Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

প্রাইম ব্যাংকের উদ্যোগে সৈয়দপুরে ‘এসএমই ক্লাস্টার ফাইন্যান্সিং’ বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 31 July 2025
প্রাইম ব্যাংক
Share on FacebookShare on Twitter

দেশের উদীয়মান এসএমই ক্লাস্টার খাতকে অন্তর্ভুক্তিমূলক ও সহজলভ্য আর্থিক সেবার আওতায় আনতে নীলফামারীর “সৈয়দপুর ক্ষুদ্র গার্মেন্টস ক্লাস্টারে” সম্প্রতি ‘এসএমই ক্লাস্টার ফাইন্যান্সিং’ বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে প্রাইম ব্যাংক পিএলসি.।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের পরিচালক মো. নওশাদ মুস্তাফা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাইম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম. নাজিম এ. চৌধুরী। এ কর্মসূচি প্রাইম ব্যাংকের ক্লাস্টার ভিত্তিক অর্থায়ন মডেলের অংশ, যার লক্ষ্য কটেজ, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (CMSME) আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করা।

অনুষ্ঠানে স্থানীয় গার্মেন্টস ক্লাস্টারের ১০০ জনেরও বেশি উদ্যোক্তা ও সদস্য অংশগ্রহণ করেন। তারা সরাসরি বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও প্রাইম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে অর্থায়নের প্রয়োজন, আর্থিক সেবায় প্রবেশের বাধা ও ব্যাংক ও নিয়ন্ত্রক সংস্থার প্রতি প্রত্যাশা তুলে ধরেন।

বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের পরিচালক মো. নওশাদ মুস্তাফা বলেন, ‘সিএমএসএমই খাতে প্রবেশাধিকার সহজ করতে এবং আঞ্চলিক অর্থনীতিকে উৎসাহিত করতে কেন্দ্রীয় ব্যাংক ক্লাস্টারভিত্তিক উন্নয়ন মডেলের প্রতি অঙ্গীকারবদ্ধ। প্রাইম ব্যাংকের এই উদ্যোগ সিএমএসএমই উদ্যোক্তাদের ব্যাংকিং সেবার আওতায় আনতে একটি প্রশংসনীয় পদক্ষেপ।’

প্রাইম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম. নাজিম এ. চৌধুরী বলেন, ‘সিএমএসএমই খাতের উন্নয়নে প্রাইম ব্যাংক দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা ক্লাস্টার ভিত্তিক অর্থায়ন মডেল, বিশেষায়িত পণ্য এবং ডিজিটাল টুলসের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য সহজ ও কার্যকর আর্থিক সেবা নিশ্চিত করছি।’

অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের বিভিন্ন অর্থায়ন প্রকল্প, ডকুমেন্টেশন সহায়তা ও সক্ষমতা বৃদ্ধিমূলক কার্যক্রম উপস্থাপন করা হয়, যা সিএমএসএমই উদ্যোক্তাদের ব্যাংকের সেবা গ্রহণের জন্য যোগ্য করে তুলতে সহায়ক হবে। এ সময় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের সফল ক্লাস্টার উদাহরণও তুলে ধরা হয়।

এই সচেতনতামূলক কর্মসূচি আর্থিক প্রতিষ্ঠান ও তৃণমূল পর্যায়ের উদ্যোক্তাদের মধ্যে সম্পর্ক জোরদার করার পাশাপাশি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন ও পিছিয়ে থাকা অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: এসএমই ক্লাস্টার ফাইন্যান্সিংপ্রাইম ব্যাংক

এই বিভাগ থেকে আরও পড়ুন

আগামীকাল থেকে ৬৪ জেলার বিখ্যাত খাবার ও পণ্য মেলা
ই-কমার্স

আগামীকাল থেকে ৬৪ জেলার বিখ্যাত খাবার ও পণ্য মেলা

পালস হেলথকেয়ার
অর্থ ও বাণিজ্য

সুস্বাস্থ্য সেবায় নতুন দিগন্ত উন্মোচনে পালস হেলথকেয়ার ও শান্তা লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

প্রাইম ব্যাংকে সচিব নিয়োগ
অর্থ ও বাণিজ্য

প্রাইম ব্যাংকে সচিব নিয়োগ

ক্যাপিটাল মার্কেট গ্রোথ ডায়ালগ: পাথওয়ে টু লিস্টিং
অর্থ ও বাণিজ্য

ক্যাপিটাল মার্কেট গ্রোথ ডায়ালগ: পাথওয়ে টু লিস্টিং

ওয়ালকার্টে দুর্দান্ত ফিচারের প্রিমো এসএইটের প্রি-বুকিংয়ে ২,০০০ টাকা ছাড়
ই-কমার্স

ওয়ালকার্টে দুর্দান্ত ফিচারের প্রিমো এসএইটের প্রি-বুকিংয়ে ২,০০০ টাকা ছাড়

এমএফএস আন্তঃলেনদেন শুরু: বিকাশ ‘অপ্রস্তুত’, নগদ ‘অননুমোদিত’
অর্থ ও বাণিজ্য

অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ

Load More

ট্রেন্ডিং টপিক

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100
নির্বাচিত

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

বর্ডারলেস ডিজিটাল কর্মপরিবেশ ও ‘আওমনি ইকোসিস্টেম’ নিয়ে অমনিল্যাবের বৈশ্বিক যাত্রা
ই-কমার্স

বর্ডারলেস ডিজিটাল কর্মপরিবেশ ও ‘আওমনি ইকোসিস্টেম’ নিয়ে অমনিল্যাবের বৈশ্বিক যাত্রা

ফের চালু কিউ-ক্যাশের সব সেবা
অর্থ ও বাণিজ্য

ফের চালু কিউ-ক্যাশের সব সেবা

বাংলাদেশ সফরে ব্রিটিশ কাউন্সিলের প্রধান নির্বাহী স্কট ম্যাকডোনাল্ড
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশ সফরে ব্রিটিশ কাউন্সিলের প্রধান নির্বাহী স্কট ম্যাকডোনাল্ড

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

31 July 2025

প্রাইম ব্যাংকের উদ্যোগে সৈয়দপুরে ‘এসএমই ক্লাস্টার ফাইন্যান্সিং’ বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত

Techzoom.TV |
TechzoomTV