Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

রকমারি ডটকমে পাওয়া যাচ্ছে `অদম্য শেখ হাসিনা’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০
রকমারি ডটকমে পাওয়া যাচ্ছে `অদম্য শেখ হাসিনা’
Share on FacebookShare on Twitter

অনলাইনে বই কেনার অন্যতম ওয়েবসাইট রকমারি ডটকমে পাওয়া যাচ্ছে আরিফুর রহমান দোলনের সম্পাদিত শেখ হাসিনাকে নিয়ে রচিত বই `অদম্য শেখ হাসিনা। বইটি ঘরে বসেই অর্ডার করে পেতে পারেন। বইটির গায়ের দাম ৬০০ টাকা। ডিসকাউন্টে রকমারি দিচ্ছে মাত্র ৫১০ টাকায়।

এক মলাটে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সম্প্রতি গ্রন্থিত হয়েছে নতুন বই ‘অদম্য শেখ হাসিনা’। দৈনিক ঢাকা টাইমস, ঢাকাটাইমস টোয়েন্টি ফোর ডটকম ও সাপ্তাহিক এই সময় সম্পাদক আরিফুর রহমান দোলন বইটি সম্পাদনা করেছেন।

এই সময় পাবলিকেশন্স থেকে প্রকাশিত বইয়ের শুরুটা হয়েছে সৈয়দ শামসুল হকের কবিতা ‘কন্যা ফেরে ঘর’ শিরোনামের কবিতা দিয়ে। এর পরপরই রয়েছে বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজীর কবিতা ‘ভেতরের চোখ’।

গণতন্ত্রের মানসকন্যা শেখ হাসিনা সম্পর্কে লিখেছেন অনেকেই। কেউবা কবিতায়, কেউবা গল্পে। তাঁকে নিয়ে রয়েছে অসংখ্য প্রবন্ধ। কিন্তু সবকটি এক মলাটে রয়েছে কমই।

এতে রয়েছে শেখ হাসিনাকে নিয়ে লেখা নানা কথা ও অসংখ্য ছবি। এর মধ্যে আছে যেমন স্মৃতিচারণমূলক লেখা, তেমনি শেখ হাসিনার স্তুতি, কর্মোদ্যম, গণতন্ত্র, উন্নয়ন, মানবিকতা, অদম্য সাহস আর দেশমাতৃকার উন্নয়নে তাঁর ভূমিকার কথা।

৩৪৩ পৃষ্ঠার এই বইয়ে রয়েছে ‘শেখ হাসিনা আমাদের আলোর দিশারি’ শিরোনামে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদের ভাষণ থেকে নেয়া একটি সংকলিত লেখা। যেটি পড়লে পাঠকরা শেখ হাসিনা সম্পর্কে সম্যক ধারণা পাবেন।

রাষ্ট্রপতির লেখায় শেখ হাসিনা সম্পর্কে এভাবে বলা হয়েছে- ‘উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সার্থক উত্তরসূরি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের যাত্রাপথে আলোর দিশারি। অনেক বাধা ও ষড়যন্ত্র পেরিয়ে তাঁর বলিষ্ঠ ও প্রত্যয়ী নেতৃত্বে জনকল্যাণমুখী আধুনিক বাংলাদেশ বর্তমান বিশ্বের উন্নয়ন-বিস্ময়।’

অদম্য শেখ হাসিনা বইয়ের মলাট খুললে পাওয়া যাবে তাঁকে নিয়ে লেখা ৬২ জন কবি, সাহিত্যিক, সাংবাদিক, প্রাবন্ধিক, রাজনীতিকসহ সমাজের বিভিন্ন স্তরের সৃজনশীলদের ভাবনা। এসব লেখা পড়ে একজন পাঠক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে অনেকটাই জানতে পারবেন। জানতে পারবেন আধুনিক ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে তাঁর অবদানের কথা। এছাড়াও এই বইয়ের পাতায় পাতায় লিপিবদ্ধ রয়েছে শেখ হাসিনার রাজনৈতিক জীবন ও সংগ্রামের কথা, যা বোদ্ধা পাঠককে নতুন করে ভাবাবে।

বইটিতে প্রয়াত জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান, প্রাবন্ধিক আবদুল গাফফার চৌধুরী, সৈয়দ শামসুল হকের পত্নী আনোয়ারা সৈয়দ হক, প্রাবন্ধিক আবেদ খান, কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, ইতিহাসবিদ ও সাহিত্যিক মুনতাসীর মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, কথাসাহিত্যিক আনিসুল হক, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক জাফর ওয়াজেদসহ সুধীজনের লেখা রয়েছে।

আছে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা তোফায়েল আহমেদ, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাহাবুদ্দিন চুপ্পুসহ আরও অনেক খ্যাতিমান রাজনীতিকদের লেখা।

এছাড়াও বইটিতে শেখ হাসিনার দেশ পরিচালনার বিভিন্ন বিষয় ও কর্মপদ্ধতি নিয়ে লিখেছেন সাংবাদিক, শিক্ষক, অর্থনীতিবিদ, শিল্পী, আইনজীবীসহ নানা পেশার মানুষ।

অদম্য শেখ হাসিনা বইয়ে আরিফুর রহমান দোলনের ‘অদম্য শেখ হাসিনা’ ও ‘বিকল্পহীন শেখ হাসিনা’ শিরোনামে দুটি লেখা রয়েছে। এসব লেখায় আরিফুর রহমান দোলন উল্লেখ করেছেন- ‘শেখ হাসিনা মানেই অদম্য সাহস। বিকল্পহীন নেতৃত্ব। অতুলনীয় ব্যক্তিত্বের নাম। দেশের চারবারের প্রধানমন্ত্রী। তাঁর সময়ে দেশের উন্নয়ন অতীতের সব ইতিহাসকে ছাড়িয়ে গেছে বহু আগে। মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বও তাঁর হাতে।’

‘অদম্য শেখ হাসিনা’ গ্রন্থটি সময়ের এক অনন্য দলিল। যেটি পড়ে পাঠকরা মানবিকতাগুণে বিশ্বনেতা খেতাবপ্রাপ্ত শেখ হাসিনা সম্পর্কে নতুন নতুন তথ্য পাবেন।

বইটি উৎসর্গ করা হয়েছে একুশে আগস্টসহ গণতান্ত্রিক আন্দোলনে যাঁরা শহীদ হয়েছেন তাঁদেরকে।

অদম্য শেখ হাসিনা বইয়ের প্রচ্ছদ এঁকেছেন ধ্রুব এষ। সেপ্টেম্বর ২০২০ সালে প্রকাশিত বইটির মূল্য ৬০০ টাকা। বাংলাদেশের বিভিন্ন লাইব্রেরি ও এই সময় পাবলিকেশন্সের কার্যালয় থেকে এটি সংগ্রহ করা যাবে। এছাড়াও রকমারি ডটকম থেকেও বইটি ঘরে বসে সংগ্রহ করা যাবে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

করোনা মোকাবিলায় গ্রাহকের পাশে ‘ইভ্যালি’
ই-কমার্স

ইভ্যালি নিয়ে শুধুই আওয়াজ, তদন্তে অগ্রগতি নেই

দেশ থেকে ডিএক্সপোর্ট এর মাধ্যমে পণ্য বিক্রি করতে পারবেন আলিবাবাতে
ই-কমার্স

দেশ থেকে ডিএক্সপোর্ট এর মাধ্যমে পণ্য বিক্রি করতে পারবেন আলিবাবাতে

ই-ক্যাবে ইসির ৯ জনের পদত্যাগ
ই-কমার্স

ই-ক্যাবে ইসির ৯ জনের পদত্যাগ

ক্রেডিট স্কোরিং ঋণ
অর্থ ও বাণিজ্য

ক্ষুদ্র উদ্যোক্তাদের এআই-ভিত্তিক ক্রেডিট স্কোরিং ঋণ বিতরণ করলো প্রিয়শপ ও কমিউনিটি ব্যাংক

মোশাররফ রুবেলের পাশে সাকিবের প্রতিষ্ঠান মোনার্ক মার্ট
ই-কমার্স

মোশাররফ রুবেলের পাশে সাকিবের প্রতিষ্ঠান মোনার্ক মার্ট

অনুমোদন হীন কার্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব
ই-কমার্স

অনুমোদন হীন কার্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব

Load More

ট্রেন্ডিং টপিক

মোবাইলে যেভাবে দেখবেন বিশ্বকাপ ফাইনাল
প্রযুক্তি সংবাদ

মোবাইলে যেভাবে দেখবেন বিশ্বকাপ ফাইনাল

বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণেরও বেশি বৃদ্ধির শঙ্কা
অর্থ ও বাণিজ্য

বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণেরও বেশি বৃদ্ধির শঙ্কা

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার গতি কমছে
বিবিধ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার গতি কমছে

ক্ষেপণাস্ত্র ঠেকানোর মজুদ ফুরিয়ে আসছে উপসাগরীয় দেশগুলোর
বিবিধ

ক্ষেপণাস্ত্র ঠেকানোর মজুদ ফুরিয়ে আসছে উপসাগরীয় দেশগুলোর

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা...

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix