Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশের ই-কমার্স এগিয়ে নিতে অনলাইন পেমেন্ট জরুরি: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 12 March 2021
দেশের ই-কমার্স এগিয়ে নিতে অনলাইন পেমেন্ট জরুরি: বাণিজ্যমন্ত্রী
Share on FacebookShare on Twitter

দেশের ই-কমার্সকে এগিয়ে নিতে হলে অনলাইন পেমেন্টের বিকল্প নেই। আমাদের দেশে ই-কমার্স খাতটি যে খুব বেশি দিনের তা নয়। এর প্রসার ঘটেছে গত কয়েক বছরে। আর কোভিড-১৯ সময়ে এর প্রসার হয়েছে বেশি। একে ধরে রাখতে হবে। গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় ‘ই-কমার্সের বর্তমান ও ভবিষ্যৎ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি।

ই-কমার্স প্রতিষ্ঠান ধামাকাশপিং ডটকম গোলটেবিল বৈঠকটির আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মহাপরিচালক,ডাব্লিউটিও সেল) মো. হাফিজুর রহমান। গোল টেবিল বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ধামাকাশপিং ডটকমের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) সিরাজুল ইসলাম রানা। গোল টেবিল বৈঠকে স্বাগত বক্তব্য দেন ধামাকাশপিংয়ের ব্যবস্থাপনা পরিচালক জে এমডি জসিমউদ্দিন চিশতী। গোলটেবিল বৈঠকটিতে সভাপতিত্ব করেন প্রফেসর ডা. এম. আলী।

প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি বলেন, ‘আমাদের যে নীতিমালা তৈরি হচ্ছে সেটাকে একেবারে গ্রাহক ও ব্যবসা বান্ধব করতে হলে অবশ্যই আলোচনা করতে হবে। সবাইকে নিয়ে কাজ করতে হবে। যতো দ্রুত দেশে ই-কমার্সের প্রসার ঘটেছে, ততো দ্রুত আমরা এর সঙ্গে মানিয়ে নিতে পারিনি। সেটা করতে হবে। কোনো কিছু শুরু করতে গেলে প্রথমে তাতে কিছু সমস্যা হবে। ই-কমার্সেও এটা হয়েছে।’

ই-কমার্স থেকে গত কোরবানির ঈদে নিজে একটি গরু কিনেছেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, ‘আমি ই-কমার্স থেকে নিজেও কিনেছি। প্রথমবার ছোট খাটো ভোগান্তি আমাকেও পোহাতে হয়েছে। তবে একটি কাজের শুরু হয়েছে। করোনা পরবতী ময়ে আমাদের নিজেদের নিরাপত্তার প্রয়োজনেই ই-কমার্সের পন্য কেনার ক্ষেত্রে অনলাইন পেমেন্ট করতে হবে। এতে সরকার দ্রুত রাজস্ব পাওয়ার পাশাপাশি হাতে টাকার লেনদেন না হওয়ায় আমরা সবাই নিরাপদ থাকতে পারবো।

মন্ত্রী বলেন, আমাদের দেশের মনীষী রাজা রামমোহন রায় বলেছিলেন, বিপদ কখনো কখনো বড় সম্পদ হয়ে দাঁড়ায়। কোভিড-১৯ আমাদের ক্ষেত্রে সেটা হয়েছে। দেশের ই-কমার্স ২০২৫ সালের মধ্যে একটি ভালো অবস্থানে যাওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। করোনাকালে আমাদের প্রায় অধিকাংশ খাতে বিপর্যয় এসেছে। কিন্তু কোনো কোনো খারাপ অবস্থার মধ্যেও সুযোগ তৈরি হয়। তেমনই তথ্যপ্রযুক্তি খাতের সুযোগ তৈরি হয়েছে। আরও তিন বছর পর আমাদের যে লক্ষ্যে পৌঁছানোর কথা ছিল, সেটা কোভিডের ধাক্কায় এই ২০২০-২১ সালেই হয়ে গেছে।

গোল টেবিল বৈঠকে ধামাকাশপিং ডটকমের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) সিরাজুল ইসলাম রানা দেশের ই-কমার্সের সার্বিক অবস্থার চিত্র তুলে ধরেন। তার উপস্থাপনায় দেশে বর্তমানে ই-কমার্স কোন অবস্থায় আছে, কয়েক বছর আগে কোন অবস্থায় ছিল, ক্রেতা বৃদ্ধির পরিমাণ, সমস্যা, ই-কমার্স নীতিমালার উপর আলোকপাত করেন।

মূল প্রবন্ধে সিরাজুল ইসলাম রানা ধামাকাশপিং ডটকমের যাত্রা, কয়েক মাসের মধ্যেই দেশে তার অবস্থান, ক্রেতা বৃদ্ধির পরিমাণ, অর্ডার, সফলভাবে ডেলিভারি, স্টার্টআপ হিসেবে তাদের কাজের স্বীকৃতির পুরস্কারসহ বিভিন্ন বিষয়ও উপস্থাপন করেন।

তিনি বলেন, ‘আমরা শুরু থেকেই একটা বিষয় মাথায় রেখেছি, সেটি হলো গ্রাহকদের সঠিক সময়ে পণ্য ডেলিভারি দেয়া। সেটা সম্ভব হয়েছে। আমরা চাই দেশের ই-কমার্স ব্যবস্থা ও গ্রাহকদের কেনাকাটার ধারণাকে ধামাকার মাধ্যমে বদলে দিতে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মহাপরিচালক,ডাব্লিউটিও সেল) মো. হাফিজুর রহমান বলেন, কোভিড-১৯ সময়ে আমরা চেষ্টা করেছি ই-কমার্সকে সক্রিয় করার। সে সময় মানুষ ঘর থেকে বের হচ্ছিল না, তখন আমরা চেষ্টা করেছি মানুষের হাতে পণ্য পৌঁছে দিতে। সে সময় বেসরকারি বেশ কিছু প্রতিষ্ঠান ও সংগঠন, বিশেষ করে ই-ক্যাব আমাদের সঙ্গে ছিল।’

তিনি বলেন, ‘পেমেন্ট, ডেলিভারি, ইন্টারনেট, ভোক্তার স্বার্থ বা ট্রাস্ট এসব নির্ভর করে ই-কমার্সের ভবিষ্যৎ কি হবে। আমাদের প্রশ্ন আছে, আমরা সিওডিতে যাবো নাকি অনলাইন। কিন্তু ই-কমার্স মানেই অনলাইন পেমেন্ট। আমাদের পরিস্থিতি এমন, ভোক্তারা কোনোভাবেই আস্থা রাখতে পারে না। তাই অনলাইন পেমেন্ট করা একটা সমস্যা হচ্ছে। এসব থেকে বের হতে সবাইকে কাজ করতে হবে।’

গোল টেবিল বৈঠকে স্বাগত বক্তব্যে ধামাকাশপিংয়ের ব্যবস্থাপনা পরিচালক জে এমডি জসিমউদ্দিন চিশতী বলেন, ‘আমরা দীর্ঘদিন থেকেই ডিজিটাল বিজনেসের সঙ্গে আছি। সেই জায়গা থেকে মনে হয়েছে দেশে ই-কমার্স নিয়ে কাজ করতে হবে। সেই দায়িত্ববোধ থেকেই ধামাকার শুরু। তিনি বলেন, ‘আমরা চাই ই-কমার্স ভালো অবস্থানে আসুক। তাই পণ্য ডেলিভারির ক্ষেত্রে আমরা সঠিক সময়ের মধ্যেই গ্রাহকের হাতে পৌঁছে দিতে পারি। তাই নির্দিষ্ট স্টক থাকা সাপেক্ষেই আমরা অর্ডার নিয়ে তা ডেলিভারি করছি। স্টকে নেই এমন পণ্য অর্ডার নিই না।’

গোলটেবিল বৈঠকটিতে সভাপতিত্ব করেন প্রফেসর ডা. এম. আলী। তিনি তার বক্তব্যে ই-কমার্সের মাধ্যমে আমাদের আরও নতুন উদ্যোক্ত তৈরির লক্ষ্যে কাজ করতে সবাইকে আহ্বান জানান।

ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ই-ক্যাবের ভাইস-প্রেসিডেন্ট শাহাব উদ্দিন বলেন, ‘আমরা সবসময় কাজ করি প্রতিষ্ঠান ও গ্রাহকের সন্তুষ্টি নিয়ে। এজন্য প্রতারণা থেকে মুক্ত করতে ইক্যাব কাজ করছে। আর প্রতারণা ঠেকাতে ক্রেতাদের সচেতন করাও জরুরি।’

এছাড়াও গোল টেবিল আলোচনায় অংশ নিয়েছিলেন ওয়ালটনের কর্পোরেট সেলের পরিচালক সিরাজুল ইসলাম, ই-ক্যাব ডিরেক্টর আসিফ আহনাফ এবং ইকুরিয়ারের সিইও বিপ্লব ঘোষ রাহুল।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ই-কমার্সটেকজুম ই-কমার্স আড্ডাদেশিপণ্যের ই-কমার্সধামাকাধামাকাশপিং

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো বিপিও সামিট বাংলাদেশ
নির্বাচিত

বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো বিপিও সামিট বাংলাদেশ

বঙ্গবন্ধু হাই-টেক সিটি-তে ৬.৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে ওয়ালটন
নির্বাচিত

বঙ্গবন্ধু হাই-টেক সিটি-তে ৬.৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে ওয়ালটন

যেভাবে অফলাইনে অনুবাদ করবেন
কিভাবে করবেন

যেভাবে অফলাইনে অনুবাদ করবেন

বাংলাদেশের বাজারে আসছে রিয়েলমি’র গেম-চেঞ্জার ডিভাইস
নির্বাচিত

বাংলাদেশের বাজারে আসছে রিয়েলমি’র গেম-চেঞ্জার ডিভাইস

হুয়াওয়ের জন্য চিপ তৈরি করবে টিএসএমসি !
নির্বাচিত

হুয়াওয়ের কোন কিছু গোপন নেই: জন সাফোক

বিশ্বে সবচেয়ে বেশি বিক্রি হওয়া ১০ স্মার্টফোন
নির্বাচিত

চীনে স্মার্টফোনের চালান কমেছে ১৬ শতাংশ

Load More

ট্রেন্ডিং টপিক

ক্যাপিটাল মার্কেট গ্রোথ ডায়ালগ: পাথওয়ে টু লিস্টিং
অর্থ ও বাণিজ্য

ক্যাপিটাল মার্কেট গ্রোথ ডায়ালগ: পাথওয়ে টু লিস্টিং

আইফোন ডুও ছাড়াও যা উন্মোচন করলো অ্যাপল
প্রযুক্তি সংবাদ

আইফোন ডুও ছাড়াও যা উন্মোচন করলো অ্যাপল

Honor Magic9 Series: ARRI-এর সঙ্গে অংশীদারিত্ব, ডুয়াল ২০০MP ক্যামেরায় নতুন চমক
প্রযুক্তি সংবাদ

Honor Magic9 Series: ARRI-এর সঙ্গে অংশীদারিত্ব, ডুয়াল ২০০MP ক্যামেরায় নতুন চমক

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট
টেলিকম

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ
নির্বাচিত

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

আসুস বাংলাদেশ আজ রাজধানীর উদ্বোধনী অনুষ্ঠানে উন্মোচন করেছে...

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

12 March 2021

দেশের ই-কমার্স এগিয়ে নিতে অনলাইন পেমেন্ট জরুরি: বাণিজ্যমন্ত্রী

Techzoom.TV |
TechzoomTV