Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

উত্তরা ফাইন্যান্সে মূলধন ঘাটতি ৭১২ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
উত্তরা ফাইন্যান্সে মূলধন ঘাটতি ৭১২ কোটি টাকা
Share on FacebookShare on Twitter

ব্যাংক বর্হিভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের মূলধন ঘাটতির পরিমাণ প্রায় ৭১২ কোটি টাকা। ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে সোমবার (৬ অক্টোবর) কোম্পানিটির নিরীক্ষক এ তথ্য দিয়েছে।

পুঁজিবাজারে তালিকাভুক্ত এই কোম্পানির আর্থিক প্রতিবেদন ২০২০ সাল থেকে অপ্রকাশিত রয়েছে। ফলে কোম্পানির বিনিয়োগকারীরা দীর্ঘ বছর ধরে অনেকটা অন্ধকারে রয়েছে। এমন পরিস্থিতির মধ্যে সোমবার ডিএসইর মাধ্যমে কোম্পানির ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদনের ওপর নিরক্ষকের মতামত প্রকাশ করা হয়েছে।

নিরীক্ষক তার মতামতে জানিয়েছেন, ২০২০ সালে কোম্পানির সুদ বাবদ লোকসান হয়েছে ৬১ কোটি ১৮ লাখ টাকা। আর ওই বছরে মোট পরিচালন লোকসান দাঁড়িয়েছে ১০৮ কোটি ৩২ লাখ টাকা। অন্যান্য ব্যয় বহন শেষে শেয়ারপ্রতি ৩৩ টাকা ১৩ পয়সা লোকসান হারে কর পরবর্তী নিট লোকসান হয়েছে ৪৩৫ কোটি ৫৪ লাখ টাকা।

নিরীক্ষক আরও জানায়, ২০২০ হিসাব বছরে কোম্পানির মূলধন ঘাটতি দাঁড়িয়েছে ৭১১ কোটি ৫৫ লাখ টাকা। এর মধ্যে যোগ্য মূলধন ঘাটতি ৫৯ কোটি ৩৪ লাখ টাকা এবং ঝুঁকিপূর্ণ সম্পদের ওপর ভিত্তি করে প্রয়োজনীয় মূলধন ঘাটতি ৬৫২ কোটি ২১ লাখ টাকা।

২০২০ হিসাব বছরে কোম্পানিটি তার সহযোগী প্রতিষ্ঠান ইউএফআইএল ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডকে ১৪৭ কোটি ৩৪ লাখ টাকা ঋণ দিয়েছে। এর বাইরে প্রতিষ্ঠানটিতে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া আরও ১ হাজার ৩৭৩ কোটি ৩১ লাখ টাকা লেনদেন করা হয়েছে। এক্ষেত্রে কোম্পানিটি লেনদেন অনুমোদন ও ঋণ পরিশোধের জন্য প্রতিষ্ঠিত অভ্যন্তরীণ পদ্ধতি, ঋণগ্রহীতার যথাযথ সতর্কতা এবং বিচক্ষণতা নির্দেশিকা অনুসরণ না করে বাংলাদেশ ব্যাংকের বিধান লঙ্ঘন করেছে।

এদিকে ২০২০ সাল পর্যন্ত কোম্পানিটির অনুমোদনহীন বকেয়া লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৬৫৪ কোটি ৩১ লাখ টাকা। এর মধ্যে বেশিরভাগই স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে। অনুমোদনহীন এবং দীর্ঘ বছরে সমন্বয় না হওয়ায় ওই বকেয়ার বিপরীতে কোম্পানির ব্লক দায় ২ হাজার ১৫০ কোটি ৯৫ লাখ টাকা রেকর্ড করেছে বাংলাদেশ ব্যাংক।

ডিএসইকে এই নিরীক্ষক আরও জানিয়েছেন, বাংলাদেশে ব্যাংকের ২০২০ সালের ৩ আগস্ট জারি হওয়া এফআইডি সার্কুলার নম্বর ৮ অনুসারে, বকেয়া সম্পদ এক বছরের বেশি সময় সমন্বয়হীনভাবে থাকলে তার বিপরীতে শতভাগ সঞ্চিতি গঠন করতে হয়। তবে কোম্পানিটি এক্ষেত্রে কোনো ধরনের সঞ্চিতি গঠন করেনি।

১৯৯৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টসের অনুমোদিত মূলধন ৫০০ কোটি টাকা। যার বিপরীতে পরিশোধিত মূলধন রয়েছে ১৩১ কোটি ৪৮ লাখ ২০ হাজার টাকা। কোম্পানির মোট শেয়ার সংখ্যা ১৩ কোটি ১৪ লাখ ৮১ হাজার ৫০৪টি। এর মধ্যে ৫৫ দশমিক ৫৬ শতাংশ শেয়ারের মালিকানা রয়েছে সাধারণ বিনিয়োগকরী, বিদেশি বিনিয়োগকারী এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে।

Tags: উত্তরা ফাইন্যান্সে

এই বিভাগ থেকে আরও পড়ুন

১০ ঘণ্টা ব্যাকআপ দিবে আভিটা নতুন ল্যাপটপ
প্রযুক্তি বাজার

১০ ঘণ্টা ব্যাকআপ দিবে আভিটা নতুন ল্যাপটপ

সারাদেশ ব্যাপী উই এর উদ্যোগতাদের সকল ধরণের পণ্য পৌঁছে দিবে এখন ই-কুরিয়ার
উই

সারাদেশ ব্যাপী উই এর উদ্যোগতাদের সকল ধরণের পণ্য পৌঁছে দিবে এখন ই-কুরিয়ার

বাংলাদেশের ই-কমার্স ডেলিভারির উন্নতিতে পাঠাও কুরিয়ার
ই-কমার্স

বাংলাদেশের ই-কমার্স ডেলিভারির উন্নতিতে পাঠাও কুরিয়ার

বাগডুম হ্যাপি আওয়ার এ পণ্য কিনুন, হ্যাপি থাকুন
ই-কমার্স

বাগডুম হ্যাপি আওয়ার এ পণ্য কিনুন, হ্যাপি থাকুন

ঘরে বসে ওষুধ কিনুন ওষুধওয়ালা ডটকমে
ই-কমার্স

ঘরে বসে ওষুধ কিনুন ওষুধওয়ালা ডটকমে

সেলারদের ২০০ কোটি টাকা দিচ্ছে না ধামাকা
ই-কমার্স

সেলারদের ২০০ কোটি টাকা দিচ্ছে না ধামাকা

Load More

ট্রেন্ডিং টপিক

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন
নির্বাচিত

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার ৪টি রাডার ধ্বংসের দাবি ইরানের
বিবিধ

মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার ৪টি রাডার ধ্বংসের দাবি ইরানের

গ্রেপ্তারের পর যে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাদি হত্যার মূল আসামি
সোশ্যাল মিডিয়া

গ্রেপ্তারের পর যে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাদি হত্যার মূল আসামি

ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে এগিয়ে খামেনির ছেলে মোজতবা
বিবিধ

ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে এগিয়ে খামেনির ছেলে মোজতবা

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশ থেকে ইন্টারনেট ব্যান্ডউইডথ আমদানি করবে ভুটান
ছাড় ও অফার

বিএসসিপিএলসি’র ধামাকা অফার: সাবমেরিন কেবল ব্যান্ডউইডথে বিশেষ বোনাস ও মূল্যছাড়

বর্তমান সরকারের “সবার জন্য দ্রুত এবং নির্ভরযোগ্য ইন্টারনেট”...

রবি ওয়াইফাই কিনে স্মার্ট টিভি ও শপিং ভাউচার জেতার সুযোগ

রবি ওয়াইফাই কিনে স্মার্ট টিভি ও শপিং ভাউচার জেতার সুযোগ

এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ!

এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ!

রাইড শেয়ার মোটরসাইকেলে প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি, বিপিসির নির্দেশনা

রাইড শেয়ার মোটরসাইকেলে প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি, বিপিসির নির্দেশনা

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix