Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এস আলমের লুটপাট যেভাবে একটি শীর্ষ ব্যাংককে সাফল্যের চূড়া থেকে সংকটে নামিয়ে আনল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ৩১ আগস্ট ২০২৫
এস আলমের লুটপাট যেভাবে একটি শীর্ষ ব্যাংককে সাফল্যের চূড়া থেকে সংকটে নামিয়ে আনল
Share on FacebookShare on Twitter

একসময় দেশের সেরা বেসরকারি ব্যাংক হিসেবে পরিচিত ইসলামী ব্যাংক বাংলাদেশ ৩২ বছরের মধ্যে প্রথমবারের মতো ২০২৪ সালের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। চট্টগ্রামভিত্তিক এস আলম গ্রুপের ব্যাপক ঋণ কেলেঙ্কারির কারণে ব্যাংকটিতে বিশাল অঙ্কের প্রভিশন ঘাটতি তৈরি হয়েছে। ফলে ব্যাংকটি লভ্যাংশ দিতে পারছে না।

২০২৪ সাল শেষে খেলাপি ঋণের বিপরীতে ইসলামী ব্যাংকের প্রভিশন ঘাটতি দাঁড়িয়েছে ৬৯ হাজার ৭৭০ কোটি টাকা, যা লভ্যাংশ ঘোষণায় বাধা হয়ে দাঁড়ায়।
আমানতকারীদের অর্থ সুরক্ষিত রাখতে খেলাপি ঋণের বিপরীতে ব্যাংকগুলোকে মুনাফা থেকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ আলাদা করে রাখতে হয়, যা লোন লস প্রভিশন নামে পরিচিত। ব্যাংকগুলোর আর্থিক অবস্থার সঠিক চিত্র তুলে ধরতে সম্ভাব্য খেলাপি ঋণ ও সংশ্লিষ্ট ব্যয়ের হিসাব রাখা বাধ্যতামূলক।

খেলাপি ঋণ অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় ইসলামী ব্যাংকের এই বিশাল প্রভিশন ঘাটতি তৈরি হয়েছে। ২০২৪ সাল শেষে ব্যাংকটির খেলাপি ঋণ ৪০ শতাংশে উন্নীত হয়েছে, যা মাত্র এক বছর আগেও ছিল মাত্র ৪ শতাংশ।

মাত্র এক বছর আগেও ব্যাংকটি দেশের সর্বোচ্চ মুনাফাকারী প্রতিষ্ঠান ছিল। ২০২৩ সালে ইসলামী ব্যাংকের মুনাফা ছিল ৬৩৫ কোটি টাকা। কিন্তু খেলাপি ঋণের বিপরীতে বিশাল অঙ্কের প্রভিশন রাখার বাধ্যবাধকতার কারণে ২০২৪ সালে ব্যাংকটি লোকসানে পড়ে।

তবে কেন্দ্রীয় ব্যাংক থেকে প্রভিশন সংরক্ষণে ছাড়ের সুবিধা নিয়ে ব্যাংকটি ১০৮ কোটি টাকার কৃত্রিম নিট মুনাফা দেখিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের একজন সিনিয়র নির্বাহী কর্মকর্তা বলেন, ব্যালেন্স শিটে লোকসান দেখানো হলে বিদেশি ঋণদাতাদের মধ্যে নেতিবাচক ধারণা তৈরি হতে পারত। বিদেশি ব্যাংকগুলোর সঙ্গে ব্যবসায়িক সম্পর্কের ওপর এর সম্ভাব্য প্রভাব বিবেচনা করে ব্যাংকটিকে কৃত্রিম মুনাফা দেখানোর অনুমতি দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, তা সত্ত্বেও বাংলাদেশ ব্যাংক শ্রেণিকৃত বিনিয়োগের বিপরীতে ৬৯ হাজার ৭৭০ কোটি টাকার সম্পূর্ণ প্রভিশন ঘাটতি দেখিয়েই ২০২৪ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করতে ব্যাংকটিকে নির্দেশ দিয়েছে।

মুনাফা দেখানো সত্ত্বেও নিয়ন্ত্রক সংস্থার বিধিনিষেধের কারণে ব্যাংকটি কোনো লভ্যাংশ ঘোষণা করতে পারেনি। সম্প্রতি জারি করা এক সার্কুলারে প্রভিশন সংরক্ষণে ছাড় পাওয়া ব্যাংকগুলোকে লভ্যাংশ ঘোষণা থেকে বিরত থাকতে বলেছে বাংলাদেশ ব্যাংক।

সম্পূর্ণ প্রভিশন সংরক্ষণ করতে হলে ইসলামী ব্যাংককে বিপুল লোকসান দেখাতে হতো।

১৯৮৫ সাল থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত ব্যাংকটি ২০২৩ সালে ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে শীর্ষ ‘এ’ ক্যাটাগরির মর্যাদা ধরে রেখেছিল। তবে ২০২৪ সালের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা না করায় এখন এর ‘জেড’ ক্যাটাগরিতে অবনমন হবে। ডিএসইতে কোম্পানিটির প্রত্যেক শেয়ারের দর আগের সমান ৪০ টাকাই ছিল।

এর আগে ব্যাংকটি ১৯৮৬, ১৯৮৭ ও ১৯৯২ সালে লভ্যাংশ ঘোষণা করেনি। লভ্যাংশ দিতে না পারার ঘটনা ব্যাংকটির ইতিহাসে এই নিয়ে চতুর্থবার এবং ৩২ বছরের মধ্যে প্রথম।

ইসলামী ব্যাংকের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ওমর ফারুক খান  বলেন, সাধারণ শেয়ারহোল্ডাররা এতে খুব বেশি ক্ষতিগ্রস্ত হবেন না। কারণ ব্যাংকটির ৮২ শতাংশ শেয়ারের মালিক ছিল একটিমাত্র গোষ্ঠী—এস আলম গ্রুপ। সেগুলোর মালিকানা এখন জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, খেলাপি ঋণ অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় বিশাল প্রভিশন ঘাটতি তৈরি হলেও গণঅভ্যুত্থানের পর পর্ষদ পুনর্গঠনের ফলে গত এক বছরে ব্যাংকটির তারল্য পরিস্থিতির উন্নতি হয়েছে।

ফারুক বলেন, ২০২৩ সালে বাংলাদেশ ব্যাংকে থাকা ব্যাংকটির মূল অ্যাকাউন্টে অর্থ ঘাটতি ছিল। এছাড়া ব্যাংকটি সিআরআরও (ক্যাশ রিজার্ভ রেশিও) বজায় রাখতে পারছিল না। তবে এখন মূল অ্যাকাউন্ট, সিআরআর ও অন্যান্য অ্যাকাউন্টের সব ঘাটতি উদ্বৃত্তে পরিণত হয়েছে।

এছাড়া গ্রাহকদের আস্থা ফিরতে শুরু করায় গত ছয় মাসে ব্যাংকটি ১৫ হাজার কোটি টাকার আমানত সংগ্রহ করেছে বলেও জানান তিনি।

ফারুক আরও বলেন, ব্যাংকের দৈনিক নগদ প্রবাহ ইতিবাচক ধারায় ফিরেছে, ফলে কেন্দ্রীয় ব্যাংকের সমস্ত বকেয়া পাওনা পরিশোধ করা সম্ভব হয়েছে।

২০১৭ সালের জানুয়ারিতে দেশের বৃহত্তম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ইসলামী ব্যাংক অধিগ্রহণ করে এস আলম গ্রুপ। গ্রুপটি ২০২৪ আগস্টে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সঙ্গে ঘনিষ্ঠতার জন্য পরিচিত ছিল। পরে ২০১৭ সালের অক্টোবরে কিছু স্বল্প পরিচিত কোম্পানি ব্যাংকটির শেয়ার কিনে নেয়।
তবে দুর্নীতি দমন কমিশনসহ (দুদক) কোনো কর্তৃপক্ষই সে সময় এই অপরিচিত কোম্পানিগুলোর বিপুল পরিমাণ অর্থের উৎস নিয়ে প্রশ্ন তোলেনি।

সরকার পরিবর্তনের পর বাংলাদেশ ব্যাংক গত বছরের সেপ্টেম্বরে ইসলামী ব্যাংকের পর্ষদ পুনর্গঠন করে। এর মাধ্যমে ব্যাংকটি এস আলমের নিয়ন্ত্রণমুক্ত হয়।
ব্যাপক দুর্নীতির কারণে সৃষ্ট প্রকৃত ক্ষতি উদ্ঘাটনে অভ্যন্তরীণ নিরীক্ষা চালায় নবগঠিত পর্ষদ।

নিরীক্ষায় দেখা যায়, এস আলম গ্রুপ ও এর সহযোগী প্রতিষ্ঠানগুলো ব্যাংকিং নিয়ম লঙ্ঘন করে—প্রত্যক্ষ ও পরোক্ষভাবে—প্রায় ১ লাখ কোটি টাকার ঋণ নিয়েছে এবং এ গোষ্ঠীর নিয়ন্ত্রণে থাকাকালীন এসব ঋণ নিয়মিত পরিশোধ করা হয়নি।

ব্যাংকের অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, সরকার পরিবর্তনের পর এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম দেশের বাইরে থাকায় অধিকাংশ ঋণই খেলাপি হয়ে পড়ে।

বাংলাদেশ ব্যাংক তখন থেকেই এস আলম গ্রুপের জব্দকৃত শেয়ারগুলো কেনার জন্য দেশি-বিদেশি কৌশলগত বিনিয়োগকারী খুঁজছে।

ইসলামী ব্যাংকও ঋণ আদায়ের চেষ্টায় অর্থ ঋণ আদালত আইন, ২০০৩-এর অধীনে এস আলমের বিভিন্ন সম্পত্তি নিলামে তুলেছে।

Tags: ইসলামী ব্যাংকএস আলম গ্রুপকেন্দ্রীয় ব্যাংক

এই বিভাগ থেকে আরও পড়ুন

নির্বাচিত

আসুসের দুইটি বেষ্ট ল্যাপটপ

ছাড় ও অফার

ওয়ালটন এসিতে ১ বছরের বিদ্যুৎ বিল ফ্রি

ডেলিভারি পার্টনারদের জন্য ফুডপ্যান্ডার বিনামূল্যে হেলথ ক্যাম্প
ই-কমার্স

ডেলিভারি পার্টনারদের জন্য ফুডপ্যান্ডার বিনামূল্যে হেলথ ক্যাম্প

আগামী মাসেই আসতে পারে আইওএস ১৮, নতুন যেসব সুবিধা পাওয়া যাবে
নির্বাচিত

আগামী মাসেই আসতে পারে আইওএস ১৮, নতুন যেসব সুবিধা পাওয়া যাবে

অনলাইন কেনাকাটায় ‘নগদ’ পেমেন্টে ১০ শতাংশ ছাড়
প্রযুক্তি বাজার

অনলাইন কেনাকাটায় ‘নগদ’ পেমেন্টে ১০ শতাংশ ছাড়

বিশ্ববাজারে এলো ব্ল্যাক শার্ক গেমিং ট্যাবলেট: স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ ও ১৪৪ হার্টজ ডিসপ্লের ধামাকা!
প্রযুক্তি বাজার

বিশ্ববাজারে এলো ব্ল্যাক শার্ক গেমিং ট্যাবলেট: স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ ও ১৪৪ হার্টজ ডিসপ্লের ধামাকা!

Load More

ট্রেন্ডিং টপিক

১০,০০১ mAh ব্যাটারি ও এআই চিপ নিয়ে এল Realme Narzo Power 5G: স্মার্টফোন দুনিয়ায় নতুন রেকর্ডের হাতছানি
নির্বাচিত

১০,০০১ mAh ব্যাটারি ও এআই চিপ নিয়ে এল Realme Narzo Power 5G: স্মার্টফোন দুনিয়ায় নতুন রেকর্ডের হাতছানি

এনইআইআর এর মাধ্যমে জননিরাপত্তাই হবে মূল লক্ষ্য
টেলিকম

অবৈধ মোবাইল বাজার ও রাজস্ব ফাঁকি: এনইআইআর (NEIR) হতে পারে হাজার কোটি টাকার সমাধান

ভোরে ইসরায়েলকে নিশানা করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
বিবিধ

ভোরে ইসরায়েলকে নিশানা করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

খামেনির মৃত্যুতে আর্জেন্টিনার প্রেসিডেন্টের উল্লাস
বিবিধ

খামেনির মৃত্যুতে আর্জেন্টিনার প্রেসিডেন্টের উল্লাস

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix