Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্থানীয় উদ্যোক্তাদের ব্যবসায়িক প্রবৃদ্ধির সুযোগ নিয়ে দারাজের ‘সেলার প্রমিস’ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১২ এপ্রিল ২০২১
স্থানীয় উদ্যোক্তাদের ব্যবসায়িক প্রবৃদ্ধির সুযোগ নিয়ে দারাজের ‘সেলার প্রমিস’ ঘোষণা
Share on FacebookShare on Twitter

উদ্যোক্তাদের অতিরিক্ত সুবিধাদানের লক্ষ্যে এবং দারাজের প্ল্যাটফর্মে তাদের পণ্য বিক্রির অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েছে দক্ষিণ এশিয়ার শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ।

সম্প্রতি এক অনলাইন সম্মেলনে দারাজ গ্রুপের সিইও বিয়ার্কে মিক্কেলসন দারাজে বিক্রেতাদের প্রবৃদ্ধির জন্য মূল পরিকল্পনাগুলি ঘোষণা করেছেন। সদ্য চালু হওয়া এ উদ্যোগটির মাধ্যমে মার্কেট লিডার দারাজ এই সকল স্থানের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়তা করবে এবং ডিজিটালাইজেশনকে ত্বরান্বিত করবে।

বিয়ার্কে বলেন, ‘সেলাররা দারাজ ইকোসিস্টেমের প্রাণকেন্দ্র। আর ২০২১ সালে আমাদের মূল্ লক্ষ্য হবে সাইন আপ পদ্ধতি সহজ ও দ্রুততর করনের মাধ্যমে বিক্রয় প্রক্রিয়া শুরু করা এবং অনলাইনে আপনার ব্যবসা বৃদ্ধি করা। ২০২১ সালে আমাদের ‘সেলার প্রমিস’ হবে মূলভিত্তির জায়গা থেকে বিক্রেতাদের অভিজ্ঞতার উন্নয়ন এবং বাজারে পূর্ণ সম্ভাবনার সুযোগ গ্রহণের মাধ্যমে বিক্রেতাদের প্রবৃদ্ধি নিশ্চিত করা।’

এ ঘোষণার গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে রয়েছে:

১. ২৪ ঘণ্টার মধ্যে বিক্রেতারা যেন বিক্রি শুরু করতে পারেন, এজন্য সাইন-আপ প্রক্রিয়া সহজ ও দ্রুততর করা।
২. বিক্রেতাদের পেমেন্ট পরিশোধের সময়সীমা ১৪ দিন থেকে কমিয়ে ৭ দিন করা হবে।
৩. দারাজ সেলারদের তাৎক্ষণিক সাহায্য নিশ্চিত করার জন্য ব্যবসায়িক কার্যক্রম চলাকালীন সময়ে ৩০ সেকেন্ডের মধ্যে লাইভ চ্যাটে বিক্রেতাদের অনুসন্ধানগুলির জবাব দেওয়া হবে।
৪. যেসব বিক্রেতাদের পণ্য প্রত্যাশা অনুযায়ী বিক্রি হবে না, দারাজ এক্ষেত্রে তাদের সমস্যা চিহ্নিতকরণে দিক নির্দেশনা প্রদান করবে।
৫. সবশেষে, বিক্রেতারা যাতে করে খুব সহজেই ‘ক্লেইম’ করতে পারেন, এজন্য ‘ক্লেইম’ প্রক্রিয়া সহজ ও দ্রুততর করা।

কোভিডের কারণে খুচরা ব্যবসা ই-কমার্সের দিকে ঝুঁকছে এবং প্রতিমাসেই প্রচুর বিক্রেতা দারাজের সাথে যুক্ত হচ্ছেন। এরপরেও, ই-কমার্সে অনলাইন রিটেইল সংখ্যা এখনও বেশ কম; তবে, প্রত্যাশা করা হচ্ছে সামনের দিনগুলোতে দক্ষিণ এশিয়ার বাজারের দ্রুতগতিতে প্রবৃদ্ধি হবে। এ বিষয়ে দারাজের সিইও বলেন, ‘আমার বিশ্বাস, সামনের বছরগুলো নিয়ে আমাদের সেলার কমিউনিটি আমাদের মতোই আশাবাদী। অর্থনীতির ওপর কোভিডের প্রভাব থাকা সত্ত্বেও আমরা মনে করি ২০২১ সাল ই-কমার্সের সফলতার বছর হবে। আমাদের সকল বিশ্বস্ত ও সম্মানিত বিক্রেতাদের জন্য উদ্যোগটি সফল করে তুলতে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো।’

দারাজের লক্ষ্য তার প্রযুক্তি, লজিস্টিক ও ব্যবসায়ের অবকাঠামোর মাধ্যমে এ সকল স্থানের উদ্যোক্তাদের ক্ষমতায়ন। প্রতিষ্ঠানটির ‘সেলার প্রমিস’ উদ্যোগ আগামী বছরে তাদের বিক্রেতা ও ইকোসিস্টেমের প্রতি ব্র্যান্ডটির প্রতিশ্রুতির সাক্ষ্যস্বরূপ। দারাজের প্যারেন্ট কোম্পানির প্রতিষ্ঠাতা জ্যাক মা যেমন বলেছেন, ‘আমাদের দর্শন হচ্ছে আমরা একটি ইকোসিস্টেম হতে চাই। আমাদের দর্শন হচ্ছে বিক্রির ক্ষেত্রে, সেবাদানের ক্ষেত্রে অন্যদের ক্ষমতায়ন এবং এটা নিশ্চিত করা অন্যেরা আমাদের চেয়েও শক্তিশালী।’ আর এ লক্ষ্য নিয়েই দারাজ অনলাইন ব্যবসা কার্যক্রম সহজ করবে এবং বিক্রেতাদের ই-কমার্সে ব্যবসা করতে উৎসাহিত করবে।

Tags: দারাজ

এই বিভাগ থেকে আরও পড়ুন

জেলা ওয়েবসাইট সহজ করছে দেশি পণ্যের সোর্সিং
ই-কমার্স

জেলা ওয়েবসাইট সহজ করছে দেশি পণ্যের সোর্সিং

নতুন সব ব্র্যান্ডের সাথে এবারে শপিংয়ের মজা আরো জমবে দারাজে
ই-কমার্স

নতুন সব ব্র্যান্ডের সাথে এবারে শপিংয়ের মজা আরো জমবে দারাজে

নতুন বছরে নতুন লোগোতে দারাজ
ই-কমার্স

২০ জনকে চাকরি দেবে দারাজ

দারাজ ফার্স্ট গেইমস (ডিএফজি) আয়োজন করল চার দেশীয় লুডু টুর্নামেন্ট
ই-কমার্স

দারাজ ফার্স্ট গেইমস (ডিএফজি) আয়োজন করল চার দেশীয় লুডু টুর্নামেন্ট

দারাজ সিক্সথ অ্যানিভার্সারি ক্যাম্পেইনে রয়েছে আকর্ষণীয় অফার ও ডিসকাউন্ট
ই-কমার্স

দারাজ সিক্সথ অ্যানিভার্সারি ক্যাম্পেইনে রয়েছে আকর্ষণীয় অফার ও ডিসকাউন্ট

মুন্সিগঞ্জ জেলার টেকজুম প্রতিনিধি হলেন ঝুমুর
ই-কমার্স

মুন্সিগঞ্জ জেলার টেকজুম প্রতিনিধি হলেন ঝুমুর

Load More

ট্রেন্ডিং টপিক

এবারের ঈদের ছুটি টানা সাতদিন
সোশ্যাল মিডিয়া

এবারের ঈদের ছুটি টানা সাতদিন

নারী দিবসে স্টেম খাতের অগ্রদূতদের সম্মান জানাল গুগল
প্রযুক্তি সংবাদ

নারী দিবসে স্টেম খাতের অগ্রদূতদের সম্মান জানাল গুগল

নারী ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন জিয়াউর রহমান, শক্তিশালী করেছেন খালেদা জিয়া: রাষ্ট্রপতি
সোশ্যাল মিডিয়া

নারী ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন জিয়াউর রহমান, শক্তিশালী করেছেন খালেদা জিয়া: রাষ্ট্রপতি

ভিভো ওয়াই৩১ডিঃ গেমিং চলবে টানা ১৩ ঘন্টা
প্রযুক্তি সংবাদ

ভিভো ওয়াই৩১ডিঃ গেমিং চলবে টানা ১৩ ঘন্টা

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’
পাঁচমিশালি

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’

স্মার্টফোন এবং ফোল্ডেবল ডিভাইসের পর এবার হাই-পারফরম্যান্স গেমিং...

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix