Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ডিজিটাল ওয়ার্ল্ড-২০২০ এর প্ল্যাটিনাম স্পন্সর ইভ্যালি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০
ডিজিটাল ওয়ার্ল্ড-২০২০ এর প্ল্যাটিনাম স্পন্সর ইভ্যালি
Share on FacebookShare on Twitter

আসছে ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০২০’ এর প্ল্যাটিনাম স্পন্সর হয়েছে দেশিয় ই-কমার্স মার্কেটপ্লেস ইভ্যালি ডট কম ডট বিডি। সীমিত পরিসরে ভৌত কাঠামো আর ভার্চুয়াল আয়োজনের সংমিশ্রণে সপ্তম বারের মতো আয়োজিত হতে যাওয়া ডিজিটাল ওয়ার্ল্ড এর সাথে প্রথমবারের মতো যুক্ত হলো ইভ্যালি।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয় ইভ্যালির পক্ষ থেকে। এতে বলা হয়, প্রথমবারের মতো ভার্চুয়াল প্রযুক্তিকে গুরুত্ব দিয়ে আয়োজিত হতে যাওয়া এই আয়োজনে যুক্ত হলো ইভ্যালি। প্ল্যাটিনাম স্পন্সর হিসেবে এই আয়োজনে থাকছে প্রতিষ্ঠানটি। একই সাথে ডিজিটাল ওয়ার্ল্ডের উদ্বোধনী এবং সমাপনী অনুষ্ঠানের ফুড পার্টনার ইভ্যালির সহযোগী প্রতিষ্ঠান ই-ফুড।

এলক্ষ্যে সম্প্রতি রাজধানীর আগারগাঁস্থ আইসিটি টাওয়ারে ইভ্যালি এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এর মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। বিসিসির পরিচালক (প্রশিক্ষণ ও উন্নয়ন) মোহাম্মদ এনামুল কবির এবং ইভ্যালির পরিচালক (কারিগরি) মো. মামুনুর রশীদ নিজ নিজ সংস্থা ও প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

এসময় ভিডিও এর মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যুক্ত হন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ডিজিটাল ওয়ার্ল্ড-২০২০ এর সফলতা কামনা করে এবং ইভ্যালির প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে পলক বলেন, ডিজিটাল বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং ডিজিটাল বাংলাদেশের আর্কিটেক্ট আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সুপরামর্শ এবং তত্ত্বাবধায়নে ডিজিটাল বাংলাদেশের এগিয়ে যাওয়ার গল্প, সক্ষমতা এবং অর্জনের গল্প গুলো তুলে ধরা হবে ডিজিটাল ওয়ার্ল্ড ২০২০ এ। ৯ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত সবাইকে ডিজিটাল ওয়ার্ল্ডে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের আয়োজনকে সফল এবং সার্থক করার জন্য বাংলাদেশের ই-কমার্স প্লাটফর্ম ইভ্যালি ‘প্লাটিনাম স্পন্সর’ হিসেবে এগিয়ে এসেছে। তার জন্য ইভ্যালি ই-কমার্স প্লাটফর্মকে অভিনন্দন এবং শুভকামনা জানাচ্ছি।

অন্যদিকে ইভ্যালির প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল বলেন, আজ একটি প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আমরা যে কাজ করে যাচ্ছি তা সম্ভব হয়েছে বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের যে স্বপ্ন দেখেছেন, সেটিকে বাস্তবায়ন করেছেন তার উপর ভর করেই আমরা ই-কমার্স প্রতিষ্ঠানগুলো কাজ করে যাচ্ছি। কোভিড-১৯ করোনা সময়ে ই-কমার্স হিসেবে আমরা আমাদের সক্ষমতা দেখিয়েছি। ডিজিটাল ওয়ার্ল্ড-২০২০ এ পুরো দেশের এমন অনেক সক্ষমতা এবং সফলতার দিকগুলো তুলে ধরা হবে। প্রযুক্তি বিষয়ক দেশের সর্ববৃহত এই আয়োজনের সাথে যুক্ত হতে পেরে আমরা আনন্দিত, গর্বিত। আমাদেরকে এই সুযোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী, তার উপদেষ্টা এবং আইসিটি প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বাংলাদেশ সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর সভাপতি সৈয়দ আলমাস কবীর, বিসিসির আঞ্চলিক পরিচালক মধুসূদন চন্দ, ইভ্যালির জনসংযোগ ব্যবস্থাপক মেজবাহ উদ্দিন, বাংলানিউজের স্টাফ করেস্পন্ডেন্ট (আইসিটি) সোলায়মান হোসেন শাওনসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সংস্থার উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, আগামী ৯ ডিসেম্বর সকাল ১১টায় ডিজিটাল ওয়ার্ল্ড ২০২০ এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। ১০ ডিসেম্বর বিভিন্ন দেশের মন্ত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে মিনিস্ট্রিয়াল কনফারেন্স। এতে মূল বক্তা হিসেবে কী- নোট উপস্থাপনা দেবেন প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

এছাড়াও পুরো আয়োজনে ২৪টি বিষয় ভিত্তিক সেমিনার, কনফারেন্স, প্রদর্শনী, ডিজিটাল ওয়ার্ল্ড সম্মাননা, ভার্চুয়াল মুজিব কর্ণার এবং ভার্চুয়াল মিউজিক্যাল কনসার্ট এর মতো আয়োজন থাকছে।

১১ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে পাঁচটায় সমাপনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে পর্দা নামবে এবারের আসরের। প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এবারের আয়োজনে দেশ বিদেশ থেকে ১ মিলিয়নের অধিক দর্শনার্থী ও অংশগ্রহণকারী ডিজিটাল ওয়ার্ল্ড ২০২০ ভার্চুয়াল প্ল্যাটফর্ম পরিদর্শন করবেন বলে আশা করা যাচ্ছে।

 

 

Tags: ইভ্যালি

এই বিভাগ থেকে আরও পড়ুন

২০২৩ সালের মধ্যে দেশের ই-কমার্স খাত ৩ বিলিয়ন ডলারে পৌঁছাবে
ই-কমার্স

২০২৩ সালের মধ্যে দেশের ই-কমার্স খাত ৩ বিলিয়ন ডলারে পৌঁছাবে

smartphone on instalment Banglalink
টেলিকম

ব্যাংক কার্ড ছাড়াই কিস্তিতে স্মার্টফোন দেবে বাংলালিংক

১০০ জনকে চাকরি দিচ্ছে দারাজ গ্রুপ
ই-কমার্স

১০০ জনকে চাকরি দিচ্ছে দারাজ গ্রুপ

আইফোনের ডিজাইনে নতুন ফোন আনল রিয়েলমি
নির্বাচিত

আইফোনের ডিজাইনে নতুন ফোন আনল রিয়েলমি

ফাইভজির বিকাশে অ্যাপল নকিয়ার নতুন পেটেন্ট চুক্তি
নির্বাচিত

ফাইভজির বিকাশে অ্যাপল নকিয়ার নতুন পেটেন্ট চুক্তি

সারাদেশে পাওয়া যাচ্ছে রিয়েলমি ৯ ফোরজি ও ডিজাইন কিং সি৩৫
নির্বাচিত

সারাদেশে পাওয়া যাচ্ছে রিয়েলমি ৯ ফোরজি ও ডিজাইন কিং সি৩৫

Load More

ট্রেন্ডিং টপিক

বাসের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা
অটোমোবাইল

বাসের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা

মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কনে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
বিবিধ

মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কনে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

নেতানিয়াহুর কার্যালয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা ইরানের
বিবিধ

নেতানিয়াহুর কার্যালয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

নতুন অপো এ৬এস প্রো’র সাথে ঈদ মেগা অফার ঘোষণা করলো অপো
ছাড় ও অফার

নতুন অপো এ৬এস প্রো’র সাথে ঈদ মেগা অফার ঘোষণা করলো অপো

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী
বিবিধ

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

নারী স্বাস্থ্য রক্ষা এবং বিশেষত পিসিওএস (PCOS) ও...

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

১ লিটার পেট্রোলে ১২৫ কিলোমিটার যাবে এই গাড়ি

১ লিটার পেট্রোলে ১২৫ কিলোমিটার যাবে এই গাড়ি

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix