Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কোভিডে ক্ষতিগ্রস্ত হয়েছে বিশ্বের ৮৭ শতাংশ নারী উদ্যোক্তা

নারী উদ্যোক্তাদের সূচকে তলানিতে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০
কোভিডে ক্ষতিগ্রস্ত হয়েছে বিশ্বের ৮৭ শতাংশ নারী উদ্যোক্তা
Share on FacebookShare on Twitter

বিশ্বব্যাপী নারী উদ্যোক্তাদের তালিকায় তলানিতে রয়েছে বাংলাদেশ। নারী উদ্যোক্তাদের তুলনামূলক অবস্থানে ভারত, ভিয়েতনাম, ইন্দোনেশিয়ার মতো দেশ থেকেও পিছিয়ে রয়েছে বাংলাদেশ। ‘দ্য মাস্টারকার্ড ইনডেক্স অব ওমেন এন্ট্রাপ্রেনিওর্স ২০২০’ তালিকায় ৫৮টি দেশের মধ্যে বাংলাদেশ সবচেয়ে পেছনে অর্থাত্ ৫৮তম অবস্থানে রয়েছে। গত বছর এই তালিকায় ৫৭তম অবস্থানে থাকলেও এবার আরো এক ধাপ পিছিয়ে গেছে বাংলাদেশ।

গতকাল সোমবার সিঙ্গাপুর থেকে প্রকাশিত ঐ প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বব্যাপী ৮৭ শতাংশ নারী উদ্যোক্তা কোভিড-১৯ মহামারির প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পর্যটন, খুচরা ব্যবসাসংশ্লিষ্ট উদ্যোক্তারা। ভার্চুয়াল জগতে ডিজিটাল জেন্ডার গ্যাপ বাড়ছে। সেই সঙ্গে শিশুদের প্রতি দায়িত্বশীলতা আগের চেয়ে অনেক বেশি নিতে হচ্ছে নারীদের। এ ধরনের সমস্যা তুলনামূলক নারীদের বেশি ক্ষতিগ্রস্ত করেছে।

টানা চতুর্থবারের মতো এমন সূচক প্রকাশ করল মাস্টারকার্ড। এবারের সূচকে বিশ্বব্যাপী নারী উদ্যোক্তাদের সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা, সমস্যা ও সম্ভাবনাগুলো উঠে এসেছে। এশিয়া প্যাসিফিক অঞ্চলের ১৫টি দেশসহ ৫৮টি দেশের তথ্য নিয়ে সূচকটি তৈরি করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী ইসরাইল আগের বছরের তুলনায় ৩ ধাপ এগিয়ে ১ম স্থানে উঠে এসেছে। দ্বিতীয় শীর্ষ তালিকায় রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর পর শীর্ষ দশে রয়েছে সুইজারল্যান্ড, নিউজিল্যান্ড, পোল্যান্ড, যুক্তরাজ্য, কানাডা, সুইডেন, অস্ট্রেলিয়া ও স্পেন।

ইসরাইল আগামী দুই বছরে নারী উদ্যোক্তা দ্বিগুণ করার পরিকল্পনা নিয়েছে। মূলত এসএমই খাতের নারী উদ্যোক্তাদের প্রাতিষ্ঠানিক সহায়তা বাড়িয়ে দেশটি এগিয়েছে বলে উল্লেখ করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং নিউজিল্যান্ড গত বছর প্রথম ও দ্বিতীয় স্থানে থাকলেও এবার যথাক্রমে দ্বিতীয় ও চতুর্থ স্থানে নেমে গেছে।

মূলত উন্নত দেশগুলো এই তালিকায় এগিয়ে রয়েছে। দেশগুলোতে নারী উদ্যোক্তাদের জন্য সহায়ক পরিবেশ তৈরি, উচ্চ পর্যায়ে নারীদের উপস্থিতি উদ্যোক্তাদের উত্সাহিত করেছে। সেই সঙ্গে নারীবান্ধব বিনিয়োগ পরিবেশ দেশগুলোকে এগিয়ে রেখেছে। ১০০ স্কোরের ভিত্তিতে তালিকা করা হয়েছে, যেখানে ৫৮ দেশের মধ্যে ৩৪টি দেশের অবস্থান ৬০ থেকে ৭০ স্কোরের মধ্যে। এই স্কোরের মধ্যে অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, চীন, সিঙ্গাপুর, ভিয়েতনাম এবং মালয়েশিয়া রয়েছে।

সবচেয়ে কম স্কোর ৫০ থেকে ৬০-এর মধ্যে রয়েছে ১৩টি দেশ। এই তালিকায় জাপান, ভারতও রয়েছে। সবমিলিয়ে ৫৮টি দেশের মধ্যে এক বছরের ব্যবধানে উন্নতি হয়েছে ১২টি দেশের। পাঁচটি দেশের পাঁচ ধাপ বা তার বেশি অবনতি হয়েছে। এশিয়া প্যাসিফিক অঞ্চলে এক বছরের ব্যবধানে সবচেয়ে বেশি এগিয়েছে চীন, ছয় ধাপ। সবচেয়ে বেশি অবনতি হয়েছে সিঙ্গাপুরের। দেশটি এবার ১২ ধাপ পিছিয়েছে। ফিলিপাইন পিছিয়েছে ১০ ধাপ, হংকং পিছিয়েছে আট ধাপ এবং ভিয়েতনাম সাত ধাপ। সবমিলিয়ে এশিয়া প্যাসিফিক অঞ্চলে শীর্ষে রয়েছে যথাক্রমে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, তাইপে, হংকং, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, চীন, সিঙ্গাপুর, ভিয়েতনাম, মালয়েশিয়া, উত্তর কোরিয়া, জাপান, ভারত ও বাংলাদেশ।

এই বিভাগ থেকে আরও পড়ুন

অনলাইনে বেসিক রাইটিং প্র‍্যাকটিস এর সুফল
ই-কমার্স

অনলাইনে বেসিক রাইটিং প্র‍্যাকটিস এর সুফল

১৮৩টি ‘টি-ভাস’ প্রতিষ্ঠানকে সতর্ক করলো নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি
টেলিকম

১৮৩টি ‘টি-ভাস’ প্রতিষ্ঠানকে সতর্ক করলো নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি

স্যামসাং বাজারে আনছে হালকা ও উন্নত নকশার এস২৬
নির্বাচিত

স্যামসাং বাজারে আনছে হালকা ও উন্নত নকশার এস২৬

অ্যাপলের নিরাপত্তায় বড়সড় হানা: আইফোন হ্যাক করতে সক্ষম নতুন স্পাইওয়্যার ‘Pegasus 2.0’
নির্বাচিত

অ্যাপলের নিরাপত্তায় বড়সড় হানা: আইফোন হ্যাক করতে সক্ষম নতুন স্পাইওয়্যার ‘Pegasus 2.0’

করোনা মোকাবিলায় গ্রাহকের পাশে ‘ইভ্যালি’
ই-কমার্স

করোনা মোকাবিলায় গ্রাহকের পাশে ‘ইভ্যালি’

দেশের বাজারে আসছে হুয়াওয়ে ওয়াই ৯ প্রাইম
নির্বাচিত

দেশের বাজারে আসছে হুয়াওয়ে ওয়াই ৯ প্রাইম

Load More

ট্রেন্ডিং টপিক

৪ ভুলে স্থায়ীভাবে বন্ধ হতে পারে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট
নির্বাচিত

৪ ভুলে স্থায়ীভাবে বন্ধ হতে পারে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট

৮ কোটি টাকার উপহারসহ রমজানে রিয়েলমির সবচেয়ে বড় ক্যাম্পেইনের ঘোষণা
নির্বাচিত

৮ কোটি টাকার উপহারসহ রমজানে রিয়েলমির সবচেয়ে বড় ক্যাম্পেইনের ঘোষণা

মধ্যপ্রাচ্যে ডেটা সেন্টার প্রকল্প নিয়ে অনিশ্চয়তা, দ. কোরিয়ার চিপ শিল্পের উদ্বেগ
প্রযুক্তি সংবাদ

মধ্যপ্রাচ্যে ডেটা সেন্টার প্রকল্প নিয়ে অনিশ্চয়তা, দ. কোরিয়ার চিপ শিল্পের উদ্বেগ

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অস্ত্র ইরানের ভূগর্ভস্থ ভাণ্ডারগুলোর ক্ষতি করতে পারেনি: বিশেষজ্ঞ
বিবিধ

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অস্ত্র ইরানের ভূগর্ভস্থ ভাণ্ডারগুলোর ক্ষতি করতে পারেনি: বিশেষজ্ঞ

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের
বিবিধ

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন...

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix