Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

৩০ হাজার উদ্যোক্তার পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি নিয়ে দারাজ-সেলার মৈত্রী প্রোগ্রাম

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ৮ মে ২০২০
৩০ হাজার উদ্যোক্তার পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি নিয়ে দারাজ-সেলার মৈত্রী প্রোগ্রাম
Share on FacebookShare on Twitter

বর্তমানে কোভিড-১৯ মহামারীটি সারা দেশে ছড়িয়ে পড়ায় অনেক ব্যবসায়ী ও উদ্যোক্তা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই সঙ্কটপূর্ণ অবস্থায় তাদের সহযোগিতা করতে আলিবাবা গ্রুপের অঙ্গ সংগঠন দারাজ বাংলাদেশ (daraz.com.bd) ২৬শে এপ্রিল থেকে “দারাজ-সেলার মৈত্রী প্রোগ্রাম” কার্যক্রমটি শুরু করে। মূলত দারাজের প্ল্যাটফর্মে সমস্ত স্থানীয় খুচরা বিক্রেতাদেরকে অনলাইন বিক্রয়ে উদ্বুদ্ধ করতে এবং তাদের ব্যবসা পুনরায় প্রতিষ্ঠিত করায় সহায়তা করতে দেশজুড়ে এই সেলার সাপোর্ট ড্রাইভটি শুরু করেছে প্রতিষ্ঠানটি। উল্লেখ্য, এই উদ্যোগের মধ্য দিয়ে দারাজ ৩০,০০০ এর বেশি উদ্যোক্তার পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়েছে এবং এই প্রকল্পটি বাস্তবায়ন করতে প্রতিষ্ঠানটি ব্যয় করছে প্রায় দেড় কোটি টাকা।

যদিও বিশ্বজুড়ে কোভিড-১৯ প্রাদুর্ভাবের ফলে সমগ্র বিশ্বের অর্থনীতি ইতোমধ্যেই একটি বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে। এটিও স্পষ্ট যে ক্ষুদ্র-মাঝারি ব্যবসা (এসএমই) খাত, যেগুলো মূলত উন্নয়নশীল অর্থনীতির উদ্যোগসমূহের বৃহত্তম অংশের প্রতিনিধিত্ব করে সেগুলোই সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে। এমন অবস্থায় দেশের অর্থনীতিতে অবদান রাখতে ও উদ্যোক্তাদের ঘুরে দাঁড়াতে সাহায্য করতেই “দারাজ-সেলার মৈত্রী” প্রোগ্রামের আয়োজন।

দারাজ-সেলার মৈত্রী প্রোগ্রামটি একটি তাৎক্ষণিক সাইন-আপ প্রক্রিয়া সরবরাহ করছে যেটি দারাজের প্ল্যাটফর্মে ব্যবসায়ীদের কেবলমাত্র দুইদিনের মধ্যে বিক্রয় শুরু করতে সক্ষম করবে। উপরন্তু, দারাজ বাংলাদেশ (daraz.com.bd) এই সকল বিক্রেতাদের উপর মে এবং জুন মাসের জন্য কোনো প্রকার সেল কমিশন ধার্য করবে না। বিক্রেতাগণ বিভিন্ন রকমের ডিজিটাল টুলস ব্যবহার করার মাধ্যমে তাদের ব্যবসাকে আরও সহজ করতে পারবে এবং সাথে থাকছে ইনভেন্টরি রাখার সুবিধা ও ব্যবসা বৃদ্ধির বিভিন্ন প্রোমোশনাল ফিচার যা তাদের দারাজ শপে বিক্রয় বৃদ্ধি করতেও সহায়তা করবে।

এই কার্যক্রমটি দ্বারা স্থানীয় খুচরা বিক্রেতারা চিরাচরিত দোকান ব্যবসার বাইরে খুব অল্প সময়ের মধ্যে অনলাইন ব্যবসা শুরু করার সুযোগ এবং অর্থ উপার্জনের বৈচিত্র্যময় মাধ্যমগুলো সম্পর্কে অবগত হতে পারবেন। একান্ত সমর্থন ও বিনামূল্যে ব্যবসার পরামর্শ দানের মাধ্যমে এসএমই সেক্টরটিকে পুনর্গঠিত করা প্রোগ্রামটির প্রধান উদ্দেশ্য। এছাড়াও, স্বাচ্ছন্দে ব্যবসা চালাতে সাহায্য করতে

দারাজ (daraz.com.bd) বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে ব্যবসায়ীদের বিনামূল্যে ই-কমার্স এডুকেশন এবং ই-কমার্স অপারেশন সম্পর্কিত প্রশিক্ষণের সুযোগ করে দেওয়া হচ্ছে যাতে করে বিক্রেতারা দারাজের বিভিন্ন উদ্যোগের ব্যপারে সহজেই জানতে পারে।

এই উপলক্ষ্যে দারাজ বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মোস্তাহিদল হক বলেন “দারাজে আমাদের মূল লক্ষ্য হল ডিজিটাল যুগে দেশের যে কোনো জায়গায় থেকেও ব্যবসা করাকে সহজ করে তোলা। তাই বিক্রেতাদের সুবিধার্থে ও অনলাইনে ব্যবসায়িক কর্মকাণ্ড পুনরায় গতিময় করতে আমরা ‘দারাজ সেলার মৈত্রী প্রোগ্রাম” উদ্যোগটি গ্রহন করেছি। আশা করছি এই কার্যক্রমের মাধ্যমে আমাদের সেলার কমিউনিটি উপকৃত হবেন, এবং এসময়ে দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে আমরা বড় একটি ভূমিকা রাখব”।

বলা বাহূল্য, কোভিড-১৯ মহামারীটি ই-কমার্স ব্যবসার ক্ষেত্রে অপ্রত্যাশিত ও নেতিবাচক প্রভাব ফেললেও দারাজ (daraz.com.bd) তার মূল নীতিতে অটল থাকছে, আর তা হল ডিজিটাল যুগে যে কোনও জায়গায় বসে ব্যবসা সহজতর করা এবং বিক্রেতাদের ও ব্যবসায়িক ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করে যাওয়া।

বিস্তারিত জানতে ভিজিট করুন: https://bit.ly/2KKZoMv অথবা 09610000123 নাম্বারে কল করুন।

Tags: দারাজ

এই বিভাগ থেকে আরও পড়ুন

অ্যাপ স্টোরের বিরুদ্ধে অভিযোগ নেদারল্যান্ডসের
প্রযুক্তি সংবাদ

অ্যাপ স্টোরের বিরুদ্ধে অভিযোগ নেদারল্যান্ডসের

৩৪ পয়সায় কথা বলুন যেকোন নম্বরে!
টেলিকম

আজ রাত থেকে মোবাইলে কল ও ইন্টারনেটে সমস্যায় পড়বেন গ্রাহকরা

বিশ্বে সবচেয়ে বেশি বিক্রি হওয়া ১০ স্মার্টফোন
নির্বাচিত

বিশ্বজুড়ে স্মার্টফোন বিক্রি ২০ কমেছে শতাংশ

এই সস্তার ফোনে পাবেন ৭০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি
প্রযুক্তি সংবাদ

এই সস্তার ফোনে পাবেন ৭০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি

যশোরে ‘অবৈধ’ ৪৪ মোবাইল ফোনসহ কারবারি আটক
প্রযুক্তি সংবাদ

কুমিল্লা, খাগড়াছড়ি ও সিলেট সীমান্ত দিয়ে দেশে আসছে অবৈধ মোবাইল

নির্বাচিত

নোটবুক নিয়ে এলো নোকিয়া, র‍্যাম ৮ জিবি

Load More

ট্রেন্ডিং টপিক

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৬-এ আলোচিত যত প্রযুক্তি
প্রযুক্তি সংবাদ

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৬-এ আলোচিত যত প্রযুক্তি

কোনো শিক্ষক অনুমতি ছাড়া অন্য পেশায় যুক্ত হলে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
শিক্ষা ও ক্যাম্পাস

কোনো শিক্ষক অনুমতি ছাড়া অন্য পেশায় যুক্ত হলে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

ইরানের ড্রোন হামলা, গ্যাস উৎপাদন বন্ধের ঘোষণা কাতারের
বিবিধ

ইরানের ড্রোন হামলা, গ্যাস উৎপাদন বন্ধের ঘোষণা কাতারের

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সক্ষমতা কেমন
বিবিধ

ইসরায়েল লক্ষ্য করে আবার ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix