয়ারম্যান

  • সাবেক সিইও

  • ডাক বিভাগের আটজন সাবেক ও বর্তমান ডিজি

  • প্রভাবশালী রাজনৈতিক ব্যাক্তিবর্গ

এসব অনিয়মের ঘটনা ঘটে আওয়ামী লীগ সরকারের সময়ে, যখন ‘নগদ’ একচেটিয়াভাবে বিভিন্ন সুবিধা পাচ্ছিল। আদালতে থাকা একটি রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট সম্প্রতি প্রশাসক নিয়োগের বৈধতা বাতিল করে স্থগিতাদেশ দেন। এরপরই প্রতিষ্ঠানটি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে।

কিভাবে শুরু নগদের

২০১৮ সালে ডাক অধিদপ্তর নগদ চালুর অনুমতি চেয়ে বাংলাদেশ ব্যাংকে আবেদন করে। ব্যাংক তখন শর্ত পূরণ না করায় অনুমোদন দেয়নি। পরে ২০১৯ সালের ২৬ মার্চ ডাক অধিদপ্তর নিজস্ব আইন পরিবর্তন করে ‘নগদ’ নামে এমএফএস চালু করে।

২০২০ সালের মার্চে বাংলাদেশ ব্যাংক শর্তসাপেক্ষে নগদকে অন্তর্বর্তীকালীন অনুমোদন দেয়। কিন্তু শর্ত অনুযায়ী ব্যাংক হিসাব না খোলার পরও কোনো তদারকি ছিল না। বর্তমানে নগদ দৈনিক প্রায় এক হাজার কোটি টাকা লেনদেন করে এবং দেশের দ্বিতীয় বৃহত্তম এমএফএস সেবা হিসেবে কাজ করছে।

সামনে কী?

বাংলাদেশ ব্যাংক হাইকোর্টের স্থগিতাদেশ প্রত্যাহারের আবেদন করেছে, যার শুনানি ১৯ মে নির্ধারিত। এ পর্যন্ত নগদ গ্রাহকদের জন্য সেবা সচল থাকলেও প্রতিষ্ঠানটির নেতৃত্ব, দায়বদ্ধতা ও অর্থনৈতিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।

Tags: BangladeshBankEmoneyScamFintechNewsBDGovtSubsidyFraudMFSBangladeshMobileBankingFraudআর্থিক জালিয়াতিনগদনগদজালিয়াতিনগদে প্রশাসক

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিটিআরসি অভিযোগ নেবে হোয়াটসঅ্যাপে, দেখে নিন নম্বর
প্রযুক্তি সংবাদ

মোবাইল ডেটার দামও নির্ধারণ করে দেওয়া হবে: মোস্তাফা জব্বার

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রফতানি করবে বাংলাদেশ
টেলিকম

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রফতানি করবে বাংলাদেশ

প্রযুক্তি সংবাদ

৭০ ভাগ অ্যান্ড্রয়েড অ্যান্টিভাইরাস অ্যাপই অকার্যকর

ফেসবুকে নিয়োগ পেলেন আশফাক সালেহীন
প্রযুক্তি সংবাদ

ফেসবুকে নিয়োগ পেলেন আশফাক সালেহীন

তরুণদের জন্য অনার আনলো ৫১২ জিবি স্টোরেজের স্মার্টফোন ‘অনার এক্স৮সি’
নির্বাচিত

তরুণদের জন্য অনার আনলো ৫১২ জিবি স্টোরেজের স্মার্টফোন ‘অনার এক্স৮সি’

মোবাইল ইন্টারনেটের গতিতে পিছিয়েছে বাংলাদেশ
নির্বাচিত

মোবাইল ইন্টারনেটের গতিতে পিছিয়েছে বাংলাদেশ

Load More

ট্রেন্ডিং টপিক

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অস্ত্র ইরানের ভূগর্ভস্থ ভাণ্ডারগুলোর ক্ষতি করতে পারেনি: বিশেষজ্ঞ
বিবিধ

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অস্ত্র ইরানের ভূগর্ভস্থ ভাণ্ডারগুলোর ক্ষতি করতে পারেনি: বিশেষজ্ঞ

ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে এবার রণক্ষেত্র তেল আবিব
পাঁচমিশালি

ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে এবার রণক্ষেত্র তেল আবিব

ইরানের যুদ্ধ নিয়ে কী বলে গিয়েছেন মহানবী (সা.)?
বিবিধ

ইরানের যুদ্ধ নিয়ে কী বলে গিয়েছেন মহানবী (সা.)?

ইরানের ড্রোন হামলা, গ্যাস উৎপাদন বন্ধের ঘোষণা কাতারের
বিবিধ

ইরানের ড্রোন হামলা, গ্যাস উৎপাদন বন্ধের ঘোষণা কাতারের

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix