Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

উদ্যোক্তা হতে অবশ্যই সেভেন পি থাকতে হয়

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ৩ এপ্রিল ২০২১
উদ্যোক্তা হতে অবশ্যই সেভেন পি থাকতে হয়
Share on FacebookShare on Twitter

নিজের স্বপ্ন নিয়ে যাঁরা মাঠে নামেন তাঁরাই উদ্যোক্তা। নিশ্চিত জীবনের হাতছানি উপেক্ষা করে তাঁরা এগিয়ে যান অনিশ্চিয়তার দিকে। স্বপ্নই তাদের পথ দেখান। তবে হঠাৎ করে কেউ উদ্যোক্তা হন না। এর পিছনে থাকে কঠোর অধ্যবসায়, সময়ের সঠিক ব্যবহার ও একটি নির্দিষ্ট লক্ষ্য পূরণের অভিপ্রায়।

উদ্যোক্তা শব্দটা যতটা আকর্ষণীয়, পেশা হিসেবে ঠিক ততটা চ্যালেঞ্জিং। আপনি চাইলেন আর উদ্যোক্তা হিসেবে সফল হয়ে গেলেন, ব্যাপারটা ততটা সহজ নয়। উদ্যোক্তা হিসেবে আপনার ইচ্ছা আকাঙ্ক্ষার সাথে অন্যান্য বেশ কিছু গুণাবলির সমন্বয় হলেই কেবল সফল উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা সম্ভব।

সেক্ষেত্রে সাতটি অধিক গুরুত্বপূর্ণ গুণাবলি রয়েছে যেগুলো একজন উদ্যোক্তার সফল হওয়ার জন্য অবশ্যই দরকার। এই সাতটি গুণাবলিকে সংক্ষেপে ইংরেজিতে সেভেন পি (7P) বলা হয়। পাঠক এখন আলোচনা করা যাক সেভেন পি (7P) কি কি গুণাবলির কথা বলে-

১. ইতিবাচক মনোভাব (Positivity): যেকোন পরিস্থিতিতে ইতিবাচক থাকতে হবে। পজিটিভিটি এমন একটি অদ্ভুত সুন্দর গুণ যেটা আপনাকে নেগেটিভ ঘটনার ভিতর থেকেও পজিটিভ কিছু বের করে দিবে।

২. ভালো লাগা (Passion): অন্য কারো মতে নয়, নিজের ভালো লাগার মূল্য দিতে হবে। সবসময় নিজের ভালো লাগাটাকে গুরুত্ব দিয়ে ভাল-মন্দ বিচার বিবেচনা করে যেকোন সিদ্ধান্ত গ্রহণ কিংবা কাজ করতে হবে। তাই আপনি যেই কাজটা করতে ভালবাসেন সেটা করুন।

৩. কঠোর অধ্যবসায় (Perseverance): কঠোর পরিশ্রম করতে হবে এবং কাজের ক্ষেত্রে শতভাগ মনোযোগ দিতে হবে কারণ এই পরিশ্রমই সৌভাগ্যের প্রসূতি। এজন্য জীবন থেকে অজুহাত ও অলসতাকে বিদায় দিয়ে সময়ের সর্বোচ্চ ব্যবহার করে পরিশ্রম করতে হবে।

৪. লেগে থাকা (Persistence) : কঠোর পরিশ্রম করে সময়মত কাজ শেষ করতে হবে, সেজন্য লেগে থাকার ইচ্ছা থাকতেই হবে। লেগে থাকা এমন একটি গুণ যার বদৌলতে আপনি পৌঁছাতে পারবেন আপনার কাংখিত লক্ষ্যে। সফল উউদ্যোক্তারা সবসময় বলে – নেভার গিভ আপ। তাই লেগে থাকুন।

৫. উদ্দেশ্য( Purpose): জীবনের একটা উদ্দেশ্য খুঁজে বের করতে হবে এবং বিশ্বাস করতে হবে যে আপনি ব্যতিক্রম কিছু করতে সক্ষম। এই উদ্দেশ্য খুঁজে বের করাটা সময়সাপেক্ষ ব্যাপার তাই তাড়াহুড়ো না করে সময় নিয়ে খুঁজতে হবে। যদি আপনি নিজের উপর বিশ্বাস রাখতে পারেন, তাহলে আপনি সফলভাবে উদ্দেশ্যটি খুঁজে পাবেন এবং উদ্দেশ্যটি সম্পাদনও করতে পারবেন।

৬. ধৈর্য্য( Patience): ধৈর্য্য একজন উদ্যোক্তার সফল হওয়ার পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ। কারণ সাফল্য ধরা দিতে সময় লাগে, তাই ধৈর্য্য ধরতে হবে। নিজের অভিজ্ঞতা থেকে চেষ্টা করতে হবে কারণ, এটাই হবে আপনার সাফল্যের গল্প। একটি প্রবাদ আছে – “সবুরে মেওয়া ফলে”। সেজন্য ধৈর্য্য ধারণ করা ছাড়া আর কোন বিকল্প নেই।

৭. মানুষ (People): উদ্যোক্তা হওয়া মানে মানুষের সাথে কারবার। তাই মানুষকে সব সময় সম্মান করতে হবে সে আপনার পার্টনার, ইনভেস্টর, টিম মেম্বার, এমপ্লোয়ি কিংবা কাষ্টোমার যেই হোক না কেন। মানুষকে সবসময় নিজের ফিল করিয়ে আপনার কাজের সাথে যুক্ত করতে হবে তাহলেই আপনার উদ্যোগ সফলতার মুখ দেখবে।

Tags: উদ্যোক্তানারী উদ্যোক্তা দিবস

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইনফিনিক্স ও দারাজের পার্টনারশিপে শুরু হলো কেনাকাটার বিশেষ সপ্তাহ
ই-কমার্স

ইনফিনিক্স ও দারাজের পার্টনারশিপে শুরু হলো কেনাকাটার বিশেষ সপ্তাহ

গুগল ম্যাপে বড় পরিবর্তন
কিভাবে করবেন

কোথায় আছেন, গুগল ম্যাপসে বন্ধুকে জানাবেন যেভাবে

জি-মেইল চালাতে যা জেনে রাখবেন
কিভাবে করবেন

জি-মেইল চালাতে যা জেনে রাখবেন

এবার বাংলা ভার্সনে হোয়াটসঅ্যাপ
টিপস

হোয়াটসঅ্যাপে কল রেকর্ড করবেন যেভাবে

আপনার গোপন ছবি-ভিডিও ফাঁস হওয়া ঠেকাবে যে পদ্ধতি
কিভাবে করবেন

আপনার গোপন ছবি-ভিডিও ফাঁস হওয়া ঠেকাবে যে পদ্ধতি

আল হারামাইন পারফিউমসের এক্সক্লুসিভ পার্টনার হলো কিউকম
ই-কমার্স

আল হারামাইন পারফিউমসের এক্সক্লুসিভ পার্টনার হলো কিউকম

Load More

ট্রেন্ডিং টপিক

বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণেরও বেশি বৃদ্ধির শঙ্কা
অর্থ ও বাণিজ্য

বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণেরও বেশি বৃদ্ধির শঙ্কা

বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুমকি ইরানের
বিবিধ

বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুমকি ইরানের

মার্চ মাসেই অপো ডিভাইসে আসছে ColorOS 16 (Android 16): জেনে নিন আপডেট পাওয়ার তালিকা
নির্বাচিত

মার্চ মাসেই অপো ডিভাইসে আসছে ColorOS 16 (Android 16): জেনে নিন আপডেট পাওয়ার তালিকা

শাওমির কনসেপ্ট সুপারকার উন্মোচন বিশ্ববাজারে আসছে আগামী বছর
অটোমোবাইল

শাওমির কনসেপ্ট সুপারকার উন্মোচন বিশ্ববাজারে আসছে আগামী বছর

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?
অটোমোবাইল

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

আগের দিনের ব্যাপক হিটের পর ৭ মার্চ, শনিবার...

১ লিটার পেট্রোলে ১২৫ কিলোমিটার যাবে এই গাড়ি

১ লিটার পেট্রোলে ১২৫ কিলোমিটার যাবে এই গাড়ি

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix