Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ক্রেডিট কার্ডে বিদেশে ইকবাল পরিবারের বড় অঙ্কের লেনদেনে অনিয়ম

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২২ অক্টোবর ২০২৫
দুর্নীতির খেসারত: প্রিমিয়ার ব্যাংকের মূলধন ঘাটতি ১,৬৪০ কোটি টাকা
Share on FacebookShare on Twitter

প্রিমিয়ার ব্যাংকের সাবেক চেয়ারম্যান এইচ বি এম ইকবাল ও তার পরিবারের চার সদস্যের বিরুদ্ধে ক্রেডিট কার্ডের মাধ্যমে বিদেশে ৩২ লাখ ৫০ হাজার ৩১১ মার্কিন ডলার (প্রায় সাড়ে ৩২ লাখ ডলার) খরচের নামে অর্থ পাচারের চাঞ্চল্যকর তথ্য উদ্ঘাটন করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। এই বিপুল পরিমাণ অর্থ তাঁরা ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত তিন বছরে ব্যাংকটির ২২টি ক্রেডিট কার্ড ব্যবহার করে খরচ করেছেন, যা বৈদেশিক মুদ্রা লেনদেনের নির্ধারিত সীমা লঙ্ঘন করেছে।

আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইইউর তদন্তে বিষয়টি উঠে আসার পর, এসব অনিয়মের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রিমিয়ার ব্যাংককে লিখিতভাবে নির্দেশ দেওয়া হয়েছে।

বিএফআইইউর তদন্ত প্রতিবেদন অনুযায়ী, এইচ বি এম ইকবাল ছাড়াও তার পরিবারের যে চার সদস্য এই জালিয়াতিতে জড়িত, তাঁরা হলেন—ইকবালের তিন সন্তান মোহাম্মদ ইমরান ইকবাল, মইন ইকবাল ও নওরীন ইকবাল এবং মইন ইকবালের স্ত্রী ইয়াসনা পূজা ইকবাল। এই পাঁচজনের নামে প্রিমিয়ার ব্যাংক থেকে ১৮টি আন্তর্জাতিক ক্রেডিট কার্ড এবং ৪টি প্রিপেইড কার্ড ইস্যু করা হয়।

যেভাবে ঘটলো অনিয়ম ও অর্থ পাচার

বিএফআইইউ ব্যাংকটিকে জানিয়েছে, এই কার্ডগুলো ইস্যু করার ক্ষেত্রে রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট (আরএফসিডি) হিসাব এবং ট্রাভেল কোটার নিয়ম মানা হয়নি। হিসাব খোলা এবং অনুমোদনের জন্য প্রয়োজনীয় ও যথাযথ কাগজপত্র ব্যাংকে পাওয়া যায়নি।

তদন্তে সবচেয়ে ভয়ংকর যে তথ্যটি বেরিয়ে এসেছে তা হলো, এইচ বি এম ইকবাল ও তার পরিবারের সদস্যরা কোনো ধরনের ঘোষণা ছাড়াই বিপুল অঙ্কের বৈদেশিক মুদ্রা (ডলার) নগদে তাদের হিসাবে জমা দিয়েছেন এবং সেই অর্থ দিয়ে বিদেশে খরচ করা ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করা হয়েছে। ইকবালের আরএফসিডি হিসাবেই এভাবে ১১ লাখ ২১ হাজার ডলার নগদ জমা দেখিয়ে তার ৫টি ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করা হয়।

এছাড়া, ব্যাংকটির সাবেক ভাইস চেয়ারম্যান মইন ইকবালের আরএফসিডি হিসাবে ‘সাবলাইম গ্রীনটেক্স লিমিটেড’ নামে একটি ঋণগ্রহীতা প্রতিষ্ঠানের ইআরকিউ (এক্সপোর্ট রিটেনশন কোটা) হিসাব থেকে ৫০ হাজার ডলার স্থানান্তর করা হয়। পরবর্তীতে সেই অর্থ মইন ইকবালের ব্যক্তিগত ক্রেডিট কার্ডের দায় পরিশোধে ব্যবহার করা হয়েছে, যা একটি গুরুতর আর্থিক অনিয়ম।

দুবাইয়ে সম্পদের পাহাড়

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এইচ বি এম ইকবাল তার পরিবারসহ বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন। তার পরিবারের দুজন সদস্য মালয়েশিয়ায় থাকেন। বিএফআইইউর তদন্তে দেখা গেছে, ক্রেডিট কার্ডে খরচ করা এই বিপুল পরিমাণ অর্থের বড় অংশই দুবাইয়ে ব্যয় করা হয়েছে। দুবাইয়ের পাম জুমেইরাহতে ইকবাল পরিবারের সদস্যদের নামে অর্ধশতাধিক বিলাসবহুল সম্পদের তথ্যও পাওয়া গেছে।

ব্যাংক কর্তৃপক্ষের নীরবতা

প্রিমিয়ার ব্যাংক প্রতিষ্ঠার পর এইচ বি এম ইকবাল টানা প্রায় ৩০ বছর ব্যাংকটির চেয়ারম্যান ছিলেন। গত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি দেশের বাইরে রয়েছেন। বাংলাদেশ ব্যাংক এরই মধ্যে ব্যাংকটির পরিচালনা পর্ষদ পুনর্গঠন করেছে। এরপর থেকেই ব্যাংকটির নানা অনিয়মের তথ্য একে একে বেরিয়ে আসতে শুরু করেছে।

Tags: প্রিমিয়ার ব্যাংক

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিক্রেতাদের জন্য বিক্রয় নিয়ে এলো বিনামূল্যে পণ্যের বিজ্ঞাপনের সুবিধা
ই-কমার্স

বিক্রেতাদের জন্য বিক্রয় নিয়ে এলো বিনামূল্যে পণ্যের বিজ্ঞাপনের সুবিধা

চট্টগ্রামে ওয়ালটনের ‘ননস্টপ মিলিয়নিয়ার’ ক্যাম্পেইনে দেশীয় পণ্যকে গুরুত্বের আহবান
প্রযুক্তি বাজার

চট্টগ্রামে ওয়ালটনের ‘ননস্টপ মিলিয়নিয়ার’ ক্যাম্পেইনে দেশীয় পণ্যকে গুরুত্বের আহবান

দেশব্যাপী যবের ছাতুকে নতুন করে পরিচিত করাচ্ছেন নিপা
ই-কমার্স

দেশব্যাপী যবের ছাতুকে নতুন করে পরিচিত করাচ্ছেন নিপা

আলিবাবার মাধ্যমে ক্রস বর্ডার বিজনেস বিষয়ক প্রশিক্ষণ দেবে স্কাইটেক
ই-কমার্স

আলিবাবার মাধ্যমে ক্রস বর্ডার বিজনেস বিষয়ক প্রশিক্ষণ দেবে স্কাইটেক

বাকিতে খাবার কেনা যাবে পাঠাও ফুডে
ই-কমার্স

বাকিতে খাবার কেনা যাবে পাঠাও ফুডে

স্বাধীনতা দিবসে মিনিস্টার পণ্যে ২৬% ছাড়
প্রযুক্তি বাজার

স্বাধীনতা দিবসে মিনিস্টার পণ্যে ২৬% ছাড়

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে এবার রণক্ষেত্র তেল আবিব
পাঁচমিশালি

ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে এবার রণক্ষেত্র তেল আবিব

ইরানের হামলায় দুবাইয়ে বাড়ি-গাড়ি কেনা বাংলাদেশী ধনকুবেরদের মধ্যে উদ্বেগ বাড়ছে
অর্থ ও বাণিজ্য

ইরানের হামলায় দুবাইয়ে বাড়ি-গাড়ি কেনা বাংলাদেশী ধনকুবেরদের মধ্যে উদ্বেগ বাড়ছে

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের
বিবিধ

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

মধ্যপ্রাচ্যে প্রবাসীদের সঙ্গে যোগাযোগে ইমো ফ্রি দিচ্ছে বাংলালিংক
নির্বাচিত

মধ্যপ্রাচ্যে প্রবাসীদের সঙ্গে যোগাযোগে ইমো ফ্রি দিচ্ছে বাংলালিংক

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মোবাইলে যেভাবে দেখবেন বিশ্বকাপ ফাইনাল
প্রযুক্তি সংবাদ

মোবাইলে যেভাবে দেখবেন বিশ্বকাপ ফাইনাল

নানান নাটকীয়তা শেষে অবশেষে পর্দা নামছে টি-টোয়েন্টি বিশ্বকাপের...

ইন্টারনেট ছাড়াও ব্যবহার করা যায় প্রয়োজনীয় ৫ অ্যাপ

ইন্টারনেট ছাড়াও ব্যবহার করা যায় প্রয়োজনীয় ৫ অ্যাপ

ইরানের নেতৃত্ব ও শক্তি ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে

ইরানের নেতৃত্ব ও শক্তি ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে

নারী দিবসে স্টেম খাতের অগ্রদূতদের সম্মান জানাল গুগল

নারী দিবসে স্টেম খাতের অগ্রদূতদের সম্মান জানাল গুগল

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix