Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কাজী ফার্মসের অংশীদারিত্বে বাংলাদেশে আলফামার্টের সূচনা, ১২০ মিলিয়ন ডলার বিনিয়োগ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ৮ অক্টোবর ২০২৫
কাজী ফার্মসের অংশীদারিত্বে বাংলাদেশে আলফামার্টের সূচনা, ১২০ মিলিয়ন ডলার বিনিয়োগ ঘোষণা
Share on FacebookShare on Twitter

দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী কাজী ফার্মস গ্রুপ ও জাপানের বহুজাতিক কোম্পানি মিতসুবিশি করপোরেশনের সঙ্গে যৌথ উদ্যোগে ইন্দোনেশিয়ার শীর্ষ রিটেইল প্রতিষ্ঠান (খুচরা বিক্রেতা) আলফামার্ট বাংলাদেশে যাত্রা শুরু করতে যাচ্ছে।

এই অংশীদারিত্বের মাধ্যমে দেশজুড়ে আধুনিক সুবিধাভিত্তিক খুচরা দোকানের একটি নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে, যেখানে গুরুত্ব পাবে ফাস্ট-মুভিং কনজিউমার গুডস (এফএমসিজি)। এফএমসিজি বলতে মূলত দ্রুত বিক্রি হয় এবং দাম তুলনামূলক কম এরকম পণ্য বোঝায় ।

উদ্যোগটির লক্ষ্য হলো বাংলাদেশে বিশ্বমানের রিটেইল ব্যবসা সংস্কৃতি, অত্যাধুনিক প্রযুক্তি ও পেশাদার সরবরাহ ব্যবস্থাপনা চালু করা। বর্তমানে দেশের রিটেইল খাত এখনো মূলত স্থানীয় দোকান ও বিচ্ছিন্ন বিতরণব্যবস্থার ওপর নির্ভরশীল।

বুধবার (৭ অক্টোবর) ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে এই যৌথ উদ্যোগের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

দুই ধাপে ১২০ মিলিয়ন ডলার বিনিয়োগ

প্রকল্পসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুই ধাপে মোট ১২০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করা হবে। প্রথম ধাপে ৫০ মিলিয়ন ডলার বিদেশি বিনিয়োগের মাধ্যমে কার্যক্রম শুরু হবে। পরবর্তী ধাপে আরও ৭০ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। এই অর্থ দিয়ে আলফামার্টের আন্তর্জাতিক মান অনুযায়ী খুচরা দোকান, গুদাম ও লজিস্টিক ব্যবস্থা গড়ে তোলা হবে।

প্রথম পর্যায়ে দোকানগুলো খোলা হবে ঢাকা ও চট্টগ্রামে, যেখানে বেছে নেওয়া হবে আবাসিক ও জনবহুল নগর এলাকা, যাতে ক্রেতারা সহজে দোকানে যেতে পারেন। পরবর্তীতে প্রতিষ্ঠানটি জেলা শহর ও মফস্বল এলাকায় কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা করেছে, যা বাংলাদেশের নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনাকাটার ধরণে নতুন মাত্রা আনতে পারে।

কাজী ফার্মস গ্রুপের পরিচালক কাজী জাহিন হাসান জানান, আলফামার্টের উন্নত তথ্যপ্রযুক্তিনির্ভর রিটেইল ব্যবস্থাই এই অংশীদারিত্বের প্রধান আকর্ষণ।

তিনি বলেন, ‘আলফামার্টের সিস্টেম প্রতিটি দোকানের বিক্রয় ও মজুদের তথ্য তাৎক্ষণিকভাবে অনুসরণ করতে পারে। এতে পণ্যের সঠিক মজুদ বজায় থাকে এবং বিক্রয় দক্ষতা বৃদ্ধি পায়।’

তিনি আরও জানান, এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে খুচরা ব্যবসা পরিচালনা, গ্রাহকসেবা ও কর্মী ব্যবস্থাপনায় আন্তর্জাতিক মানের শ্রেষ্ঠ চর্চা চালু হবে।

আলফামার্টের বর্তমান কার্যক্রম

আলফামার্ট বর্তমানে ইন্দোনেশিয়া ও ফিলিপাইনসে প্রায় ২৭ হাজার খুচরা দোকান পরিচালনা করছে। এসব দোকানে কর্মরত আছেন এক লাখ ৫০ হাজারের বেশি কর্মী, যাদের প্রায় ৪০ শতাংশ নারী। প্রতিষ্ঠানটি ইন্দোনেশিয়ার শেয়ারবাজারে তালিকাভুক্ত এবং অন্তর্ভুক্তিমূলক কর্মসংস্থান ও টেকসই রিটেইল ব্যবসা মডেলের জন্য সুপরিচিত।

কাজী জাহিন হাসান বলেন, ‘আমরা আশা করি, বাংলাদেশেও আলফামার্টের দোকানগুলো এমন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে, যা নারীদের ও তরুণদের জন্য আকর্ষণীয় হবে।’

আলফামার্টের অন্যতম শেয়ারহোল্ডার মিতসুবিশি করপোরেশন এই যৌথ উদ্যোগ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বৈশ্বিক রিটেইল অংশীদারিত্বে মিতসুবিশির অভিজ্ঞতা— বিশেষ করে লসন ও ইউনিক্লো-এর মতো ব্র্যান্ডের মাধ্যমে— বাংলাদেশের এই নতুন উদ্যোগে আন্তর্জাতিক দক্ষতা ও অভিজ্ঞতা যোগ করবে বলে আশা করা হচ্ছে।

মিতসুবিশি করপোরেশন বর্তমানে জাপান ও ইন্দোনেশিয়ায় ১৭ হাজারেরও বেশি লসন দোকান পরিচালনা করছে। এশিয়ার বিভিন্ন দেশে আধুনিক খুচরা ব্যবসার ধরন বিস্তারে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

বাংলাদেশের আধুনিক খুচরা বাজার গত এক দশকে দ্রুত বেড়েছে। নগরায়ণ, আয় বৃদ্ধির সুযোগ এবং ভোক্তাদের পরিবর্তিত অভ্যাস এই প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করেছে। শিল্পখাতের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের এফএমসিজি ও সংগঠিত খুচরা বাজারের আকার ৮০ হাজার কোটি টাকারও বেশি, যার বার্ষিক প্রবৃদ্ধি ১০ থেকে ১২ শতাংশ।

বাংলাদেশের বাজারে আলফামার্টের প্রবেশ স্থানীয় ক্ষুদ্র দোকানকেন্দ্রিক খুচরা ব্যবসা থেকে সংগঠিত ও প্রযুক্তিনির্ভর খুচরা ব্যবস্থার দিকে পরিবর্তনকে আরও দ্রুততর করবে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, এই যৌথ উদ্যোগটি দেশে হাজারো নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে পারে। পাশাপাশি স্থানীয় এফএমসিজি উৎপাদকদের জন্য সরাসরি খুচরা বিপণনের সুযোগ তৈরি করবে এবং পণ্যের গুণমান, পরিচ্ছন্নতা ও সেবার মান নিয়ে ভোক্তাদের প্রত্যাশাও বাড়িয়ে তুলবে।

কাজী জাহিন হাসান জানান, প্রাথমিকভাবে বাংলাদেশে আলফামার্টের দোকানগুলোতে থাকবে নিত্যপ্রয়োজনীয় ভোক্তাপণ্য— যেমন খাদ্য, পানীয়, ব্যক্তিগত পরিচর্যার সামগ্রী ও গৃহস্থালির পণ্য। পরবর্তীতে ভোক্তার চাহিদা ও সরবরাহব্যবস্থার সক্ষমতা অনুযায়ী ধীরে ধীরে লাইফস্টাইল ও গৃহসজ্জা পণ্য যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

উদ্যোগটির অংশীদারেরা স্থানীয় এফএমসিজি উৎপাদকদের সঙ্গে সম্ভাব্য সহযোগিতার বিষয়টি যাচাই করছেন, যাতে বাংলাদেশের ব্র্যান্ডগুলোও আলফামার্টের খুচরা বিতরণব্যবস্থার সুবিধা পায়— যেখানে ব্যবহৃত হবে রিয়েল-টাইম বিক্রয় বিশ্লেষণ ও চাহিদা পূর্বাভাস প্রযুক্তি।

Tags: আলফামার্টকাজী ফার্মস গ্রুপ

এই বিভাগ থেকে আরও পড়ুন

নিষেধাজ্ঞা সত্ত্বেও হুয়াওয়ের সঙ্গে ব্যবসা করতে পারবে সব প্রতিষ্ঠান
নির্বাচিত

মেধাসম্পত্তির ওপর হুয়াওয়ের গবেষণাপত্র প্রকাশ

৫ মিনিটের চার্জে গান শোনা যাবে ২ ঘণ্টা
নির্বাচিত

৫ মিনিটের চার্জে গান শোনা যাবে ২ ঘণ্টা

এইচটিসি ওয়াইল্ডফায়ার আর ৭০ বনাম রিয়েলমি ভি ২০ঃ কোনটি সেরা ফোন দেখে নিন
নির্বাচিত

এইচটিসি ওয়াইল্ডফায়ার আর ৭০ বনাম রিয়েলমি ভি ২০ঃ কোনটি সেরা ফোন দেখে নিন

ব্যালেন্স ফুরালেও বন্ধ হ‌বে না কথা
টেলিকম

ব্যালেন্স ফুরালেও বন্ধ হ‌বে না কথা

ফেসবুকের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে জুনাইদ আহমেদ পলক
নির্বাচিত

ফেসবুকের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে জুনাইদ আহমেদ পলক

ডাইমেনসিটি ৯৫০০ এর সাথে নতুন ভিভো এক্স৩০০ প্রো
নির্বাচিত

ডাইমেনসিটি ৯৫০০ এর সাথে নতুন ভিভো এক্স৩০০ প্রো

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সক্ষমতা কেমন
বিবিধ

ইসরায়েল লক্ষ্য করে আবার ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

বাহরাইনে একযোগে ৭০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের
বিবিধ

বাহরাইনে একযোগে ৭০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের

পাকিস্তানে খামেনি হত্যার প্রতিবাদে বিক্ষোভ, নিহত বেড়ে ২৩
বিবিধ

পাকিস্তানে খামেনি হত্যার প্রতিবাদে বিক্ষোভ, নিহত বেড়ে ২৩

সাকিব আল হাসানের সম্পদ ক্রোকের নির্দেশ
অর্থ ও বাণিজ্য

শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে জমা

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix