Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ক্ষুদ্র উদ্যোক্তাদের এআই-ভিত্তিক ক্রেডিট স্কোরিং ঋণ বিতরণ করলো প্রিয়শপ ও কমিউনিটি ব্যাংক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
ক্রেডিট স্কোরিং ঋণ
Share on FacebookShare on Twitter

বাংলাদেশে প্রথমবারের মতো ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তাদের (এমএসএমই) জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর বিকল্প ক্রেডিট স্কোরিং ঋণ বিতরণ করেছে দেশের শীর্ষস্থানীয় বি-টু-বি স্মার্ট ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্ম প্রিয়শপ এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। সম্প্রতি রাজধানীর এক পাচঁ তারকা হোটেলে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিয়শপের প্রতিষ্ঠাতা ও সিইও আশিকুল আলম খান; প্রিয়শপের সহ-প্রতিষ্ঠাতা ও সিএমও দীপ্তি মন্ডল, কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাদাত এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

এই অত্যাধুনিক উদ্যোগ দেশের ৫০ লাখ অবহেলিত মুদি দোকানিদের জন্য একটি নতুন যুগের সূচনা করছে, যা ছোট খুচরা ব্যবসায়ীদের কর্মক্ষম মূলধনে সহজ, দ্রুত এবং আরও অন্তর্ভুক্তিমূলক প্রবেশাধিকার প্রদানের মাধ্যমে ক্ষমতায়িত করছে।

নতুন এই মডেলের মাধ্যমে সহজ ই-কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করলে তারা ১ থেকে ৩ মাস মেয়াদের স্বল্পমেয়াদি ঋণ নিতে পারবেন। খুচরা ব্যবসায়ীদের ঋণ অনুমোদনের জন্য ব্যবহৃত হবে- গ্রাহকের ডেমোগ্রাফিক তথ্য, ক্রয় ইতিহাস, সাইকোমেট্রিক প্রোফাইল, আচরণগত বিশ্লেষণসহ বেশ কিছু বিষয়। এর ফলে তাৎক্ষণিকভাবে ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক ক্রেডিট স্কোর তৈরি হবে। উদ্যোক্তারা এই ঋণ ব্যবহার করে পণ্যের মজুদ বাড়াতে, ব্যবসার পরিধি সম্প্রসারণে এবং আয়ের সুযোগ বৃদ্ধি করতে পারবেন।

প্রিয়শপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আশিকুল আলম খান বলেন, “খুচরা ব্যবসায়ীরা প্রতিদিন আমাদের অর্থনীতির ভার বহন করে; তবুও সুবিধাবঞ্চিত থাকে। এই প্রথম এআই-ঋণ বিতরণের মাধ্যমে আমরা কেবল মূলধন উন্মোচন করছি না, আমরা ভবিষ্যতের পথও উন্মোচন করছি।”

কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কিমিয়া সাদাত বলেন, “প্রিয়শপের সাথে আমাদের এই অংশীদারিত্ব মুদি দোকানিদের জন্য আর্থিক অন্তর্ভুক্তির প্রতি আমাদের একটি গভীর অঙ্গীকারের প্রতিফলন। প্রিয়শপের অত্যাধুনিক এআই প্রযুক্তির সাথে আমাদের আর্থিক সেবা একত্রিত করে, আমরা এমএসএমই এবং বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য নতুন পথ তৈরি করছি।”

এআই-চালিত ঋণের প্রথম গ্রহীতা মুদি দোকানি নজরুল ইসলাম তার স্বস্তির কথা জানিয়ে বলেন, “ঋণ পাওয়াটা সবসময় দুঃস্বপ্নের মতো ছিল। অনেক কাগজপত্র, অনেক প্রত্যাখ্যান সাধারণত পেতে হয় ঋণ পেতে হলে। আজ আমি মাত্র কয়েক মিনিটেই ঋণ পেয়ে গেলাম। এটা আমাকে আমার ব্যবসার জন্য সহজেই পণ্য সংগ্রহ করতে সাহায্য করবে। মনে হচ্ছে সিস্টেমটা অবশেষে আমাদের অনুকূলে।”

এআই-চালিত ঋণ কর্মসূচিটি প্রথম বছরেই উল্লেখযোগ্য পরিমাণ ঋণ বিতরণ করবে বলে প্রত্যাশিত, যা সরাসরি এমএসএমইগুলোর ক্রয়ক্ষমতা, পণ্য সম্প্রসারণ এবং লাভজনকতা বৃদ্ধি করবে। কর্মক্ষম মূলধনে দ্রুত প্রবেশাধিকার প্রদানের মাধ্যমে, এই উদ্যোগ বাংলাদেশের জিডিপিতে উল্লেখযোগ্য অবদান রাখবে এবং ২০০ বিলিয়ন ডলারের এমএসএমই অর্থনীতিকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।

এআই-ভিত্তিক বিকল্প ক্রেডিট স্কোরিং বাংলাদেশের আর্থিক খাতে উদ্ভাবনের নতুন মানদণ্ড তৈরি করতে সক্ষম হবে। এটি শুধু ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণপ্রাপ্তি সহজ করবে না বরং সম্মিলিতভাবে একটি স্মার্ট, প্রযুক্তি-নির্ভর এবং অন্তর্ভুক্তিমূলক আর্থিক পরিবেশ গড়ে তুলতেও সক্ষম হবে।

Tags: কমিউনিটি ব্যাংককমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডপ্রিয়শপ

এই বিভাগ থেকে আরও পড়ুন

নারী কর্মীদের জন্য বিক্রয়-এর বিশেষ আয়োজন ‘মনের জানালা’
ই-কমার্স

নারী কর্মীদের জন্য বিক্রয়-এর বিশেষ আয়োজন ‘মনের জানালা’

স্মার্টফোন বাজারে ভিভো ভি২৩ ফাইভজি
প্রযুক্তি বাজার

স্মার্টফোন বাজারে ভিভো ভি২৩ ফাইভজি

ই-কমার্স

‘বিক্রয় বিরাট হাট পাওয়ার্ড বাই মিনিস্টার’ কন্টেস্ট বিজয়ীদের নাম ঘোষণা

তৃতীয় দফায় গ্রাহকদের টাকা ফেরত দিল ইভ্যালি
ই-কমার্স

তৃতীয় দফায় গ্রাহকদের টাকা ফেরত দিল ইভ্যালি

চায়না রাউন্ড ট্রিপ সহ নেপাল এবং কক্সবাজার এয়ার টিকেট জিতলেন পাঠাও কুরিয়ার মার্চেন্টরা
ই-কমার্স

চায়না রাউন্ড ট্রিপ সহ নেপাল এবং কক্সবাজার এয়ার টিকেট জিতলেন পাঠাও কুরিয়ার মার্চেন্টরা

স্ট্যান্ডার্ড চার্টার্ড
অর্থ ও বাণিজ্য

স্ট্যান্ডার্ড চার্টার্ডের ক্রেডিট কার্ডের টাকা গায়েব, সমালোচনার ঝড়

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সক্ষমতা কেমন
বিবিধ

ইসরায়েল লক্ষ্য করে আবার ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

বিবিধ

ইরানের হামলায় বাংকারে লুকাচ্ছে ইসরায়েলিরা

যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘আলোচনা করবে না’ ইরান; লেবাননে হামলায় নিহত অন্তত ৩১; কুয়েতে ‘কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত
বিবিধ

যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘আলোচনা করবে না’ ইরান; লেবাননে হামলায় নিহত অন্তত ৩১; কুয়েতে ‘কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৬-এ আলোচিত যত প্রযুক্তি
প্রযুক্তি সংবাদ

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৬-এ আলোচিত যত প্রযুক্তি

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix