Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ডিজিটাল মাফিয়াগিরি করছে ‘ফুডপান্ডা’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২২ জুলাই ২০২০
ডিজিটাল মাফিয়াগিরি করছে ‘ফুডপান্ডা’
Share on FacebookShare on Twitter

করোনার সময়ে ক্রেতার অভাবে বন্ধ হয়ে গেছে অনেক রেস্টুরেন্ট। যে কয়েকটি রেস্টুরেন্ট এখন ব্যবসা করছে তাদের অধিকাংশই অনলাইন অর্ডারনির্ভর। ক্রেতাদের আকৃষ্ট করতে নানা রকম অফার দিচ্ছে অনলাইন ফুড ডেলিভারি প্রতিষ্ঠানগুলো।

অনলাইনে খাবার বেশি অর্ডার হলে রেস্টুরেন্ট যেমন লাভবান হয় তেমনি লাভের অংশীদার হয় ডেলিভারি প্রতিষ্ঠানগুলো। এই লাভের হার বাড়ানোর জন্য খাবারের দাম বাড়িয়ে ডিসকাউন্টের অফার দেওয়ার অভিযোগ উঠেছে অনলাইন ফুড ডেলিভারি প্রতিষ্ঠান ‘ফুডপান্ডা’র বিরুদ্ধে।

খাবারের হোম ডেলিভারি সার্ভিস ফুডপান্ডা বয়কটের একটা শোরগোল উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। ফুডপান্ডার বিরুদ্ধে রেস্টুরেন্টগুলোকে ব্ল্যাকমেল করার অভিযোগ এনেছেন মালিকদের কয়েকজন। তাদের দাবী, পরোক্ষভাবে খাবারের দাম বাড়ানোর জন্য তাদের ওপর চাপ প্রয়োগ করছে ফুডপান্ডা কর্তৃপক্ষ।

মঙ্গলবার দুপুর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রাজধানীর ধানমন্ডির হার্ট ওয়ার্ল্ড রেস্টুরেন্টের এক পোস্ট নিয়ে চলছে সমালোচনা। ফুডপান্ডা থেকে ওই রেস্টুরেন্টকে খাবারের বর্তমান দাম ২০% বাড়িয়ে ২০% ডিসকাউন্ট দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে ওই পোস্টে। একই সঙ্গে খাবার অর্ডার এবং ডেলিভারির জন্য কমিশন ২০% থেকে বাড়িয়ে ২৮% করার প্রস্তাব দেওয়া হয়েছে।

একজন খাবার বিক্রিতা জানান, খাবার বিক্রির লভ্যাংশ থেকে ৫১% দিতে হবে তাদের। রেস্টুরেন্ট মালিকরা রাজী না হওয়ায় প্রতিষ্ঠানটি তাদের পরোক্ষভাবে বলেছে খাবারের দাম বাড়িয়ে দিয়ে হলেও যেন লাভের পরিমাণ বাড়ানো হয়। ডিজিটাল মাফিয়াগিরি ছাড়া এটাকে আর কীইবা বলা যায়?

খাবার বিক্রি করে পাওয়া লাভের সিংহভাগ যদি ফুডপান্ডাই নিয়ে যায়, তাহলে বাধ্য হয়েই রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে খাবারের দাম বাড়াতে হবে। রেস্টুরেন্ট মালিকদের হিসেবে, খাবারের দাম প্রায় দেড়গুন বাড়াতে হবে এজন্য। অর্থাৎ যে খাবারের দাম ছিল একশো টাকা, সেটার দামই এখন দেড়শো টাকা হয়ে যাবে। ফুডপান্ডা হয়তো গ্রাহক আকর্ষণের জন্য ফ্রি ডেলিভারি বা এরকম আকর্ষণীয় অফার দেবে, কিন্ত খাবারের দাম বেড়ে যে আসল ভোগান্তিটা গ্রাহকদেরই পোহাতে হবে, সেটা পান্তাভাতের মতোই সহজ একটা ব্যাপার।

যেখানে লোকাল ভেন্ডরগুলো ২০-২৫ শতাংশ রেভিনিউ সিস্টেমে অপারেশন চালাচ্ছে, সেখানে নিজেদের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে বিক্রেতাদের ব্ল্যাকমেল করে খাবারের দাম বাড়াতে বাধ্য করে গ্রাহককে ভোগান্তির মুখে ফেলাটা কোন কর্পোরেট প্রতিষ্ঠানের কাজ হতে পারে না।

এর আগেও ফুডপান্ডা বয়কটের একটা ট্রেন্ড শুরু হয়েছিল মালয়েশিয়ায়, রাইডারদের লভ্যাংশ কমিয়ে দেয়ার প্রতিবাদে ঘটেছিল সেই ঘটনাটা। সেবার প্র‍তিবাদের মুখে নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয়েছিল প্রতিষ্ঠানটি।

 

এই বিষয় ফুডপান্ডা এক বিবৃতিতে জানায়, আসলে, গত ৩ মাসে আমরা আরও অনেক বেশি রেস্টুরেন্ট ও দোকানের সাথে চুক্তি করেছি, যাতে করে আমাদের পার্টনার রেস্টুরেন্টগুলো উপার্জন অব্যাহত রাখতে পারে এবং আরও বেশি গ্রাহকের কাছে পৌঁছাতে পারে। বাজারে ব্যবসায়িক গতি সচল রাখার জন্য আমরা আমাদের চুক্তি ও ছাড়ে অনেক বেশি বিনিয়োগ করেছি, যাতে করে আমাদের গ্রাহকরা সামর্থ্যের মধ্যে পছন্দের রেস্টুরেন্ট থেকে পছন্দের মেন্যুটি উপভোগ করতে পারেন, বর্ধিত চাহিদার কারণে যাতে পুরো ইকোসিস্টেম লাভবান হয়, আমাদের পার্টনার রেস্টুরেন্টগুলো যাতে আরও বেশি বেশি অর্ডার পায় এবং আমাদের পার্টনার রাইডাররা যেন বেশি বেশি ডেলিভারি দিতে পারেন।

রেস্টুরেন্ট শিল্পকে সচল রাখার জন্য এতো প্রচেষ্টা চালিয়ে যাওয়ার পরও, আমাদের একটি পার্টনার রেস্টুরেন্ট কর্তৃক বাড়তি কমিশন বিষয়ক দাবি এবং অপেশাদার ব্যবসায়িক আচরণ আমাদের মর্মাহত করেছে। বিশেষ করে এই সময়টাতে, যখন কী না আমাদের মতো অনেকেই এই ইকোসিস্টেমটা বাঁচিয়ে রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং চেষ্টা চালিয়ে যাচ্ছে । তাছাড়া আমরা এই ঘটনার পেছনের সঠিক কারণ শনাক্ত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। এখানে একটি বিষয় লক্ষণীয়, তা হলো এটি প্রকৃতপক্ষে ব্যবসার মালিক পক্ষের সাথে আমাদের ব্যবসায়িক স্বার্থে একটি ধারাবাহিক আলোচনা হচ্ছিলো , যা কোন প্রয়োজন ছাড়াই সকলের সামনে উপস্থাপন করা হলো।

আমাদের পার্টনার রেস্টুরেন্টগুলো যেকোন সমস্যার মুখোমুখি হলে, তা সুষ্ঠুভাবে সমাধানের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করার অনুরোধ জানানো হলো। বিশেষ করে এই কঠিন সময়ে আমরা সকলে একসাথে এগিয়ে যেতে চাই। যখন আমরা সবাই মিলে ব্যবসায়িক ইকোসিস্টেম ধরে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছি, তখন এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদের ইকোসিস্টেমের জন্য অত্যন্ত ক্ষতিকর। আমাদের সকলের লক্ষ্য একটাই, আর তা হলো আমাদের গ্রাহক, রাইডার এবং রেস্টুরেন্ট পার্টনার সহ সকল স্টেকহোল্ডারদের জন্য একটি টেকসই মার্কেটপ্লেস গড়ে তোলা।

Tags: ফুডপান্ডা

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাংলাদেশের বাজারে আসছে ভিভো ওয়াই৫০, প্রি বুকিং শুরু
নির্বাচিত

বাজারে এলো ৫ ক্যামেরাসহ দ্রুতগতির ফোন ভিভো ওয়াই৫০

সাড়ে ৮ হাজার পেটেন্ট বেচে দিচ্ছে ইন্টেল
নির্বাচিত

বিশ্বের সবচেয়ে দামি প্রযুক্তি ব্র্যান্ড

গ্যালাক্সি এস২৩ আল্ট্রায় থাকছে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা
নির্বাচিত

গ্যালাক্সি এস২৩ আল্ট্রায় থাকছে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা

ফাইভজির বিকাশে অ্যাপল নকিয়ার নতুন পেটেন্ট চুক্তি
নির্বাচিত

ফাইভজির বিকাশে অ্যাপল নকিয়ার নতুন পেটেন্ট চুক্তি

মাইক্রোসফট সারফেস ল্যাপটপ ৩
নির্বাচিত

মাইক্রোসফট সারফেস ল্যাপটপ ৩

২০২৫ সালে বাংলাদেশের সেরা ৭টি ই-কমার্স প্রতিষ্ঠান
ই-কমার্স

দেশের সেরা শীর্ষস্থানীয় ৭ ই-কমার্স প্রতিষ্ঠান ২০২৫

Load More

ট্রেন্ডিং টপিক

শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাস নিয়ে মন্ত্রীর নির্দেশনা
অর্থ ও বাণিজ্য

শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাস নিয়ে মন্ত্রীর নির্দেশনা

ওয়াইফাই স্লো? দ্রুত ইন্টারনেট স্পিড পেতে মেনে চলুন এই সহজ টিপস
কিভাবে করবেন

ওয়াইফাই স্লো? দ্রুত ইন্টারনেট স্পিড পেতে মেনে চলুন এই সহজ টিপস

২০২৬ সালের চন্দ্র ও সূর্য গ্রহণ বাংলাদেশ সময়
বিবিধ

২০২৬ সালের চন্দ্র ও সূর্য গ্রহণ বাংলাদেশ সময়

স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি
বিবিধ

স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৫৯৯ ডলারে অ্যাপলের নতুন ম্যাকবুক নিও
নির্বাচিত

৫৯৯ ডলারে অ্যাপলের নতুন ম্যাকবুক নিও

প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল তাদের ইতিহাসের সবচেয়ে কম দামের...

ঈদের আগে হোয়াটসঅ্যাপে বাড়ছে প্রতারণা, সুরক্ষিত থাকার উপায়

ঈদের আগে হোয়াটসঅ্যাপে বাড়ছে প্রতারণা, সুরক্ষিত থাকার উপায়

মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার ৪টি রাডার ধ্বংসের দাবি ইরানের

মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার ৪টি রাডার ধ্বংসের দাবি ইরানের

১৫ পণ্য বন্ধ করল অ্যাপল

১৫ পণ্য বন্ধ করল অ্যাপল

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix