Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অফিসে কর্মীদের ওপর কড়া নজরদারি চালাচ্ছে অ্যামাজন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬
অ্যামাজনের রিটেইল ব্যবসায় ধাক্কা, আরও চারটি ‘ফ্রেশ’ রিটেইল দোকান বন্ধের ঘোষণা
Share on FacebookShare on Twitter

বৈশ্বিক ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজন কর্মীদের অফিসে উপস্থিতি ও সেখানে কাটানো সময়ের ওপর নজরদারি জোরদার করেছে। এজন্য প্রতিষ্ঠানটি একটি নতুন অভ্যন্তরীণ ব্যবস্থা চালু করেছে, যার মাধ্যমে ম্যানেজাররা সরাসরি কর্মীদের অফিসে আসা-যাওয়াসহ যাবতীয় তথ্য দেখতে পারছেন। খবর ইন্ডিয়া টুডে।

বিজনেস ইনসাইডারের হাতে আসা অ্যামাজনের একটি অভ্যন্তরীণ নথির বরাতে জানা গেছে, গত বছরের ডিসেম্বর থেকে বিভিন্ন ভাগে এ ব্যবস্থা চালু করা হয়েছে। এটি মূলত ব্যবস্থাপক ও মানবসম্পদ বিভাগের জন্য তৈরি করা হয়েছে। কর্মীদের পরিচয়পত্র স্ক্যানের তথ্য ব্যবহার করে অফিসে প্রবেশ, অবস্থানকাল ও নির্ধারিত ভবনে উপস্থিতির তথ্য রাখা হচ্ছে।

নথি অনুযায়ী, নতুন এ ব্যবস্থায় প্রতিদিন কর্মীরা কতবার অফিসে ঢুকছেন, গড়ে কত ঘণ্টা থাকছেন ও নিজ নিজ নির্ধারিত ভবনে যাচ্ছেন কিনা, সব তথ্য দেখা যায়। এসব তথ্য প্রতিদিন হালনাগাদ হয় এবং আট সপ্তাহের উপস্থিতির ধারা বিশ্লেষণ করে দেখানো হয়। আগে এ ধরনের তথ্য পেতে ব্যবস্থাপকদের মানবসম্পদ বিভাগের প্রতিবেদনের ওপর নির্ভর করতে হতো।

এ ব্যবস্থায় কর্মীদের উপস্থিতির ভিত্তিতে কয়েকটি শ্রেণীতে ভাগ করা হয়েছে। যারা দিনে গড়ে ৪ ঘণ্টার কম অফিসে থাকেন, তাদের একটি আলাদা তালিকায় রাখা হচ্ছে। টানা আট সপ্তাহ একদিনও অফিসে না এলে সেই কর্মীদের জন্য ভিন্ন শ্রেণী নির্ধারণ করা হয়েছে। আবার নির্ধারিত ভবনের বাইরে অন্য ভবনে প্রবেশের তথ্যও আলাদা করে দেখানো হচ্ছে। এর মাধ্যমে অফিসের নির্ধারিত নিয়ম মানা হচ্ছে কিনা তা চিহ্নিত করা সহজ হচ্ছে।

অ্যামাজনের এক মুখপাত্র জানিয়েছেন, এক বছরেরও বেশি সময় ধরে ব্যবস্থাপকদের এ ধরনের তথ্য ব্যবহারের সুযোগ দেয়া হচ্ছে। এতে নিয়মিত অফিসে আসতে সমস্যায় থাকা কর্মীদের প্রয়োজনীয় সহায়তা দেয়া সম্ভব হচ্ছে।

তবে প্রতিষ্ঠানটি ব্যবস্থাপকদের যান্ত্রিক সিদ্ধান্ত না নিয়ে বাস্তবতা বিবেচনায় রাখার নির্দেশ দিয়েছে। অ্যামাজন জানিয়েছে, তাদের লক্ষ্য নজরদারি নয়, বরং কর্মীদের একসঙ্গে কাজ করতে উৎসাহিত করতেই তারা এ ধরনের উদ্যোগ নিয়েছে।

২০২৩ সাল থেকেই অ্যামাজন কর্মীদের অফিসে উপস্থিতির তথ্য সংগ্রহ করছে। কিছু দলে দিনে ২ থেকে ৬ ঘণ্টা অফিসে থাকা বাধ্যতামূলক করা হয়েছে। তবে এ কঠোরতার সমালোচনাও করেছেন কয়েকজন কর্মী।

প্রসঙ্গত, নতুন এ ব্যবস্থার আওতায় গুদামকর্মী ও চুক্তিভিত্তিক কর্মীরা থাকছেন না। এটি শুধু করপোরেট কর্মীদের জন্য প্রযোজ্য।

Tags: অ্যামাজনঅ্যামাজন বাংলাদেশ

এই বিভাগ থেকে আরও পড়ুন

প্রযুক্তি সংবাদ

ক্যারিয়ার প্রতিষ্ঠানগুলোর প্রবৃদ্ধিতে হুয়াওয়ের ক্লাউড সল্যুশন

থাইল্যান্ড যাচ্ছে সিডস ফর দ্য ফিউচার ২০২২ বাংলাদেশের বিজয়ী ৯ শিক্ষার্থী
প্রযুক্তি সংবাদ

থাইল্যান্ড যাচ্ছে সিডস ফর দ্য ফিউচার ২০২২ বাংলাদেশের বিজয়ী ৯ শিক্ষার্থী

কিভাবে করবেন

কোথায় আছেন জানবে না ফেসবুক! কীভাবে করবেন?

কুকুরের ভাষা বোঝার ক্যামেরা
প্রযুক্তি সংবাদ

কুকুরের ভাষা বোঝার ক্যামেরা

এক সপ্তাহের মধ্যে সাইবার নিরাপত্তা আইন বাতিল: নাহিদ
প্রযুক্তি সংবাদ

এক সপ্তাহের মধ্যে সাইবার নিরাপত্তা আইন বাতিল: নাহিদ

অপো এ৫ প্রো’ এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর মেহেদী মিরাজ
নির্বাচিত

অপো এ৫ প্রো’ এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর মেহেদী মিরাজ

Load More

ট্রেন্ডিং টপিক

বিস্ফোরণে কেঁপে উঠছে ইসরায়েলের উত্তরাঞ্চল
বিবিধ

ইরান ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে: আইডিএফ

মার্চ মাসেই অপো ডিভাইসে আসছে ColorOS 16 (Android 16): জেনে নিন আপডেট পাওয়ার তালিকা
নির্বাচিত

মার্চ মাসেই অপো ডিভাইসে আসছে ColorOS 16 (Android 16): জেনে নিন আপডেট পাওয়ার তালিকা

বাংলাদেশি-আমেরিকান মালিকানাধীন নিউইয়র্কের টেলিকম স্টার্টআপ রিভারটেলে গুরুতর আর্থিক অনিয়মের অভিযোগ
নির্বাচিত

বাংলাদেশি-আমেরিকান মালিকানাধীন নিউইয়র্কের টেলিকম স্টার্টআপ রিভারটেলে গুরুতর আর্থিক অনিয়মের অভিযোগ

যুদ্ধের মধ্যেই ভূমিকম্প, পরমাণু বোমার পরীক্ষা করল ইরান?
বিবিধ

যুদ্ধের মধ্যেই ভূমিকম্প, পরমাণু বোমার পরীক্ষা করল ইরান?

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের
বিবিধ

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন...

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix