Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

২০২৫ সালের প্রথম ৯ মাসে আইপিডিসি’র মুনাফা বেড়েছে ৭৪%

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
২০২৫ সালের প্রথম ৯ মাসে আইপিডিসি’র মুনাফা বেড়েছে ৭৪%
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের শীর্ষস্থানীয় নন-ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন (এনবিএফআই) আইপিডিসি ফাইন্যান্স পিএলসি. ২০২৫ সালের সেপ্টেম্বর শেষে নয় মাসে ২৬২ মিলিয়ন টাকা নিট মুনাফা অর্জন করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৭৩.৮% বেশি। চ্যালেঞ্জিং সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতির মধ্যেও শক্তিশালী বিনিয়োগ আয়, কৌশলগত ব্যয় ব্যবস্থাপনা এবং স্থিতিশীল ঋণ প্রদানের কৌশলের ফলে এই উল্লেখযোগ্য প্রবৃদ্ধি এসেছে।

তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে আইপিডিসি ফাইন্যান্সের শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়ে দাঁড়িয়েছে ০.৬৪ টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ০.৩৭ টাকা। এই সময়ে মোট সুদ আয় (গ্রস ইন্টারেস্ট ইনকাম) ১৩.৩% বৃদ্ধি পেয়ে ৭,১১৫ মিলিয়ন টাকা হয়েছে, যা প্রতিষ্ঠানটির স্থিতিশীল পোর্টফোলিও সম্প্রসারণ এবং সঠিক সম্পদ ব্যবস্থাপনার প্রতিফলন।

এই সময়ে আইপিডিসি এর বিনিয়োগ আয়েও উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে, যা গত বছরের তুলনায় ১৩১.২% বেড়ে দাঁড়িয়েছে ৯৩৬ মিলিয়ন টাকায়। ট্রেজারি সম্পদ থেকে বেশি মুনাফা এবং মূলধনবাজারের অনুকূল পরিস্থিতি এই আয় বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে। এই দৃঢ় বিনিয়োগ আয় আইপিডিসির সামগ্রিক মুনাফা বৃদ্ধিতে সহায়তা করেছে, ফলে মোট পরিচালন আয় ১৮.৯% বেড়ে হয়েছে ২,৫৪০ মিলিয়ন টাকা। তৃতীয় প্রান্তিকে (জুলাই–সেপ্টেম্বর ২০২৫) আগের প্রান্তিকের তুলনায় পরিচালন আয় আরও ১১.৩% বেড়ে দাঁড়িয়েছে ৯৩৯ মিলিয়ন টাকায়।

অপারেশনাল দক্ষতা বৃদ্ধি ও ব্যয় নিয়ন্ত্রণে কৌশলগত পদক্ষেপের ফলে আইপিডিসির পরিচালন ব্যয় বছরে মাত্র ৫.৯% বেড়ে দাঁড়িয়েছে ১,১৭৯ মিলিয়ন টাকায়। এর ফলে পরিচালন মূনাফা উল্লেখযোগ্যভাবে ৩৩.১% বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১,৩৬১ মিলিয়ন টাকায়। তৃতীয় প্রান্তিকে পরিচালন মূনাফা আগের প্রান্তিকের তুলনায় ২১.১% বৃদ্ধি পেয়ে হয়েছে ৫৪১ মিলিয়ন টাকা।

কর পরবর্তী নিট মুনাফা ৭৩.৮% বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২৬২ মিলিয়ন টাকায়। শুধুমাত্র তৃতীয় প্রান্তিকে নিট মুনাফা ছিল ১১২ মিলিয়ন টাকা, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৩৬.১% বেশি।

২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত আইপিডিসির ঋণ, অগ্রিম ও লিজ পোর্টফোলিও ৫.২% বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৭৩,১৩১ মিলিয়ন টাকায়, যা ২০২৪ সালের ডিসেম্বরের তুলনায় বেশি। একই সময়ে বিনিয়োগ পোর্টফোলিও ১৩.০% বেড়ে হয়েছে ১০,৭৫৩ মিলিয়ন টাকা। গ্রাহক আমানতও ১৩.৭% বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৫৮,৮৬৯ মিলিয়ন টাকায়, যা আমানতকারীদের অব্যাহত আস্থা ও ব্র্যান্ডের স্থিতিশীলতার প্রতিফলন।

কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) বৃদ্ধি পেয়ে ২০২৪ সালের ডিসেম্বরের ১৬.৮৯ টাকা থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর শেষে দাঁড়িয়েছে ১৭.০৭ টাকায়। এদিকে শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) এর উল্লেখযোগ্য উন্নতি দেখিয়েছে। এক বছর আগে যেখানে এটি ছিল মাইনাস ৭.৯৬ টাকা, সেখানে এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৭.৩৩ টাকায়। এটি কোম্পানির মূল কার্যক্রম থেকে শক্তিশালী নগদ প্রবাহ সৃষ্টির সক্ষমতাকে তুলে ধরে।

Tags: আইপিডিসিআইপিডিসি ফাইন্যান্সআইপিডিসি ফাইন্যান্স পিএলসি

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাহারি ইফতার আয়োজন নিয়ে ফুডপ্যান্ডায় ‘ইফতারওয়ালা’
ই-কমার্স

বাহারি ইফতার আয়োজন নিয়ে ফুডপ্যান্ডায় ‘ইফতারওয়ালা’

বহিষ্কারাদেশের পরও যুক্তরাষ্ট্র না ছাড়লে অভিবাসীদের দৈনিক ৯৯৮ ডলার জরিমানার পরিকল্পনা ট্রাম্পের
অর্থ ও বাণিজ্য

বহিষ্কারাদেশের পরও যুক্তরাষ্ট্র না ছাড়লে অভিবাসীদের দৈনিক ৯৯৮ ডলার জরিমানার পরিকল্পনা ট্রাম্পের

স্বনামধন্য বিভিন্ন ব্র্যান্ডের পোশাক এখন পাওয়া যাবে দারাজে
ই-কমার্স

স্বনামধন্য বিভিন্ন ব্র্যান্ডের পোশাক এখন পাওয়া যাবে দারাজে

নারী উদ্যোক্তাদের বিনাসুদে ৫০ লাখ টাকার ঋণ দিতে বললেন স্পিকার
ই-কমার্স

নারী উদ্যোক্তাদের বিনাসুদে ৫০ লাখ টাকার ঋণ দিতে বললেন স্পিকার

আগামী দিনে দেশের ই-কমার্স পৃথিবীতে উদাহরণ তৈরি করবে: রাসেল
ই-কমার্স

বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে ইভ্যালি

এক চার্জে ৫০ ঘণ্টা চলবে অ্যাপলের এই হেডফোন
নির্বাচিত

এক চার্জে ৫০ ঘণ্টা চলবে অ্যাপলের এই হেডফোন

Load More

ট্রেন্ডিং টপিক

ইউরোপে গ্যাসের দাম বেড়ে গেছে প্রায় ৫০ শতাংশ
অর্থ ও বাণিজ্য

ইউরোপে গ্যাসের দাম বেড়ে গেছে প্রায় ৫০ শতাংশ

ইরানের শাহেদ ড্রোন মোকাবিলায় চাপে যুক্তরাষ্ট্র!
বিবিধ

ইরানের শাহেদ ড্রোন মোকাবিলায় চাপে যুক্তরাষ্ট্র!

ওয়ানপ্লাস ফোনের দাম বাড়ছে, নেপথ্যে যে কারণ
নির্বাচিত

ওয়ানপ্লাস ফোনের দাম বাড়ছে, নেপথ্যে যে কারণ

অবশেষে দক্ষিণ কোরিয়ায় পূর্ণাঙ্গ সেবা চালুর অনুমতি পেল গুগল ম্যাপস
প্রযুক্তি সংবাদ

অবশেষে দক্ষিণ কোরিয়ায় পূর্ণাঙ্গ সেবা চালুর অনুমতি পেল গুগল ম্যাপস

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix