Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নিম্নমানের কিট ক্যাট চকলেট: নেসলে বাংলাদেশের এমডির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
নিম্নমানের কিট ক্যাট চকলেট: নেসলে বাংলাদেশের এমডির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
Share on FacebookShare on Twitter

নিম্নমানের কিট ক্যাট চকলেট বাজারজাতের দায়ে নেসলে বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক দিপাল আবে বিক্রমা এবং পাবলিক পলিসি ম্যানেজার রিয়াসাদ জামানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। বাংলাদেশের নিরাপদ খাদ্য আদালতের ম্যাজিস্ট্রেট নুসরাত সাহারা বীথি তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আদেশ দিয়েছেন।

সোমবার (২৪ নভেম্বর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নিরাপদ খাদ্য পরিদর্শক (স্যানিটারী ইন্সপেক্টর) মোহাং কামরুল হাসানের আবেদনের প্রেক্ষিতে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। মামলায় পবরর্তী শুনানির তারিখ দেওয়া হয়েছে আগামী ১৫ ডিসেম্বর।

নিম্নমানের কিট ক্যাট চকলেটের বিরুদ্ধে আগে থেকেই একটি মামলা (২০/২০২৫) চলমান রয়েছে। ওই মামলায় মামলায় কিট ক্যাটের আমদানিকারক সুমাইয়া এন্টারপ্রাইজের (৭ মকিম কাটারা, সাখাওয়াত ম্যানশন, চকবাজার ঢাকা) মালিক মোঃ মোজাম্মেল হোসাইনকে আসামি করা হয়েছে। তার বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইনের ২৬, ৩৭, ৩৯, ৪০ এবং ৫৮ ধারায় মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে আদালত আগেই গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

ওই মামলার তদন্তে নেসলে বাংলাদেশের আমদানিকৃত কিট ক্যাট চকলেট ল্যাবরেটরিতে পরীক্ষা করানো হয়। সেই পরীক্ষাতেও নিম্নমানের বলে রিপোর্ট এসেছে। ল্যাবরেটরির রিপোর্টে বলা হয়েছে, চকলেটে দুধের কঠিন অংশ ১২ থেকে ১৪ শতাংশ অথবা তার ঊর্ধ্বে হওয়ার কথা, সেখানে ল্যাব পরীক্ষায় মাত্র ৯.৩১ শতাংশ পাওয়া গেছে। একইসঙ্গে দুগ্ধ চর্বির মান ২.৫ থেকে ৩.৫ শতাংশ কিংবা তার বেশি থাকার কথা, কিন্তু রাসায়নিক পরীক্ষায় মাত্র ১.২৩ শতাংশ পাওয়া গেছে। বাংলাদেশের জনস্বাস্থ্য খাদ্য পরীক্ষাগার এবং প্রশিক্ষণ কেন্দ্র এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এমন রিপোর্ট দিয়েছে।

ওই রিপোর্টের প্রেক্ষিতে সম্পূরক চার্জশিট দাখিল করেন স্যানিটারী ইন্সপেক্টর মোহাং কামরুল হাসান। মামলার শুনানি শেষে নেসলে বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক দিপাল আবে বিক্রমা এবং পাবলিক পলিসি ম্যানেজার রিয়াসাদ জামানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আদেশ দেওয়া হয়।
আগের মামলার বিষয়ে নেসলে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়, সুমাইয়া এন্টারপ্রাইজ-এর বিরুদ্ধে কিছু খুচরা দোকানে KitKat পণ্য সরবরাহ করার অভিযোগে নিরাপদ খাদ্য আইনের অধীনে একটি মামলা দায়ের হওয়ার সংবাদটি আমাদের নজরে এসেছে। আসলে বাংলাদেশে বাজারজাতকৃত KitKat পণ্যগুলো কোনটাই এদেশে প্রস্তুতকৃত নয় বরং এগুলি ফিনিশড পণ্য হিসেবে বিদেশ থেকে আমদানি করা হয়। প্রশ্নবিদ্ধ পণ্যটি নেসলে বাংলাদেশ আমদানি বা বিতরণ করেনি এবং সুমাইয়া এন্টারপ্রাইজের সঙ্গে আমাদের (নেসলে বাংলাদেশ) কোনো সম্পর্ক নেই।

কিন্তু এবার খোদ নেসলে বাংলাদেশের আমদানিকৃত চকলেট পরীক্ষায় মানহীন পাওয়া গেছে। এ বিষয়ে যোগাযোগ করা হলে নেসলে বাংলাদেশের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সম্পূরক অভিযোগপত্রে বলা হয়েছে, গত ১০ নভেম্বর স্বপ্ন এসিআই লজিস্টিকস থেকে নমুনা সংগ্রহ করা হয়। সেই নমুনা পাঠানো হয় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের খাদ্য বিশ্লেষক ইলিয়াছ জাহেদীর কাছে।
সরবরাহকারী প্রতিষ্ঠানকে নোটিশ করা হলে তারা লিখেছে, পণ্যটি প্রচলিক বিএসটিআই প্রণীত বিডিএস (বাংলাদেশ স্ট্যান্ডার্ড) মানের আওতাভূক্ত নয়। বিষয়টি বোধগম্য নয়, বাংলাদেশের দেশীয় নামকরা খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো বিডিএস মানের লোগো ব্যবহার করছে। মান প্রণয়ন না করা পর্যন্ত অন্য একটি দেশের উৎপাদিত পণ্য নিরাপদ খাদ্য আইন ২০১৩ অনুযায়ী বাজারজাত করার সুযোগ নেই।

আমদানি নীতি আদেশ ২০২১/২০২৪ অনুযায়ী বিএসটিআই হতে পরীক্ষণ পূর্বক ছাড়পত্র গ্রহণ বাধ্যতামূলক। বিএসটিআই কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়াই নেসলে কিট ক্যাট পণ্য দুবাই ও ইন্ডিয়া থেকে আমদানি করে বাজারজাত ও বিক্রয় করে আসছে। এতে করে জনগণকে প্রতিনিয়ত ঠকানো হচ্ছে বলে ও এজাহারে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে আমানিয়া বেকারী অ্যান্ড সুইটস (ইনার সার্কুলার রোড, ফকিরাপুল, ঢাকা) থেকে সংগ্রহ করা কিট ক্যাট মানসম্মত নয় বলে উল্লেখ করা হয়েছে। তাতে দুধের কঠিন অংশ (ফ্যাটবিহীন দুধ/স্কিম মিল্ক পাউডার, ল্যাকটোজ) ১২ থেকে ১৪ শতাংশ অথবা তার ঊর্ধ্বে থাকার কথা। কিন্তু পরীক্ষার রিপোর্টে মাত্র ৯.১২ শতাংশ পাওয়া গেছে।

ওই রিপোর্ট পাওয়ার পরপরেই বিক্রয় প্রতিষ্ঠানের (আমানিয়া বেকারী অ্যান্ড সুইটস) ম্যানেজারকে নোটিশ করেন স্যানিটারি ইন্সপেক্টর। বিক্রেতা চকলেটগুলো (কিট ক্যাটগুলো) আমদানিকারক সুমাইয়া এন্টারপ্রাইজ ও উৎপাদনকারিকে (নেসলে) অপরাধী চিহ্নিত করেন।

মামলায় কিট ক্যাটের আমদানিকারক সুমাইয়া এন্টারপ্রাইজের (৭ মকিম কাটারা, সাখাওয়াত ম্যানশন, চকবাজার ঢাকা) মালিক মোঃ মোজাম্মেল হোসাইনকে আসামি করা হয়েছে। তার বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইনের ২৬, ৩৭, ৩৯, ৪০ এবং ৫৮ ধারায় মামলা দায়ের করা হয়েছে। আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন বলে জানা গেছে।

কিট ক্যাটের আমদানিকারক সুমাইয়া এন্টারপ্রাইজের নম্বরে ফোন দিলে রিসিভ করেন তুহিন নামের এক ব্যক্তি। কিট ক্যাটের বিরুদ্ধে দায়ের করা মামলার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমি প্রতিষ্ঠানের কর্মচারী, এ বিষয়ে কোনো মন্তব্য করতে পারব না। মালিক এখন বাইরে রয়েছে, তিনি এলে আপনাকে ফোন দিতে বলব।

সারা বিশ্বে বেশ সমাদৃত। কিট ক্যাটের যাত্রা শুরু হয় ‘রাউনট্রি’স চকলেট ক্রিস্প’ নামে। ১৯৮৮ সালে নেসলে (সুইজারল্যান্ড) এটি অধিগ্রহণ করে কিট ক্যাট নামকরণ করে। মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া বিশ্বজুড়ে নেসলে কোম্পানি এই চকোলেটটি উৎপাদন করে। আর মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি করে হার্শে কোম্পানি। বহুজাতিক কোম্পানির ওই পণ্যের গুণগতমানের অবস্থা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন ভোক্তারা। তারা বলেছেন, এ রকম একটি নামকরা কোম্পানি যদি ভোক্তাদের সঙ্গে প্রতারণা করে, তাহলে কার ওপর আস্থা রাখব। নেসলের কঠোর শাস্তি হওয়া উচিৎ।

Tags: কিট ক্যাট চকলেট

এই বিভাগ থেকে আরও পড়ুন

শুরু হলো রিয়েলমি-দারাজের যৌথ ঈদ ক্যাম্পেইন
প্রযুক্তি বাজার

শুরু হলো রিয়েলমি-দারাজের যৌথ ঈদ ক্যাম্পেইন

কালেকশন পয়েন্টের ফ্রি শিপিং সুবিধা নিয়ে এলো দারাজ
ই-কমার্স

কালেকশন পয়েন্টের ফ্রি শিপিং সুবিধা নিয়ে এলো দারাজ

ইভ্যালি হেরে যাই নাই, আবারও ঘুরে দাঁড়াবো: শামীমা নাসরিন
ই-কমার্স

ইভ্যালির মামলায় পক্ষভূক্ত হতে হাইকোর্টে শামীমা নাসরিন

এবি ব্যাংকে এমডি নিয়োগ
অর্থ ও বাণিজ্য

এবি ব্যাংকে এমডি নিয়োগ

চুয়াডাঙ্গা থেকে ই-কমার্স প্রতিষ্ঠান আদিয়ান মার্টের সিইওসহ গ্রেফতার ৪
ই-কমার্স

চুয়াডাঙ্গা থেকে ই-কমার্স প্রতিষ্ঠান আদিয়ান মার্টের সিইওসহ গ্রেফতার ৪

রাইডারদের সম্মানে দারাজ’র ‘লাখপতি রাইডার’
ই-কমার্স

রাইডারদের সম্মানে দারাজ’র ‘লাখপতি রাইডার’

Load More

ট্রেন্ডিং টপিক

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে এবার রণক্ষেত্র তেল আবিব
পাঁচমিশালি

ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে এবার রণক্ষেত্র তেল আবিব

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান
বিবিধ

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

ভোরে ইসরায়েলকে নিশানা করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
বিবিধ

ভোরে ইসরায়েলকে নিশানা করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix