Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এটিএম বুথে কার্ড আটকে গেছে? জানুন কারণ ও করণীয়

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 6 September 2025
এটিএম বুথে কার্ড আটকে গেছে? জানুন কারণ ও করণীয়
Share on FacebookShare on Twitter

বর্তমান সময়ে নিরাপদ ও ঝামেলাবিহীন আর্থিক লেনদেনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হলো ক্রেডিট বা ডেবিট কার্ড। তা ছাড়া ব্যাংকের লাইনে দাঁড়িয়ে টাকা তুলতে চান না বেশির ভাগ গ্রাহক। তাই আধুনিক ব্যাংকিংয়ের যুগে এটিএম বা অটোমেটেড টেলার মেশিন এখন অনেকের নিত্যসঙ্গী।

তবে হঠাৎ যদি এটিএম বুথে কার্ড আটকে যায়, তখন অনেকেই আতঙ্কে পড়েন। বিভিন্ন কারণে এটিএম মেশিনে কার্ড আটকে যেতে পারে। তার মধ্যে অন্যতম হলো বারবার ভুল পিনকোড প্রবেশ করানো, এটিএম কার্ড বেরিয়ে আসার পরও সংগ্রহ না করা, বিদ্যুৎ চলে যাওয়া, মেশিনের যান্ত্রিক সমস্যা এবং ইন্টারনেট কানেকশন চলে যাওয়া।

কেন এমন হয় আর এমন পরিস্থিতির মুখোমুখি হলে কী করবেন, এসব বিষয়ে জানালেন ব্যাংকিং বিশেষজ্ঞরা।

কার্ড আটকে যাওয়ার সাধারণ কিছু কারণ

ভুল পিন নম্বর প্রদান

• পরপর তিনবার ভুল পিন নম্বর দিলে নিরাপত্তার স্বার্থে মেশিন কার্ড আটকে দিতে পারে।

কার্ডের মেয়াদ শেষ

• মেয়াদোত্তীর্ণ কার্ড অনেক সময় মেশিন গ্রহণ করলেও লেনদেনের সময় আটকে ফেলতে পারে।

প্রযুক্তিগত ত্রুটি

• বিদ্যুৎ-বিভ্রাট, নেটওয়ার্ক সমস্যা কিংবা সফটওয়্যার গ্লিচের কারণে কার্ড আটকে যেতে পারে।

কার্ডে চুম্বকীয় স্ট্রিপ বা চিপ নষ্ট

• কার্ডের ম্যাগনেটিক স্ট্রিপ বা ইএমভি চিপ ক্ষতিগ্রস্ত হলে, মেশিন তা পড়ে নিতে ব্যর্থ হয় এবং কার্ড আটকে যেতে পারে।

সন্দেহজনক লেনদেন

• কার্ড যদি সন্দেহজনক বা ঝুঁকিপূর্ণ লেনদেনে ব্যবহৃত হয় বলে মনে করে ব্যাংক। তবে সতর্কতামূলকভাবে এটিএম মেশিন কার্ড আটকে দিতে পারে।

করণীয় : বুথ ত্যাগ করবেন না

• কার্ড আটকে গেলে প্রথমেই আতঙ্কিত না হয়ে বুথে অপেক্ষা করুন। অনেক সময় মেশিন কিছুক্ষণ পর নিজেই কার্ড ফিরিয়ে দেয়।

ব্যাংকের হেল্পলাইন নম্বরে কল করুন

• প্রতিটি বুথেই সংশ্লিষ্ট ব্যাংকের জরুরি যোগাযোগ নম্বর দেওয়া থাকে। এমন সমস্যার মুখোমুখি হলে সঙ্গে সঙ্গে সেই নম্বরে ফোন করে পরিস্থিতি জানান।

যোগাযোগ করুন নিকটস্থ শাখায়

কার্ড না ফেরত পেলে আপনার ব্যাংকের নিকটস্থ শাখায় গিয়ে রিপোর্ট করুন। পরিচয়পত্র ও অ্যাকাউন্ট ডিটেইলস সঙ্গে রাখুন।

কার্ড ব্লক করুন

• যদি সন্দেহ থাকে কার্ড অপব্যবহারের ঝুঁকি আছে, তবে সঙ্গে সঙ্গে হেল্পলাইনে ফোন করে কার্ডটি ব্লক করে দিন।

লিখিত অভিযোগ জমা দিন

• নিরাপত্তার স্বার্থে কার্ড আটকে যাওয়ার পর ব্যাংকে একটি লিখিত অভিযোগ জমা দিতে হয়। সেই অভিযোগ অনুযায়ী তারা কার্ড ফেরত দেয় বা নতুন কার্ড ইস্যু করে।

এসব সমস্যার বিষয়ে ব্যাংক কর্মকর্তারা পরামর্শ দিয়েছেন, কার্ড ব্যবহারের সময় সতর্কতা অবলম্বন করতে হবে। যেমন: পিন নম্বর গোপন রাখা, মেয়াদোত্তীর্ণ কার্ড ব্যবহার না করা, সন্দেহজনক বুথে লেনদেন না করা এবং নিয়মিত কার্ড চেক করা।

এটিএম বুথে কার্ড আটকে যাওয়ার ঘটনা নতুন নয়। তবে পরিস্থিতি বুঝে দ্রুত ব্যবস্থা নিলে সমস্যার সমাধান করা সম্ভব। ব্যাংকের সহায়তা নেওয়াই এ ক্ষেত্রে সবচেয়ে কার্যকর পদক্ষেপ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: এটিম বুথজীবনযাপনটাকা উত্তোলনব্যাংকিং লেনদেনলাইফস্টাইল

এই বিভাগ থেকে আরও পড়ুন

“অরেঞ্জ মিটস গ্রিন: ডিবিসিসিআই উইমেনস বিজনেস মিট ২০২৬” অনুষ্ঠিত
অর্থ ও বাণিজ্য

“অরেঞ্জ মিটস গ্রিন: ডিবিসিসিআই উইমেনস বিজনেস মিট ২০২৬” অনুষ্ঠিত

ইউসিবি ব্যাংকের লাইসেন্সবিহীন উইন্ডোজ
অর্থ ও বাণিজ্য

ইউসিবি ব্যাংকের এটিএম-এ লাইসেন্সবিহীন উইন্ডোজ! গ্রাহকদের তথ্য নিরাপত্তা নিয়ে উদ্বেগ

প্রান্তিক পর্যায়ে দ্বৈত করের চাপ থেকে মুক্তি পেল ই-কমার্স
ই-কমার্স

প্রান্তিক পর্যায়ে দ্বৈত করের চাপ থেকে মুক্তি পেল ই-কমার্স

ডেলিভারিম্যানদের লাখ টাকায় পুরস্কৃত করল দারাজ
ই-কমার্স

ডেলিভারিম্যানদের লাখ টাকায় পুরস্কৃত করল দারাজ

আগামী বছরে স্মার্টফোনের বাজারে শীর্ষে থাকবে কারা?
প্রযুক্তি বাজার

আগামী বছরে স্মার্টফোনের বাজারে শীর্ষে থাকবে কারা?

১৪ দিনেই রেমিট্যান্স ছাড়াল ২ বিলিয়ন ডলার
অর্থ ও বাণিজ্য

১৪ দিনেই রেমিট্যান্স ছাড়াল ২ বিলিয়ন ডলার

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশে এসএমই উদ্যোক্তাদের জন্য টিকটকের উদ্যোগ
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে এসএমই উদ্যোক্তাদের জন্য টিকটকের উদ্যোগ

বঙ্গবন্ধু হাইটেক পার্কে প্লট বরাদ্দ চেয়ে আবেদনের আহ্বান
প্রযুক্তি সংবাদ

হাইটেক পার্কে হাজার কোটি বিনিয়োগ, মিলছে না প্রত্যাশিত ফল

বায়োওয়েপন তৈরিতে এআইয়ের অপব্যবহার ঠেকানোর দাবি অ্যানথ্রোপিকের
প্রযুক্তি সংবাদ

বায়োওয়েপন তৈরিতে এআইয়ের অপব্যবহার ঠেকানোর দাবি অ্যানথ্রোপিকের

Oppo Find X10 Series: ২২ সেপ্টেম্বর আসছে, থাকছে ট্রিপল ২০০MP ক্যামেরা
প্রযুক্তি সংবাদ

Oppo Find X10 Series: ২২ সেপ্টেম্বর আসছে, থাকছে ট্রিপল ২০০MP ক্যামেরা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ
নির্বাচিত

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

আসুস বাংলাদেশ আজ রাজধানীর উদ্বোধনী অনুষ্ঠানে উন্মোচন করেছে...

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

06 September 2025

এটিএম বুথে কার্ড আটকে গেছে? জানুন কারণ ও করণীয়

Techzoom.TV |
TechzoomTV