Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

উইতে নিগার ফাতেমার পথচলা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ৬ জানুয়ারি ২০২০
উইতে নিগার ফাতেমার পথচলা
Share on FacebookShare on Twitter

লেখাপড়া শেষ করে বাবার ব্যবসায় বা চাকরিতে না গিয়ে নিজের স্বপ্ন পূরণ করতে ২০১৬ সালে ফেসবুক পেজের মাধ্য ক্যারিয়ার গড়ার সূচনা করেন নিগার ফাতেমা। উইমেন এন্ড ই-কমার্স (উই) গ্রুপের একজন একটিভ মেম্বার এবং তাঁকে সম্প্রতি উইতে কিছু দায়িত্ব দিয়েছেন উই এর এডভাইজার এবং গ্রুপের এডমিন ও ই-ক্যাব এর সাবেক ও প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট রাজিব আহমেদ। টেকজুমের সঙ্গে একান্ত আলাপে তিনি জানিয়েছেন তার কার্যক্রম ও পরিকল্পনা। সাক্ষাৎকার নিয়েছেন মোঃ দেলোয়ার হোসেন।

টেকজুম : উইতে কিভাবে আসলেন?

নিগার ফাতেমা : আমার কলিগ তৃণার আপুর মাধ্যমে আমার উইতে আসা এবং রাজিব আহমেদ স্যার একটিভ হওয়ার কারণে একটিভ হওয়া। আমি কখনও অন্য কোন গ্রুপে একটিভ ছিলাম না। স্যারের পোস্ট গুলো পড়ে নিয়মিত হওয়ার ইচ্ছা হলো। সবচেয়ে বড় কথা হলো পোস্ট করে নিজের সম্পর্কে অন্যকে জানানো আমার কাছে খুব ভালো লেগেছে।

উইতে যোগ দেবার পর নিশা আপুর সম্পর্কে জেনেছি। মেয়েদের ই-কমার্সে নিয়ে আসার জন্য গত ৪ বছর ধরে তাঁর অবদানের কথা জানতে পেরে বুঝেছি যে আমি ভাল একটি প্লাটফর্ম পেয়েছি।

টেকজুম : উইতে কিভাবে উপকৃত হচ্ছেন?

নিগার ফাতেমা : উই থেকে অনেক ভাবেই উপকৃত হচ্ছি। ই-কমার্স নিয়ে কোন শিক্ষা-প্রতিষ্ঠান নাই যেখানে আমরা শিখতে পারবো। উই থেকে আমি শিখছি ডোমেইন, হোস্টিং, ওয়েবসাইট, ট্রেড লাইসেন্স, ব্যাংক একাউন্ট সহ ই-কমার্স চালানোর পদ্ধতি। আমি যখন উইতে এসেছি তখন জানতাম না আজকের অবস্থানে আসতে পারবো। আমি আগেও বলেছিলাম উইতে এসে আমি প্রথম মেলা এবং ইভেন্ট করেছি। এখন স্যারের পাশে বসে কথা বলতে পারতেছি। মানুষ আমার কথা মন দিয়ে শুনছে। আমি যদি অপরিচিত কেউ হতাম তাহলে কেউ আমাকে শুনত না। আমার দৃষ্টিতে ব্যবসার অন্যতম উপাদান নেটওয়ার্ক তৈরি করা। আর সেটা হচ্ছে উইতে। গ্রুপে ২২ হাজার মেম্বারের মধ্যে আমি যদি অনিয়মিত মেম্বার হতাম কেউ আমাকে জানত না, চিনতনা, কথা শুনার আগ্রহ করত না। উই হচ্ছে সবচেয়ে বড় দেশি পণ্যের প্লাটফর্ম। আমি চোখ বন্ধ করে আস্থার সাথে কেনাকাটা করতে পারতেছি। আমি একজন ক্রেতা, বিক্রেতা, স্টুডেন্ট সহ সব দিকদিয়ে উপকৃত হচ্ছি।

আমি কৃতজ্ঞতার সাথে উই এর প্রেসিডেন্ট ও প্রতিষ্ঠাতা নাসিমা আক্তার নিশা আপুর অবদানের কথা স্মরণ করছি। তাঁর কারনে আজ আমার মত অনেক নারী ই-কমার্সে এসে টিকে থাকার সাহস পাচ্ছে এবং এগিয়ে যাচ্ছে। মেয়েদের জন্য অনলাইনে এটি সেরা প্লাটফর্ম এবং নিশা আপুর জন্যই সম্ভব হয়েছে। তিনি একজন নারী বলেই হয়তো বুঝতে পেরেছিলেন যে ই-কমার্সে মেয়েদের জন্য আলাদা করে কিছু একটি থাকা দরকার।

টেকজুম : উইয়ের অফলাইন আড্ডা সম্পর্কে বলুন।
নিগার ফাতেমা : রাজিব আহমেদ স্যার একটিভ হওয়ার পর থেকে উইয়ের সব আড্ডাতে আমি ছিলাম। অফলাইন আড্ডা গুলোতে জয়েন হওয়ার কারণে ৮০-১০০ জন মেম্বারের সাথে দেখা হয় কথা হয় আর এভাবে জানা হয় আমাকে এবং আমার পণ্যকে। এভাবে তৈরি হয় আস্থা। আরেকটি ব্যপার হলো উই একটা পরিবার। এখানে নিজেদের ও ব্যবসার পরামর্শ পাই সবসময়।

টেকজুম : অনলাইন আড্ডার গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে বলুন।

নিগার ফাতেমা : বিশেষ করে যারা ঢাকার বাহিরে থাকে, তারা বিভিন্ন কারণে অফলাইন আড্ডা গুলোতে থাকতে পারে না। তাদের জন্য অনলাইন আড্ডা গুলো পরিচিত হওয়ার বিশাল সুযোগ। রাত আড্ডা থেকে ভোর রাত ৪ টা পর্যন্ত আমরা অনলাইন আড্ডায় থাকি। শুরুতে সবাই নিজের পরিচয় দেই, পরের অংশে নিজেদের পণ্য সম্পর্কে জানি ও জানাই এবং শেষ অংশে প্রশ্ন উত্তরের মাধ্যমে ডেলিভারি, ব্র্যান্ড ইত্যাদি সহ সকল সমস্যা নিয়ে জানতে পারি। বোনেরা নিজের, পরিবার, বাচ্চা, ব্যবসা সহ সবদিকে সামলিয়ে নিজের কক্ষ থেকে সরাসরি আড্ডা দিতে পারে, আমি বলবো এটাই সবচেয়ে বড় সুবিধা।

টেকজুম : সম্প্রতি উই গ্রুপে দেখা গেছে অনলাইন আড্ডা আর অফলাইন আড্ডা সহ উই এর বেশ কয়েকটি কাজের দায়িত্ব আপনার উপর দিয়েছেন রাজিব আহমেদ। এ নিয়ে আপনার চিন্তা কি?

নিগার ফাতেমা : দায়িত্ব পাওয়াটা আমার জন্য বড় অর্জন। আমি অনলাইন এবং অফলাইন আড্ডায় সক্রিয় ছিলাম। গ্রুপে দেওয়া স্যারের প্রতিটা পরামর্শ সর্বাত্মক ভাবে মানার চেষ্টা করতাম। তাই এ অর্জন সম্ভব হয়েছে। আর এভাবেই আমার পরিচিতি ও ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়েছে। অন্যেরাও একটিভ হলে পরিচিতি বাড়বে ও ভ্যালু বাড়বে এবং এটা সরাসরি ব্যবসায় সহায়ক হবে। আমি নিজের জীবনে ভাল কিছু করতে চাই যাতে করে অনেকে আমাকে চিনবে আর পাশাপাশি মানুষের জন্য ভাল কিছু করতে পারবো। উইতে আমি এখন সেই সুযোগ পেয়েছি। আমি চাই উইকে এগিয়ে নেবার জন্য কাজ করতে এবং এর মেম্বাররা যাতে উপকৃত হয় তা নিশ্চিত করতে। যে স্বপ্ন নিয়ে নিশা আপু উই প্রতিষ্ঠা করেছেন এবং নিজের সন্তানের মত পালন করছেন তা যাতে সফল হয় সেদিকে আমি আমার মত অবদান রাখতে চাই।

আমি আসলে রাজিব আহমেদ স্যার যেভাবে কষ্ট করে উইকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সে কাজে তাঁকে সাহায্য করছি এবং করে যেতে চাই। এটি আমার প্রথম ও প্রধান ইচ্ছা।

টেকজুম : খেশ শাড়ি সম্পর্কে বলুন।

নিগার ফাতেমা : এটি টাঙ্গাইলের তৈরি তাতের শাড়ি। অন্য শাড়ির থেকে পার্থক্য- তাতিরা পুরাতন কাপড় সংগ্রহ করে ধুয়ে শুকিয়ে চিকন চিকন করে পালি তৈরি করে। সুতা এবং পুরাতন কাপড় উভয়ের মিশ্রণে আবার নতুন শাড়ি তৈরি হয়। এ শাড়িটা অন্য শাড়ির তুলনায় আরামদায়ক হয়। প্রচারের অভাবে এ শাড়ি সম্পর্কে বাংলাদেশের মানুষ এতো দিন জানতে পারে নাই। উই হচ্ছে এমন একটা প্লাটফরম যেখানে আমি মেম্বারদের সামনে খেশ শাড়ি সম্পর্কে বলতে পেরেছি যার ফলে মেম্বারগণ চিনেছে এবং আগ্রহী হচ্ছে। আমাদের দূর্ভাগ্য হচ্ছে বড় বড় ব্র্যান্ড গুলো খেশ শাড়ি বিক্রি করছে কিন্তু প্রচার করছে না। পাশের দেশেও এ শাড়ির জনপ্রিয়তা রয়েছে।

টেকজুম : বাটনা সম্পর্কে কিছু বলুন।

নিগার ফাতেমা : বাংলাদেশের অধিকাংশ মানুষ পাটায় পিষে ভর্তা তৈরি করে। আর রংপুরের মানুষ ভর্তা তৈরি করে বাটনায় পিষে। বাটনা তৈরিও হয় উত্তর বঙ্গে। আমরা খালার বাড়ি রংপুরে সেখানে বাটনার ব্যবহার দেখেছি তাই দেশি ও আঞ্চলিক পণ্য হিসেবে উইতে প্রচার করেছি মেম্বারদের জানানোর জন্য। ভাগ্যক্রমে গত কয়েকদিন প্রায় ১’শ বাটনা বিক্রি হয়েছে গত কয়েকদিনে।

টেকজুম : আপনি মূলত শাড়ি বিক্রেতা কিন্তু নেত্রীত্ব দিচ্ছেন নকশীতে?

নিগার ফাতেমা : এটা হচ্ছে রাজিব আহমেদ স্যারের পরামর্শ। স্যার আজকেও পোস্টে উল্লেখ করে আমাকে বলেছে চোখ বন্ধ করে উইতে এক বছর সময় দেওয়ার জন্য। আমি চোখ বন্ধ করেই স্যারের প্রতিটা পরামর্শ পালন করতে চাই। ই-কমার্সের মাধ্যমে শাড়ীর ব্যবসা করা আমার নিজস্ব স্বপ্ন। আমি চাইলে বাবার ব্যবসা দেখতে পারতাম। আর স্বপ্ন পূরণ করতেই উইতে এসে স্যারের পরামর্শ গুলো মান্য করার ফলে বেশ কিছু বিষয়ে নেত্রীত্ব দেওয়ার সুযোগ পেয়েছি। আমি জানপ্রাণ দিয়ে চেষ্টা করবো সুন্দর ভাবে দায়িত্ব পালন করার।

টেকজুম : টেকজুমে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

নিগার ফাতেমা : উইয়ের সাথে আমার পথচলা তুলে ধরার সুযোগ দেওয়ায় টেকজুমকেও ধন্যবাদ।

নিগার ফাতেমা সম্পর্কে উই এর এডভাইজার রাজিব আহমেদ বলেন, “উইতে আমরা খুব ওপেন একটি সিস্টেম তৈরি করার চেস্টা করেছি যেখানে প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশার নেতৃত্বে উইকে এগিয়ে নেবার জন্য যারা একটিভ হবে তারা পরিচিতি পাবে এবং অবদান রাখার সুযোগ পাবে। নিগার আপুর মাধ্যমে আমরা ই-কমার্সে লেখাপড়ার দিকে ভাল কিছু করতে পারবো বলে আশা রাখি।“

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: উই

এই বিভাগ থেকে আরও পড়ুন

ই-মেইলের মাধ্যমে নিরাপত্তা বাড়াবে হোয়াটসঅ্যাপ
নির্বাচিত

ই-মেইলের মাধ্যমে নিরাপত্তা বাড়াবে হোয়াটসঅ্যাপ

৫০ লাখ ডলার বিনিয়োগ পেল এলিভেট পে, এখন বাংলাদেশেও খোলা যাবে বিমাসহ ইউএসডি অ্যাকাউন্ট
প্রযুক্তি সংবাদ

৫০ লাখ ডলার বিনিয়োগ পেল এলিভেট পে, এখন বাংলাদেশেও খোলা যাবে বিমাসহ ইউএসডি অ্যাকাউন্ট

ইউটিউবে পাবেন টিকটকের সুবিধা
নির্বাচিত

ইউটিউবে পাবেন টিকটকের সুবিধা

গ্লুকোজ মনিটরিং ফিচার আনছে না অ্যাপল ওয়াচ
নির্বাচিত

২০২৩ ও ২০২৪ সালের সেরা স্মার্টওয়াচ

ইন্টেল, ব্রডকম ও কোয়ালকমের সঙ্গে চুক্তি বাতিল হুয়াওয়ের!
প্রযুক্তি সংবাদ

হুয়াওয়ের ওপর নিষেধাজ্ঞা স্থগিত করলো যুক্তরাষ্ট্র

ডিপফেক ছবি তৈরির তালিকায় শীর্ষে কোন দেশ?
নির্বাচিত

ডিপফেক ছবি তৈরির তালিকায় শীর্ষে কোন দেশ?

Load More

ট্রেন্ডিং টপিক

গুগলের নতুন স্মার্টওয়াচ, এক চার্জে ৪০ ঘণ্টা চলবে একটানা
প্রযুক্তি সংবাদ

গুগলের নতুন স্মার্টওয়াচ, এক চার্জে ৪০ ঘণ্টা চলবে একটানা

৬৫০০ এমএএইচ ব্যাটারি ও ১৪৪ হার্টজ ডিসপ্লে, টেকনো পোভা ৮ প্রো উন্মোচন
নির্বাচিত

৬৫০০ এমএএইচ ব্যাটারি ও ১৪৪ হার্টজ ডিসপ্লে, টেকনো পোভা ৮ প্রো উন্মোচন

সিআইডির জালে অনলাইন জুয়ার চক্র
প্রযুক্তি সংবাদ

সিআইডির জালে অনলাইন জুয়ার চক্র

২৬ কোম্পানিকে জিপিএস বিক্রির অনুমতি দিল বিআরটিএ
অটোমোবাইল

২৬ কোম্পানিকে জিপিএস বিক্রির অনুমতি দিল বিআরটিএ

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

লাইভস্ট্রিমে ভিউ বাড়লে বিজ্ঞাপন কমাবে ইউটিউব
নির্বাচিত

২৪ আগস্ট থেকে ভিডিও চালু হলেই ‘ভিউ’ ধরবে ইউটিউব

ইউটিউবের ভিডিও ভিউ গণনার পদ্ধতিতে বড় পরিবর্তন আসছে।...

৭,৯০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমির প্রথম ‘রেডমি এম১০০’ বাজারে

৭,৯০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমির প্রথম ‘রেডমি এম১০০’ বাজারে

৫ কিলোওয়াট সোলার প্যানেল থেকে কতটা বিদ্যুৎ পাওয়া যায়?

লোডশেডিংয়ে সোলার প্যানেল: ১০০ থেকে ৬২৫ ওয়াট—কোনটি কিনবেন, কত খরচ?

৭ ঘণ্টায় এআই ক্যামেরায় ৪২৯ মামলা

৭ ঘণ্টায় এআই ক্যামেরায় ৪২৯ মামলা

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৬ জানুয়ারি ২০২০

উইতে নিগার ফাতেমার পথচলা

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix