Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইভ্যালির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০
ইভ্যালির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
Share on FacebookShare on Twitter

প্রতিষ্ঠার দুই বছর পেরিয়ে তৃতীয় বর্ষে পদার্পণ করল দেশীয় ই-কমার্স মার্কেটপ্লেস ইভ্যালি ডট কম লিমিটেড। এ উপলক্ষে নানান আয়োজনে নিজেদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করলো প্রতিষ্ঠানটি।

বুধবার রাজধানীর রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে সীমিত পরিসরে নানান আনুষ্ঠানিকতায় দিনটি উদযাপিত হয়। আয়োজনের শুরুতেই মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

ইভ্যালি সূত্রে জানা যায়, করোনা পরিস্থিতিতে বড় ধরনের কোনো আয়োজনের পরিবর্তে নিজস্ব কর্মী এবং সীমিত সংখ্যক গ্রাহক ও বিক্রেতা প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অংশ নেন। এছাড়াও দেশের ই-কমার্স, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাত সংশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় ইভ্যালির সেরা বিক্রেতাদের মধ্যে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং এ বছরের সেরা বিক্রেতা হিসেবে ফেয়ার ইলেকট্রনিকসের নাম ঘোষণা করেন ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল। এছাড়াও সেরা বিক্রেতাদের মধ্যে পিএইচপি গ্রুপ, হিরো, রানার, টিভিএস, কোকাকোলা, পারটেক্স গ্রুপ, ফ্লোরা লিমিটেড, আফতাব গ্রুপ, আখতার ফার্নিচারের মতো আরও বিভিন্ন প্রতিষ্ঠানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করে সম্মানিত করা হয়।

অনুষ্ঠানে ইভ্যালির প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল মহান বিজয় দিবস এবং সেই সাথে একাত্তরের মহান শহীদদের স্মরণ করে বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে যেমন বাংলাদেশের জন্ম হতো না তেমনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্ম না হলে হয়তো ডিজিটাল বাংলাদেশের জন্ম হতো না। আজ আমরা খুবই আনন্দিত যে আমরা সফলতার সাথে দুই বছর পার করলাম এবং এই সফলতার পেছনের সব থেকে বড় অবদান ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ডিজিটাল বাংলাদেশের আর্কিটেক্ট সজিব ওয়াজেদ জয়ের। তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে দেশকে যেভাবে ডিজিটালি এগিয়ে নিয়ে যাচ্ছেন সে অনুপ্রেরণা থেকে আজকের এই ইভ্যালির জন্ম। আর এটা সফল করা সম্ভব হয়েছে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, ইক্যাব, বেসিস, সকল মিডিয়া, গ্রাহক এবং বিক্রেতাদের আন্তরিকতার জন্য। আর সকল গ্রাহক ও বিক্রেতাদের কাঙ্ক্ষিত সেবা দিতে নিরলস কাজ করে যাচ্ছে ইভ্যালির দক্ষ কর্মীরা। আমি সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা আরও বলেন, ইভ্যালি সমগ্র ই-কমার্সে ৭০ শতাংশ সেবা প্রদান করে, গত দুই বছরে প্রায় ৩৫ লক্ষ ইউনিক অর্ডার ডেলিভারি করে এবং ভবিষ্যতে জিডিপিতেও বিশেষ ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিন বলেন, মাত্র সাত থেকে আটজন সদস্য নিয়ে শুরু হওয়া ইভ্যালি আজ আট শতাধিক সদস্যের পরিবার। তবে আমাদের আরও পথ পাড়ি দিতে হবে। এই দেশের প্রতিটি অঞ্চলে, আনাচে-কানাচে ই-কমার্সকে নিয়ে যেতে হবে। গ্রাহক এবং বিক্রেতারা আমাদের যেভাবে সাহায্য করে যাচ্ছেন, আমাদের ওপর আস্থা রাখছেন তাতে আমাদের বিশ্বাস ইভ্যালি সেই গুরুদায়িত্ব অল্প সময়ের মাঝেই সফলভাবে পালন করতে সক্ষম হবে। সবশেষে কেক কাটার মধ্যে দিয়ে দিনের আনুষ্ঠানিকতা শেষ হয়।

এই বিভাগ থেকে আরও পড়ুন

আলেশামার্টের বাইক ডেলিভারিতে ভোগান্তি চরমে!
ই-কমার্স

আলেশামার্টের বাইক ডেলিভারিতে ভোগান্তি চরমে!

ইলেকট্রিক এয়ার ট্যাক্সি আনছে নাসা!
প্রযুক্তি বাজার

ইলেকট্রিক এয়ার ট্যাক্সি আনছে নাসা!

‘ফেস অব ওয়ালটন এসি’ হলেন ক্রিকেটার তাসকিন আহমেদ
প্রযুক্তি সংবাদ

‘ফেস অব ওয়ালটন এসি’ হলেন ক্রিকেটার তাসকিন আহমেদ

বাজারে আসলো স্যামসাং এর নতুন টিভি
প্রযুক্তি সংবাদ

বাজারে আসলো স্যামসাং এর নতুন টিভি

‘মেরামতযোগ্য’ ফোন আনছে নকিয়া
নির্বাচিত

‘মেরামতযোগ্য’ ফোন আনছে নকিয়া

গাইবান্ধায় হ্যাকার চক্রের বিরুদ্ধে অভিযান, বাড়ি থেকে উদ্ধার সিম, ল্যাপটপ ও নগদ টাকা
প্রযুক্তি সংবাদ

গাইবান্ধায় দুই হ্যাকার চক্রের বাড়িতে যৌথবাহিনীর অভিযান

Load More

ট্রেন্ডিং টপিক

নতুন করে ৪০ লাখ ডলার বিনিয়োগ পেলো চালডাল
ই-কমার্স

যশোরে বকেয়া বেতনের দাবিতে ‘চালডাল’ কল সেন্টারে বিক্ষোভ ও ভাঙচুর

ইন্ডাস্ট্রির প্রথম অ্যাকটিভ-ম্যাট্রিক্স স্ক্রিন নিয়ে আসছে ইনফিনিক্স নোট ৬০ সিরিজ
নির্বাচিত

ইন্ডাস্ট্রির প্রথম অ্যাকটিভ-ম্যাট্রিক্স স্ক্রিন নিয়ে আসছে ইনফিনিক্স নোট ৬০ সিরিজ

স্বর্ণের দাম
অর্থ ও বাণিজ্য

দেশে স্বর্ণের দামে বড় পতন

ফেস্টিভ রেডে লঞ্চ হলো ভিভো ওয়াই৩১ডি
নির্বাচিত

ফেস্টিভ রেডে লঞ্চ হলো ভিভো ওয়াই৩১ডি

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix