Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ই-কমার্স খাতের উন্নয়নে ভূমিকা রাখবে বিদেশি বিনিয়োগ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ১৪ জুলাই ২০২১
নিয়োগ দেবে দারাজ গ্রুপ
Share on FacebookShare on Twitter

সারাবিশ্বের সঙ্গে তাল মিলিয়ে ক্রমেই বেড়ে চলেছে দেশে ই-কমার্স খাতের জনপ্রিয়তা। ই-কমার্স খাতের প্রসারের ফলে দেশের প্রান্তিক অঞ্চলে বসবাসকারী মানুষও এখন ঘরে বসে মোবাইলে কয়েক ট্যাপের মাধ্যমে দেশের অন্য প্রান্তের পণ্য হাতে পেয়ে যাচ্ছেন কম সময়ের মধ্যে। সহজ ও বিশ্বাসযোগ্য হওয়ার কারণে নিত্য প্রয়োজনীয় মুদি পণ্য থেকে সৌখিন পণ্য, যেকোনও কেনাকাটায় মানুষ হয়ে পড়েছে অনলাইননির্ভর। দারাজ এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

কেনাকাটার ক্ষেত্রে মানুষের এই অনলাইন নির্ভরতার প্রমাণ মেলে দেশের গত কয়েক বছরের ই-কমার্স খাতের প্রবৃদ্ধির পরিসংখ্যানে। বাংলাদেশে ই-কমার্স খাতের যাত্রা ১০-১১ বছরের হলেও ই-কমার্স খাত গতি পেতে শুরু করে ২০১৩ সাল থেকে। তবে, এই খাতের সবচেয়ে বেশি প্রসার ও প্রচার ঘটে ২০২০ সালে। গত বছর দেশে করোনার বৈশ্বিক মহামারি আঘাত হানার পর বন্দি মানুষের জীবনে আশীর্বাদ হয়ে দেখা দেয় ই-কমার্স।

গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত বছর অনলাইনে নিত্য প্রয়োজনীয় পণ্যের কেনাবেচা বাড়ে ৩০০ শতাংশ। করোনা প্রাদুর্ভাবের পূর্বে ই-কমার্সের বার্ষিক প্রবৃদ্ধি যেখানে ছিল ২০-২৫ শতাংশ, সেখানে গত বছর এই খাতের ব্যবসা ৭০ থেকে ৮০ শতাংশতে এসে দাঁড়ায়। ২০২০ সালে ই-কমার্স খাতে প্রায় ১৬ হাজার কোটি টাকা লেনদেন হয়েছে।

করোনা মহামারি যখন সব খাতে ধস নামিয়েছিল, ই-কমার্স খাত সেখানে দেখেছে হাজার-কোটি টাকা প্রবৃদ্ধির হাতছানি। দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে বৈদেশিক বিনিয়োগের মাধ্যমে এই খাতের উন্নয়ন আরও ত্বরান্বিত করা যেতে পারে।

তবে, বিদেশি বিনিয়োগকারীদের দেশে বিনিয়োগ করতে আগ্রহী করে তুলতে বিনিয়োগবান্ধব নানা পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। সম্ভাবনাময় এই খাতে বিদেশি বিনিয়োগ বাড়াতে ইতোমধ্যে এ সংক্রান্ত নীতিমালা সংশোধন করা হয়েছে। সংশোধিত নীতিমালা অনুযায়ী, ডিজিটাল কমার্স খাতে বিদেশি বিনিয়োগকারীরা শতভাগ মালিকানায় ব্যবসা করতে পারবেন। এর ফলে দেশে বিদেশি বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি ই-কমার্স খাতের প্রসার ঘটবে বলে আশা করা যাচ্ছে।

ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট রিপোর্ট (ডব্লিউআইআর) ২০২১ অনুযায়ী, বৈশ্বিক মহামারির কারণে সারা বিশ্বের মতো দেশেও বৈদেশিক বিনিয়োগ হ্রাস পেয়েছে। ২০২০ সালে দেশে প্রত্যক্ষ বিনিয়োগ ১১ শতাংশ কমে দাঁড়িয়েছে ২.৫৬ বিলিয়ন মার্কিন ডলারে, যা ২০১৯ সালে ছিল ২.৮৭ বিলিয়ন মার্কিন ডলার।

তবে, চলতি বছরের শেষে এটি বাড়ার সম্ভাবনার কথাও এই প্রতিবেদনে বলা হয়। বৈদেশিক মুদ্রা বিনিময় নিয়ে জটিলতা, দেশের অস্থিতিশীল কর নীতি ও কর আরোপে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অভাবকে ব্যবসার প্রধান প্রতিবন্ধকতা হিসেবে চিহ্নিত করেন বিদেশি বিনিয়োগকারীরা।

উন্নয়নশীল দেশে উত্তরণের পথে থাকা বাংলাদেশে ডিজিটাল ইকোসিস্টেম গড়ে তোলার ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে বৈদেশিক বিনিয়োগ। ডিজিটাল বাণিজ্য বা ই-কমার্সের যখন জয়জয়কার, তখন এই খাতে বিনিয়োগের জন্য বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করার কৌশল গ্রহণ করা যেতে পারে।

ইতোমধ্যে, আমরা দেখছি যে বিভিন্ন বিদেশি বহুজাতিক প্রতিষ্ঠান দেশের স্টার্ট-আপের সাথে যুক্ত হওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করছে। এটি অদূর ভবিষ্যতে দেশের ই-কমার্স খাতের রূপ সম্পূর্ণ বদলে দিতে পারবে। চীনা প্রতিষ্ঠান আলিবাবা গ্রুপ ২০১৮ সালে দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজকে অধিগ্রহণ করার পর দেশের ই-কমার্স খাতে তৈরি হয় বিপুল সম্ভাবনা। কয়েক মাস আগে দারাজ অধিগ্রহণ করে দেশের প্রথম খাবার ডেলিভারি প্রতিষ্ঠান হাংরিনাকি’কে।

প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের মাধ্যমে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের পাশাপাশি উৎপাদনশীলতা ও জ্ঞান বিনিময়ের সুযোগ তৈরি হয়। কোনও দেশি প্রতিষ্ঠান বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করলে বিদেশি প্রতিষ্ঠানের অভিজ্ঞতালব্ধ কৌশলের মাধ্যমে আরও বেশি লাভবান হওয়া এবং গ্রাহকদের উন্নত সেবা প্রদান করা সম্ভব। আর দেশে ব্যবসার প্রসার ঘটলে সেখানে অধিক মানুষের কর্মসংস্থানও তৈরি হয়। আলিবাবার দীর্ঘ অভিজ্ঞতা, বিনিয়োগ ও অবকাঠামোগত সহায়তাকে কাজে লাগিয়ে দারাজ ইতিমধ্যে দেশের ৬৪ জেলায় সফলতার সঙ্গে কাজ করছে এবং ৭০ শতাংশ অর্ডার নিজস্ব নেটওয়ার্কের মাধ্যমে ডেলিভারি করছে। দারাজের এই সম্প্রসারণের ফলে দেশের অনেক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা দারাজের সঙ্গে যুক্ত হয়ে তাদের ব্যবসার প্রসার ঘটাতে সক্ষম হয়েছে।

করোনার বৈশ্বিক মহামারির শুরু থেকেই দারাজের কর্মীরা নিরলসভাবে মানুষের সেবায় কাজ করে যাচ্ছে এবং গ্রাহকদের প্রত্যাশা পূরণে সফল হয়েছে। দারাজ সম্প্রতি গ্রাহকদের কাছে আন্তর্জাতিক পণ্য পৌঁছে দেওয়ার উদ্যোগও গ্রহণ করেছে। এভাবে, বিদেশি সহায়তার মাধ্যমে দেশের ই-কমার্স খাত এগিয়ে যাবে এবং ডিজিটাল বাংলাদেশের প্রত্যয় বাস্তবায়নে দেশ কয়েক ধাপ এগিয়ে যাবে।

Tags: দারাজ

এই বিভাগ থেকে আরও পড়ুন

করোনা মোকাবিলায় গ্রাহকের পাশে ‘ইভ্যালি’
ই-কমার্স

২৩৬ গ্রাহকের ১৪ লাখ টাকা ফেরত দেবে ইভ্যালি

সাশ্রয়ী দামে ৮ জিবি র‌্যামের ফোন
নির্বাচিত

সাশ্রয়ী দামে ৮ জিবি র‌্যামের ফোন

তৃতীয় প্রান্তিকে বিক্রির তালিকায় শীর্ষে আইফোন ১৫
নির্বাচিত

তৃতীয় প্রান্তিকে বিক্রির তালিকায় শীর্ষে আইফোন ১৫

নারীরা আগের চাইতে বেশী কর্মমূখী হচ্ছে
ই-কমার্স

নারীরা আগের চাইতে বেশী কর্মমূখী হচ্ছে

নির্বাচিত

স্মার্ট হোম ডিভাইসে ঝুঁকছে প্রযুক্তি জায়ান্টরা

রবি নেটওয়ার্কের গতি বেড়েছে দ্বিগুণ, কলড্রপ শূণ্য দশমিক ৩ শতাংশ
টেলিকম

রবি নেটওয়ার্কের গতি বেড়েছে দ্বিগুণ, কলড্রপ শূণ্য দশমিক ৩ শতাংশ

Load More

ট্রেন্ডিং টপিক

এবারের ঈদের ছুটি টানা সাতদিন
সোশ্যাল মিডিয়া

এবারের ঈদের ছুটি টানা সাতদিন

স্বর্ণের দাম
অর্থ ও বাণিজ্য

দেশে স্বর্ণের দামে বড় পতন

নারী ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন জিয়াউর রহমান, শক্তিশালী করেছেন খালেদা জিয়া: রাষ্ট্রপতি
সোশ্যাল মিডিয়া

নারী ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন জিয়াউর রহমান, শক্তিশালী করেছেন খালেদা জিয়া: রাষ্ট্রপতি

বছরের প্রথম মাসে রেমিট্যান্স এলো তিন বিলিয়ন ডলারের বেশি
অর্থ ও বাণিজ্য

টানা তিন মাস ৩ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে দেশে

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মোবাইলে যেভাবে দেখবেন বিশ্বকাপ ফাইনাল
প্রযুক্তি সংবাদ

মোবাইলে যেভাবে দেখবেন বিশ্বকাপ ফাইনাল

নানান নাটকীয়তা শেষে অবশেষে পর্দা নামছে টি-টোয়েন্টি বিশ্বকাপের...

ইন্টারনেট ছাড়াও ব্যবহার করা যায় প্রয়োজনীয় ৫ অ্যাপ

ইন্টারনেট ছাড়াও ব্যবহার করা যায় প্রয়োজনীয় ৫ অ্যাপ

ইরানের নেতৃত্ব ও শক্তি ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে

ইরানের নেতৃত্ব ও শক্তি ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে

নারী দিবসে স্টেম খাতের অগ্রদূতদের সম্মান জানাল গুগল

নারী দিবসে স্টেম খাতের অগ্রদূতদের সম্মান জানাল গুগল

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix