Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ব্যাংকের ‘রক্ষক’-ই যখন ‘ভক্ষক’! সাইবার নিরাপত্তা নিশ্চিতে দেশীয় ‘ইনফোসিস’ গড়ার তাগিদ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
ফাইভজির সঙ্গে বাড়ছে সাইবার নিরাপত্তা হুমকি
Share on FacebookShare on Twitter

দেশের ব্যাংক খাত যখন প্রতিদিন শত শত সাইবার হামলার শিকার হচ্ছে এবং আইটি বাজেটের মাত্র ৫ শতাংশ সাইবার নিরাপত্তায় ব্যয় করছে, তখন এই খাতের মৌলিক দুর্বলতাগুলো নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। দুঃখজনক হলেও সত্যি, এই দুর্বলতার একটি বড় অংশ আমাদের নিজেদের তৈরি। এর মধ্যে সবচেয়ে উদ্বেগজনক হলো—ব্যাংকের অভ্যন্তরীণ কর্মীদের মাধ্যমে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঝুঁকি এবং দ্বিতীয়টি হলো, এই খাতের জন্য বিশ্বাসযোগ্য কোনো দেশীয় আইটি প্রতিষ্ঠানের অনুপস্থিতি।

সবচেয়ে বড় ভয় ‘ভেতরের শত্রু’

একটি কথা প্রায়ই বলা হয়—ব্যাংকের বেশির ভাগ সাইবার আক্রমণ ভেতর থেকেই ঘটে। অর্থাৎ অভ্যন্তরীণ কর্মীরাই কখনো কখনো হ্যাকিং বা নিরাপত্তা ভঙ্গের সঙ্গে জড়িয়ে পড়েন। এটি অত্যন্ত উদ্বেগজনক বিষয়। কারণ যিনি রক্ষক হওয়ার কথা, তিনিই যদি ভক্ষক হয়ে যান, তবে তা প্রতিরোধ করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে।

এ পরিস্থিতি মোকাবেলায় সবার আগে প্রয়োজন ব্যাংকের ভেতরে সর্বোচ্চ পর্যায়ের দায়িত্বশীলতা ও স্বচ্ছতা নিশ্চিত করা। কর্মীদের কার্যক্রম নিয়মিত ও নিবিড়ভাবে মনিটরিং করা উচিত। এই মনিটরিং ব্যবস্থায় এখন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) যুক্ত করা অপরিহার্য। প্রযুক্তি যদি কোনো কর্মীর সন্দেহজনক কার্যক্রম শনাক্ত করে, তবে তা তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষকে সতর্কবার্তা দিতে পারবে এবং প্রয়োজন হলে দ্রুত প্রতিরোধমূলক পদক্ষেপও নিতে সক্ষম হবে।

দেশীয় ‘ইনফোসিস’ গড়ার প্রস্তাব আটকে আছে

সাইবার নিরাপত্তার এই বিশাল শূন্যতার আরেকটি বড় কারণ হলো, দুঃখজনকভাবে এখনো দেশে তেমন কোনো বিশ্বাসযোগ্য দেশীয় আইটি কোম্পানি গড়ে ওঠেনি। এই শূন্যতা পূরণে সরকারকে অবশ্যই এগিয়ে আসতে হবে।

আমি মনে করি, অন্তত এক হাজার দক্ষ প্রকৌশলী নিয়ে একটি উচ্চমানের প্রযুক্তিপ্রতিষ্ঠান গড়ে তোলা দরকার, যা বিশেষভাবে ব্যাংক ও আর্থিক খাতের জন্য সাইবার নিরাপত্তা এবং সফটওয়্যার উন্নয়নে কাজ করবে। এতে শুধু আমাদের ব্যাংকগুলোর নিরাপত্তাই বাড়বে না, দেশে বিপুল কর্মসংস্থানও সৃষ্টি হবে। এমন একটি প্রতিষ্ঠান গড়ে উঠলে তা ভবিষ্যতে ভারতের ইনফোসিস বা টাটা কনসালট্যান্সির মতো আন্তর্জাতিক মানের কোম্পানিতে পরিণত হতে পারত। কিন্তু দুঃখজনকভাবে এই প্রয়োজনীয় প্রস্তাবটি এখনো কাগজেই আটকে আছে, বাস্তবে এর কোনো অগ্রগতি হয়নি।

কেন আমরা পিছিয়ে?

আমাদের দেশের বাস্তবতায় এমন একটি প্রযুক্তিপ্রতিষ্ঠান অত্যন্ত প্রয়োজনীয়। দেশে সফটওয়্যারের বিপুল চাহিদা থাকা সত্ত্বেও আমরা কেন তা নিজেরা তৈরি করব না? কেন বিদেশ থেকে আনব? ব্যাংক খাতে সফটওয়্যার অটোমেশনে এখনো অনেক ঘাটতি রয়ে গেছে। শুধু মৌলিক লেনদেন প্রক্রিয়া স্বয়ংক্রিয় হলেও পুরো কার্যপ্রবাহের (Workflow) বেশির ভাগই এখনো ম্যানুয়াল। অনেক সফটওয়্যার এখনো ‘স্ট্যান্ড-অ্যালোন’ বা বিচ্ছিন্ন সিস্টেম হিসেবে কাজ করছে। অন্যান্য সিস্টেমের সঙ্গে সেগুলোর কোনো সমন্বয় বা ইন্টিগ্রেশন নেই। এই দুর্বলতাগুলোই হ্যাকারদের কাজ সহজ করে দিচ্ছে।

ব্যাংকগুলোর উদাসীনতা

ব্যাংকগুলোর সাইবার নিরাপত্তায় বিনিয়োগের চিত্রও হতাশাজনক। নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা এলেই কেবল তারা নড়েচড়ে বসে। বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোর জন্য চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার (সিআইএসও) পদ চালুর নির্দেশনা দিয়েছে। কিন্তু যতক্ষণ পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক এ বিষয়ে নির্দিষ্ট নীতিমালা ও মানদণ্ড কঠোরভাবে আরোপ না করেছে, ততক্ষণ ব্যাংকগুলো বিষয়টিকে গুরুত্ব দেয়নি। বর্তমানে এই পদে নিয়োগ অনেক ব্যাংকে বাধ্যতামূলক না হওয়ায় অনেক ব্যাংকেই সিআইএসও-এর মতো গুরুত্বপূর্ণ পদটিই নেই।

নিরাপত্তা খাতে যেটুকু বিনিয়োগ হচ্ছে, তার বেশির ভাগই হচ্ছে নিয়ন্ত্রক সংস্থার নির্দেশে। ব্যাংকগুলো যে নিজস্ব উদ্যোগে তাদের নিরাপত্তা বলয় জোরদার করবে, তেমন কোনো পদক্ষেপ বা সদিচ্ছা এখনো চোখে পড়ছে না। এই উদাসীনতা পুরো আর্থিক খাতের জন্য একটি বড় হুমকি।

– ড. মো. মোস্তফা আকবর, অধ্যাপক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, বুয়েট

Tags: Banking SectorBUETCyber SecurityInternal Threatঅভ্যন্তরীণ ঝুঁকিইনফোসিসড. মোস্তফা আকবরবুয়েটব্যাংক সফটওয়্যারব্যাংকিং ও সাইবার নিরাপত্তাব্যাংকিং খাতসাইবার নিরাপত্তাসিআইএসও

এই বিভাগ থেকে আরও পড়ুন

‘ফিসঢাকা ডটকম’কে একটি ব্র্যান্ড বানাতে চাই: আয়শা
উই

‘ফিসঢাকা ডটকম’কে একটি ব্র্যান্ড বানাতে চাই: আয়শা

ইভ্যালিতে যুক্ত হলো মুন্নু সিরামিক
ই-কমার্স

ইভ্যালিতে যুক্ত হলো মুন্নু সিরামিক

ওয়ালটন ফ্রিজ কিনে আকর্ষণীয় ক্যাশ ভাউচার পেলেন দুই ব্যবসায়ি
ছাড় ও অফার

ওয়ালটন ফ্রিজ কিনে আকর্ষণীয় ক্যাশ ভাউচার পেলেন দুই ব্যবসায়ি

উড়োজাহাজের টিকিটে এজেন্সির নাম-বিক্রি মূল্য লেখার নির্দেশনা
অর্থ ও বাণিজ্য

উড়োজাহাজের টিকিটে এজেন্সির নাম-বিক্রি মূল্য লেখার নির্দেশনা

অনলাইনে ইলিশ বিক্রির নিবন্ধন পেয়েছেন ৭ ব্যবসায়ী
ই-কমার্স

অনলাইনে ইলিশ বিক্রির নিবন্ধন পেয়েছেন ৭ ব্যবসায়ী

১৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১৩ কোটি টাকা জরিমানা
অর্থ ও বাণিজ্য

১৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১৩ কোটি টাকা জরিমানা

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানের ওপর ইসরায়েলের বিশাল ক্ষেপণাস্ত্র হামলা শুরু!
বিবিধ

দক্ষিণ ইরানের স্কুলে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৫১

এবার ইসরায়েলে ক্লাস্টার বোমা হামলা চালিয়েছে ইরান
বিবিধ

এবার ইসরায়েলে ক্লাস্টার বোমা হামলা চালিয়েছে ইরান

গ্যালারির ছবি থেকে ভিডিও বানাবে স্যামসাংয়ের নতুন ফিচার
প্রযুক্তি সংবাদ

ফিচারের চাকচিক্য নাকি স্থায়িত্ব: কেন অ্যাপল-স্যামসাং ছাড়ছেন গ্রাহকরা?

ইরানে ব্যাহত মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেট বন্ধের শঙ্কা
বিবিধ

ইরানের প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েলি হামলা, ৫ শিক্ষার্থী নিহত

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix