Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ই-কমার্সের নৈরাজ্যের দায় ই-ক্যাব নেতাদেরও

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 26 August 2021
দেশে ২ হাজার ৫০০ ই-কমার্স সাইট রয়েছে
Share on FacebookShare on Twitter

দুই বছর ধরে ই-কমার্স খাতে নৈরাজ্য বিরাজ করছে। সাম্প্রতিক সময়ে ই-অরেঞ্জ, ধামাকা, আলিশা মার্টসহ অসংখ্য প্রতিষ্ঠান গ্রাহকের সঙ্গে প্রতারণা করার সংবাদ গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়। গ্রাহকরা এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে রাজপথে পর্যন্ত নেমেছেন। ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজার বাড়িতে এসেও গ্রাহকরা তাদের সমস্যার কথা তুলে ধরেন।

এরই মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী বেশ কয়েকটি প্রতিষ্ঠানের কর্ণধারকে গ্রেফতার করে রিমান্ডে নিয়েছে। বিপুল সম্ভাবনাময় এ খাতের নৈরাজ্যের দায় এসব প্রতিষ্ঠানের নেতৃত্বদানকারী প্রতিষ্ঠান ই-ক্যাব দায় এড়াতে পারে না বলে মনে করে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন।

মঙ্গলবার (২৪ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি করা হয়।

বিবৃতিতে সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, বর্তমানে ই-কমার্স খাতে বার্ষিক লেনদেন হচ্ছে প্রায় ৩.৫ বিলিয়ন ডলার। এফ-কমার্সে ২০২০ সালে লেনদেন হয়েছে প্রায় ৩২০ কোটি ডলার। বাংলাদেশে বিপুল সম্ভাবনাময় এ খাতে যারা নেতৃত্বে আছেন তারা শুধু মন্ত্রণালয়ে তদবিরে ব্যস্ত। আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি, ই-কমার্স এরই মধ্যে সরকারের কাছ তেকে প্রায় ৯০০ কোটি টাকা সহায়তা নিয়েছে। এছাড়া এ সংগঠনের সদস্য হতে বিপুল পরিমাণ অর্থ চাঁদা দিতে হয়। তাছাড়া নিবন্ধন করা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম দেখেই তারা সদস্য মনোনীত করেন। কিন্তু এমএলএম কোম্পানিগুলোকে তারা কীভাবে সদস্য হিসেবে নিলেন- প্রশ্ন সংগঠনটির।

তারা মনে করেন, অনৈতিক লেনদেনকারী প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম বন্ধ ও গ্রেফতারের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করে গ্রাহকদের ন্যায্য দাবি পরিশোধের ব্যবস্থা করা ছাড়া কর্তাব্যক্তিরা দায় এড়াতে পারেন না।

বিবৃতিতে বলা হয়, আমরা সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ই-কমার্সে নেতৃত্বদানকারী প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিদের কর্মকাণ্ড ও দায়দায়িত্ব কতটুকু তা জবাবদিহিতার আওতায় আনার দাবি জানাচ্ছি। গ্রাহকদের প্রাপ্য দাবি প্রয়োজনে নেতৃত্বদানকারী প্রতিষ্ঠানের তহবিল থেকে পরিশোধ করা হোক। যেসব ভুক্তভোগী রাজপথে আন্দোলন করছেন আমরা তাদের প্রতি সংহতি জানাচ্ছি। আগামীতে যখন বড় বড় বিনিয়োগকারী এ খাতে আগ্রহী হবেন তখন এ ধরনের নৈরাজ্য কোনোভাবেই কাম্য নয়। এ ব্যাপারে সরকারের সর্বোচ্চ মহলের হস্তক্ষেপ কামনা করেন নেতারা

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

নিজের ফোনে অন্যের চার্জার দিয়ে চার্জ করলে কী হয় জানেন
নির্বাচিত

নিজের ফোনে অন্যের চার্জার দিয়ে চার্জ করলে কী হয় জানেন

এক চার্জেই ১৪ দিন চলবে হুয়াওয়ের স্মার্টওয়াচ!
নির্বাচিত

এক চার্জেই ১৪ দিন চলবে হুয়াওয়ের স্মার্টওয়াচ!

চোখ পরীক্ষায় জানা যাবে হার্ট অ্যাটাকের ঝুঁকি কতটা
কিভাবে করবেন

চোখ পরীক্ষায় জানা যাবে হার্ট অ্যাটাকের ঝুঁকি কতটা

এবার এআইভিত্তিক ‘ভার্চুয়াল গার্লফ্রেন্ড’
নির্বাচিত

এবার এআইভিত্তিক ‘ভার্চুয়াল গার্লফ্রেন্ড’

ক্রোম ব্রাউজার ব্যবহার করছেন? গোপন নজরদারিতে আছেন
নির্বাচিত

ক্রোম ব্রাউজার ব্যবহার করছেন? গোপন নজরদারিতে আছেন

ব্লগিং শুরু করার আগে ৭ টি বিষয় আপনার জেনে রাখা উচিত
নির্বাচিত

ব্লগিং শুরু করার আগে ৭ টি বিষয় আপনার জেনে রাখা উচিত

Load More

ট্রেন্ডিং টপিক

টেলিটক বাঁচাতে বিশেষজ্ঞ পরামর্শ আহ্বান
টেলিকম

অ্যাপনিকের তালিকায় ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে টেলিটক

প্রতিদিনের রান্না আরও স্বাচ্ছন্দ্যময় করতে নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি
প্রযুক্তি সংবাদ

প্রতিদিনের রান্না আরও স্বাচ্ছন্দ্যময় করতে নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি

১.২ কিমি পাল্লার লেজার রেঞ্জফাইন্ডার ও ১১,০০০ এমএএইচ ব্যাটারির উলেফোন আর্মার ৩৫ প্রো
প্রযুক্তি সংবাদ

১.২ কিমি পাল্লার লেজার রেঞ্জফাইন্ডার ও ১১,০০০ এমএএইচ ব্যাটারির উলেফোন আর্মার ৩৫ প্রো

আপনার ফোন আগে অ্যাক্টিভ করা হয়েছে কি না, জানবেন যেভাবে
নির্বাচিত

আপনার ফোন আগে অ্যাক্টিভ করা হয়েছে কি না, জানবেন যেভাবে

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ই-ক্যাবের প্রতিষ্ঠাতা ও প্রথম সভাপতি রাজিব আহমেদ
ফিচার

শূন্য থেকে ই-ক্যাব, ১২ বছরের পথচলার গল্প শোনালেন রাজিব আহমেদ

ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) প্রতিষ্ঠাতা ও প্রথম...

স্ট্যানশন পেমেন্টসের বাংলাদেশ উপদেষ্টা নিযুক্ত হলেন সৈয়দ মোহাম্মদ কামাল

স্ট্যানশন পেমেন্টসের বাংলাদেশ উপদেষ্টা নিযুক্ত হলেন সৈয়দ মোহাম্মদ কামাল

শীতে গিজার কিনবেন? এই ৫ বিষয় না দেখলে বাড়তে পারে বিদ্যুতের বিল ও ঝুঁকি

শীতে গিজার কিনবেন? এই ৫ বিষয় না দেখলে বাড়তে পারে বিদ্যুতের বিল ও ঝুঁকি

জিটিএ ৬-এর আগমন উদ্‌যাপনে গেমারদের মিলনমেলা আয়োজন করল স্মার্ট টেকনোলজিস

জিটিএ ৬-এর আগমন উদ্‌যাপনে গেমারদের মিলনমেলা আয়োজন করল স্মার্ট টেকনোলজিস

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

26 August 2021

ই-কমার্সের নৈরাজ্যের দায় ই-ক্যাব নেতাদেরও

Techzoom.TV |
TechzoomTV