Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

৯ আর্থিক প্রতিষ্ঠানকে দেউলিয়া ঘোষণা করা হচ্ছে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ২৪ আগস্ট ২০২৫
৯ আর্থিক প্রতিষ্ঠানকে দেউলিয়া ঘোষণা করা হচ্ছে
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের আর্থিক খাতে বড় ধরনের ধাক্কা আসছে। দেশের ৩৫টি নন-ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের (এনবিএফআই) মধ্যে ৯টি প্রতিষ্ঠানকে লিকুইডেশনের (দেউলিয়া ঘোষণা করে কার্যক্রম বন্ধ) পথে নিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। দেশের ইতিহাসে এ ধরনের ঘটনা এই প্রথম, যা খাতটির অস্থিরতা ও দীর্ঘদিনের অব্যবস্থাপনাকে স্পষ্ট করে তুলছে। আমানতকারীদের স্বার্থ রক্ষায় বাংলাদেশ ব্যাংক এ প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে বলে জানানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংক সূত্র বলছে, গত বছরের শেষে ১২টি এনবিএফআইয়ের হাতে পুরো খাতের ৭৩ দশমিক ৫ শতাংশ খেলাপি ঋণ কেন্দ্রীভূত ছিল। এর মধ্যে প্রাথমিকভাবে ২০টি প্রতিষ্ঠানকে ‘রেড ক্যাটাগরিতে’ রাখা হয়। জানুয়ারিতে এসব প্রতিষ্ঠানের কাছে চিঠি পাঠিয়ে জবাবদিহি চাইলে ৯টির ব্যাখ্যা অসন্তোষজনক হয়। এ কারণে তাদের লিকুইডেশনের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক।

বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের আর্থিক খাতে এই সিদ্ধান্ত এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। অর্থনীতিবিদরা বলছেন, ৯টি এনবিএফআই লিকুইডেশন শুধু সংকটাপন্ন প্রতিষ্ঠানের পতন নয়, বরং গোটা খাতের ভবিষ্যৎ পুনর্গঠনের সূচনা হতে পারে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের শেষে এনবিএফআই খাতে খেলাপি ঋণের অর্ধেকের বেশি বহন করছে ৯টি প্রতিষ্ঠান।

লাইসেন্স বাতিল হচ্ছে যাদের

প্রাথমিকভাবে যেসব প্রতিষ্ঠানকে লিকুইডেশনের জন্য চিহ্নিত করা হয়েছে, সেগুলো হলো— ফাস ফাইন্যান্স, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি), প্রিমিয়ার লিজিং, ফেয়ারইস্ট ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স, অ্যাভিভা ফাইন্যান্স, পিপলস লিজিং ও ইন্টারন্যাশনাল লিজিং।

এসব প্রতিষ্ঠানই খেলাপি ঋণ ও আর্থিক অনিয়মের কারণে দীর্ঘদিন ধরে সংকটে ছিল। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের শেষে এনবিএফআই খাতে মোট খেলাপি ঋণ দাঁড়ায় ২৫ হাজার ৮৯ কোটি টাকা। এর অর্ধেকের বেশি প্রায় ৫২ শতাংশ খেলাপি ঋণ বহন করছে এই ৯টি প্রতিষ্ঠান।

নীতিগত অনুমোদন দিয়েছে সরকার

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, সরকার নীতিগতভাবে সম্মতি দিয়েছে। আমরা এ প্রক্রিয়ায় এগোচ্ছি কেবল আমানতকারীদের স্বার্থ রক্ষার জন্য। তাদের অর্থ ফেরত দেওয়াই হবে প্রথম অগ্রাধিকার।

তিনি আরও জানান, আগামী মাস থেকেই লিকুইডেশন প্রক্রিয়া শুরু হতে পারে। এ জন্য ফাইন্যান্স কোম্পানি আইন ২০২৩ অনুযায়ী হাইকোর্টে আবেদন করা হবে। আদালতের মাধ্যমে লিকুইডেশন সম্পন্ন করতে এক বা একাধিক লিকুইডেটর নিয়োগ করবে বাংলাদেশ ব্যাংক।

গভর্নর বলেন, সব প্রতিষ্ঠানের পরিকল্পনা গ্রহণযোগ্য ছিল না। তাই আইনানুগ প্রক্রিয়ায় এগোনো ছাড়া কোনও বিকল্প ছিল না।

আরও প্রতিষ্ঠান আসতে পারে ঝুঁকিতে

৯টির বাইরে আরও কয়েকটি এনবিএফআই সংকটাপন্ন অবস্থায় আছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যে দেখা যায়, খাতটির মোট খেলাপি ঋণের প্রায় ৭৩ দশমিক ৫ শতাংশ ১২টি প্রতিষ্ঠানের মধ্যে কেন্দ্রীভূত। এর বাইরে জানুয়ারিতে কেন্দ্রীয় ব্যাংক ২০টি এনবিএফআইকে ‘রেড ক্যাটাগরিতে’ চিহ্নিত করে। তাদের কাছে লাইসেন্স বাতিল না করার যৌক্তিকতা চেয়ে চিঠি পাঠানো হলেও সন্তোষজনক জবাব দিতে পারেনি বেশিরভাগ প্রতিষ্ঠান।

এসব প্রতিষ্ঠানের মধ্যে ছিল– সিভিসি ফাইন্যান্স, বে লিজিং, ইসলামিক ফাইন্যান্স, মেরিডিয়ান ফাইন্যান্স, হজ ফাইন্যান্স, ন্যাশনাল ফাইন্যান্স, আইআইডিএফসি, উত্তরা ফাইন্যান্স, ফিনিক্স ফাইন্যান্স, ফার্স্ট ফাইন্যান্স, ইউনিয়ন ক্যাপিটালসহ আরও কয়েকটি।

নেতৃত্ব সংকটে প্রতিষ্ঠানগুলো

উল্লেখযোগ্য বিষয় হলো, চিহ্নিত অনেক এনবিএফআই বর্তমানে ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা ছাড়াই চলছে। কিছু প্রতিষ্ঠান স্বাধীন পরিচালক দিয়ে পরিচালিত হলেও কার্যত কোনও ব্যবসায়িক কার্যক্রম নেই। বিনিয়োগকারীদের আস্থা হারিয়ে তারা অচল অবস্থায় রয়েছে।

আর্থিক খাতের জন্য বার্তা কী?

অর্থনীতিবিদদের মতে, এ সিদ্ধান্ত বাংলাদেশের আর্থিক খাতের জন্য একইসঙ্গে ঝুঁকি ও সুযোগ তৈরি করবে। একদিকে একসঙ্গে এতগুলো প্রতিষ্ঠানের পতন খাতটির প্রতি জনআস্থা নষ্ট করতে পারে। অন্যদিকে, দীর্ঘদিনের অনিয়ম ও ঋণ কেলেঙ্কারিতে জর্জরিত এই প্রতিষ্ঠানগুলোকে সরিয়ে দিলে খাতটিতে শৃঙ্খলা ও স্বচ্ছতা ফেরার সম্ভাবনা রয়েছে।

অর্থনীতিবিদ ও সাবেক নিয়ন্ত্রকরা মনে করছেন, কেন্দ্রীয় ব্যাংকের এই পদক্ষেপ মূলত একটি ‘ক্লিন-আপ প্রক্রিয়া’। তবে আমানতকারীরা তাদের অর্থ ফেরত পাবেন কিনা, সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন।

আমানতকারীদের জন্য আশ্বাস

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, লিকুইডেশন প্রক্রিয়ায় প্রথম অগ্রাধিকার দেওয়া হবে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার ক্ষেত্রে। তবে তা কতটা সম্ভব হবে, সেটা নির্ভর করবে প্রতিষ্ঠানগুলোর অবশিষ্ট সম্পদ ও আইনি প্রক্রিয়ার ওপর।

কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ এক কর্মকর্তা জানান, লিকুইডেশনের প্রক্রিয়া সম্পূর্ণ হবে আদালতের মাধ্যমে। এ জন্য এক বা একাধিক লিকুইডেটর নিয়োগ করা হবে। এ প্রক্রিয়ায় সবার আগে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হবে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, আমানতকারীদের টাকা ফেরত দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য। তিনি উল্লেখ করেন, শুধু ৯টিই নয়, প্রয়োজনে আরও প্রতিষ্ঠানকে লিকুইডেশনের আওতায় আনা হবে।

উল্লেখ্য, খারাপ অবস্থায় থাকা ২০টি আর্থিক প্রতিষ্ঠান কেন লাইসেন্স হারাবে না তা জানতে গত মে মাসে বাংলাদেশ ব্যাংক তাদের পরিচালনা পর্ষদকে নোটিশ দেয়। সন্তোষজনক জবাব না পাওয়ায় চূড়ান্তভাবে ৯টি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের অনুমান অনুযায়ী, এই প্রতিষ্ঠানের অবসায়নে প্রায় ৯ হাজার কোটি টাকা প্রয়োজন হবে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের রেজল্যুশন বিভাগে গভর্নর আহসান এইচ মনসুরের অনুমোদনে এসব প্রতিষ্ঠানের অবসায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা পাঠানো হয়। অবসায়নের সময় ক্ষুদ্র আমানতকারীদের টাকা ফেরত দেওয়া হবে এবং কর্মরত কর্মচারীরা চাকরিবিধি অনুযায়ী সব সুযোগ-সুবিধা পাবেন।

পর্যালোচনা ও নির্ধারণের প্রক্রিয়া

কেন্দ্রীয় ব্যাংক গত জানুয়ারিতে একটি কমিটি গঠন করে ৩৫টি আর্থিক প্রতিষ্ঠানের বিভিন্ন সূচক, ঋণের প্রকৃত অবস্থা, তারল্য পরিস্থিতি এবং সম্পদ-দায়ের পরিমাণ বিশ্লেষণ করে। এ পর্যালোচনার ভিত্তিতে ২০টি প্রতিষ্ঠানকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়। লাইসেন্স বাতিলের আগে গত ২২ মে আইনানুগভাবে পরিচালনা পর্ষদকে নোটিশ দেওয়া হয় এবং ১৫ দিনের মধ্যে কারণ দর্শানোর জন্য সময় দেওয়া হয়।

নোটিশে বলা হয়েছে, আপনাদের প্রতিষ্ঠানের ২০২৪ সালের ৩১ ডিসেম্বরভিত্তিক বিবরণী পর্যালোচনা করে দেখা গেছে, আমানতকারীর দায় পরিশোধে সম্পদের অপর্যাপ্ততা, শ্রেণি করা ঋণের উচ্চহার ও ন্যূনতম মূলধন সংরক্ষণে ব্যর্থতা লক্ষ্য করা গেছে। এ কারণে ফাইন্যান্স কোম্পানি আইন ২০২৩ এর বিভিন্ন ধারার লঙ্ঘন কেন হয়নি এবং কেন লাইসেন্স বাতিল করা হবে না তা ব্যাখ্যা করতে হবে।

আর্থিক সূচকের চিত্র

দেশের মোট ৩৫টি আর্থিক প্রতিষ্ঠানের ঋণ ৭৫ হাজার ৪৫১ কোটি টাকা। বন্ধকি সম্পদের মূল্য ৩৬ হাজার ৬৮ কোটি টাকা।

সমস্যাগ্রস্ত ২০টি প্রতিষ্ঠানের ঋণ ২৫ হাজার ৮০৮ কোটি টাকা, খেলাপি ঋণ ২১ হাজার ৪৬২ কোটি টাকা (৮৩ দশমিক ১৬ শতাংশ)। বন্ধকি সম্পদের মূল্য ৬ হাজার ৮৯৯ কোটি টাকা (মোট ঋণের ২৬ শতাংশ); পুঞ্জীভূত লোকসান ২৩ হাজার ৪৪৮ কোটি টাকা; মূলধন ঘাটতি ১৯ হাজার ২১৮ কোটি টাকা।

তুলনামূলক ভালো অবস্থার ১৫টি প্রতিষ্ঠানের ঋণ ৪৯ জাহার ৬৪৩ কোটি টাকা। খেলাপি ঋণ ৩ হাজার ৬২৭ কোটি টাকা (৭ দশমিক ৩১ শতাংশ), বন্ধকি সম্পদের মূল্য ২৯ দশমিক ১৬৯ কোটি টাকা (প্রায় ৮১ শতাংশ)। গত বছর এই প্রতিষ্ঠানগুলো মুনাফা করেছে ১ হাজার ৪৬৫ কোটি টাকা; মূলধন উদ্বৃত্ত ৬ হাজার ১৮৯ কোটি টাকা।

আমানত ও ঋণের পরিস্থিতি

আর্থিক প্রতিষ্ঠান খাতের মোট আমানত ৪৮ হাজার ৯৬৬ কোটি টাকা। অন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে নেওয়া ঋণ ১৮ হাজার ৬১৩ কোটি টাকা। সমস্যাগ্রস্ত প্রতিষ্ঠানের আমানত ২২ হাজার ১২৭ কোটি টাকা, ধার ৫ হাজার ১৬৪ কোটি টাকা। ব্যক্তি আমানত ৫ হাজার ৭৬০ কোটি টাকা (নেট ৪ হাজার ৯৭১ কোটি টাকা)।

কেন্দ্রীয় ব্যাংক অনুমান করছে, সমস্যাগ্রস্ত প্রতিষ্ঠানগুলো পুনর্গঠন বা একীভূতকরণের জন্য এই পরিমাণ তহবিল প্রাথমিকভাবে প্রয়োজন হতে পারে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

শুরু হল দারাজ অ্যাড ক্রিয়েটর হান্ট ২০২০
ই-কমার্স

শুরু হল দারাজ অ্যাড ক্রিয়েটর হান্ট ২০২০

করোনার প্রভাবে স্মার্টফোনের বিক্রি কমেছে ৪৫ শতাংশ
প্রযুক্তি বাজার

করোনার প্রভাবে স্মার্টফোনের বিক্রি কমেছে ৪৫ শতাংশ

অনলাইনে পাঞ্জাবি কিনলেই সয়াবিন তেল ফ্রি
ই-কমার্স

অনলাইনে পাঞ্জাবি কিনলেই সয়াবিন তেল ফ্রি

স্ট্যান্ডার্ড চার্টার্ড
অর্থ ও বাণিজ্য

ক্রেডিট কার্ড জালিয়াতি: গ্রাহকদের টাকা ফেরত দিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড, এমএফএস-এ ‘অ্যাড মানি’ স্থগিত

খোলা চিঠিতে সব কর্মীকে ধন্যবাদ জেফ বেজোসের
ই-কমার্স

সিইও পদ ছাড়ছেন অ্যামাজনের জেফ বেজোস

ই-কমার্সে আটকে থাকা ১২৭ কোটি টাকা ফেরত দিতে কমিটি গঠন
ই-কমার্স

ই-কমার্সে আটকে থাকা ১২৭ কোটি টাকা ফেরত দিতে কমিটি গঠন

Load More

ট্রেন্ডিং টপিক

শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাস নিয়ে মন্ত্রীর নির্দেশনা
অর্থ ও বাণিজ্য

শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাস নিয়ে মন্ত্রীর নির্দেশনা

ইরানের বিরুদ্ধে হামলা, চাপের মুখে ট্রাম্প প্রশাসন
বিবিধ

ইরানের বিরুদ্ধে হামলা, চাপের মুখে ট্রাম্প প্রশাসন

১০,০০১ mAh ব্যাটারি ও এআই চিপ নিয়ে এল Realme Narzo Power 5G: স্মার্টফোন দুনিয়ায় নতুন রেকর্ডের হাতছানি
নির্বাচিত

১০,০০১ mAh ব্যাটারি ও এআই চিপ নিয়ে এল Realme Narzo Power 5G: স্মার্টফোন দুনিয়ায় নতুন রেকর্ডের হাতছানি

একের পর এক মিসাইল হামলা চালাচ্ছে ইরান, ইসরায়েলজুড়ে বাজছে সাইরেন
বিবিধ

একের পর এক মিসাইল হামলা চালাচ্ছে ইরান, ইসরায়েলজুড়ে বাজছে সাইরেন

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix