Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

উইয়ের সম্মাননা পেলেন ৩০ নারী উদ্যোক্তা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি
Monday, 10 February 2020
উইয়ের সম্মাননা পেলেন ৩০ নারী উদ্যোক্তা
Share on FacebookShare on Twitter

দেশের ৩০ জন নারী উদ্যোক্তাকে সম্মাননা জানিয়ে পুরস্কৃত করেছে আইসিটি খাতে নারীদের অন্যতম বৃহৎ প্ল্যাটফর্ম উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরাম (উই)।

সংগঠনটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে ব্র্যাক ব্যাংকের সহযোগিতায় আয়োজিত এক অনুষ্ঠানে নারী উদ্যোক্তাদের হাতে এই সম্মাননা ও পুরস্কার তুলে দেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। শনিবার রাজধানীর আগারগাঁও আইসিটি টাওয়ারে দিনব্যাপী চারটি সেমিনার ও বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘পৃথিবীতে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর- কবিতার এ কথাটি এখন আর কবিতায় সীমাবদ্ধ নেই। আমাদের মায়েরা-বোনেরা সুযোগ পেলে তাদের দক্ষতা, ইনোভেটিভ চিন্তা ভাবনা দিয়ে কাজ করে প্রমাণ দিয়েছেন। উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরাম (উই) এর সাফল্য কামনা করছি।’

উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরামের প্রতিষ্ঠাতা ও সভাপতি নাসিমা আক্তার নিশার সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম, সাবেক এমপি নূরজাহান বেগম মুক্তা, সিটিটিসির সাইবার ক্রাইম ইউনিটের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) নাজমুল ইসলাম, সার্চ ইংলিশের প্রতিষ্ঠাতা রাজিব আহমেদ, বাংলাদেশ ইনোভেশন ফোরামের প্রতিষ্ঠাতা আরিফুল হাসান অপু, ব্র্যাক ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মেহরুবা রেজা, এসএসএল কমার্জের এজিএম ইফতেখার আলম ইশফাকসহ অন্যান্য বক্তা ও উইয়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

পুরো অনুষ্ঠানটি দুটি পর্বে বিভক্ত ছিল। প্রথম পর্বে ছিল স্টার্টআপ টক, দেশীয় পণ্য, ব্যবসায়ী নিরাপত্তা এবং আমার স্বপ্ন আমার উদ্যোগ শিরোনামের চারটি সেমিনার। অনুষ্ঠানের শেষ অংশে বিভিন্ন ক্ষেত্রে সফল নারী উদ্যোক্তাদের সম্মান জানানো হয়। সেমিনারগুলো সঞ্চালনা করেন সার্চ ইংলিশের প্রতিষ্ঠাতা রাজিব আহমেদ। উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরামে (উই) ৩০ হাজার সদস্য রয়েছেন যার অনেকেই দেশীয় পণ্য নিয়ে কাজ করছেন। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে টাইটেল স্পন্সর ছিল ইভ্যালি, এছাড়া স্পন্সর করে এসএসএল কমার্জ, নগদ ও গৃহবধু ডটকম। অ্যাওয়ার্ড পার্টনার ছিল ব্র্যাক ব্যাংক।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: উই

এই বিভাগ থেকে আরও পড়ুন

আলো দিয়ে চলবে ইন্টারনেট!
নির্বাচিত

আলো দিয়ে চলবে ইন্টারনেট!

চ্যাটজিপিটির রেকর্ড ভেঙে পাঁচ দিনে ১০ লাখ ডাউনলোড সোরার
নির্বাচিত

চ্যাটজিপিটির রেকর্ড ভেঙে পাঁচ দিনে ১০ লাখ ডাউনলোড সোরার

নয় মাসে বিকাশের মুনাফা ৫০৪ কোটি টাকা, বেড়েছে আয়ও
অর্থ ও বাণিজ্য

বিকাশে আউটগোয়িং চালু না করলে বন্ধ হবে ইনকামিং ও অ্যাড মানি: বাংলাদেশ ব্যাংক

স্টার্টআপ ইকোসিস্টেম ও তরুণদের বিকাশে নতুন তিনটি প্রতিযোগিতা নিয়ে এলো হুয়াওয়ে
প্রযুক্তি সংবাদ

স্টার্টআপ ইকোসিস্টেম ও তরুণদের বিকাশে নতুন তিনটি প্রতিযোগিতা নিয়ে এলো হুয়াওয়ে

ফেসবুকের দ্বিতীয় শীর্ষ কর্মকর্তার পদত্যাগ
প্রযুক্তি সংবাদ

ফেসবুকের দ্বিতীয় শীর্ষ কর্মকর্তার পদত্যাগ

শিগগির বন্ধ হচ্ছে অনিবন্ধিত মোবাইল ফোন: বিটিআরসি
নির্বাচিত

শিগগির বন্ধ হচ্ছে অনিবন্ধিত মোবাইল ফোন: বিটিআরসি

Load More

ট্রেন্ডিং টপিক

টেলিটকের ৭০০ মেগাহার্টজ ব্যান্ডে ফোরজি সম্প্রসারণ, জেডটিইকে নোয়া প্রদান
টেলিকম

টেলিটকের ৭০০ মেগাহার্টজ ব্যান্ডে ফোরজি সম্প্রসারণ, জেডটিইকে নোয়া প্রদান

এআইয়ের সহায়তায় মদ তৈরি, প্রাণ গেল ১৩ জনের
বিবিধ

এআইয়ের সহায়তায় মদ তৈরি, প্রাণ গেল ১৩ জনের

ভারতে ইনফিনিক্স জিটি ৫০ প্রো উন্মোচন
নির্বাচিত

ভারতে ইনফিনিক্স জিটি ৫০ প্রো উন্মোচন

গাজীপুরের কালিয়াকৈরে স্মার্ট হাইটেকের কারখানায় নতুন এসএমটি লাইনে স্মার্টফোনের মাদারবোর্ড উৎপাদন কার্যক্রম
প্রযুক্তি সংবাদ

স্থানীয়ভাবে স্মার্টফোনের মাদারবোর্ড উৎপাদন শুরু স্মার্ট হাইটেকের

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু
নির্বাচিত

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু

গ্রাহক অভিজ্ঞতাকে আরো সহজ, দ্রুত ও ঝঞ্ঝাটহীন করতে...

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ফোন কেনার সময় না জানিয়ে ‘Dazzle Care’ যুক্ত করার অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

বাংলা কিউআরে লেনদেনে আজ থেকে, থাকছে না বিক্রেতার খরচ

বাংলা কিউআর স্ক্যান করে পিটুপি টাকা পাঠানোর সুবিধা চালু

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

10 February 2020

উইয়ের সম্মাননা পেলেন ৩০ নারী উদ্যোক্তা

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix