Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

উৎসবমুখর পরিবেশে দারাজের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ২৮ আগস্ট ২০২১
উৎসবমুখর পরিবেশে দারাজের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
Share on FacebookShare on Twitter

প্রতিষ্ঠার সপ্তম বার্ষিকী উদযাপনের প্রস্তুতি নিতে যাচ্ছে দেশের সর্ববৃহৎ অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ (https://www.daraz.com.bd/)। এ উপলক্ষে ক্রেতা ও শুভাকাঙ্ক্ষীদের অকৃত্রিম আস্থা ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা স্বরূপ বিশেষ ক্যাম্পেইনের আয়োজন করেছে প্রতিষ্ঠানটি।

আলিবাবা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান দারাজ বাংলাদেশ, এ দেশে সফলতার সাথে তাদের যাত্রার সাত বছর অতিক্রম করেছে। গত ৭ বছরে দারাজ ই-কমার্স ইকোসিস্টেম তৈরির পাশাপাশি, দেশের ই-কমার্স খাতের দ্রুত বিকাশ ও ক্রেতাদের পরিবর্তিত চাহিদা পূরণে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে। ৭ বছরের যাত্রার এই বর্ণিল মাইলফলক স্মরণীয় করে রাখতে দারাজ বিস্তৃত পরিকল্পনা গ্রহণ করেছে, যার মধ্যে রয়েছে নানা কর্মসূচি ও ক্যাম্পেইন।

দারাজের পাশে থাকার জন্য এবং তাদের নিরলস প্রচেষ্টার দেয়ার জন্য সকল ক্রেতা, পৃষ্ঠপোষক এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি ধন্যবাদ স্বরূপ দারাজ আগামী ২ থেকে ৮ সেপ্টেম্বর #থ্যাংকইউবাংলাদেশ স্লোগানে দারাজ ৭ম অ্যানিভার্সারি ক্যাম্পেইন এর আয়োজন করেছে । এ আয়োজনের লক্ষ্য হবে দেশজুড়ে দারাজের সকল ক্রেতা ও শুভানুধ্যায়ীদের মাঝে আনন্দের বার্তা ছড়িয়ে দেয়া।

দারাজ ২৬ আগস্ট তাদের অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে বিকাল ৫;৩০ টায় ডিজিটাল সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের সেভেন্থ অ্যানিভার্সারি ক্যাম্পেইনের আনুষ্ঠানিক ঘোষণা দেয়। অনুষ্ঠানে দারাজের গ্রুপ সি ই ও – বিয়ার্কে মিক্কেলসেন, দারাজ বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর- সৈয়দ মোস্তাহিদল হক, চিফ মার্কেটিং অফিসার মো. তাজদীন হাসান, চিফ অপারেটিং অফিসার খন্দকার তাসফিন আলম সহ প্রতিষ্ঠানটির অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন । জনপ্রিয় অভিনেত্রী ও মডেল মেহজাবিন চৌধুরীও উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে।

ক্যাম্পেইন চলাকালীন সময়ে ক্রেতারা বিভিন্ন অফার ও ডিল উপভোগ করতে পারবেন। মিস্ট্রি বক্স, শেক শেক ভাউচার, ৭ হাজার টাকা ছাড় পর্যন্ত মেগা ডিল, প্রিপেমেন্ট ডিসকাউন্ট, আই লাভ ভাউচার ও ফ্ল্যাশ সেলসহ দুর্দান্ত সব অফার রয়েছে এ ক্যাম্পেইনে।

দারাজ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হক বলেন, “গত সাত বছর বিভিন্ন কারণে দারাজের জন্য চমৎকার ও স্মরণীয় হয়ে থাকবে। বিভিন্ন শ্রেণির মানুষ নিঃশর্তভাবে আমাদের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন; যার ফলশ্রুতিতে আমরা এখন দেশের মানুষের সবচেয়ে পছন্দের ই-কমার্স প্ল্যাটফর্ম। আমাদের এ যাত্রায় যারা দারাজের পাশে ছিলেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। সকলের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের অংশ হিসেবে আমরা ক্রেতাদের জন্য প্রতিষ্ঠাবার্ষিকীতে আকর্ষণীয় অফার ও চমৎকার সব ডিল নিয়ে এসেছি। আসুন, সকলে একসাথে আনন্দ উদযাপন করি।”
দারাজ বাংলাদেশ লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার মো. তাজদীন হাসান বলেন – গত সাত বছরে ই-কমার্স খাতে আমরা বিশ্বস্ত ব্র্যান্ডে পরিণত হয়েছি। আমাদের ভবিষ্যৎ যাত্রায় আমরা শুধু ক্রেতাদের সেবা নিতে উৎসাহিতই করবো না; পাশাপাশি, নিশ্চিত করবো আমাদের বিদ্যমান ক্রেতারা যেনো তাদের জীবনযাত্রা অনুযায়ী স্বাচ্ছন্দ্যে সর্বোত্তম ই-কমার্স অভিজ্ঞতা উপভোগ করেন।

এই ক্যাম্পেইনে, কো-স্পন্সর হিসেবে আছে এপেক্স, ডাবর হারবাল, ডেটল, রিয়েলমি, স্টুডিও-এক্স ও স্যাভলন। ব্র্যান্ড পার্টনার হিসেবে রয়েছে ব্রুনো মোরেত্তি, ডেকো, ফ্যাব্রিলাইফ, ফোকালুর, লাফজ, লজিটেক, নোয়া, পুমা, রিবানা, রঙন হারবাল, টিপিলিংক, মোশন ভিউ, ট্রেন্ডজ, ইমামি এবং প্যারাসুট ন্যাচারালে শ্যাম্পু। এছাড়াও, গ্লোবাল পার্টনার হিসেবে আছে সিকেইন, ইউগ্রিন, শাওমি, এস্কিমি স্টোর ও উইরেস্ট্রো। ক্যাম্পেইনের ইভেন্ট পার্টনার: বিঞ্জ, ঘুড়ি লার্নিং, হাসনা হোটেল, ক্রিম অ্যান্ড ফাজ, আমারি হোটেল, স্কাই সিটি হোটেল, বার্গার কিং, ১৩৮ ইস্ট এবং ঢাকা মেট্রো।

ক্রেতাদের কেনাকাটার সুবিধার্থে এই ক্যাম্পেইনে থাকছে পেমেন্ট ডিসকাউন্ট এবং ক্যাশব্যাক অফার। ক্যাম্পেইনের পেমেন্ট পার্টনার হিসেবে রয়েছে বিকাশ, পিবিএল, সিটি ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, ব্র্যাক ব্যাংক এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (আইবিবিএল)। ক্যাম্পেইন চলাকালীন, বিকাশের মাধ্যমে অর্থ প্রদান করলে ক্রেতারা তাৎক্ষনিকভাবে ১৫ শতাংশ (সর্বোচ্চ ২০০ টাকা) ক্যাশব্যাক পেয়ে যাবেন। আর, পিবিএল, সিটি ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, ব্র্যাক ব্যাংক এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (আইবিবিএল) এর গ্রাহকরা ১০ শতাংশ ছাড় উপভোগ করতে পারবেন (প্রতিবার লেনদেনে সর্বোচ্চ ১৫০০ টাকা, দুইবার প্রযোজ্য)।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: দারাজ

এই বিভাগ থেকে আরও পড়ুন

এলো ওয়্যারলেস পাওয়ার ব্যাংক
নির্বাচিত

এলো ওয়্যারলেস পাওয়ার ব্যাংক

অসচ্ছল শিক্ষার্থীদের জন্য স্মার্টফোন কিনতে তালিকা তৈরির নির্দেশ
নির্বাচিত

অসচ্ছল শিক্ষার্থীদের জন্য স্মার্টফোন কিনতে তালিকা তৈরির নির্দেশ

নিয়ম মেনে ব্যবসা করতে পারবে ইভ্যালি: বাণিজ্য সচিব
ই-কমার্স

নিয়ম মেনে ব্যবসা করতে পারবে ইভ্যালি: বাণিজ্য সচিব

গ্রাহকদের জন্য আইফোন ১১ নিয়ে এলো গ্রামীণফোন
নির্বাচিত

গ্রাহকদের জন্য আইফোন ১১ নিয়ে এলো গ্রামীণফোন

১২০০ টাকায় কেনা যাবে ফেসবুকের ব্লু ব্যাজ
নির্বাচিত

১২০০ টাকায় কেনা যাবে ফেসবুকের ব্লু ব্যাজ

অ্যাপলের নতুন এয়ারপডস আসছে
নির্বাচিত

অ্যাপলের নতুন এয়ারপডস আসছে

Load More

ট্রেন্ডিং টপিক

১০,০০০ এমএএইচ ব্যাটারি ও অ্যান্ড্রয়েড ১৬ সহ চীনে লঞ্চ হলো ‘অনার উইন টার্বো’
প্রযুক্তি সংবাদ

১০,০০০ এমএএইচ ব্যাটারি ও অ্যান্ড্রয়েড ১৬ সহ চীনে লঞ্চ হলো ‘অনার উইন টার্বো’

ক্রিপ্টোতে গোপন টাকার নতুন স্রোত
নির্বাচিত

ক্রিপ্টোতে গোপন টাকার নতুন স্রোত

প্রতিদিন স্মার্টফোন রিস্টার্ট করা কি সত্যিই জরুরি?
কিভাবে করবেন

প্রতিদিন স্মার্টফোন রিস্টার্ট করা কি সত্যিই জরুরি?

HUAWEI nova Y74 বাংলাদেশে: ৬,৬২০mAh ব্যাটারি, ৫০MP ক্যামেরা ও ২৫৬GB স্টোরেজ
নির্বাচিত

HUAWEI nova Y74 বাংলাদেশে: ৬,৬২০mAh ব্যাটারি, ৫০MP ক্যামেরা ও ২৫৬GB স্টোরেজ

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

HUAWEI nova Y74 বাংলাদেশে: ৬,৬২০mAh ব্যাটারি, ৫০MP ক্যামেরা ও ২৫৬GB স্টোরেজ

HUAWEI nova Y74 বাংলাদেশে: ৬,৬২০mAh ব্যাটারি, ৫০MP ক্যামেরা ও ২৫৬GB স্টোরেজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিদ্যুৎ বিল কমাতে সিঙ্গল নাকি ডুয়াল ইনভার্টার, কোন এসি কিনবেন?
প্রযুক্তি পরামর্শ

বিদ্যুৎ বিল কমাতে সিঙ্গল নাকি ডুয়াল ইনভার্টার, কোন এসি কিনবেন?

গরমের তীব্রতা যত বাড়ছে, ততই বাড়ছে এয়ার কন্ডিশনার...

বুস্ট ব্যাটারি, নকল ও জোড়াতালির আইফোন সয়লাব দেশের গ্রে-মার্কেট

বুস্ট ব্যাটারি, নকল ও জোড়াতালির আইফোন সয়লাব দেশের গ্রে-মার্কেট

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

শাওমি নিয়ে এলো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২

শাওমি নিয়ে এলো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৮ আগস্ট ২০২১

উৎসবমুখর পরিবেশে দারাজের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Techzoom.TV |
TechzoomTV