Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্বপ্ন’র আড়ালে ‘কমিশন’ বাণিজ্য: বিজ্ঞাপন দেওয়ার নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

পিআর ম্যানেজার মিলুর হাত ধরে চলত ওপেন সিক্রেট ঘুষ; ভাগ পেতেন ঊর্ধ্বতন কর্মকর্তারাও!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ১১ মার্চ ২০২৬
Private: রংপুরে সুপারশপ ‘স্বপ্ন’কে ৩০ হাজার টাকা জরিমানানা
Share on FacebookShare on Twitter

দেশের অন্যতম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ (Shwapno)-এর ভেতরে বিজ্ঞাপনের আড়ালে এক বিশাল আর্থিক কেলেঙ্কারি ও কমিশন বাণিজ্যের চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। অভিযোগ উঠেছে, বিভিন্ন গণমাধ্যম ও বিজ্ঞাপনী সংস্থাকে কাজ দেওয়ার নামে প্রতিষ্ঠানটির কিছু অসাধু কর্মকর্তা কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন।

বিজ্ঞাপনে ২০-৪০% কমিশন বাণিজ্য:
অনুসন্ধানে জানা গেছে, বিভিন্ন গণমাধ্যমে স্বপ্ন’র বিজ্ঞাপন প্রচারের বিনিময়ে বড় অঙ্কের কমিশন নিতেন প্রতিষ্ঠানটির পাবলিক রিলেশন (PR) ম্যানেজার মিলুকামরুজ্জামান মিলু। অভিযোগ রয়েছে, বিজ্ঞাপনের মোট বিলের ২০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত অগ্রিম টাকা দাবি করতেন তিনি। অনেক গণমাধ্যম প্রতিষ্ঠান এই অনৈতিক দাবির মুখে বিজ্ঞাপনের বিল ছাড় করতে বাধ্য হতো।

ভুক্তভোগীদের দাবি, মিলু এই টাকার লেনদেন নিয়ে কোনো লুকোচুরি করতেন না। বরং অফিসের সবার সামনে খোলামেলাভাবেই অগ্রিম বা কমিশনের টাকার বিষয়ে আলোচনা করতেন। কেউ যদি এই অনৈতিক অগ্রিম টাকার কারণ জানতে চাইত, তবে তিনি সাফ জানিয়ে দিতেন যে, এই টাকার ভাগ তাকে একাই নয়, বরং প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাদেরও দিতে হয়।

মিলুর দাবি অনুযায়ী, এই কমিশন বাণিজ্যের শেকড় অনেক গভীরে। তিনি সরাসরি অভিযোগের আঙুল তুলেছেন ওপরের দিকের কর্মকর্তাদের দিকে। মিলু বলতেন, “বিল পাস হতে নাসির স্যারের সিগনেচার লাগে। টাকার একটি বড় অংশ তাকেও দিতে হয়। এটা আমি একা নেই না, প্রতিষ্ঠানের সব স্তরের স্যারদের এই কমিশনের টাকা বুঝিয়ে দিতে হয়।”

স্বপ্ন’র মতো একটি জনপ্রিয় ব্র্যান্ডের নাম ব্যবহার করে পিআর ম্যানেজারের এমন বেপরোয়া দুর্নীতিতে ক্ষুব্ধ গণমাধ্যম সংশ্লিষ্টরা। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ভুক্তভোগী বলেন, “আমরা কাজ করেও সময়মতো বিল পাই না, উল্টো বিল ছাড়াতে বিশাল অংকের কমিশন দিতে হয়। এটি স্পষ্টত চাঁদাবাজি।”

এই ঘটনা জানাজানি হওয়ার পর স্বপ্ন’র স্বচ্ছতা ও অভ্যন্তরীণ সুশাসন নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে। সচেতন মহল মনে করছেন, এই চক্রের মূল হোতাদের দ্রুত আইনের আওতায় আনা প্রয়োজন, অন্যথায় করপোরেট খাতে এই ‘ঘুষ সংস্কৃতি’ আরও জেঁকে বসবে।

Tags: সুপারশপ ‘স্বপ্ন’স্বপ্ন

এই বিভাগ থেকে আরও পড়ুন

নতুন মেসেঞ্জারে মিলবে নতুন ফিচার
নির্বাচিত

নতুন মেসেঞ্জারে মিলবে নতুন ফিচার

শাওমি ১১ ইঞ্চির নতুন ট্যাব আনল
নির্বাচিত

শাওমি ১১ ইঞ্চির নতুন ট্যাব আনল

অ্যাপলের লোগো অর্ধেক খাওয়া কেন?
নির্বাচিত

অ্যাপলের লোগো অর্ধেক খাওয়া কেন?

২০২০ : টিকে থাকাই অগ্রাধিকার পাবে : হুয়াওয়ে
নির্বাচিত

ট্রাম্প প্রশাসন থেকে হুয়াওয়েকে বাঁচাতে সব পদক্ষেপ নেবে চীন

Samsung Galaxy Z Fold 6 showcasing foldable 7.6-inch AMOLED display with slim and durable
নির্বাচিত

গ্যালাক্সি জেড ফোল্ড ৬ ও জেড ফ্লিপ ৬ এর ডিজাইন ফাঁস: সম্ভাব্য ফিচার ও ডিজাইন

টি২০ ট্যাবলেটের মিনি ভার্সন নিয়ে আসছে নকিয়া
নির্বাচিত

টি২০ ট্যাবলেটের মিনি ভার্সন নিয়ে আসছে নকিয়া

Load More

ট্রেন্ডিং টপিক

তিন দেশে ইরানের পাল্টা হামলা, ২২০ মার্কিন সেনা হতাহত
বিবিধ

তিন দেশে ইরানের পাল্টা হামলা, ২২০ মার্কিন সেনা হতাহত

নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মির্জা আব্বাসের মামলা, সমন জারি
বিবিধ

নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মির্জা আব্বাসের মামলা, সমন জারি

৫৯৯ ডলারে অ্যাপলের নতুন ম্যাকবুক নিও
নির্বাচিত

৫৯৯ ডলারে অ্যাপলের নতুন ম্যাকবুক নিও

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান
বিবিধ

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

Private: রংপুরে সুপারশপ ‘স্বপ্ন’কে ৩০ হাজার টাকা জরিমানানা
ই-কমার্স

স্বপ্ন’র আড়ালে ‘কমিশন’ বাণিজ্য: বিজ্ঞাপন দেওয়ার নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

দেশের অন্যতম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ (Shwapno)-এর ভেতরে...

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের

ট্রাম্পকে এপস্টিন ফাইলের ভয় দেখিয়ে ইরানে হামলা করিয়েছে নেতানিয়াহু?

ট্রাম্পকে এপস্টিন ফাইলের ভয় দেখিয়ে ইরানে হামলা করিয়েছে নেতানিয়াহু?

প্রাথমিকে নিয়োগ হচ্ছে ১৭ হাজার শিক্ষক

প্রাথমিকের ১ কোটি ৪০ লাখ শিক্ষার্থীর জন্য বড় সুখবর

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix