Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

১২১ কোটি টাকার বিমা দাবি: আসবাবপত্র বিক্রির চেষ্টায় ফারইস্ট ইনস্যুরেন্সের রংপুর অফিস অবরোধ, ৪ কর্মকর্তা আটক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
ফারইস্ট ইনস্যুরেন্সের
Share on FacebookShare on Twitter

রংপুর বিভাগের প্রায় ৩০ হাজার গ্রাহকের ১২১ কোটি টাকারও বেশি বিমা দাবি নিষ্পত্তির দাবিতে ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের রংপুর জোনাল অফিস অবরোধ করে ব্যাপক বিক্ষোভ করেছেন ক্ষুব্ধ গ্রাহকরা।

রবিবার (২৬ অক্টোবর) বিকেলে এই বিক্ষোভ শুরু হয়। মধ্যরাতে অফিসের কর্মকর্তারা আসবাবপত্র বিক্রি করে পালিয়ে যেতে পারেন—এমন সংবাদ ছড়িয়ে পড়লে হাজার হাজার গ্রাহক নগরীর জাহাজ কোম্পানি-স্টেশন রোড এলাকায় অবস্থিত ওই কার্যালয়টি অবরোধ করেন। এতে নগরীর প্রধান সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে অফিসের কিছু কর্মকর্তা-কর্মচারী চেয়ার-টেবিল, লকারসহ মূল্যবান আসবাবপত্র ও সরঞ্জাম বিক্রি করে বাইরে নেওয়ার চেষ্টা করেন। এসময় স্থানীয় গ্রাহকদের সন্দেহ হলে তারা অফিসে গিয়ে মালপত্রসহ চারজন কর্মকর্তাকে হাতেনাতে আটকে রাখেন।

এই খবর ছড়িয়ে পড়লে মুহূর্তেই অফিসের সামনে গ্রাহকদের ভিড় জমে যায়। দুপুর গড়িয়ে বিকেল হতেই গ্রাহকরা জামাল মার্কেটের নিচে নগরীর প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

কোম্পানিটির এই বেহাল দশা দীর্ঘদিনের আর্থিক অনিয়মের কারণে সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) দ্বারাও নানা অনিয়মের কারণে বহুল সমালোচিত।

রংপুর বিভাগীয় কার্যালয় সূত্র জানিয়েছে, ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত শুধু রংপুর বিভাগের আট জেলায় ২৯ হাজার ৫৯৬ জন গ্রাহকের বিমার মেয়াদ শেষ হয়েছে। পলিসি অনুযায়ী মেয়াদ শেষে ৯০ দিনের মধ্যে বিমা দাবি নিষ্পত্তি করার কথা থাকলেও গ্রাহকরা বছরের পর বছর ধরে শুধুই আশ্বাস পাচ্ছেন।

উল্লেখ্য, ২০২১ সালে বিএসইসি কোম্পানিটির পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে এবং ২০২২ সালে এটি বেক্সিমকো গ্রুপের নিয়ন্ত্রণে আসে। এরপর থেকে সম্পদ বিক্রি করে গ্রাহকদের দাবি পরিশোধের চেষ্টা চলছে বলে জানা যায়।

বিক্ষোভে অংশ নেওয়া ক্ষুব্ধ গ্রাহকরা অভিযোগ করেছেন, কোম্পানিটি দীর্ঘদিন ধরে তাদের কষ্টের জমানো টাকা ফেরত দিচ্ছে না।

নগরীর ভগিবালা এলাকার বৃদ্ধা আকলিমা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘স্বামী নেই, অনেক কষ্ট করে জমানো টাকা দুই বছর ধরে ঘুরেও পাইনি। এখন তারা অফিসের জিনিসপত্র বেচে নিয়ে পালাতে চায়।’

আদর্শপাড়ার রিকশাচালক আজিজার রহমান বলেন, ‘রিকশা চালিয়ে ১২ বছর ধরে জমানো টাকা ফেরত চাই। এই টাকা না পেলে স্ত্রী-সন্তান নিয়ে পথে বসা ছাড়া কোনো উপায় থাকবে না।’

হারাগাছের সায়েম বাদশা বলেন, ‘বৃদ্ধ বয়সের কথা ভেবে ১০ হাজার টাকা করে জমিয়েছিলাম। দুই বছর অপেক্ষা করেও সেই টাকা পাইনি। সরকার যেন আমাদের দাবি মেনে টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করে।’

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়। মহানগর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান বলেন, “ঘটনাস্থলে গিয়ে আমরা গ্রাহকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি।”

এদিকে, এই বিক্ষোভের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা তৈরি করেছে। স্থানীয় বাসিন্দা রাকিব হোসেন এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘ফারইস্টের এই অবস্থায় সাধারণ গ্রাহকদের কষ্ট চরমে পৌঁছেছে। দ্রুত সরকারি হস্তক্ষেপ জরুরি।’

Tags: ইনস্যুরেন্স কোম্পানিফারইস্ট ইনস্যুরেন্সফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্সবিএসইসিবিএসইসি কোম্পানিটি

এই বিভাগ থেকে আরও পড়ুন

দিনাজপুরে প্রাইম ব্যাংকের কৃষি ঋণ বিতরণ ও প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
অর্থ ও বাণিজ্য

দিনাজপুরে প্রাইম ব্যাংকের কৃষি ঋণ বিতরণ ও প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

সরকারি সহায়তা পাবে জাপানের র‍্যাপিডাস
প্রযুক্তি বাজার

সরকারি সহায়তা পাবে জাপানের র‍্যাপিডাস

প্রাইম ব্যাংক ও প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স-এর মধ্যে পেরোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর
অর্থ ও বাণিজ্য

প্রাইম ব্যাংক ও প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স-এর মধ্যে পেরোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর

নতুন আইফোনে অপরিবর্তিত থাকবে ক্যামেরা ও ডিসপ্লে
ই-কমার্স

নতুন আইফোনে অপরিবর্তিত থাকবে ক্যামেরা ও ডিসপ্লে

শেয়ার বাজারে যেতে চাই ইভ্যালি? শুরু হচ্ছে ২টি নতুন উইং!
ই-কমার্স

শেয়ার বাজারে যেতে চাই ইভ্যালি? শুরু হচ্ছে ২টি নতুন উইং!

স্মার্টওয়াচ আনছে রিয়েলমি
প্রযুক্তি বাজার

স্মার্টওয়াচ আনছে রিয়েলমি

Load More

ট্রেন্ডিং টপিক

এমডব্লিউসি ২০২৬ ইভেন্টে টেকনো’র এআই ইকোসিস্টেম এবং মডুলার ইনোভেশনের বিশেষ প্রদর্শনী
নির্বাচিত

এমডব্লিউসি ২০২৬ ইভেন্টে টেকনো’র এআই ইকোসিস্টেম এবং মডুলার ইনোভেশনের বিশেষ প্রদর্শনী

১ লিটার পেট্রোলে ১২৫ কিলোমিটার যাবে এই গাড়ি
অটোমোবাইল

১ লিটার পেট্রোলে ১২৫ কিলোমিটার যাবে এই গাড়ি

আম্বার আইটির গ্রাহকদের জন্য সারাদেশে ফ্রি ‘ওয়াই-ফাই জোন’ চালু হচ্ছে
টেলিকম

আম্বার আইটির গ্রাহকদের জন্য সারাদেশে ফ্রি ‘ওয়াই-ফাই জোন’ চালু হচ্ছে

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন
শিক্ষা ও ক্যাম্পাস

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা...

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix