Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাংলাদেশ ব্যাংকের ন্যায় বিএসইসি’র স্বায়ত্তশাসন দরকার : আনিসুজ্জামান চৌধুরী

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২২ অক্টোবর ২০২৫
বাংলাদেশ ব্যাংকের ন্যায় বিএসইসি’র স্বায়ত্তশাসন দরকার : আনিসুজ্জামান চৌধুরী
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ ব্যাংকের মতোই পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) স্বায়ত্তশাসন থাকা প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী। তিনি বলেন, “বাংলাদেশ ব্যাংক যদি স্বায়ত্তশাসন পায়, তবে বিএসইসিও সেই সুযোগ পাবে।”

বুধবার (২২ অক্টোবর) আগারগাঁওয়ে বিএসইসি’র মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত পুঁজিবাজার অংশীজনদের সঙ্গে কমিশনের চতুর্থ মাসিক সমন্বয় সভায় তিনি এ মন্তব্য করেন।

সভায় অংশ নেন বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার মো. মোহসিন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখ ও মো. সাইফুদ্দিনসহ পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের শীর্ষ প্রতিনিধিরা।

সভায় পুঁজিবাজার সংস্কারে গৃহীত উদ্যোগের অগ্রগতি, নতুন বিধিমালা বাস্তবায়ন, সার্ভেইল্যান্স আধুনিকায়ন, বাজার কাঠামো উন্নয়ন, সেটেলমেন্ট সময় হ্রাস, রেকর্ড ডেটে ট্রানজেকশন, স্ক্রিপ্ট নেটিং চালু, কমোডিটি এক্সচেঞ্জ ও ফিউচারস মার্কেট চালু, সাইবার নিরাপত্তা এবং এপিআই কানেকটিভিটি বৃদ্ধিসহ বিভিন্ন বিষয় নিয়ে উন্মুক্ত আলোচনা হয়।

ড. আনিসুজ্জামান চৌধুরী বলেন, “আমাদের মানসিকতা বদলাতে হবে। গণতান্ত্রিক মূল্যবোধ ও সততা চর্চা করতে হবে, সামষ্টিক স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। পুঁজিবাজার নিয়ে হতাশ হলে চলবে না— সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বাস্তব অবস্থা বুঝে পদক্ষেপ নিতে হবে এবং গুজব ছড়াতে দেওয়া যাবে না।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ ব্যাংকের মতো বিএসইসি’রও স্বায়ত্তশাসন দরকার। আর বাংলাদেশ ব্যাংক স্বায়ত্তশাসন পেলে বিএসইসিও পাবে।” এসময় তিনি সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেডের (সিসিবিএল) রেজিস্ট্রেশন ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করে দ্রুত কার্যকর করার নির্দেশ দেন।

সভায় বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেন, পুঁজিবাজার সংস্কার ও উন্নয়নে কমিশন ধারাবাহিকভাবে কাজ করছে। মার্জিন বিধিমালা ২০২৫, মিউচুয়াল ফান্ড বিধিমালা ২০২৫ এবং পাবলিক অফার অব ইক্যুইটি সিকিউরিটিজ রুলস ২০২৫ এখন চূড়ান্ত পর্যায়ে। দ্রুতই এগুলো কার্যকর হবে, যার মাধ্যমে পুঁজিবাজারের আইনি সংস্কারের বড় অংশ সম্পন্ন হবে।

তিনি বলেন, “মার্জিন বিধিমালা গেজেটে প্রকাশের পর কার্যকর হবে, তবে আতঙ্কের কিছু নেই। এটি বাস্তবায়নের আগে বাজার সংশ্লিষ্টদের মতামত ও পরামর্শ নিয়ে পরিমার্জন করা হয়েছে। প্রয়োজনে কার্যকরের পরও ছয় মাস থেকে এক বছরের মধ্যে প্রয়োজনীয় সমন্বয় করা যাবে।”

বিএসইসি চেয়ারম্যান জানান, কমিশন বিনিয়োগকারীর স্বার্থরক্ষায় ও বাজার স্থিতিশীলতায় অঙ্গীকারবদ্ধ। অংশীজনদের মতামত, প্রস্তাবনা ও বিশ্লেষণ পুঁজিবাজার সংস্কারের কাজে দিকনির্দেশনা দিচ্ছে।

সভায় উপস্থিত ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) চেয়ারম্যান মো. মোমিনুল ইসলাম, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) চেয়ারম্যান এ কে এম হাবিবুর রহমান, সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেড (সিসিবিএল) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. ওয়াহিদ-উজ-জামান, ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন (ডিবিএ) সভাপতি সাইফুল ইসলাম, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ, ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের নির্বাহী পরিচালক নাবিল জসিম আহমদ, সিডিবিএল’র ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল মোতালেব, বিএমবিএ’র সভাপতি মাজেদা খাতুনসহ পুঁজিবাজারের বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার প্রতিনিধিরা।

সভা শেষে বিএসইসি চেয়ারম্যান অংশীজনদের ধন্যবাদ জানিয়ে বলেন, “পুঁজিবাজারের সংস্কার বাস্তবায়ন একটি চলমান প্রক্রিয়া। আমরা সবাই মিলে কাজ করলে বাজারে আস্থা ও স্থিতিশীলতা ফিরে আসবে।”

Tags: বিএসইসি

এই বিভাগ থেকে আরও পড়ুন

কবে আসবে নতুন আইফোন ?
ছাড় ও অফার

আইফোনের দাম কমছে

ইভ্যালি গত ১৫ দিনে পুরানো অর্ডার ডেলিভারি করেছে ২৪ হাজার
ই-কমার্স

ইভ্যালির ব্যয় মেটাতে গাড়ি-কম্পিউটার বেচে দেয়ার সিদ্ধান্ত

১৬ টাকায় এয়ার টিকিট দিচ্ছে ২৪ টিকিট ডটকম
ই-কমার্স

১৬ টাকায় এয়ার টিকিট দিচ্ছে ২৪ টিকিট ডটকম

দেশি পণ্যের ই-কমার্সে নারীর অগ্রযাত্রা
ই-কমার্স

দেশি পণ্যের ই-কমার্সে নারীর অগ্রযাত্রা

২২ ক্যারেটের স্বর্ণ কত দামে বিক্রি হচ্ছে
অর্থ ও বাণিজ্য

২২ ক্যারেটের স্বর্ণ কত দামে বিক্রি হচ্ছে

কিউকমের সিইও রিপন মিয়া গ্রেপ্তার
ই-কমার্স

কিউকমের সিইও রিপন মিয়া গ্রেপ্তার

Load More

ট্রেন্ডিং টপিক

চ্যাটজিপিতে নতুন ফিচার চালু, পাবেন যেসব সুবিধা
প্রযুক্তি সংবাদ

চ্যাটজিপিতে নতুন ফিচার চালু, পাবেন যেসব সুবিধা

বুক-স্টাইল ফোল্ডেবল ফোন আনলো মটোরোলা
নির্বাচিত

বুক-স্টাইল ফোল্ডেবল ফোন আনলো মটোরোলা

স্বর্ণের দাম
অর্থ ও বাণিজ্য

দেশে স্বর্ণের দামে বড় পতন

পোশাক বদল থেকে ব্যক্তিগত মুহূর্ত রেকর্ড! মেটার চশমা নিয়ে ভয়ংকর তথ্য
প্রযুক্তি সংবাদ

পোশাক বদল থেকে ব্যক্তিগত মুহূর্ত রেকর্ড! মেটার চশমা নিয়ে ভয়ংকর তথ্য

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ!
বিবিধ

এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ!

সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম ব্যবস্থাপনা শিখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন...

রাইড শেয়ার মোটরসাইকেলে প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি, বিপিসির নির্দেশনা

রাইড শেয়ার মোটরসাইকেলে প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি, বিপিসির নির্দেশনা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস নিয়ে অনিশ্চয়তা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস নিয়ে অনিশ্চয়তা

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

ফ্যামিলি কার্ড পেতে আবেদন করবেন যেভাবে, যা যা লাগবে

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix