Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

রিয়েলমি সি৩ পাওয়া যাচ্ছে শুধু ইভ্যালিতে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 18 May 2020
রিয়েলমি সি৩ পাওয়া যাচ্ছে শুধু ইভ্যালিতে
Share on FacebookShare on Twitter

জনপ্রিয় মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ড রিয়েলমি এর সি৩ (সি-থ্রী) মডেলের হ্যান্ডসেট পাওয়া যাচ্ছে ইভ্যালি ডট কম ডট বিডি’তে। এক এক্সক্লুসিভ লঞ্চিং এর আওতায় শুধু ইকমার্স ভিত্তিক মার্কেটপ্লেস ইভ্যালিতে পাওয়া যাবে রিয়েলমি এর নতুন এই ডিভাইসটি।

ইভ্যালি এবং রিয়েলমি সূত্রে জানা যায়, এবারই প্রথম একত্রে বিশেষায়িতভাবে কোন ডিভাইস বাজারে আনতে যাচ্ছে প্রতিষ্ঠান দুইটি। এর ফলে রিয়েলমি সি৩ মডেলের এই হ্যান্ডসেটটি শুধু পাওয়া যাবে মার্কেটপ্লেসটিতে। কোন মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ডকে এমন বিশেষায়িতভাবে বাজারে নিয়ে আসার ঘটনা ইভ্যালির জন্যও এবারই প্রথম।

সোমবার (১৮ মে) থেকে ইভ্যালির ওয়েবসাইট (www.evaly.com.bd) এ আগ্রহী ক্রেতাদের জন্য লাইভ হবে পণ্যটি। সেখানেই অর্ডার দিয়ে ঘরে বসেই ডিভাইসটির ডেলিভারি পাবেন গ্রাহকেরা।

এবিষয়ে ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল বলেন, যাত্রার শুরু থেকেই বিভিন্ন ব্র্যান্ডের ও মডেলের স্মার্টফোন ডিভাইস ইভ্যালি তার গ্রাহকদেরকে আকর্ষণীয় অফারে দিয়ে আসছে। এতে করে অত্যাধুনিক প্রযুক্তির বিভিন্ন ‘হাই-এন্ড’ ডিভাইসও গ্রাহকেরা অনেক কম দামে কেনার সুযোগ পেয়েছেন। তবে এবারই প্রথম কোন মোবাইল ফোন ব্র্যান্ড এক্সক্লুসিভভাবে ইভ্যালির সাথে তার নতুন মডেল বাজারে ছাড়ছে। দেশের সবথেকে বৃহৎ অনলাইন মার্কেটপ্লেস ইভ্যালিকে বেছে নেওয়ার জন্য আমরা রিয়েলমি’র প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আমাদের প্ল্যাটফর্মে প্রায় ২২ লাখ নিবন্ধিত গ্রাহক আছেন। অর্থ্যাত এই ২২ লাখ স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে থেকে রিয়েলমি সহজেই তাদের সম্ভাব্য গ্রাহক পেয়ে যাবে বলে আমরা আশা করি। একই সাথে মোবাইল পণ্য নিয়ে ইভ্যালির প্রতি গ্রাহকদের যে আকাঙ্ক্ষা ও প্রত্যাশা সেটিও আরেক দফায় পূরণ হবে।

রিয়েলমি বাংলাদেশের ব্র্যান্ডিং পরিচালক নিওন শি বলেন, বিশ্বের দ্রুত বর্ধনশীল স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে রিয়েলমি সম্প্রতি বিশ্বে ৩৫ মিলিয়ন গ্রাহক অর্জনের মাইলফলক অর্জন করেছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে আরও বেশি সংখ্যক গ্রাহকদের আমাদের প্রযুক্তি পণ্যের সংস্পর্শে আনার। এমনই প্রেক্ষাপটে ইভ্যালিকে আমাদের অংশীদার হিসেবে পেয়ে আমরা আনন্দিত।
৯৯০ টাকা মূল্যছাড়ে ফ্রোজেন ব্লু এবং ব্লেজিং রেড এই দুই রঙের রিয়েলমি সি৩ ডিভাইসটির দাম পড়বে ১০ হাজার টাকা। তবে ভিসা ডেবিট ও ক্রেডিট কার্ড সংরক্ষণ করে ইভ্যালিতে প্রথম দুইবারের কেনাকাটায় ডিভাইসটি কেনা হলে সাথে থাকছে আরও ২০ শতাংশ অর্থ্যাত দুই হাজার টাকা মূল্যছাড়।

দিকে ডিভাইসটির বিভিন্ন প্রযুক্তিগত দিক সম্পর্কে রিয়েলমি জানায়, দেশের প্রেক্ষাপটে প্রথমবারের মতো মিডিয়াটেকের কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) সম্পন্ন শক্তিশালী হেলিও জি সেভেন্টি গেমিং প্রসেসর থাকছে ডিভাইসটিতে। দারুণ সব ছবি তোলার জন্য এতে থাকছে এআই প্রযুক্তি সম্পন্ন তিনটি ব্যাক ক্যামেরা। এগুলোর মধ্যে ১২ মেগাপিক্সেলের মূল ক্যামেরা, ২ মেগাপিক্সেলের পোর্ট্রেট লেন্স এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। একই সাথে আকর্ষণীয় সেলফি তোলার জন্য এতে আছে ৫ মেগাপিক্সেলের এআই ফ্রন্ট পোর্ট্রেট ক্যামেরা। আর এই সবকিছুর ঝকঝকে অভিজ্ঞতা পাওয়া যাবে ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস মিনি ড্রপ কর্নিং গরিলা গ্লাস ৩ এর সুরক্ষিত পর্দায়। ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি রিয়েল মি সি৩’কে সচল রাখবে দীর্ঘক্ষণ। অন্য ডিভাইস চার্জ দেওয়ার জন্য এতে আছে রিভার্স চার্জিং প্রযুক্তি সুবিধাও।

অ্যান্ড্রয়েড ১০ ভিত্তিক রিয়েলমি ইউআই অপারেটিং সিস্টেমের ডিভাইসটিকে দুর্দান্ত গতি দেবে ৩ গিগাবাইটের র‍্যাম। সাথে থাকছে ৩২ গিগাবাইট বিল্ট ইন রম মেমরি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ইভ্যালিরিয়েলমি

এই বিভাগ থেকে আরও পড়ুন

বয়কটের ডাকে বিক্রি বাড়ছে চীনা স্মার্টফোনের!
নির্বাচিত

ভারতে চীনা স্মার্টফোন ব্র্যান্ডগুলোর আধিপত্যে ভাটা

ফেসবুকে ‘পিপল ইউ মে নো’ সাজেশন বন্ধ করবেন যেভাবে
নির্বাচিত

ফেসবুকে ‘পিপল ইউ মে নো’ সাজেশন বন্ধ করবেন যেভাবে

বাংলাদেশিরা মাত্র ১ দিনেই পাবেন ভারতের ভিসা!
নির্বাচিত

বাংলাদেশিরা মাত্র ১ দিনেই পাবেন ভারতের ভিসা!

ফাইনালে প্রতি সেকেন্ডে আড়াই কোটি বার্তা হোয়াটসঅ্যাপে
নির্বাচিত

ফাইনালে প্রতি সেকেন্ডে আড়াই কোটি বার্তা হোয়াটসঅ্যাপে

পুরোনো খবর শেয়ার দিলে সতর্ক করবে ফেসবুক
নির্বাচিত

অনুদান দিচ্ছে ফেসবুক, জেনে নিন আবেদনের পদ্ধতি

চার প্রযুক্তি জায়ান্টকে নিয়ে শুনানি পেছাল ইইউ
নির্বাচিত

চার প্রযুক্তি জায়ান্টকে নিয়ে শুনানি পেছাল ইইউ

Load More

ট্রেন্ডিং টপিক

স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস জানতে চেয়ে হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্ট, মুহূর্তে ভাইরাল
সোশ্যাল মিডিয়া

স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস জানতে চেয়ে হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্ট, মুহূর্তে ভাইরাল

মোবাইল ফোনের এনইআইআর সেবা নিয়ে বিটিআরসির বিশেষ সতর্কবার্তা
টেলিকম

ইন্টারনেট সেবায় একচেটিয়া নিয়ন্ত্রণ না রাখার নির্দেশ বিটিআরসির

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

বাড়িতে মোবাইল সংযোগের গতি কেমন? পরীক্ষা করুন এখনই
কিভাবে করবেন

বাড়িতে মোবাইল সংযোগের গতি কেমন? পরীক্ষা করুন এখনই

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান
প্রযুক্তি সংবাদ

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান

স্মার্টফোনের ক্যামেরা যত উন্নতই হোক, ছবি তোলার পর...

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%

ফোনে আসা ভুয়া-স্ক্যাম লিঙ্ক শনাক্ত করবে চ্যাটজিপিটি

এআই লেখা শনাক্তে চ্যাটজিপিটিতে আসছে ওয়াটারমার্ক

Samsung Galaxy F70 স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

Galaxy A17-এর রিব্র্যান্ডেড সংস্করণ আসছে Galaxy F70 নামে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

18 May 2020

রিয়েলমি সি৩ পাওয়া যাচ্ছে শুধু ইভ্যালিতে

Techzoom.TV |
TechzoomTV