Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আমানত সংগ্রহে ভিন্ন কৌশলে হাঁটছে ব্যাংকগুলো, দুর্বল ব্যাংকে বাড়ছে ঝুঁকি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 1 October 2025
আমানত সংগ্রহে ভিন্ন কৌশলে হাঁটছে ব্যাংকগুলো, দুর্বল ব্যাংকে বাড়ছে ঝুঁকি
Share on FacebookShare on Twitter

বাজারে তারল্য পরিস্থিতির উন্নতি হলেও অনেক ব্যাংক প্রত্যাশিত পরিমাণে আমানত সংগ্রহে ব্যর্থ হচ্ছে। আস্থার সংকটে ভুগছে কিছু ব্যাংক। এই অবস্থায় আমানত সংগ্রহে ভিন্ন ভিন্ন কৌশল অবলম্বন করছে অনেক ব্যাংক। এর জন্য ব্যাংকগুলো উচ্চসুদ দিয়ে আমানত সংগ্রহের চেষ্টা করছে বলে জানা গেছে। এদিকে, সরকারি ট্রেজারি বিল ও বন্ডের সুদহার দ্রুত কমছে।

এক সময় যেখানে এই সিকিউরিটিজে সুদহার ১২ শতাংশের ওপরে ছিল, এখন তা কমে ১০ শতাংশের ঘরে নেমে এসেছে। তবে একই সময়ে বেশ কিছু ব্যাংক আমানতের ওপর আগের তুলনায় বেশি সুদ দিচ্ছে।

এদিকে ব্যাংক খাতে অস্থিরতার মধ্যেই গত বছর পতন হয় আওয়ামী লীগ সরকারের। একে একে ১৪ ব্যাংকের পর্ষদ ভেঙে দেয় বাংলাদেশ ব্যাংক। পরে তারল্য সংকটে পড়া দুর্বল ব্যাংকগুলোকে দেওয়া হয়েছে সহায়তা। এরপরও খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে প্রায় অর্ধ ডজন ব্যাংক। আমানত টানতে এসব ব্যাংক দিচ্ছে উচ্চ সুদ। এতে ব্যাংক খাতে বাড়ছে ঝুঁকি। উচ্চ সুদ দিয়ে আমানত টানার প্রতিযোগিতায় ব্যাংক খাতে বাড়ছে অস্থিরতা। আর ‘সুদ ব্যয়ের ফাঁদে’ আটকা পড়ছে দুর্বল ব্যাংক।

ব্যাংক খাতে সুষ্ঠু প্রতিযোগিতা ফিরিয়ে আনতে ‘নয়-ছয় নীতি’ গ্রহণ করেছিল কেন্দ্রীয় ব্যাংক। এতে সর্বোচ্চ সুদহার বেঁধে দেওয়ায় দুর্বল ব্যাংকগুলো গ্রাহক টানতে পারছিল না বলে মনে করেন অনেকে। পরবর্তীসময়ে সুদহার সীমা প্রত্যাহার করে কেন্দ্রীয় ব্যাংক। এরপর কোনো কোনো ব্যাংক আমানতের ওপর ১৩ শতাংশ পর্যন্ত মুনাফার অফার দিচ্ছে। এর মধ্যে ইউনিয়ন ব্যাংক দিচ্ছে ১৩ দশমিক ৩৪ শতাংশ, গ্লোবাল ইসলামী ব্যাংক ১২ দশমিক ৬৭ শতাংশ (আলোচনায় ১৩ শতাংশ পর্যন্ত) এবং পদ্মা ব্যাংক ১৩ শতাংশ সুদ দিচ্ছে। এছাড়া সিটিজেনস ব্যাংক, কমিউনিটি ব্যাংক ও এক্সিম ব্যাংক ১১ শতাংশের বেশি সুদ দিচ্ছে।

তবে শক্তিশালী ও স্থিতিশীল ব্যাংকগুলোতে সুদহার তুলনামূলক কম। ব্র্যাক ব্যাংক, প্রাইম ব্যাংক, সিটি ব্যাংকসহ আরও বেশকিছু ব্যাংক আমানতের গড় সুদহার ৯ দশমিক ৫ শতাংশ বা তার নিচে। ইসলামী ব্যাংকের সুদহার সর্বোচ্চ ৯ দশমিক ৮৩ শতাংশ। কোনো ধরনের প্রচার-প্রচারণা ছাড়াই এসব ব্যাংকে গ্রাহকদের আমানত সন্তোষজনক। সরকারি ব্যাংকগুলোতে আমানতের সুদহার বর্তমানে সাড়ে ৮ থেকে ৯ শতাংশ পর্যন্ত।

তবে ট্রেজারি বিল ও বন্ডে ১০ শতাংশ সুদ দেওয়ায় সরকারি ব্যাংকের রেটিং কিছুটা কমেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তারা। তারপরও তারা মনে করেন, নিরাপদ বিনিয়োগের ক্ষেত্রে সরকারি ব্যাংক এখনো একটি ভালো বিকল্প। বর্তমানে দুর্বল ব্যাংকগুলো বেশি সুদ দিয়ে আমানত সংগ্রহের চেষ্টা করছে। তবে বিনিয়োগের পথ না খুললে এ কৌশল দীর্ঘমেয়াদে টেকসই নয়। বরং খেলাপি ঋণ আদায় ও আস্থার সংকট নিরসনই এখন এ খাতের জন্য জরুরি বলে মনে করছেন বিশ্লেষকরা।

অর্থনীতিবিদরা মনে করেন, দুর্বল ব্যাংকগুলোর এই অতিরিক্ত সুদ অফার আসলে নিজেদের জন্যই ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। তাদের ভাষায়, বেশি সুদে আমানত টানার মানে হলো ধার করা টাকা থেকে আবার সুদ মেটানো। বিনিয়োগ না থাকলে এটি টেকসই নয়। দুর্বল ব্যাংকগুলোর উচিত খেলাপি ঋণ আদায়ের দিকে মনোযোগ দেওয়া।

ব্যাংকখাত বিশ্লেষক ও চেঞ্জ ইনিশিয়েটিভের রিসার্চ ফেলো অর্থনীতিবিদ এম. হেলাল আহমেদ জনি বলেন, দুর্বল ব্যাংকগুলো বেশি সুদে আমানত সংগ্রহ করে নিজেদেরই ক্ষতি করছে। কারণ, বিনিয়োগ না বাড়লে আমানতকারীর সুদ মেটানো কঠিন হয়ে দাঁড়ায়। ফলে দেখা যাচ্ছে নতুন আমানত এনে সেই আমানত থেকেই অতিরিক্ত সুদ পরিশোধ করতে হচ্ছে, যা টেকসই নয়।

তিনি বলেন, ব্যাংকগুলো দুর্বল হওয়ার মূল কারণ খেলাপি ঋণ। তাই আমানত বাড়ানোর প্রতিযোগিতায় না গিয়ে এসব ব্যাংকের উচিত খেলাপি ঋণ আদায়ের ওপর জোর দেওয়া। অন্যথায় আস্থা হারানো ব্যাংকগুলো শুধু ব্যয় বাড়িয়ে আরও বেশি ক্ষতির মুখে পড়বে।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, নিরাপদ বিনিয়োগ ছাড়া শুধু আমানত সংগ্রহের চেষ্টা কোনোভাবেই বাস্তবসম্মত নয়। সক্ষমতার বাইরে গিয়ে আমানত বাড়ালে তা বাজারকে অস্থিতিশীল করবে। নিরাপদ বিনিয়োগ না বাড়িয়ে কেবল আমানতের পাহাড় গড়ে তোলার কোনো সুফল নেই; বরং অতীত অভিজ্ঞতাই এর ঝুঁকির প্রমাণ।

বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, ২০২৫ সালের জুন শেষে ব্যাংক খাতে মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ লাখ ৭৭ হাজার ৫৬৪ কোটি টাকা। যা আগের বছরের তুলনায় ৭ দশমিক ৭৭ শতাংশ বেশি। কিন্তু একই সময়ে বেসরকারি বিনিয়োগ নেমে এসেছে মাত্র ৬ দশমিক ৪ শতাংশে, যা গত ২২ বছরের মধ্যে সর্বনিম্ন। অর্থাৎ, ব্যাংক খাতে আমানত বাড়লেও একই হারে বাড়েনি বিনিয়োগ। ফলে ব্যাংক খাত ‘সুদ ব্যয়ের ফাঁদে’ আটকা পড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

চলতি বছরের (২০২৫ সালের) জানুয়ারি থেকে মে মাসে সবচেয়ে বেশি আমানত বেড়েছে ব্র্যাক ব্যাংকে। এরপর রয়েছে ইসলামী ব্যাংক, ডাচ্-বাংলা, ইউসিবি, পূবালী, সিটি ব্যাংক, আইএফআইসি, যমুনা ব্যাংক, ব্যাংক এশিয়া ও ঢাকা ব্যাংক। এছাড়া এবি ব্যাংক, কমিউনিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, মিডল্যান্ড, মধুমতি ব্যাংক, এনসিসি, এনআরবি, এনআরবিসি, ওয়ান ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, শাহ্জালাল ইসলামী ব্যাংক ও ট্রাস্ট ব্যাংকেও আমানত বেড়েছে।

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু মনে করেন, রাজনৈতিক অস্থিতিশীলতা ও অনিশ্চয়তা বিনিয়োগের বড় বাধা। ফলে দেশে রাজনৈতিক অনিশ্চয়তা ও অস্থিতিশীলতা বজায় থাকলে নতুন বিনিয়োগ আসবে না। একদিকে বিনিয়োগের জন্য অর্থের ঘাটতি, অন্যদিকে উপযুক্ত পরিবেশের অভাব এই দুই সমস্যার সমাধান না হলে বিনিয়োগ বাড়ার সম্ভাবনা খুবই কম।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: আইএফআইসিইউসিবিইসলামী ব্যাংকইস্টার্ন ব্যাংকএনআরবিএনআরবিসিএনসিসিএফবিসিসিআইএবি ব্যাংকওয়ান ব্যাংককমিউনিটি ব্যাংকডাচ্-বাংলাঢাকা ব্যাংকপূবালীব্যাংক এশিয়াব্র্যাক ব্যাংকমধুমতি ব্যাংকমিডল্যান্ডযমুনা ব্যাংকশাহ্জালাল ইসলামী ব্যাংকসিটি ব্যাংকস্ট্যান্ডার্ড ব্যাংক

এই বিভাগ থেকে আরও পড়ুন

মেটা কোয়েস্ট ৪ হেডসেট রিভিউ: ভার্চুয়াল রিয়েলিটিতে নতুন মাইলফলক
প্রযুক্তি বাজার

মেটা কোয়েস্ট ৪ হেডসেট রিভিউ: ভার্চুয়াল রিয়েলিটিতে নতুন মাইলফলক

বাজারে এলজির নতুন ৩২ ইঞ্চের মনিটর
প্রযুক্তি বাজার

বাজারে এলজির নতুন ৩২ ইঞ্চের মনিটর

টেকজুম ই-কমার্স আড্ডায় অতিথি রাজীব আহমেদ ও সোনিয়া বশির কবির
উই

টেকজুম ই-কমার্স আড্ডায় অতিথি রাজীব আহমেদ ও সোনিয়া বশির কবির

শেখ রাসেল পদক পেলেন হাত-পা ছাড়া জন্ম নেওয়া লিতুন জিরা
উই

শেখ রাসেল পদক পেলেন হাত-পা ছাড়া জন্ম নেওয়া লিতুন জিরা

ক্রেতার কাছে ডেলিভারি দিচ্ছে না রেডক্স
ই-কমার্স

ক্রেতার কাছে ডেলিভারি দিচ্ছে না রেডক্স

ওয়ালটনের নতুন ফোন ‘প্রিমো আরসিক্স’
প্রযুক্তি বাজার

ওয়ালটনের নতুন ফোন ‘প্রিমো আরসিক্স’

Load More

ট্রেন্ডিং টপিক

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন
টেলিকম

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

Snapdragon 8 Elite Gen 6: TSMC-এর পাশাপাশি Samsung-এও তৈরি হতে পারে নতুন ফ্ল্যাগশিপ চিপ
প্রযুক্তি সংবাদ

Snapdragon 8 Elite Gen 6: TSMC-এর পাশাপাশি Samsung-এও তৈরি হতে পারে নতুন ফ্ল্যাগশিপ চিপ

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক
অর্থ ও বাণিজ্য

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক

শাহজালাল বিমানবন্দরে শুল্ক গোয়েন্দার অভিযানে বিপুল মোবাইল ফোন জব্দ
প্রযুক্তি সংবাদ

শাহজালাল বিমানবন্দরে শুল্ক গোয়েন্দার অভিযানে বিপুল মোবাইল ফোন জব্দ

সপ্তাহের সবচেয়ে পঠিত

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

আইডিসি রিপোর্টে দেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স

আইডিসি রিপোর্টে দেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স

২২ সেপ্টেম্বর আসছে অপোর ‘ফাইন্ড এক্স১০’ সিরিজ, থাকছে তিন মডেল

২২ সেপ্টেম্বর আসছে অপোর ‘ফাইন্ড এক্স১০’ সিরিজ, থাকছে তিন মডেল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

পরিচ্ছন্ন জ্বালানির ভবিষ্যৎ গড়তে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করছেন বাংলাদেশি প্রকৌশলী আব্দুল্লাহ আল ফাত্তাহ
প্রযুক্তি সংবাদ

পরিচ্ছন্ন জ্বালানির ভবিষ্যৎ গড়তে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করছেন বাংলাদেশি প্রকৌশলী আব্দুল্লাহ আল ফাত্তাহ

আগামী দিনের বিদ্যুৎ ব্যবস্থা কেমন হবে? শুধু বিদ্যুৎ...

Oppo Find X10 Series: ২২ সেপ্টেম্বর আসছে, থাকছে ট্রিপল ২০০MP ক্যামেরা

Oppo Find X10 Series: ২২ সেপ্টেম্বর আসছে, থাকছে ট্রিপল ২০০MP ক্যামেরা

আড়ংয়ে বিশেষ ছাড় পাবেন বাংলালিংক অরেঞ্জ ক্লাবের সদস্যরা

আড়ংয়ে বিশেষ ছাড় পাবেন বাংলালিংক অরেঞ্জ ক্লাবের সদস্যরা

প্রতিদিনের লাইফস্টাইলে পারফেক্ট ফিট ভিভো ভি৮০ লাইট

প্রতিদিনের লাইফস্টাইলে পারফেক্ট ফিট ভিভো ভি৮০ লাইট

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

01 October 2025

আমানত সংগ্রহে ভিন্ন কৌশলে হাঁটছে ব্যাংকগুলো, দুর্বল ব্যাংকে বাড়ছে ঝুঁকি

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix