Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

৯ আর্থিক প্রতিষ্ঠান অবসায়ন করা হবে: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 9 October 2025
৯ আর্থিক প্রতিষ্ঠান অবসায়ন করা হবে: প্রেস সচিব
Share on FacebookShare on Twitter

পাঁচটি ইসলামি ব্যাংক একিভুত হচ্ছে আর ৯টি আর্থিক প্রতিষ্ঠান অবসায়ন করা হবে। বুধবার (৮ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্বল্পোন্নত দেশ হতে বাংলাদেশের উত্তরণকে মসৃণ ও টেকসই করার লক্ষে প্রণীত মসৃণ উত্তরণ কৌশল বাস্তবায়ন ও পরিবীক্ষণের জন্য গঠিত জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় এই বিষয়ে আলোচনা হয়। সভায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সভাপতিত্ব করেন। পরে বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের বরাত দিয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

প্রেস সচিব বলেন, সভায় বাংলাদেশ ব্যাংক গভর্নর বলেছেন, কিছু কিছু ক্ষেত্রে আমরা আশাতীত সাফল্য পেয়েছি। আমাদের পাঁচ মাসের আমদানির সমান রিজার্ভ আছে বর্তমানে। মূল্যস্ফীতি ১২ দশমিক ৫ থেকে ৮ দশমিক ৩ এ নেমে এসেছে। গত এক-দুই মাসে মূল্যস্ফীতি ৭ শতাংশে নেমে আসতো, কিন্তু নামেনি কারণ চালের দাম হঠাৎ করে বেড়ে গিয়েছিল। এখন চালের দাম কমা শুরু করেছে। আমরা আশা করছি, মূল্যস্ফীতি সামনের দিনগুলোতে আরেকটু কমবে। বাংলাদেশ ব্যাংক গভর্নর বলেছেন, খেলাপি ঋণ কমিয়ে চার-পাঁচ শতাংশে নিয়ে আসার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পাঁচটি ইসলামি ব্যাংক একিভুত হচ্ছে আর ৯টি আর্থিক প্রতিষ্ঠান অবসায়ন করা হবে।

তিনি বলেন, পূর্ব ইউরোপের দেশগুলোতে আমাদের নতুন নতুন শ্রমবাজার তৈরি হচ্ছে। জাতিসংঘের সফরের সময় প্রধান উপদেষ্টা আলবেনিয়ার প্রেসিডেন্ট এবং কসোভোর প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। এই দুটি দেশ বাংলাদেশ থেকে শ্রম শক্তি নিতে চাচ্ছেন। তাদের দেশের ক্ষেত্রে ভিসার যে জটিলতা সেটা যেন না থাকে। পূর্ব ইউরোপে যেসব দেশ আছে তাদের কারোই বাংলাদেশে কোনও দূতাবাস নেই। এ জন্য অনেককেই দিল্লি গিয়ে ভিসার জন্য আবেদন করতে হয়। সেই বিষয়টি সভায় এসেছে যে ভিসা জটিলতা থেকে কীভাবে উত্তরণ করা যায়। এটা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে, সামনে আরও সমন্বিত উদ্যোগ নেওয়া হবে।

শফিকুল আলম বলেন, অনেকগুলো দেশের সঙ্গে আমরা মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলাপ করছি। জাপান, সিঙ্গাপুর, ইউএই, কোরিয়া, মালয়েশিয়াসহ অনেকগুলো দেশের সঙ্গে আমাদের আলাপ চলছে। সেই আলোকে ট্রেড নেগসিয়েশনের জন্য আমাদের একটা টিম করা হয়েছে। কিন্তু এ জন্য আমাদের আরও সক্ষমতার প্রয়োজন আছে। সে জন্য আমরা বিশ্বব্যাংক এবং এডিবির সঙ্গে কথা বলছি। আমরা আশা করছি, এই বিষয়ে তারা আমাদের সাহায্য করবে।

তিনি বলেন, আইসিটিতে প্রচুর জব কর্মসংস্থান তৈরি হচ্ছে কিন্তু সেটা দৃশ্যমান ছিল না। আগে এই খাতে ছয় শতাংশ প্রণোদনা দেওয়া হতো। আজকের সভায় সিদ্ধান্ত হয়েছে, পুরনো লেগেসি সেক্টরগুলো থেকে প্রণোদনা কমিয়ে এখন যেহেতু এআই নিয়ে কাজ বেশি হচ্ছে, যারা এটি নিয়ে কাজ করছেন তাদের প্রণোদনা কিছুটা বাড়িয়ে দেওয়া হবে। প্রধান উপদেষ্টা খুব দ্রুত এই সেক্টর নিয়ে একটা রোডম্যাপ দিতে বলেছেন, যাতে এই সেক্টরে অনেক কর্মসংস্থান তৈরি হয়।

তিনি আরও বলেন, খেলাপি ঋণ নিয়ে অনেক আলোচনা হচ্ছে। খেলাপি ঋণের পরিমাণ এখন ২৪ শতাংশের মতো। এর পুরো কারণ, শেখ হাসিনার আমলে যে বড় আকারে চুরি হয়েছে, ব্যাংকগুলো যেভাবে খালি করে দেওয়া হয়েছে, সেই কারণে খেলাপি ঋণ বেড়েছে। এ কারণে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের হেলথ আমরা এখনও ঠিকমতো পুনস্থাপন করতে পারিনি, এটা নিয়ে কাজ হচ্ছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: আর্থিক প্রতিষ্ঠান

এই বিভাগ থেকে আরও পড়ুন

বছরের শুরুতেই ২ ফোনের দাম কমালো অপো
ছাড় ও অফার

বছরের শুরুতেই ২ ফোনের দাম কমালো অপো

ই- ক্যাবে প্রশাসক নিয়োগ করেছে বাণিজ্য মন্ত্রণালয়
অর্থ ও বাণিজ্য

ই- ক্যাবে প্রশাসক নিয়োগ করেছে বাণিজ্য মন্ত্রণালয়

স্বল্পমূল্যের ট্রিপল ক্যামেরার ফোন বাজারে
নির্বাচিত

স্বল্পমূল্যের ট্রিপল ক্যামেরার ফোন বাজারে

চরম আর্থিক সংকটে থাকা ৯ আর্থিক প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত
অর্থ ও বাণিজ্য

চরম আর্থিক সংকটে থাকা ৯ আর্থিক প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত

কী কী অভিযোগ ইভ্যালি চেয়ারম্যানের বিরুদ্ধে?
ই-কমার্স

গ্রাহকদের টাকা ফেরত নিয়ে যা বললেন ইভ্যালির শামীমা

কাগজ শিল্পকে অন্যান্য হস্তশিল্পের মত সুপরিচিত করতে চাই
ই-কমার্স

কাগজ শিল্পকে অন্যান্য হস্তশিল্পের মত সুপরিচিত করতে চাই

Load More

ট্রেন্ডিং টপিক

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন
নির্বাচিত

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস
নির্বাচিত

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

09 October 2025

৯ আর্থিক প্রতিষ্ঠান অবসায়ন করা হবে: প্রেস সচিব

Techzoom.TV |
TechzoomTV