Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ই-কমার্স খাতে অসাধু উদ্যোক্তাদের শাস্তি দিতে হবে

দেশে গত বছর ই-কমার্স খাতে ১৭ হাজার কোটি টাকার লেনদেন হয়েছে, যা এবারে বেড়ে ২১ হাজার কোটি টাকা হতে পারে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ১৫ আগস্ট ২০২১
ই-কমার্স: কী-কেন-কীভাবে?
Share on FacebookShare on Twitter

বেশ কিছু ঘটনায় সাম্প্রতিক সময়ে দেশের ই-কমার্স খাতে নানা অসংগতি উন্মোচিত হয়েছে। ভোক্তাদের অধিকার সংরক্ষণেও চ্যালেঞ্জ দেখা দিয়েছে। এমতাবস্থায় ই-কমার্স খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে হলে একটি সমন্বিত নীতিমালা প্রণয়ন করা দরকার। সেই সঙ্গে অসাধু উদ্যোক্তাদেরও যথাযথ শাস্তি নিশ্চিত করতে হবে।

গতকাল শনিবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত এক অনলাইন আলোচনায় বক্তারা এসব কথা বলেন। আলোচনায় প্রধান অতিথি ছিলেন বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ।

দেশে গত বছর ই-কমার্স খাতে প্রায় ২০০ কোটি ডলার বা ১৭ হাজার কোটি টাকা লেনদেন হয়েছে (প্রতি ডলার ৮৫ টাকা ধরে)। চলতি বছরে সেটি বেড়ে ২৫০ কোটি ডলার বা ২১ হাজার কোটি টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে। এমন তথ্য দিয়ে ডিসিসিআই সভাপতি রিজওয়ান রাহমান বলেন, ই-কমার্স দেশে ব্যবসা-বাণিজ্য সহজীকরণে সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। তবে খাতটিতে যে হারে ভ্যাট আরোপ করা হয়েছে, তাতে ডিজিটাল ব্যবসায় ক্ষতির শঙ্কাও রয়েছে।

বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ বলেন, ই-কমার্স খাত দ্রুত সম্প্রসারণের কারণে বেশি লাভের আশায় মানুষের অংশগ্রহণ বাড়ছে। তাতে অনেক সময় নিয়মের ব্যত্যয় ঘটছে। এ বিষয়ে সবাইকে আরও সচেতন হতে হবে। তিনি বলেন, ই-কমার্স খাতের উন্নয়নে সরকার সহায়ক নীতিমালা ও প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নে কাজ করছে।

আইনজীবী তানজিব উল আলম বলেন, কার্যকর ই-কমার্স ব্যবসার জন্য ভোক্তাদের আস্থা, প্রতিষ্ঠানগুলোর বিশ্বাসযোগ্যতা ও সক্ষমতা খুবই দরকারি। এ খাতের জন্য ভৌত অবকাঠামো তৈরিতে সরকার উন্নয়ন বাজেট থেকে বরাদ্দ দিতে পারে। ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারকারী উদ্যোক্তাদের জন্য অবকাঠামো উন্নয়ন, কর ও শুল্ক, ব্যাংক ব্যবস্থাসহ আইন প্রয়োগকারী সংস্থার অংশগ্রহণের মাধ্যমে একটি পরিকল্পিত কর্মপদ্ধতি প্রবর্তনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এ কে এনামুল হক বলেন, বেশি মাত্রায় নীতিমালা আরোপ করলে ব্যবসায় পরিচালনার ব্যয় বাড়বে। তাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের হারিয়ে যাওয়ার শঙ্কা রয়েছে।

দারাজ বাংলাদেশের প্রধান পরিচালন কর্মকর্তা খন্দকার তাসফিন আলম বলেন, ই-কমার্স খাতে নতুন কোনো প্রতিষ্ঠান নিজেদের পরিচিতির জন্য স্বল্পসময়ের মূল্যছাড়ের বিভিন্ন প্যাকেজ দিচ্ছে। এটি দীর্ঘ সময়ের জন্য ভালো কিছু নয়। অতিমাত্রায় মূল্যছাড় দেওয়ার প্রবণতা থেকে বের হয়ে আসতে খাতটিতে স্বচ্ছতা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন।

ই-কমার্স ব্যবসায়ীদের সংগঠন ই-ক্যাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল ওয়াহেদ বলেন, ই-কমার্স খাতে সরকারের কয়েকটি মন্ত্রণালয় ও সংস্থার ভূমিকা থাকলেও তাদের মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন ডিজিটাল কমার্স সেলের কার্যক্রম দ্রুত শক্তিশালী করার পাশাপাশি একটি নীতিমালা প্রণয়ন করা প্রয়োজন।

ইস্টার্ন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক খুরশেদ আনোয়ার বলেন, বেশির ভাগ স্টার্টআপসহ ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রয়োজনীয় কাগজপত্র থাকে না। সে কারণে আর্থিক প্রতিষ্ঠানগুলো যখন তাদের অর্থায়ন করতে যায়, তখন প্রতিবন্ধকতার মুখোমুখি হয়। এ জন্য উদ্যোক্তাদের ব্যবসায়িক সংগঠনের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন।

Tags: ই-কমার্স

এই বিভাগ থেকে আরও পড়ুন

প্রথমবারের মতো নারী উদ্যোক্তাদের জন্য ‘ওয়েন্ড অ্যাপ’
ই-কমার্স

প্রথমবারের মতো নারী উদ্যোক্তাদের জন্য ‘ওয়েন্ড অ্যাপ’

মার্কিন বিক্রেতারাও এবার জায়গা পাচ্ছেন চীনের আলীবাবায়
ই-কমার্স

মার্কিন বিক্রেতারাও এবার জায়গা পাচ্ছেন চীনের আলীবাবায়

ধামাকাশপিং ডটকমে চলছে কোরবানির হাট!
ই-কমার্স

ধামাকাশপিং ডটকমে চলছে কোরবানির হাট!

চাটনিঅ্যাডস আয়োজনে ডিজিটাল স্টোরিটেলিং ও ডিওওএইচ-এর ভবিষ্যৎ নিয়ে আলোচনা
ই-কমার্স

চাটনিঅ্যাডস আয়োজনে ডিজিটাল স্টোরিটেলিং ও ডিওওএইচ-এর ভবিষ্যৎ নিয়ে আলোচনা

খাদি ওয়েভে বিক্রি পাঁচ লাখ টাকা
ই-কমার্স

খাদি ওয়েভে বিক্রি পাঁচ লাখ টাকা

পারফেক্ট ই-কমার্স সাইট খোলার পূর্বে মাথায় রাখবেন যে ব্যাপারগুলি!
ই-কমার্স

দেশের ই-কমার্সের পরিধি বেড়েছে ৬ গুণ

Load More

ট্রেন্ডিং টপিক

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হামিমকে ছাত্রদল থেকে অব্যাহতি
শিক্ষা ও ক্যাম্পাস

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হামিমকে ছাত্রদল থেকে অব্যাহতি

মার্চ মাসেই অপো ডিভাইসে আসছে ColorOS 16 (Android 16): জেনে নিন আপডেট পাওয়ার তালিকা
নির্বাচিত

মার্চ মাসেই অপো ডিভাইসে আসছে ColorOS 16 (Android 16): জেনে নিন আপডেট পাওয়ার তালিকা

ট্রাম্পের ইরান যুদ্ধে পুড়ছে আমেরিকার ২১০ বিলিয়ন ডলার: বিপাকে মার্কিন অর্থনীতি
বিবিধ

ট্রাম্পের ইরান যুদ্ধে পুড়ছে আমেরিকার ২১০ বিলিয়ন ডলার: বিপাকে মার্কিন অর্থনীতি

রাইড শেয়ার মোটরসাইকেলে প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি, বিপিসির নির্দেশনা
অটোমোবাইল

রাইড শেয়ার মোটরসাইকেলে প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি, বিপিসির নির্দেশনা

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

গ্রাহককেন্দ্রিক কৌশলের ধারাবাহিকতায় নতুন এক্সপেরিয়েন্স সেন্টার চালু বাংলালিংকের
টেলিকম

গ্রাহককেন্দ্রিক কৌশলের ধারাবাহিকতায় নতুন এক্সপেরিয়েন্স সেন্টার চালু বাংলালিংকের

রাজধানীতে নিজেদের প্রধান কার্যালয়ে নতুন একটি এক্সপেরিয়েন্স সেন্টার...

বাংলাদেশ থেকে ইন্টারনেট ব্যান্ডউইডথ আমদানি করবে ভুটান

বিএসসিপিএলসি’র ধামাকা অফার: সাবমেরিন কেবল ব্যান্ডউইডথে বিশেষ বোনাস ও মূল্যছাড়

রবি ওয়াইফাই কিনে স্মার্ট টিভি ও শপিং ভাউচার জেতার সুযোগ

রবি ওয়াইফাই কিনে স্মার্ট টিভি ও শপিং ভাউচার জেতার সুযোগ

এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ!

এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ!

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix