Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ব্লকচেইন চালু করতে যাচ্ছে সুইফট

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 2 October 2025
ব্লকচেইন চালু করতে যাচ্ছে সুইফট
Share on FacebookShare on Twitter

ডিজিটাল কারেন্সির উত্থানকে কেন্দ্র করে বৈশ্বিক ব্যাংকগুলোর মধ্যে লেনদেন আরো সহজ করার লক্ষ্য নিয়েছে পেমেন্ট মেসেজিং নেটওয়ার্ক সুইফট। সংশ্লিষ্টরা বলছেন, শিগগিরই নিজস্ব ব্লকচেইন আনতে যাচ্ছে সংস্থাটি। মূলত স্টেবলকয়েন শিল্পের সঙ্গে ক্রমবর্ধমান প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে থাকতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এতে বিশ্বব্যাপী লেনদেন আরো দ্রুত ও সহজ বলে আশা করছে সুইফট।

ব্লকচেইন হলো এক ধরনের ডিজিটাল খাতা বা লেজার, যেখানে লেনদেন বা তথ্য ব্লকের মধ্যে জমা থাকে, প্রতিটি ব্লক আগেরটার সঙ্গে চেইনের মতো যুক্ত থাকে। বিকেন্দ্রীকৃত এ ব্যবস্থা ক্রিপ্টোকারেন্সির ক্ষেত্রে বেশি ব্যবহার হয়।

প্রতিবেদনে বলা হচ্ছে, ব্যাংক অব আমেরিকা, সিটিগ্রুপ ও ন্যাটওয়েস্টসহ কয়েকটি ব্যাংকের সঙ্গে মিলে একটি যৌথ ডিজিটাল লেজার তৈরির ঘোষণা দিয়েছে সুইফট। এর মাধ্যমে স্টেবলকয়েনসহ টোকেনভিত্তিক পণ্যের লেনদেন সম্পন্ন করা যাবে।

আর্থিক খাতের মেসেজিং নেটওয়ার্কটি বলছে, এ পদক্ষেপ আন্তঃসীমান্ত লেনদেন উন্নত করবে। লেনদেন রেকর্ড, সিকোয়েন্স ও তথ্য যাচাইয়ের পাশাপাশি স্মার্ট কনট্র্যাক্টের মাধ্যমে নিয়ম মেনে কাজ করতে সক্ষম হবে নতুন ব্লকচেইন।

এমন সময় সুইফটের উদ্যোগটি আসছে যখন মূলধারার ব্যাংক ও পেমেন্ট গ্রুপগুলোর সঙ্গে ক্রিপ্টোকারেন্সি শিল্পের প্রতিযোগিতা বাড়ছে। বর্তমানে স্টেবলকয়েন শিল্পের আকার দাঁড়িয়েছে প্রায় ৩০০ বিলিয়ন ডলার, যেখানে শীর্ষ ইস্যুকারী কোম্পানি হিসেবে আধিপত্য করছে টেথার ও সার্কেল। বিষয়টি সুইফটের মতো পেমেন্ট গ্রুপগুলোর জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। কারণ স্টেবলকয়েন ব্যবহারকারীরা মধ্যস্থতাকারী ছাড়াই সরাসরি অর্থ স্থানান্তর করতে পারেন।

যুক্তরাষ্ট্র গত জুলাইয়ে স্টেবলকয়েন শিল্প নিয়ন্ত্রণে একটি আইন পাস করেছে, যাতে ঐতিহাসিক বলে উল্লেখ করেছেন খাতসংশ্লিষ্টরা। এর পর পরই জেপি মরগান চেজ ও সিটিগ্রুপের মতো ব্যাংকগুলো ডলারভিত্তিক নিজস্ব টোকেন চালুর উদ্যোগ নেয়।

গত সপ্তাহে ইউনিক্রেডিট, আইএনজি ও ড্যানস্কে ব্যাংকসহ নয়টি ইউরোপীয় ব্যাংক ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে (জুলাই-ডিসেম্বর) যৌথভাবে ইউরোভিত্তিক স্টেবলকয়েন চালুর ঘোষণা দিয়েছে। তাদের লক্ষ্য হলো ডলারভিত্তিক বাজারে প্রতিযোগিতা এবং নিজেদের লেনদেনের জন্য টোকেন ব্যবহার করা।

বেলজিয়ামভিত্তিক সুইফট একটি সমবায়ী গ্রুপ হিসেবে কাজ করে। এর মাধ্যমে বিশ্বের ১১ হাজার ৫০০টির বেশি ব্যাংক ও আর্থিক পরিষেবা প্রতিষ্ঠানের মধ্যে আন্তঃসীমান্ত লেনদেন করে থাকে। সংস্থাটি নতুন পরিকল্পনা সম্পর্কে বলছে, ব্লকচেইনের মাধ্যমে অভূতপূর্ব পরিসরে তাৎক্ষণিক ও সবসময় সক্রিয় আন্তঃসীমান্ত লেনদেন সম্ভব হবে।

লেজারের প্রটোটাইপ তৈরি করতে ব্লকচেইন প্রযুক্তি কোম্পানি কনসেনসিসের যৌথভাবে কাজ করবে বলে জানিয়েছে সুইফট। এরপর বিভিন্ন ব্যাংকের সঙ্গে পরীক্ষামূলকভাবে এ লেজার ব্যবহার করা হবে। এর মাধ্যমে ঠিক হবে প্রথম পর্যায়ে লেনদেনের আওতায় আসবে কোন কোন মুদ্রা ও কোন কোন দেশ। কনসেনসিসের নেতৃত্ব দিচ্ছেন জোসেফ লুবিন। ক্রিপ্টো শিল্পের অন্যতম এ পথিকৃৎ ইথেরিয়ামের সহপ্রতিষ্ঠাতা।

গত সপ্তাহেই সুইফট জানিয়েছিল, পেমেন্ট ফি উন্নত করার উদ্যোগ নিচ্ছে প্রতিষ্ঠানটি। এর লক্ষ্য হলো খুচরা লেনদেনের ক্ষেত্রে মূল্য ও সময় সম্পর্কে পূর্ণ পূর্বাভাস, কোনো গোপন চার্জ ছাড়া পুরো অর্থ হস্তান্তর ও তাৎক্ষণিক নিষ্পত্তি নিশ্চিত করা।

ব্যবস্থাপনাবিষয়ক পরামর্শক সংস্থা ম্যাকেঞ্জি অ্যান্ড কোম্পানির এক প্রতিবেদন অনুসারে, প্রচলিত বৈশ্বিক পেমেন্ট ব্যবস্থার জন্য সরাসরি চ্যালেঞ্জ তৈরি করেছে স্টেবলকয়েন। কারণ প্রচলিত ব্যবস্থায় সুইফটের মাধ্যমে একটি লেনদেন সম্পন্ন হতে পাঁচদিন পর্যন্ত সময় লাগতে পারে। এতে একাধিক মধ্যস্থতাকারীর প্রয়োজন হয়। এছাড়া অর্থ পাচারবিরোধী ও অন্যান্য নিয়ন্ত্রক গ্রাহক যাচাই প্রক্রিয়া সাধারণত ম্যানুয়াল বা আংশিক স্বয়ংক্রিয় পদ্ধতিতে সম্পন্ন হয়ে থাকে, যা সময়সাপেক্ষ ও জটিল বিষয়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ব্লকচেইনসুইফট

এই বিভাগ থেকে আরও পড়ুন

সাড়ে ১৮ হাজার কোটি টাকায় ২১ বোয়িং উড়োজাহাজ আনছে ইউএস-বাংলা
অর্থ ও বাণিজ্য

সাড়ে ১৮ হাজার কোটি টাকায় ২১ বোয়িং উড়োজাহাজ আনছে ইউএস-বাংলা

ভুঁইফোড় সংগঠনের ব্যানারে আন্দোলন: টার্গেট চাঁদাবাজি
প্রযুক্তি সংবাদ

ভুঁইফোড় সংগঠনের ব্যানারে আন্দোলন: টার্গেট চাঁদাবাজি

হাজারো নারীর স্বপ্ন পূরণের পথ দেখাচ্ছে উই: রুপা
উই

হাজারো নারীর স্বপ্ন পূরণের পথ দেখাচ্ছে উই: রুপা

ফোনে আগুন ধরার অভিযোগ বাজার থেকে সরিয়ে নেয়া হলো পিক্সেল ৬এ
প্রযুক্তি সংবাদ

ফোনে আগুন ধরার অভিযোগ বাজার থেকে সরিয়ে নেয়া হলো পিক্সেল ৬এ

৫০ মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে রিয়েলমির সি২৫ওয়াই
ই-কমার্স

৫ মিনিটেই ৪০০০ ইউনিট বিক্রি হল রিয়েলমি সি২৫ওয়াই

ডিআইআইটি’র শিক্ষার্থী ইব্রাহিম মোল্লার উদ্ভাবন ‘বাজারদর’ অ্যাপ
প্রযুক্তি সংবাদ

ডিআইআইটি’র শিক্ষার্থী ইব্রাহিম মোল্লার উদ্ভাবন ‘বাজারদর’ অ্যাপ

Load More

ট্রেন্ডিং টপিক

আইফোন ডুও ছাড়াও যা উন্মোচন করলো অ্যাপল
প্রযুক্তি সংবাদ

আইফোন ডুও ছাড়াও যা উন্মোচন করলো অ্যাপল

IFA 2026: নতুন প্রজন্মের ১৫ গ্যাজেট, নজর কাড়ল রোবট থেকে এআই ল্যাপটপ
প্রযুক্তি সংবাদ

IFA 2026: নতুন প্রজন্মের ১৫ গ্যাজেট, নজর কাড়ল রোবট থেকে এআই ল্যাপটপ

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে সর্বোচ্চ পাঁচ পুরস্কার রবির
টেলিকম

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে সর্বোচ্চ পাঁচ পুরস্কার রবির

ফোল্ডিং ফোনের স্ক্রিন ভাঁজ করলেও কেন ভাঙে না?
প্রযুক্তি সংবাদ

ফোল্ডিং ফোনের স্ক্রিন ভাঁজ করলেও কেন ভাঙে না?

সপ্তাহের সবচেয়ে পঠিত

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

আইডিসি রিপোর্টে দেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স

আইডিসি রিপোর্টে দেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স

২২ সেপ্টেম্বর আসছে অপোর ‘ফাইন্ড এক্স১০’ সিরিজ, থাকছে তিন মডেল

২২ সেপ্টেম্বর আসছে অপোর ‘ফাইন্ড এক্স১০’ সিরিজ, থাকছে তিন মডেল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

পরিচ্ছন্ন জ্বালানির ভবিষ্যৎ গড়তে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করছেন বাংলাদেশি প্রকৌশলী আব্দুল্লাহ আল ফাত্তাহ
প্রযুক্তি সংবাদ

পরিচ্ছন্ন জ্বালানির ভবিষ্যৎ গড়তে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করছেন বাংলাদেশি প্রকৌশলী আব্দুল্লাহ আল ফাত্তাহ

আগামী দিনের বিদ্যুৎ ব্যবস্থা কেমন হবে? শুধু বিদ্যুৎ...

Oppo Find X10 Series: ২২ সেপ্টেম্বর আসছে, থাকছে ট্রিপল ২০০MP ক্যামেরা

Oppo Find X10 Series: ২২ সেপ্টেম্বর আসছে, থাকছে ট্রিপল ২০০MP ক্যামেরা

আড়ংয়ে বিশেষ ছাড় পাবেন বাংলালিংক অরেঞ্জ ক্লাবের সদস্যরা

আড়ংয়ে বিশেষ ছাড় পাবেন বাংলালিংক অরেঞ্জ ক্লাবের সদস্যরা

প্রতিদিনের লাইফস্টাইলে পারফেক্ট ফিট ভিভো ভি৮০ লাইট

প্রতিদিনের লাইফস্টাইলে পারফেক্ট ফিট ভিভো ভি৮০ লাইট

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

02 October 2025

ব্লকচেইন চালু করতে যাচ্ছে সুইফট

Techzoom.TV |
TechzoomTV