Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

হাংরিনাকি’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সাকিব আল হাসান

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১
হাংরিনাকি’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সাকিব আল হাসান
Share on FacebookShare on Twitter

দারাজ বাংলাদেশের অঙ্গ প্রতিষ্ঠান অ্যাপভিত্তিক ফুড ডেলিভারি কোম্পানি হাংরিনকির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তি স্বাক্ষর করেছেন বিশ্বের এক নম্বর অলরাউন্ডার সাকিব আল হাসান।

সম্প্রতি হাংরিনাকি ও সাকিবের মধ্যকার এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, সাকিব আগামী দুই বছরের জন্য হাংরিনাকির খাবার ডেলিভারি সেবার অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবেন।

উল্লেখ্য, কঠিন সময়ে সাকিব আল হাসানের চেয়ে বেশি সহনশীলতা এবং নির্ভরযোগ্যতার প্রমাণ দেওয়ার মতো ব্যক্তিত্ব বিরল। আর এই একই চেতনায় উদ্বুদ্ধ হয়ে, হাংরিনাকি সাকিবের সাথে এই চুক্তি স্বাক্ষর করেছে যেন প্রতিষ্ঠানটি সকল প্রতিবন্ধকতা পেরিয়ে এই লকডাউনের মধ্যেও গ্রাহকদের জন্য আরও উন্নত সেবা নিশ্চিত করতে পারে। সাকিবের মতো হাংরিনাকিও আস্থা এবং ধৈর্য ধারণের মাধ্যমে সকল প্রতিকূলতা কাটিয়ে উঠতে বদ্ধপরিকর এবং লকডাউন সত্ত্বেও গ্রাহকদের জন্য সেবা চালিয়ে যাওয়ার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ।

এ উপলক্ষে সাকিব বলেন, ‘আমি সবসময় হাংরিনাকি থেকে খাবার অর্ডার করি, কারণ তাদের সেবার মান অসাধারণ। আমার অনেক বন্ধু ও পরিবারের মানুষেরাও হাংরিনাকির গুণগত মানের সেবার প্রশংসা করেছেন। আমি বিশ্বাস করি, আগামী এক-দুই বছরের মধ্যে খাবার ডেলিভারি প্রতিষ্ঠান হিসেবে দেশসেরা প্ল্যাটফর্ম হবে হাংরিনাকি। তাই, আমি এই যাত্রার একটি অংশ হতে পেরে খুবই আনন্দিত এবং আমার প্রত্যাশা আমাদের এই পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ অংশীদারিত্ব আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।’

এখন থেকে, হাংরিনাকির বিভিন্ন কার্যক্রমের অংশ হিসেবে সাকিব আল হাসানকে দেখা যাবে। অ্যাম্বাসেডর হিসেবে তিনি হাংরিনাকির বিভিন্ন টিভিসি/ওভিসি’তে থাকবেন এবং আরডিসিতেও অংশ নিবেন। পাশাপাশি, সাকিব এখন থেকে হাংরিনাকির ফটোশুট, ফেসবুক লাইভ সেশন, ক্যাম্পেইন, মিট অ্যান্ড গ্রিট সেশন ও স্পন্সর করা অনলাইন বা টিভি শো’তে অংশগ্রহণ করবেন।

উল্লেখ্য, হাংরিনাকি এখন বাংলাদেশের বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস দারাজের একটি অংশ। চলতি বছরের মার্চে অ্যাপভিত্তিক ফুড ডেলিভারি এই প্রতিষ্ঠানটি অধিগ্রহণ করেছে দারাজ। এরপর থেকেই প্রতিষ্ঠানটি তাদের এই সেবাকে আরও উন্নত করে তুলতে বিভিন্ন ধরণের উদ্যোগ গ্রহণ করেছে এবং গ্রাহকদের কাছে রন্ধনশিল্পের অভিজ্ঞতাকে অনন্য মাত্রায় পৌঁছে দিতে আপ্রাণ কাজ করে যাচ্ছে।

হাংরিনাকি আশাবাদী যে, সাকিবের সাথে এই চুক্তির ফলে ফুড লাভাররা খাবার অর্ডারে চমৎকার ও অসাধারণ অভিজ্ঞতা পেতে যাচ্ছেন। সাকিব যেমন করে সবসময়ই খেলার মাঠে তার সর্বোচ্চ ডেলিভারি দেন, হাংরিনাকিও আশা করছে তারা তাদের সর্বোচ্চটা দিয়ে গুণগত মানের সেরা খাবার সরবরাহ করে গ্রাহকদের সন্তুষ্টির জন্য কাজ করে যাবে। চলমান এই লকডাউনের সময় সবাইকে সাকিবের মতো ধৈর্য প্রদর্শন করতে হবে। সাকিব ও হাংরিনাকি’র সাথে সাথে গ্রাহকরাও এই কঠিন সময়ে সহনশীলতার পরিচয় দিবেন বলে আশা করা যাচ্ছে।

Tags: হাংরিনাকি

এই বিভাগ থেকে আরও পড়ুন

রেডমির প্রথম ফিটনেস ব্র্যান্ড এলো
নির্বাচিত

স্মার্টব্যান্ড ও ঘড়ির বাজার ৪ হাজার কোটি রুপি ছুঁয়েছে

ঈদযাত্রায় মোটরসাইকেল চলাচলে বাধা দেবে না পুলিশ, তবে…
অটোমোবাইল

ঈদযাত্রায় মোটরসাইকেল চলাচলে বাধা দেবে না পুলিশ, তবে…

যেসব মডেলের স্মার্টফোনে চলবে না হোয়াটসঅ্যাপ
নির্বাচিত

যেসব মডেলের স্মার্টফোনে চলবে না হোয়াটসঅ্যাপ

ওয়ালটন এসির রেকর্ড পরিমাণ বিক্রি
কিভাবে করবেন

সারাদিন এসি চালিয়েও বিদ্যুৎ বিল নামমাত্র! কীভাবে? সিক্রেট জানুন আপনিও

এ বছরই বন্ধ হতে পারে গুগল ড্রাইভিং মোড
নির্বাচিত

এ বছরই বন্ধ হতে পারে গুগল ড্রাইভিং মোড

কম দামের বাইক নিয়ে এলো বাজাজ
অটোমোবাইল

কম দামের বাইক নিয়ে এলো বাজাজ

Load More

ট্রেন্ডিং টপিক

আইকু ১৫আর: স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ প্রসেসর ও শক্তিশালী ব্যাটারির চমক
নির্বাচিত

আইকু ১৫আর: স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ প্রসেসর ও শক্তিশালী ব্যাটারির চমক

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা
বিবিধ

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা

কামিকাজি ড্রোন কেন এতো বিধ্বংসী
প্রযুক্তি সংবাদ

কামিকাজি ড্রোন কেন এতো বিধ্বংসী

ইসরায়েলজুড়ে ইরানের মিসাইল বৃষ্টি: তেল আবিবে শক্তিশালী বিস্ফোরণ
বিবিধ

ইসরায়েলজুড়ে ইরানের মিসাইল বৃষ্টি: তেল আবিবে শক্তিশালী বিস্ফোরণ

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix