Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাগুলোকে আন্তর্জাতিক বাজারে পৌঁছে দিতে দারাজের নতুন উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২২ জুলাই ২০২০
ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাগুলোকে আন্তর্জাতিক বাজারে পৌঁছে দিতে দারাজের নতুন উদ্যোগ
Share on FacebookShare on Twitter

সম্প্রতি কোভিড-১৯ মহামারীটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় সারা দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা। এই সঙ্কটপূর্ণ অবস্থায় দেশের এসএমই খাতকে সহায়তার জন্য আলিবাবা গ্রুপের অঙ্গ সংগঠন দারাজ বাংলাদেশ (daraz.com.bd) “ডিএক্সপোর্টস” নামক একটি নতুন উদ্যোগ চালু করেছে। আলিবাবা গ্রুপ এবং দারাজ বাংলাদেশ লিমিটেডের মধ্যকার সহযোগী সম্পর্কের ফলস্বরূপ, ডিএক্সপোর্টস প্ল্যাটফর্মের মাধ্যমে এখন বাংলাদেশের স্থানীয় বিক্রেতারা সহজেই আন্তর্জাতিক বাজাররের অ্যাক্সেস পাবে এবং বিশ্বজুড়ে কয়েক লক্ষ ক্রেতার সাথে সংযোগ স্থাপনের একটি বিশাল সুযোগ পাবে।

ডিএক্সপোর্টস প্রোগ্রামের মাধ্যমে একজন বাংলাদেশী সেলার বা বিক্রেতা বিশ্বের বৃহত্তম অনলাইন ওয়েবসাইট আলিবাবা ডটকমের বিশেষ অ্যাক্সেস উপভোগ করতে পারবে। এই বিশেষ অ্যাক্সেসটি ব্যবহার করে স্থানীয় বিক্রেতারা দেশীয় পণ্যগুলির বিক্রয়ের জন্য আন্তর্জাতিক ক্রেতাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবে। এটি রফতানির সুযোগ, সরকারী রাজস্ব আয় এবং কর্মসংস্থানের একটি নতুন দ্বার উন্মুক্ত করবে। এই উদ্যোগটির মূল উদ্দেশ্যগুলো হল- আমাদের দেশের এসএমই ( ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা) বিভাগকে শক্তিশালী করা, আলিবাবা ডট কমের মাধ্যমে এসএমই বিভাগকে বিশ্বব্যাপী পৌঁছে দেওয়া, প্ল্যাটফর্মটিতে নিবন্ধিত ২ কোটিরও বেশি ক্রেতার সাথে ব্যবসা স্থাপনের সুযোগ সৃষ্টি করা, স্থানীয়/দেশীয়পণ্যগুলিকে ব্র্যান্ডে পরিণত করা ও নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে আর্থ-সামাজিক বিকাশ করা।

আলিবাবা গ্রুপ ২০১৮ সালে দারাজ (daraz.com.bd) অধিগ্রহণ করার পর বাংলাদেশের ইকমার্স ক্ষেত্রে উন্মুক্ত হয় নানা সম্ভাবনা। তারপর থেকে, জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে বিকাশের জন্য প্রযুক্তি এবং অনলাইন বাণিজ্যে দারাজ বাংলাদেশ আলিবাবা গ্রুপ কে দক্ষতার পরিচয় দিতে সক্ষম হয়েছে এবং আলিবাবা ডটকমের স্ট্র্যটেজিক চ্যানেল পার্টনার হয়ে উঠেছে। তারই একটি অংশ হিসেবে স্থানীয় ব্যবসাকে বিশ্বব্যাপী নেওয়ার উদ্দেশ্যে প্রতিষ্ঠানটি “ ডিএক্সপোর্টস” চালু করেছে।

দেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের এই সুযোগটি কাজে লাগাতে সাহায্য করতে ভবিষ্যতে দারাজ বাংলাদেশ স্থানীয় রফতানিকারকদেরকে বিনামূল্যে ই-কমার্স এডুকেশন, ই-কমার্স অপারেশন, এবং কাস্টমার সাপোর্ট সম্পর্কিত প্রশিক্ষণ দেবে।

২২ শে জুন দারাজ ফেসবুক পেজে একটি ডিজিটাল প্রেস কনফারেন্সের মাধ্যেমে নতুন উদ্যোগটির উদ্বোধন ঘোষণা করা হয়। এই ডিজিটাল প্রেস কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রী, সংসদ সদস্য ও এক্সপোর্ট প্রোমোশন ব্যুরোর চেয়ারম্যান টিপু মুনশি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ‍ পলক ও এক্সপোর্ট প্রোমোশন ব্যুরোর ভাইস-চেয়ারম্যান এ.এইচ.এম. আহসান। বিশেষ অতিথি বক্তা হিসাবে উপস্থিত ছিলেন আলিবাবা ডটকমের কান্ট্রি ডিরেক্টর ফেলিক্স ইয়াং।

অনুষ্ঠানের প্রধান অতিথি, বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি বলেন “আমরা বিশ্বাস করি ‘ডি-এক্সপোর্টস’ প্রোগ্রামটি স্থানীয় ব্যবসা গুলোকে বৈশ্বিক অঙ্গনে পারফর্ম করার সুযোগ দেওয়ার পাশাপাশি আগামী বছরগুলোতে ‘মেইড ইন বাংলাদেশ’ ট্যাগ লাইনটিকে বিশ্বব্যাপী স্বীকৃতি দিতে ব্যাপক ভূমিকা পালন করবে”।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ‍ পলক বলেন, ১৯০টি দেশ ও অঞ্চলের ১ কোটির বেশি ব্যবসায়ী এই প্ল্যাটফর্মে পণ্য বিক্রি করে থাকেন যার মাধ্যমে দেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাগুলোকে আন্তর্জাতিক বাজারে পৌঁছে দিতে পারবে । এর ফলে আমাদের দেশি পন্যগুলো এখন থেকে আমাদের দেশে নয় সারা বিশ্বে বিক্রি করার সুযোগ পাব । বিজনেস-টু-বিজনেস বা ব্যবসায়ী থেকে ব্যবসায়ীর মাধ্যমে আমাদের নতুন উদ্যোক্তারা লাভবান হবেন ।

এ উপলক্ষ্যে দারাজ বাংলাদেশ লিমিটেডের (daraz.com.bd) ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মোস্তাহিদল হক বলেছেন “আমি আশা করছি, দেশের এই ক্রান্তিকালে দারাজের এই নতুন উদ্যোগটি বাংলাদেশের ব্যবসা ও অর্থনীতির জন্য ইতিবাচক ফলাফল আনতে সক্ষম হবে। শুধু তাই নয়, এর পাশাপাশি দারাজ বাংলাদেশ কাজ করে চলেছে দারাজ স্টোর, দারাজ ভিলেজ ও নন্দিনী প্রকল্পের মাধ্যমে উদ্যোক্তা (ই-বাণিজ্য ব্যবসায়ী) তৈরির লক্ষ্যে এবং সেই উপলক্ষ্যে প্রতিষ্ঠানটি ২০২১ সালের মধ্যে বাংলাদেশে বিনিয়োগ করবে ৫০০ কোটি টাকা”।

Tags: ডিএক্সপোর্টসদারাজ

এই বিভাগ থেকে আরও পড়ুন

নারীদের ফ্রিল্যান্সিংয়ে যুক্ত হওয়ার আহ্বান জানালেন পলক
লিড স্টোরি

নারীদের ফ্রিল্যান্সিংয়ে যুক্ত হওয়ার আহ্বান জানালেন পলক

কোটি টাকার অনুদান পেলো বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট জয়ী স্টার্টআপ
প্রযুক্তি সংবাদ

কোটি টাকার অনুদান পেলো বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট জয়ী স্টার্টআপ

পৃথিবীতে ডিজিটাল বিপ্লব বাংলাদেশ থেকেই সূচিত হয়েছে: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

পৃথিবীতে ডিজিটাল বিপ্লব বাংলাদেশ থেকেই সূচিত হয়েছে: মোস্তাফা জব্বার

প্রতিবেশীদের তুলনায় ব্যয় বেশি বাংলাদেশে
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে সবার জন্য সুলভ ব্রডব্যান্ডের ব্যবস্থা করা হচ্ছে: মোস্তাফা জব্বার

ডিজিটাল বৈষম্য দূর করা ডিজিটাল যুগের সবচেয়ে বড় চ্যালেঞ্জ: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

ডিজিটাল বৈষম্য দূর করা ডিজিটাল যুগের সবচেয়ে বড় চ্যালেঞ্জ: মোস্তাফা জব্বার

অ্যাপল শেয়ার নিয়ে ‘সন্তুষ্ট’ বাফেট
প্রযুক্তি সংবাদ

অ্যাপল শেয়ার নিয়ে ‘সন্তুষ্ট’ বাফেট

Load More

ট্রেন্ডিং টপিক

পাঠাও এবং ডান অ্যান্ড ব্রাডস্ট্রিট-এর মধ্যে পার্টনারশিপ
ই-কমার্স

পাঠাও এবং ডান অ্যান্ড ব্রাডস্ট্রিট-এর মধ্যে পার্টনারশিপ

মধ্যপ্রাচ্যে ডেটা সেন্টার প্রকল্প নিয়ে অনিশ্চয়তা, দ. কোরিয়ার চিপ শিল্পের উদ্বেগ
প্রযুক্তি সংবাদ

মধ্যপ্রাচ্যে ডেটা সেন্টার প্রকল্প নিয়ে অনিশ্চয়তা, দ. কোরিয়ার চিপ শিল্পের উদ্বেগ

ইউরোপে গ্যাসের দাম বেড়ে গেছে প্রায় ৫০ শতাংশ
অর্থ ও বাণিজ্য

ইউরোপে গ্যাসের দাম বেড়ে গেছে প্রায় ৫০ শতাংশ

মধ্যপ্রাচ্যে মার্কিন রাডার নেটওয়ার্ক লণ্ডভণ্ড: ৫টি শক্তিশালী রাডার ধ্বংস করল ইরান!
বিবিধ

মধ্যপ্রাচ্যে মার্কিন রাডার নেটওয়ার্ক লণ্ডভণ্ড: ৫টি শক্তিশালী রাডার ধ্বংস করল ইরান!

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মোবাইলে যেভাবে দেখবেন বিশ্বকাপ ফাইনাল
প্রযুক্তি সংবাদ

মোবাইলে যেভাবে দেখবেন বিশ্বকাপ ফাইনাল

নানান নাটকীয়তা শেষে অবশেষে পর্দা নামছে টি-টোয়েন্টি বিশ্বকাপের...

ইন্টারনেট ছাড়াও ব্যবহার করা যায় প্রয়োজনীয় ৫ অ্যাপ

ইন্টারনেট ছাড়াও ব্যবহার করা যায় প্রয়োজনীয় ৫ অ্যাপ

ইরানের নেতৃত্ব ও শক্তি ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে

ইরানের নেতৃত্ব ও শক্তি ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে

নারী দিবসে স্টেম খাতের অগ্রদূতদের সম্মান জানাল গুগল

নারী দিবসে স্টেম খাতের অগ্রদূতদের সম্মান জানাল গুগল

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix