Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মুনাফার সঙ্গে নিতে হবে ক্ষতির ভাগও, শরিয়াহভিত্তিক ব্যাংকের জন্য হচ্ছে আইন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ৩১ আগস্ট ২০২৫
Share on FacebookShare on Twitter

মুনাফার পাশাপাশি ক্ষতির ভাগও নিতে হবে শরিয়াহভিত্তিক ব্যাংকের শেয়ার হোল্ডার ও আমানতকারীদের। এমন নিয়ম রেখে চূড়ান্ত হচ্ছে ইসলামী ব্যাংক কোম্পানি আইন। নতুন আইনে, বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া ইচ্ছাকৃত খেলাপি বা ব্যাংক পরিচালনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের ঋণ, মুনাফা বা সুদ মওকুফ করা যাবে না। একইসঙ্গে পরিচালনা পর্ষদ গঠনে থাকছে না প্রচলিত ব্যাংকের নিয়ম।

২০২৪ সাল পর্যন্ত ব্যাংকিং খাতে ইসলামী ধারার ব্যাংকের অংশীদারিত্ব ২৪ শতাংশ। ১৯৮৩ সালে শরিয়াহ্ভিত্তিক ব্যাংকের কার্যক্রম শুরু হলেও ইসলামী ব্যাংকের নেই নির্দিষ্ট নীতিমালা। এতোদিন প্রচলিত ব্যাংকিং আইনের অধীনে পরিচালিত হতো এসব ব্যাংক। ফলে শেয়ার বণ্টন, পরিচালনা পর্ষদ, ঋণ দান ও আদায় প্রক্রিয়া, মূলধন ও মুনাফা বণ্টনসহ নানা বিষয়ে সামঞ্জস্য পাওয়া যায় প্রচলিত ব্যাংকিংয়ের সঙ্গে।

সম্প্রতি এস আলমের নিয়ন্ত্রণাধীনসহ শরিয়াহ ভিত্তিক ইসলামী ব্যাংকগুলোর ঢালাও ঋণ দিয়ে দেউলিয়া হওয়ার পথে এলে আবারো ব্যাংকগুলোর মূল উদ্দেশ্য নিয়ে প্রশ্ন ওঠে। ৫ আগষ্টের পর ব্যাংকগুলোতে নতুন পাওয়া পরিচালকেরাও বলছেন, দীর্ঘদিন ধরেই ব্যাংকগুলো পরিচালনায় ব্যত্যয় হয়েছে মূলনীতি ও উদ্দেশ্যের।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মো. আব্দুল মান্নান বলেন, ইসলামী ব্যাংকিংয়ের মূল লক্ষ্য সার্বজনীন কল্যাণ নিশ্চিত করা। জনগণের সম্পদ জনগণের কাছেই ফিরিয়ে দেয়া উচিত। কিন্তু বাস্তবে দেখা যায়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগৃহীত আমানত কয়েকজন বিশেষ সুবিধাভোগীর কাছে কনসেন্ট্রেটেড হচ্ছে। মতিঝিল ও গুলশানের কিছু বাছাই করা ব্যক্তি সেই সম্পদের সুফল ভোগ করছেন, অথচ সাধারণ মানুষ বঞ্চিত থাকছে। বর্তমানে যেসব ইসলামী ব্যাংকের মার্জারের কথা বলা হচ্ছে, তাদের ৩০০ থানায় একটি ব্রাঞ্চও নেই। ইসলামী ব্যাংকিং আইন আগে থেকে থাকলে এমন পরিস্থিতি তৈরি হতো না।

প্রচলিত ব্যাংক ও শরিয়াহ ভিত্তিক ব্যাংকের সমান গুরুত্ব দিতে ইসলামী ব্যাংক কোম্পানি আইন করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন আইনে পরিচালক পদের ৬ বছরের বেশি কেউ থাকতে পারবেন না। নীতি প্রণয়ন, বাস্তবায়ন, ঝুঁকি ব্যবস্থাপনাসহ অভ্যন্তরীণ নিরীক্ষা ও পরিপালনের দায় রাখা হয়েছে পর্ষদের ওপর। এছাড়া নতুন আইনে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া ব্যাংকের বর্তমান বা সাবেক কোন পরিচালকের সঙ্গে সম্পর্কিত কোন ঋণ ও ইচ্ছাকৃত কোন খেলাপির ঋণ মওকুফ করতে পারবে না । পরিচালনা পর্ষদ গঠিত হলেও ব্যাংকের মূল উদ্দেশ্য সমুন্নত রাখতে পরামর্শক হিসেবে কাজ করবে শরিয়াহ সুপারভাইজরি কমিটির মতো ছায়া পর্ষদ।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, উদ্যোক্তাদের জন্য ধর্মীয় বা ইসলামিক ব্যবসায়িক অভিজ্ঞতার বাধ্যবাধকতা থাকছে না। তবে প্রতিটি ইসলামী ব্যাংকে একটি স্বাধীন শরিয়াহ বোর্ড থাকবে, যারা ব্যবসায়িক কর্মকাণ্ড যাচাই করবে। কোনো নতুন প্রোডাক্ট বাজারে আনা হলে সেটি ইসলামের মূলনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা, তা এই বোর্ড যাচাই করবে। আবার কোনো ব্যবসা ইসলামের বিপরীত হলে সেটি বাতিল করে দেয়ার ক্ষমতাও থাকবে।

মুনাফা বণ্টন ও শেয়ারের অংশীদারিত্বে শরিয়াহ্ আইনের নিয়মে লভ্যাংশের সঙ্গে ক্ষতির অংশীদার হবেন বিনিয়োগকারী ও আমানতকারীরা।

আরিফ হোসেন খান বলেন, ইসলামী ব্যাংকে বিনিয়োগ করলে কেবল লাভের আশায় আমানত রাখা যাবে না, ক্ষতির ঝুঁকিও মেনে নিতে হবে। ইসলামী ব্যাংকের অন্তরালে কনভেনশনাল ব্যাংকিং আর চলবে না। এখানে ব্যবসায় যেমন লাভ থাকবে, তেমনি ক্ষতির সম্ভাবনাও থাকবে। আমানতকারীদের সে মানসিকতা নিয়েই এগোতে হবে।

এছাড়া ইসলামী ব্যাংক আইনের আওতায় থাকা ব্যাংক অন্য কোন কোম্পানির শেয়ার কিনতে, লভ্যাংশ প্রদানের ওপর বিধি নিষেধ ও বাধ্যবাধকতা মানতে হবে ইসলামী ব্যাংকগুলোকে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

রাতে অনলাইনে পর্ষদ সভা করলেন ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান
অর্থ ও বাণিজ্য

রাতে অনলাইনে পর্ষদ সভা করলেন ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান

অনার নিয়ে এল বিশাল ব্যাটারি আর প্রিমিয়াম ফিচারের ‘পকেট-সাইজড জায়ান্ট’ অনার প্যাড এক্স৭
ই-কমার্স

অনার নিয়ে এল বিশাল ব্যাটারি আর প্রিমিয়াম ফিচারের ‘পকেট-সাইজড জায়ান্ট’ অনার প্যাড এক্স৭

আগামীকাল থেকে ৬৪ জেলার বিখ্যাত খাবার ও পণ্য মেলা
ই-কমার্স

আগামীকাল থেকে ৬৪ জেলার বিখ্যাত খাবার ও পণ্য মেলা

বসুন্ধরা গ্রুপ ও ন্যাশনাল ব্যাংকের ১৬ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা
অর্থ ও বাণিজ্য

বসুন্ধরা গ্রুপ ও ন্যাশনাল ব্যাংকের ১৬ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

smartphone on instalment Banglalink
টেলিকম

ব্যাংক কার্ড ছাড়াই কিস্তিতে স্মার্টফোন দেবে বাংলালিংক

ম্যাকেঞ্জি এখন বিশ্বের শীর্ষ ধনী নারী
ই-কমার্স

ম্যাকেঞ্জি এখন বিশ্বের শীর্ষ ধনী নারী

Load More

ট্রেন্ডিং টপিক

নেটওয়ার্ক সম্প্রসারণ প্রকল্পের জটিলতা নিয়ে ঘুরপাক খাচ্ছে টেলিটক
টেলিকম

বিদ্যুৎ গেলেই বন্ধ টেলিটকের ইন্টারনেট

সিটি ব্যাংকের গ্রাহকের তথ্য বেহাত
অর্থ ও বাণিজ্য

সিটি ব্যাংকে ভুল হিসাবে টাকা, দুই মাসেও নিষ্পত্তি হয়নি অভিযোগ

৭,৯০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমির প্রথম ‘রেডমি এম১০০’ বাজারে
প্রযুক্তি সংবাদ

৭,৯০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমির প্রথম ‘রেডমি এম১০০’ বাজারে

দারাজে মাদক সেবনের সরঞ্জাম ও অননুমোদিত যৌন উত্তেজক পণ্য বিক্রির অভিযোগ
ই-কমার্স

দারাজে মাদক সেবনের সরঞ্জাম ও অননুমোদিত যৌন উত্তেজক পণ্য বিক্রির অভিযোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

‘অ্যাপল এম্পায়ার’ বন্ধ, মালিকদের আত্মগোপনের অভিযোগ; বিপাকে শত শত গ্রাহক

‘অ্যাপল এম্পায়ার’ বন্ধ, মালিকদের আত্মগোপনের অভিযোগ; বিপাকে শত শত গ্রাহক

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

গুগল পিক্সেলের নতুন ফোন, যেসব চমক থাকছে
প্রযুক্তি সংবাদ

গুগল পিক্সেলের নতুন ফোন, যেসব চমক থাকছে

গুগলের নতুন পিক্সেল ১১ সিরিজের স্মার্টফোন বাজারে এসেছে।...

২০২৭ সালে ৮ ফ্ল্যাগশিপ আনার পরিকল্পনা স্যামসাংয়ের

মধ্যপ্রাচ্যের স্মার্টফোন বাজারে শীর্ষে স্যামসাং

আমরা টেকনোলজিসের শেয়ারে কারসাজির সন্দেহ, তদন্তে বিএসইসি

আমরা টেকনোলজিসের শেয়ারে কারসাজির সন্দেহ, তদন্তে বিএসইসি

আপনার মোবাইল নম্বর কি সুরক্ষিত আছে? এই লক্ষণগুলো দেখলে সাবধান!

আপনার মোবাইল নম্বর কি সুরক্ষিত আছে? এই লক্ষণগুলো দেখলে সাবধান!

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

৩১ আগস্ট ২০২৫

মুনাফার সঙ্গে নিতে হবে ক্ষতির ভাগও, শরিয়াহভিত্তিক ব্যাংকের জন্য হচ্ছে আইন

Techzoom.TV |
TechzoomTV